আমার প্রিয় পোস্ট

আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক)

০৩ রা এপ্রিল, ২০০৭ সকাল ৭:১৪

শেয়ার করুন:                   Facebook

ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে 'উপজাতি' হিসাবে। তাদের খাদ্যাভাস, জীবন প্রণালী, ভাষা, কৃষ্টি ও ঐতিহ্য --সব কিছু ব্যাখ্যা করা হয়েছে সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিভঙ্গী থেকে।

এই প্রতিবেদকের অনুসন্ধানে আদিবাসী সম্পর্কে অসংখ্য বিকৃিত এবং ভুল তথ্যের সমাবেশ ধরা পড়েছে বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার বাংলা ও ইংরেজি সংস্করণে। আদিবাসী নেতারা বলছেন, এই জ্ঞানকোষ পড়লে যে কেউ আদিবাসী সম্পর্কে বিকৃত ও ভুল ধারণা পাবে।

জ্ঞানকোষটির প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম এসব ভুলের কথা অকপটে স্বীকার করে বলেছেন, পরবর্তী সংস্করেণেই আদিবাসী সম্পর্কিত সমস্ত তথ্য প্রত্যাহার করে তা নতুন করে প্রকাশ করা হবে। এ কাজের দায়িত্বও দেওয়া হবে আদিবাসী গবেষকদেরই।

বাংলাপিডিয়ায় দেওয়া আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কিত তথ্যের বেশিরভাগই বাস্তবতার সঙ্গে সম্পর্কবিহীন।

আদিবাসীরা স্বতন্ত্র জনগোষ্ঠী হলেও বাংলাপিডিয়ায় তাদের চিহ্নিত করা হয়েছে 'উপজাতি' হিসাবে। সেখানে এমন অনেক তথ্য আছে যা 100 বছরের পুরনো, বর্তমান সময়ের আদিবাসী জীবনাচারের সঙ্গে যার কোনোই মিল নেই।

এতে মারমা ও রাখাইনদের 'মগ', টিপরা বা ত্রিপুরাদের 'তিপরা', ম্রোদের 'মুরং' -- ইত্যাদি বিকৃত অভিধায় চিহ্নিত করা হয়েছে।

বলা হয়েছে, ত্রিপুরাসহ অনেক আদিবাসী নিজেদের ভাষা ভুলে গিয়ে এখন বাংলায় কথা বলে। যা আদৌ সঠিক নয়।

এতে 'উপজাতি' সম্পর্কে বলা হচ্ছে, "বাংলাদেশের বেশকিছু উপজাতি এখন নিজস্ব ভাষা বিস্মৃত হয়ে বাংলা ভাষায় কথা বলে। যেমন, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের তিপরাদের (?) অনেকের ভাষা বাংলা।... অনেক উপজাতি আছে বহুভাষী। গারো ও খাসিয়ারা দ্বিভাষী। বাংলা ও নিজেদের ভাষায় যুগপৎ কথা বলতে পারে। .... দু'একটি ছাড়া সব উপজাতীয় ভাষাই অলিখিত, অর্থাৎ সে সবের কোনো লিখিত রূপ নেই। চাকমা ও মগ (?) ভাষা ছাড়া অন্য কোনো ভাষার নিজস্ব বর্ণমালাও নেই।" (দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 9)

''খ্রিস্টান মিশনারিরা গারো ভাষায় রোমান অর প্রচলন করেন। পরে তারা চীনা চিত্রলিপির ন্যায় এক ধরনের লিপিমালাও আবিষ্কার ও প্রয়োগ করার চেষ্টা করেন, কিন্তু কোনটাই স্থায়ী হয়নি। বাংলা হরফে গারো ভাষা স্বচ্ছন্দে লেখা যায়। বর্তমানে গারোদের পারিবারিক ভাষা গারো, কিন্তু পোষাকী ভাষা বাংলা।" (দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 10)

