আমার প্রিয় পোস্ট

রাহেলা: আপডেট

২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২০

শেয়ারঃ
0 0 0

আলামতের অভাবে সাভারের আলোচিত গার্মেন্টস কর্মী রাহেলা হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ থমকে গেছে।

সোমবার দুপুরে নারী ও শিশু বিষয়ক অপরাধ দমন ট্রাইব্যুনাল - ১ এ মামলাটি শুনানির জন্য তোলা হয়।

কিন্তু মামলাটির জব্দ তালিকার দুই সাক্ষী আলমগীর হোসেন এবং আক্কাস আলী আদালতে সাক্ষ্য দেয়ার জন্য হাজির হননি। তবে এর আগে চলতি বছরের ১৮ এবং ৩০ এপ্রিল তারা আদালতে হাজির হলেও আলামতের অভাবে রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য নিতে পারেননি।

বিশেষ পাবলিক প্রসিকিউটার আব্দুল কাউয়ুম খান সোমবার জানান, তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ পরিদর্শক রাশেদ আহমেদ চৌধুরীসহ আরও দুই তদন্ত কর্মকর্তা আলামত সংগ্রহে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কোনো সাহায্য করছেন না বলে আদালত জব্দ তালিকার এই দুজন সাক্ষীর সাক্ষ্য নিতে পারেননি। সাক্ষী অনুপস্থিত থাকায় মামলার বিচারক খলিলুর রহমান ৬ জানুয়ারি নতুন একটি সাক্ষ্য গ্রহণের তারিখ ঘোষণা করেন।

তিনি আরও জানান, তিনি ওই তদন্ত কর্মকর্তাকে টেলিফোন করে জানবেন, আলামতের ক্রমিক নম্বর কতো এবং তা কোথায় রয়েছে।

গত বছর ২ এপ্রিল মামলার বাদী সাভার থানার তৎকালীন উপ পরিদর্শক মদন মোহন বণিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার হামিদুর রহমান চলতি বছরের ১৮ এপ্রিল দুদফায় সাক্ষ্য দেন।

২০০৪ সালের ২২ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছিলো রাহেলাকে। স্থানীয় কয়েকজন বখাটে তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলে যাওয়ার প্রায় এক মাস পর রাহেলা হাসপাতালে মারা যায়।

এই মামলার তিনজন আসামী হাইকোর্ট থেকে আগেই জামিনে মুক্তি পেয়েছে। কবির, দেলোয়ার ও ফজলুল হক ফজল নামের এই তিনজন সোমবার আদালতে হাজিরা দেয়। মামলার প্রধান আসামী লিটন এখনো পলাতক।

(তথ্যসূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম।)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাহেলা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৪
মাহবুব সুমন বলেছেন: ধন্যবাদ বিপ্লব ভাই।
৪. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩০
আনন্দময় বলেছেন: চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোন উপায় থাকলনা অামাদের? হায় খোদা!!!
৫. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৪০
মানবী বলেছেন: অত্যন্ত দুঃখজনক খবর!

বিপ্লব রহমান, অনেক ধন্যবাদ ভাইয়া। মামলা সম্পর্কে ডিটেইল জানিয়ে তথ্যবহুল সংবাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। রাহেলা হত্যার সুবিচারের জন্য আমাদের যাঁরা উদ্দ্যোগী হয়েছেন, এখানে তুলে ধরা সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে কিছুটা হলেও লক্ষ্য অর্জিত হবে।

অবারো ধন্যবাদ আপনাকে।

৬. ৩০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৬
ম. ন. আলম ফরিদ বলেছেন: অত্যন্ত দু:খজনক সংবাদ। তথাপি আপনার তথ্যবহুল সংবাদি পেলাম। কি করা যায় কিছুই বুঝে উঠতে পারছি না কিন্তু একটি কিছু করা দরকার।
৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪৯
টি_মৃদুল বলেছেন: ধন্যবাদ িবপ্লব ভাই। আশা ছাড়ছি না।
৮. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫১
টি_মৃদুল বলেছেন: সবাই অনলঅইন পিটিশনে সই করুন। প্রধান উপদেষ্টার মেইলে সবাই প্লিজ ব্যাক্তিগত ভাবে মেইল করুন । প্লিজ।
লগ ইন করুন এবং মেইল করুন । লিংক-
[wjsK=www.cao.gov.bd ] প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ
অথবা

৯. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫২
টি_মৃদুল বলেছেন: সবাই অনলঅইন পিটিশনে সই করুন। প্রধান উপদেষ্টার মেইলে সবাই প্লিজ ব্যাক্তিগত ভাবে মেইল করুন । প্লিজ।
লগ ইন করুন এবং মেইল করুন http://www.cao.gov.bd

। লিংক- [WjsK=www.cao.gov.bd ] প্র.উ.র ই-মেল লিংক [/WjsK]
অথবা
১০. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫২
টি_মৃদুল বলেছেন: সবাই অনলঅইন পিটিশনে সই করুন। প্রধান উপদেষ্টার মেইলে সবাই প্লিজ ব্যাক্তিগত ভাবে মেইল করুন । প্লিজ।
লগ ইন করুন এবং মেইল করুন http://www.cao.gov.bd

। লিংক- [WjsK=www.cao.gov.bd ] প্র.উ.র ই-মেল লিংক [/WjsK]
অথবা

 

মোট সময় লেগেছে ০.৮৭৮৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাহাড়, ঘাস, ফুল, নদী খুব প্রিয়। পেশা সাংবাদিকতা। লিখতে ও পড়তে ভালবাসি। টোটেম গৌতম বুদ্ধ। biplobr@gmail.com
*কপিরাইট ©: লেখক কর্তৃক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