আমার প্রিয় পোস্ট

পল্লবের পরীরা (শেষ)

০২ রা এপ্রিল, ২০০৭ সকাল ৮:১৪

শেয়ারঃ
0 0 0

...একটু খেয়াল করে 60 দশক থেকে এ পর্যন্ত চলে আসা বাংলা -- হিন্দী সিনেমা, এমন কি টিভি নাটক খেয়াল করে দেখবেন, সেখানে কী ভাবে উপস্থাপন করা হচ্ছে আদিবাসীদের -- বিশেষ করে আদিবাসী মেয়েদের।

প্রচ্ছন্নভাবে ধারনা দেওয়া হচ্ছে, আদিবাসীরা জংলি, অসভ্য, এখনও ওরা নরমাংসভোজী।

আর সেইসব সিনেমা কী নাটকে দেখা যায়, শহর থেকে বাবুসাব গেছেন অরণ্যে বেড়াতে কী কর্মসূত্রে। ছমক ছমক নৃত্যগীতি -- ঢোল -- বর্শা -- মদ্যপানে প্রেম হলো তার জংলী রাণীর সঙ্গে। েেপ গেলো 'পরদেশী বাবুর' ওপর পুরো অরণ্যচারী জনপদ -- ইত্যাদি ইত্যাদি।

পল্লব, প্রিয় পল্লব, বছর চারেক আগে কুলাউড়ার খাসিয়া পাহাড় গর্জে উঠেছিলো ইকো -- টু্যরিজম, তথা ইকো -- পার্কের বিরুদ্ধে। আর এই সেদিন মধুপুরে আরেক ইকো -- পার্ক রুখতে গিয়ে প্রাণ দিলেন একজন গারো আদিবাসী তরুন।

সেই সময় বর্ষিয়ান খাসি নেতা অনিল ইয়াং ইউম আমাকে বলেছিলেন, যে পর্যটন আমার গ্রাম ধ্বংস করবে, নষ্ট করবে গাছবাঁশ, পানের বরজ, পাহাড়ি ছড়া, আর আমার মেয়েদের -- আমি নেতা হিসেবে নই, এই পাহাড়ের মানুষ হিসেবে আমি যে কোনো মূল্যে সেই পর্যটন রুখে দেবো। আমি শহর চাই না, দালান চাই না, রাস্তা চাই না, বিদু্যত, টিভি -- সিনেমা চাই না। আমার অরণ্যে আমি যুগ যুগ ধরে আমার মতো করেই স্বাধীনভাবে বাঁচতে চাই।

জানি না বিষয়টি আপনাকে কতোটা বোঝাতে পারলাম। আমার বোঝানোর মতাও তো সীমাবদ্ধ, তাই না?...

তাই বলছিলাম, আপনার লেখা পড়ে সমতলবাসী+সুশিতি+প্রথম শ্রেণীর নাগরিক+সভ্য মানুষের মনে হতেই পারে, পাহাড় তাহলে প্রেমকাতর পরীতে ভরপুর! তারা নেচে নেচে সাংগ্রাই বারি বর্ষণ করবে -- তখন বলা যাবে, সাংগ্রাই ফানি ইজ সো ফানি।...ম্যামাচিং এর মতো সুন্দরীরা বলামাত্র মোবাইলে ফোন করবে, খুনসুটি করে পাল্টা প্রশ্ন করবে, কে রে?

পল্লব, পাহাড়ে কর্মরত নিরাপত্তা বাহিনীর একাধিক তরুণ সদস্যর সঙ্গে আমি কথা বলে জেনেছি, ম্যালেরিয়া, জঙ্গল -- জলা, আর একাধিক সশস্ত্র গোষ্ঠির ঝুঁকিপূর্ণ এলাকায় পোস্টিং দেওয়ার জন্য তাদের ভাল বেতন আর 'সেঙ্ িচাকমা মেয়ে' অবাধে ভোগ করার লোভ দেখানো হয়।

সব মিলিয়ে তাই আপনার এবারের লেখাটা কোনোভাবেই গ্রহণ করতে পারলাম না। এ জন্য বিশেষভাবে দুঃখিত।

শেষ করছি। ভাল থাকবেন। ভালবাসায় থাকবেন।।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা এপ্রিল, ২০০৭ দুপুর ২:৪৮
অতিথি বলেছেন: অনেক দেরিতে সব লেখা পড়লাম ।
ক্ষমাপ্রাথর্ী ।

আদিবাসী দের আমরা বাঙালি হিসেবে ভাবিনি কখনো , ছোটবেলায় পড়া পাঠ্যবইয়ে আমরা শিখেছিলাম তারা [ইটালিক] উপজাতি
[/ইটালিক] .. তারা খায় সরীসৃপ , পান করে নিজস্ব তরল ..

জাতি র আবার উপজাতি থাকে - কখনোই ভেবে দ্যাখেনি আমাদের শাসকবর্গ কিংবা বুদ্ধির আধার সব শ্রেষ্ঠ মানুষেরা ।

আমাদের প্রশাসনে পাহাড়ে পোস্টিং দেয়া হয় শাস্তি হিসেবে ।
এই যুগে তারা থাকে সেলফোন সুযোগের বাইরে ..

হত্যা অথবা ধর্ষণ - সব রয়ে যায় প্রতিরক্ষা মন্ত্রকের প্রেসনোটের অপ্রকাশিত পাতায় ..

ধিক্কার নিজেদের ..!
২. ০২ রা এপ্রিল, ২০০৭ বিকাল ৩:০৪
অতিথি বলেছেন: এতো অনুভূতি নিয়েও অনুভূতি শূন্য? ঠিকই বলেছেন, কেউ তাদের মানুষ মনে করে না। আমার সঙ্গে থাকুন প্লিজ।
৩. ০২ রা এপ্রিল, ২০০৭ বিকাল ৩:২১
অতিথি বলেছেন: আদিবাসি ভাষাগুলোকে নিশ্চিহ্ন করে ফেলার যে সাংস্কৃতিক আগ্রাসন - সেটা মোটামুটি সফল ।

এখন এসেছে অস্তিত্বের প্রশ্ন ।
আমরা লেবানন নিয়ে গলা ফাটাই, সংবাদপত্রের পাতা ভরিয়ে ফেলি ..
আর আমাদের নিজের ঘরের এক কোণে পাহাড়ী ঈশ্বরের কান্না কেউ শুনতে পায় না - এই লজ্জ্বা আমাদের সবার ।
৪. ০২ রা এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৩৫
অতিথি বলেছেন: আপনার অনুভূতির সঙ্গে আমি আছি। এই অনুভূতি আরো লেখার তাগাদা দেয়। ঘুনপোকার মতো আমাকে কাটে।...
৫. ০৩ রা এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৬
অতিথি বলেছেন: আপনি পাহাড়ি বিষয়গুলো ভালোভাবে তুলে ধরছেন কিন্তু ছোট পরিসরে। আপনি আরো বড় করে ডিটেইলসে লেখলে ভালো হয়। ছোট যদি লেখেন তবে রেগুলার লিখবেন প্লিজ।

ধন্যবাদ। পাহাড়ি অঞ্চল নিয়ে আমারও স্মৃতি রয়েছে। তবে তা আপনার মতো বিশাল এবং ব্যাপক না।

 

মোট সময় লেগেছে ০.৯৯৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। biplobr@gmail.com
*কপিরাইট ©: লেখক কর্তৃক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