"উপজাতীয়রা তাদের টোটেম ছাড়া সবই খায়। বিড়াল গারোদের টোটেম। তাই তারা বিড়াল খায় না। মগ, চাকমা ও খাসিয়ারা গোমাংস ও গারোরা গোদুদ্ধ খায় না। মগ ও চাকমা নরনারী ধূমপানে অভ্যস্ত। টক ও পঁচা চিংড়ির প্রস্তুত খাদ্য তাদের প্রিয়। ওঁরাওরা ইঁদুর, বাইনমাছ, আলু, খেসারীর ডাল ইত্যাদি খায়। ভাত পচাঁনো মদ সব উপজাতিরই প্রিয় পানীয়।" (দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 15)

''মগরা বাড়ি করে সমতলে।" (দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 16)

পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে বাংলাপিডিয়া বলছে,"পাহাড়ি ভূমি চাষাবাদের অনুপযুক্ত। তবে প্রাকৃতিক উদ্ভিদাদি প্রচুর জন্মে। পাহাড়ি ঢালে জুম চাষের প্রয়াস চলছে। দুই পাহাড়ের মধ্যবর্তী উপতক্যার সমতল ভূমিতে তুলা, ধান, চা ও তৈলবীজের চাষ হচ্ছে।" (পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 371)

"কাপ্তাই হ্রদের কারণে পার্বত্য চট্টগ্রামের জনগণ যে বিপুল তির সম্মুখীন হয়, তা তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এই হ্রদের জন্য তাদের মূল ভূখণ্ডের 40 ভাগ ভূমি হারাতে হয়। ফলে প্রায় এক লাখ লোক গৃহহারা হয়ে পড়ে। এদের অনেকে ভারতের অরুনাচলে গিয়ে বসতি স্থাপন করে বলে শোনা যায়।....1997 সালের 2 ডিসেম্বর শান্তিচুক্তি স্বারের মাধ্যেমে প্রায় দুই দশকে সশস্ত্র বিদ্রোহের অবসান হয়।" (পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 376)

বাংলাপিডিয়ার ইন্টারনেট সংস্করণে বলা হচ্ছে, "গারোদের প্রধান আয়ের উৎস হলো পাহাড়ের ঢালে জুম চাষ, পশু পালন ও শিকার। হস্তশিল্প ও কুটিরশিল্প এখন তাদের আয়ের আরেকটি উৎস হয়ে দাঁড়িয়েছে।"

"স্বামী নপুংসক হলে খাসিয়া মেয়েরা একাধিক স্বামী রাখতে পারে।"

''চাকমা বর্ণমালার সাথে ত্রিপুরা বর্ণমালার মিল রয়েছে; তবে দুই ভাষার উচ্চারণ ভিন্ন।"

''মুরংদের (?) অধিকাংশই খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারী। অধুনা ক্রামা ধর্মের প্রচলন হয়েছে।"

আদিবাসী নেতা ও গবেষকরা বাংলাপিডিয়ার বিভিন্ন অধ্যায় পাঠ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তারা বলছেন, বাংলাপিডিয়া পাঠ করলে যে কারো ধারণা হতে পারে, এ দেশের আদিবাসীরা আদিম, জংলী ও নরমাংসভোজী, বাংলাদেশে বাস করলেও তারা সবাই বহিরাগত। ...

