আমার প্রিয় পোস্ট
- চেতনার সম্ভ্রম নষ্ট করে দেয় একজন অমি রহমান পিয়াল - আরিফ জেবতিক
- অত:পর তোতামিয়া ব্লগিল বিষাদে - আরিফ জেবতিক
- মণিপুরী মুসলিম আদিবাসীদের ঈদ উদযাপন এবং জীবনযাত্রা নিয়ে কিছু তথ্য - কুঙ্গ থাঙ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো...২ - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা - রাগিব
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্লোগান - অমি রহমান পিয়াল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- পল্লবের পরীরা (একত্রে) - বিপ্লব রহমান
- মুক্তিযুদ্ধের কবিতা : বুদ্ধদেব বসু - অমি রহমান পিয়াল
- আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি.. - আরিফ জেবতিক
- হায়! এমনো হয়, চাঁদ নেমে আসে ঘাসের ডগায়, মানুষ চাঁদ হয়ে যায়। (একত্রে) - বিপ্লব রহমান
- একটি লোমহর্ষক গণহত্যার কাহিনী (একত্রে) - বিপ্লব রহমান
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
'প্রথম আলোর' আলো কী নিভে আসছে?
০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:২৬
আজকে (২ অক্টোবর, মঙ্গলবার) প্রথম আলোর দ্বিতীয় সম্পদকীয় হচ্ছে: বেয়ালখালীর সড়কগুলোর বেহাল দশা!
সাম্প্রতিক ভাড়ী বর্ষণের কারণে চট্টগ্রামের একটি উপজেলা বোয়ালখালীর সড়কগুলো ভেঙেচুড়ে বেহাল, তাই চট্টগ্রামবাসীর চলাচলে এটি অসুবিধা সৃষ্টি করছে। অবিলম্বে কর্তৃপক্ষ যেনো এদিকে সুদৃষ্টি দেন। -- ইত্যাদি ইত্যাদি হচ্ছে 'প্রচার সংখ্যায় প্রথম' খ্যাত এই দৈনিকের সম্পাদকীয়টির মোদ্দা কথা।
খুব জানতে ইচ্ছে করছে, অর্থনীতি - রাজনীতির কথা না হয় বাদই দেওয়া গেলো, শুধুমাত্র জনসংখ্যার দিক থেকেই দেশে বোয়ালখালীর অবস্থান কততম? সাংবাদিকতার বিচারেই বা কী ভাবে 'বেয়ালখালীর বেহাল সড়কগুলো' জ্ঞানবাদী এই পত্রিকার সম্পাদকীয় হওয়ার যোগ্যতা অর্জন করে?
প্রথম আলোর সম্পাদকীয়টি পড়ুন এখানে
(অমৃত বচন: প্রথম আলো পড়তে হয়; নইলে পিছিয়ে পড়তে হয়! )
পুনশ্চ: লেখাটি একইসঙ্গে সচলায়তন ডটকম এ প্রকাশিত।।
মদন বলেছেন:
রাস্তা ঠিক না থাকলে পিছিয়ে পড়তেই হবে। তাই এই সম্পাদকীয়।
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
প্প্বগ্গপ্প্ম প্প্ব প্প্বষপ্প্বষ........
নোয়াখালী ওয়েব বলেছেন:
জ্ঞানী কথা বলেছেন।
আর রাস্তা সংস্কারের বড় বাজেট বছর বছর হচ্ছে। এসবের খরচ ঠিকমত না হওয়াও এই লেখার কারণ হতে পারে।
আবার পরিচিত কারও বাড়ি যাওয়ার রাস্তাও হতে পারে।
আসল কারণ খুজতে যেতে হবে। সেখানের রাস্তা কেমন..কে জানে?
যাই হোক, বোয়ালখালীর রাস্তার কথা বোয়ালখালীর জনগনই ভাল বলতে পারবেন। আপনার বাড়ি কি ঐ উপজেলাতে?
যদি ঐ উপজেলাতে আপনার বাড়ি হয়ে থাকে তাহলে বলব আপনি জ্ঞানী কথা বলেছেন।
অমি রহমান পিয়াল বলেছেন:
বিপ্লব, আয়তন বোয়ালখালী গোটা চট্টগ্রাম শহরের ৬ গুন বা তারো বেশি হবে। এবং জনসংখ্যার বিচারে ধরলে মহানগরীগুলোর কম নয়। দ্বিতীয়ত, এখানকার বাসিন্দাদের বিশাল সংখ্যক প্রবাসে থাকেন। তাই একেবারে অবহেলার মতো না।
একস্লিপ বলেছেন:
রাজনীতি কিংবা অর্থনীতি- সবসময়ই সম্পাদকীয়ের বিষয়বস্তু হবে এমন কোনো বাধ্যবাধকতা আধুনিক সংবাদিকতায় নেই। দূর জনপদের কথা সম্পাদকীয় হতেই পারে। এমনকি এমন বিষয় থাকতে পারে প্রতিদিনই। আমরা তো প্রতিনিয়তই দেখছি, আধুনিক সাংবাদিকতার ধরনধারণ কিভাবে বদলে যাচ্ছে। বিপ্লব রহমানের পরিচয় 'সাংবাদিক'। এসব বিষয় তার না জানার কথা নয়। হতে পারে, তার বয়স হচ্ছে!
চে বলেছেন:
বিপ্লব রহমানের কাছ থেকে এমন বালকসুলভ, একদেশদর্শি পোস্ট আশা করি নি। প্রথম আলোর আলো তো আরিফ, সুমন্ত আসলাম দের স্কেপগোট করার দিনই নিভেছে। খালি খালি বোয়ালখালী টানছেন কেন?
আমি সাগর বলেছেন:
আপনি হয়তো জানেন না প্রথম আলো সর্বদাই ঢাকার বাইরের কোনো একটা বিষয় নিয়ে সম্পাদকীয় করে। যাকে দেখতে নারি............
আমার আমি বলেছেন:
সহমত @ মদন


















