শ্রদ্ধেয় আরিল সাহেব,
সামহোয়ারিনের তৃতীয় বর্ষে প্রথমেই আমার আন্তরিক অভিনন্দন জানিবেন। নতুন আঙ্গিকে ব্লগখানা সাজাইবার জন্য সমস্ত বাহাদুরী আপনাদেরই। কর্তৃপক্ষীয় পরিশ্রম সার্থক হইয়াছে, সন্দেহ নাই।
কিন্তু আমার কিছু জিজ্ঞাস্য ছিলো, যাহা মান্যবর নোটিশবোর্ডের পোস্টে মন্তব্য করিয়াও কোনো জবাব পাই নাই, তাই পুনরায় এই পোস্ট লিখিতেছি।
মাননীয় নোটিশ বোর্ড গত ২১ শে নভেম্বর বৈকাল সাড়ে ৫ ঘটিকায় তিনফোঁটাসহ 'জরুরী নোটিশ' শিরোনামে আমাদের জানাইয়াছিলেন:
''সার্ভার পরিবর্তন এর দরুণ আনুমানিক বাংলাদেশ সময় রাত সাড়ে আট ঘটিকা পর্যন্ত প্রথম পাতায় এসএমএস আপডেট দেখানো বন্ধ থাকবে । কিন্তু এই সময়ের মধ্যে পাঠানো সকল এসএমএস ঠিকই গনণা হতে থাকবে ।
প্রথম পাতায় সাময়িক এই আপডেট দেখতে না পারার জন্য আমরা দুঃখিত ।''... ইত্যাদি।
ইহার পর পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, গঙ্গা অববাহিকায় অনেক জল গড়াইয়াছে। নদ-নদীসমূহ আরো জীর্ণ- শীর্ণ হইয়াছে, বোধকরি ইহাদের দূষণও আরো বাড়িয়াছে। কিন্তু একমাসেরও বেশী সময় অতিক্রান্ত হইলেও প্রিয় এসএমএস আপটেড তথা সাউট পদ্ধতি ফিরিয়া আসে নাই।
স্মরণ করাইয়া দিতেছি, ইতিপূর্বে জাগরণ ক্যাম্পেইনের সময়ও দীর্ঘকাল এসএমএস আপটেড, তথা সাউট পদ্ধতি বিকল ছিলো।
ইহার কারণ কী? ইহা কী শুধুই ব্যস্ততা, বিদ্যূত বিভ্রাট, না কী অন্য কিছু??
এই সময়ের মধ্যে আমরা যাহারা পয়সা খরচ করিয়া এসএমএস ঠুকিয়াছি, তাহাদের সাউটের ভবিষ্যত কী... ইহা কী সম্প্রদান কারকে শুন্য বিভক্তি বলিয়া গন্য হইবে???
অনুগ্রহপূর্বক এইসব গুরুতর প্রশ্নের সমাধান দিয়া বাধিত করিবেন। বিশেষ আর কী!
নিবেদন ইতি--
সামহোয়ারিনের জয় হোক!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


