somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো: হইতেছে কী?

১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবিয়াছিলাম, এই ঈদের ছুটিতে দৈনিক প্রথম আলো ও সমকালের ঢাউস আকৃতি ঈদ সংখ্যা পড়িয়া, টিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানগুলি দেখিয়া, আলস্য করিয়া কাটাইবো। কিন্তু প্রথম আলোর মাননীয় মতি মিয়া বোধহয় প্রয়াত খতিব মহাশয়ের কাছে নতজানু হইবার পর হইতে নিয়ত করিয়াছেন, কিছুতেই ইহার একান্ত পাঠকদের মন যোগাইবেন না; মানের কথা না হয় ছাড়িয়াই দিলাম!

কয়েকদিন এক নাগাড়ে 'ঈদ বছরে আসে দুবার, কিন্তু প্রথম আলোর ঈদ সংখ্যা বছরে আসে একবার' - এমন রঙচঙা চটকদার বিজ্ঞাপন দেখিয়া হকারকে কহিয়াছিলাম, এই ঈদ সংখ্যা আমার চাই। আর সমকালের ঈদ সংখ্যা আগেই ক্রয় করিয়াছিলাম।

কিন্তু অদ্য ভোরে মতি মিয়া নাকি হকার, বলিতে পারি না কাহার ষড়যন্ত্রে অন্যান্য দৈনিকের সঙ্গে ফাও জুটিলো একটি ক্ষীণকায় ঈদ সংখ্যা। প্রথমে ভাবিয়াছিলাম, ঈদ উপলক্ষে ইহা বুঝি 'ছুটির দিন' কি 'কালের খেয়া'র বিশেষ আয়োজন। কিন্তু যাহা দেখিলাম, তাহাতে ঘুম ছুটিয়া গেলো।...

দেখিলাম, ইহা মাত্র ৪৬ পৃষ্ঠার চটি আকৃতির ম্যাড়ম্যাড়া প্রথম আলোর ঈদ সংখ্যা! ইহার জন্যই গত কয়েকদিন ধরিয়া শেষ পাতায় রঙিন বাক্স-বিজ্ঞাপন হাঁকিতেছে ইহারা!

পাতা উল্টাইয়া সুতিকা রোগির ন্যায় ভগ্ন স্বাস্থের ঈদ সংখ্যাটির সম্পাদকীয় পড়িলাম। সেখানে মতি কহিতেছেন, ''...প্রথম আলো ঈদুল ফিতর উপলক্ষে কয়েক বছর ধরেই ঈদ সংখ্যা বের করে বিশাল কলেবরে, যেটা আলাদাভাবে কিনে নিতে হয়। কিন্তু এবারের ঈদ সংখ্যাটি ১১ অক্টোবর ২০০৭ এর প্রথম আলোর সঙ্গে প্রত্যেক সন্মানিত পাঠককে দেওয়া হচ্ছে উপহার হিসেবে; এটা আলাদাভাবে কিনতে হবে না, আলাদাভাবে বিক্রির জন্য নয় একেবারেই।" --ব্যাস, কৈফিয়ত এতটুকুই।

ওই ভোরেই টেলিফোন ঠুকিলাম কয়েকজন সহকর্মির কাছে। অনেকই কহিলেন, তাহারাও আগাম বুকিং দিয়া হকারের কাছ হইতে এইরূপ ফাও ঈদ-চটি-সংখ্যা পাইয়াছেন। আবার কয়েকজন জানাইলেন, তাহারা ঠিক ঠিক নাদুস-নুদুস আকৃতির ঈদ সংখ্যা পাইয়াছেন। কৌতুহল বাড়িলো। ...

পরে খোঁজ নিলাম, নিকটের সংবাদপত্র বিক্রয় স্থলে। সেখানে সব ঈদ সংখ্যাই থরে থরে সাজানো রহিয়াছে; শুধু আমার কাঙ্খিতটি নাই। দোকানীর কাছে কৈফিয়ত চাহিলে সলজ্জ হাসিয়া তসলিমা নাসরিনের 'লজ্জা' বিক্রয় করিবার ভঙ্গীমায় কহিলো, ''স্যার, আপনি অগ্রীম দেড়শত টাকা দিন, কাল প্রথম আলোর 'আসল ঈদ সংখ্যা' পাইবেন।'' সে ব্যাটা অবশ্য জানাইতে কসুর করিলো না, 'আসল ঈদ সংখ্যা'টি বাজারে সহজলভ্য নহে; ইহার মূল দাম একশত টাকা। তাই যোগাড়-যন্ত্রণার জন্য আমাকে আরো বাড়তি পঞ্চাশ টাকা গুনিতে হইবে।

কিন্তু হইতেছে কী? কৌতুহল চড়চড় করিয়া চড়িতেই থাকিলো। পরে ওই অফিস হইতে যাহা শুনিলাম, তাহা কম কৌতুকপূর্ণ নহে। শুনিলাম, বর্ধিত কলেবরের ঈদ সংখ্যাটিতে নাকি সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক মৌলবাদ প্রসঙ্গে একখানা কলাম লিখিয়াছেন। ইহা ছাড়া উহাতে আরো কিছু স্পর্শকাতর বিষয়ভিত্তিক লেখাঝোঁকাও আছে।

ইহা হইতেই মতি মিয়া আগাম ভয় পাইয়াছেন, মোল্লার দল আবারো যদি ক্ষেপিয়া ওঠে! কিন্তু ততক্ষণে ইহার মূদ্রণ করা শেষ, বাধাঁইয়ের কাজ চলিতেছে। শেষমেষ কর্তৃপক্ষ ইহা হইতে বাছাই করিয়া 'নিরীহ' দেখিয়া মাত্র ১৫ টি লেখা দিয়া সাজাইলেন ওই ফাও ঈদ সংখ্যা! কিন্তু কি উপায়ে না জানি মূদ্রণশালা হইতে কিছু কিছু ঢাউস 'আসল ঈদ সংখ্যা' বাজারে আসিয়াছে।...

এতো জানিয়া - শুনিয়াও ঘোর কাটিলো না। প্রিয় পাঠককূল, আপনারা কিছু জানেন?

(লেখাটি একই সঙ্গে সচলায়তনে প্রকাশিত।)
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৫
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×