সংবাদপত্র বাইবেল নহে
এ দেশের প্রাচীন দৈনিক ইত্তেফাক এই গত ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনার সংবাদ কী ভাবে প্রকাশ করিয়াছিলো পাঠকের মনে আছে নিশ্চয়ই। পরদিন অধিকাংশ দৈনিকে ইহা শীর্ষ সংবাদ হইলেও ইত্তেফাকে ইহা প্রথম বা দ্বিতীয় শীর্ষ সংবদও করে নাই। ইহার একজন মালিক সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বোধকরি ইহার নেপথ্যে এই স্বার্থটি কাজ করিতেছে।
আগেই বলিয়াছি, সংবাদপত্র মানুষকে বিভ্রান্ত করে প্রায়শই। বাবরি মসজিদকে কেন্দ্র করিয়া ভারতে রায়ট শুরু হইলে এ দেশে প্রথমে ইহার তেমন কোনো প্রভাব পরে নাই। মৌলবাদীরা দেখিলো, এইখানে কিছু একটা না করিলে ইসলামী জোশ আসিবে না; তাহা হইলে জিহাদ হইবে কী উপায়। তাহারা বাছিয়া লইলো দৈনিক ইনকিলাব।
দিনের পর দিন এই মৌলবাদী চক্রের কাগজটিতে মূদ্রিত হইতে লাগিলো একের পর এক উস্কানীমূলক সংবাদ। একই পথ ধরিলো জামাতের দৈনিক সংগ্রাম ও ফ্রিডম পার্টির দৈনিক মিল্লাত একই পথ ধরিলো। রাতারাতি পত্রিকার কাটতি বাড়িতে লাগিলো। পুরনো ঢাকাসহ এখানে সেখানে হামলা হইতে লাগিলো হিন্দুদের উপর, মন্দির - প্রতিমা ভাঙচুরও চলিলো। খোদ পল্টনের মরনচাঁদ মিষ্টান্ন ভান্ডার পুলিশের সামনেই লুঠপাঠ হইলো। ইহার দুর্ভাগ্যজনক শিকার যাহারা হইলেন, তাহারা হয়তো জীবনে বাবরী মসজিদের নামও শুনেন নাই। হায় রে অভাগা দেশে!
ড. আহমদ শরীফকে মুরতাদ ঘোষণা, তসলিমা নাসরিনের ফাঁসি দাবি, কাদেয়ানীদের অমুসলিম ঘোষণা, গোলাম আজমের বিরুদ্ধে গণআদালতকে অবৈধ ঘোষণা - ইত্যাদি ইসু্যতে এই সব দৈনিকের ভূমিকা কী ছিলো, সচেতন পাঠক মাত্রই জানেন।
আরো একটু পিছনে ফিরিয়া যাই। ১৯৭৩ কী ১৯৭৪ সাল হইবে। সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারকে লইয়া বঙ্গবন্ধু বিপাকে আছেন। ইত্তেফাক সংবাদ ছাপিলো, সর্বহারা পার্টির অন্তরকলহে নাকি সিরাজ সিকদার নিহত হইয়াছেন।
সিরাজ সিকদার পার্টির মুখপত্র 'স্ফুলিঙ্গ' নামক পত্রিকায় নিজেই ছড়া লিখিয়া ইহার জবাব দিলেন:
সব খবরের মাঝে থাকে
একটি করে মিথ্যেফাঁক,
সিআইএ গুজব রটায়
খবর ছাপে ইত্তেফাক!
তাই বলি, সংবাদপত্র বাইবেল বা অন্য কোনো কোনো ঐশী গ্রন্থ নহে। আর ভাতের বদলে সংবাদপত্রের সকল সংবাদ গিলিয়া পেট ভড়াইবেন, সচেতন পাঠক এতোটা বোকাও নহেন।
পুনশ্চ: বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক, 'একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়' অমরগ্রণ্থের অন্যতম লেখক, মৌলবাদ-জামাত বিরোধী যোদ্ধা শাহরিয়ার কবিরকে এই লেখাটি উৎসর্গ করা হইলো।।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।