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ৩৭৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১:১৮
comment by: অতিথি বলেছেন: পরবতর্ী সংস্করণ কবে প্রকাশ তার কি কোন আর ঠিক আছে! এখনই ইন্টানেট এডিশন ঠিক করা উচিত।
২. ০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১:২১
comment by: অতিথি বলেছেন: আমারও তাই মত। পিডিয়া কর্তৃপক্ষ বলছেন, সংশোধন হবে আগামী বছর নাগাদ।
৩. ০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১:৫৮
comment by: অতিথি বলেছেন: পড়লাম ।
বাংলাপিডিয়ার সংশোধনের থেকে
আগে প্রাইমারি র বাচ্চাদের সমাজ বইয়ে অদ্ভুত যেসব তথ্য দেয়া দেয়া আছে , সেইগুলান শোধরানো জরুরি ..
৪. ০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ২:৩৮
comment by: অতিথি বলেছেন: ঠিক তাই। এর ওপরেও কাজ করা দরকার। আসলে গলদের শুরু গোড়ায়।...
৫. ০৩ রা এপ্রিল, ২০০৭ বিকাল ৩:০৯
comment by: আরশাদ রহমান বলেছেন: এই ধরণের ভুল মোটেও কাম্য নয় এবং কোন অযুহাত দেয়াও ঠিক নয়। এতে তাঁদেরকে চরম ভাবে অসম্মান করা হয়। আমাদের বাংলাদেশে শুধু আদিবাসী না অনেক কিছুতেই ইতিহাস বিকৃতির প্রবনতা আছে। আশাকরি খুব তাড়াতাড়ি আদিবাসিদের সম্পর্কে ভুল তথ্যগুলো সংশোধন করা হবে। ধন্যবাদ আপনার পোস্টের জন্য।
৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৭ দুপুর ১:২১
comment by: অতিথি বলেছেন: আমিও আপনার সঙ্গে একমত। আচ্ছা, এসব বিকৃতি কী একেবারেই অনিচ্ছাকৃত?...মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৪৭
comment by: অতিথি বলেছেন: আমি যতটা জানি, বাংলাপিডিয়ার আদিবাসী সংক্রান্ত তথ্যের জন্য মূলত যিনি কাজ করছিলেন, তার বেশ কিছু অনিয়মের কারণে তাকে সেই দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছে। এবার আশা করা যায় যে পরের বার শুদ্ধ তথ্য দিয়ে সাজানো হবে বাংলাপিডিয়ার নতুন সংস্করণ। তবে এই বিশাল গবেষণাধর্মী কাজে আবার বেশ কিছুটা সময় তো লাগবেই।
৮. ০৬ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৪
comment by: রাগিব বলেছেন: দেশের আদিবাসী সম্প্রদায়ের সম্পর্কে এরকম অপমানজনক তথ্য দেয়াটা দুঃখজনক। বাংলাপিডিয়ার এই ব্যাপারটা বছরখানেক আগেই পড়েছি পত্রিকাতে, কিন্তু এখনো এশিয়াটিক সোসাইটি কিছুই করেনি, সেটা খুব খারাপ। অন্তত ওদের ওয়েবসাইটে পরিবর্তন আনতে পারতো।

আমাদের !@@!390154 !@@!390155 !@@!390156 তাই এই ব্যাপারে শুরু থেকেই সচেতন থাকা হচ্ছে। ছাপা বিশ্বকোষ আপডেট হতে বাংলাপিডিয়ার মতোই বছর বছর সময় লাগে। সেই তুলনায় উইকিপ্রযুক্তিতে তৈরী বাংলা উইকিপিডিয়াকে আপডেট করতে লাগবে কয়েক সেকেন্ড মাত্র। আর কয়েক কোটি টাকায় তৈরী বাংলাপিডিয়ার চাইতে স্বেচ্ছাশ্রমে বিনা খরচে তৈরী বাংলা উইকিপিডিয়ার গুণগত মান মোটেও কম না, বরং অনেক বেশি তথ্য এখানে স্থান পাচ্ছে।

দেশের আদিবাসী সম্প্রদায়ের ছবি ও কথা তুলে ধরা আমাদের নিজেদেরই দায়িত্ব। সময় পেলে, বাংলা উইকিপিডিয়া দেখুন, এবং তথ্য যোগ করার এই মহাপ্রয়াসে শামিল হন। ধন্যবাদ।

 

 


পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। biplobr@gmail.com
*কপিরাইট ©: লেখক কর্তৃক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৫৬৭৩