somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্য আমার অধিকার, এই অধিকার ফেরত চাই!

১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন ধরে অনলাইন রাইটার্স কমিউনিটির বাংলা ব্লগ সচলায়তন ডটকম পড়তে পারছি না। সহব্লগাররা জানিয়েছেন, তাদেরও একই অবস্থা। বাংলাদেশ থেকে সচলায়তন তারাও পড়তে পারছেন না। অল্প কিছু সময়ের জন্য সচলে ঢোকা গেলেও আবার তা এরর হয়ে যায়। আর অধিকাংশ দিনই সাইটটি পড়া যায় না।

এ নিয়ে প্রিয় সামহোয়ারিনসহ আমারব্লগ ডটকম, ফেসবুকেও বেশ খানিকটা লেখালেখি হয়েছে। কাল প্রথম আলোও নিউজ করে বিষয়টি পাঠকের নজরে এনেছে।

আর সচল কর্তৃপক্ষ এরই মধ্যে পোস্ট দিয়ে ও ইমেল করে জানিয়েছেন, তাদের কোনো যান্ত্রিক ত্রুটি নেই। বাংলাদেশে সচল ব্যান হয়েছে কী না, এ সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক বক্তব্যও তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে পাননি। তারা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন-ইত্যাদি।

সকলের অবগতির জন্য বলছি, ১/১১-র পর 'দেশপ্রেমিক সেনা সমর্থিত অস্বাভাবিক তত্ত্ববধায়ক সরকার' জরুরি অবস্থা জারি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে ধর-পাকড়ের পাশাপাশি মিডিয়ায় চাপিয়ে দিয়েছে স্বৈর শাসন।

এরই অংশ হিসেবে ডেউলি স্টারের সংবাদিক তাসনিম খলিলকে যৌথবাহিনী তুলে নিয়ে যায় বা কার্টুনিস্ট আরিফকে জেল খাটতে হয়, অথচ প্রথম আলোর সম্পাদক থেকে যান ধরা ছোঁয়ার বাইরে!

এ সরকার বোধগম্য কারণেই সাবেক গেরিলা নেতা সন্তু লারমার দল জনসংহতি সমিতির মূল ওয়েব সাইট পিসিজেএসএস-সিএইচটি ডটঅর্গ বেশ কিছুদিনের জন্য বন্ধ করে দেয়। নিষিদ্ধ ঘোষণা করে তাদের দলীয় মুখপাত্র 'জুম্ম বার্তা বুলেটিন'।

শেষোক্ত ঘটনা দুটিতে সরকার পক্ষ কোনো বক্তব্যই দেয়নি। আর দেবেই বা কেনো? তাসনিম খলিল বা কার্টূনিস্ট আরিফ ইস্যুতে তারা কি কোনো বক্তব্য দিয়েছে? তাই যদি আশঙ্কাটি শেষ পর্যন্ত সত্যি হয়, সচলায়নকে এদেশে ব্যান করা হয়, সেক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক ঘোষণা সরকার দেবে না, এটিই স্বাভাবিক।

আর কী হাস্যকর দেখুন, এই সরকার কী না শিগগিরই পাশ করতে চাচ্ছে, তথ্য অধিকার আইন! এটি নাকী আবার উপদেষ্টাগণ নীতিগতভাবে অনুমোদনও দিয়েছেন! কমিউনিটি রেডিও প্রকাশের দ্বৈতনীতির কথা না হয় ছেড়েই দিলাম।

এ অবস্থায় আমার বক্তব্য খুবই পরিস্কার ও সংক্ষিপ্ত। তথ্য জানার অধিকার আমার জন্মগত অধিকার। এটি আমার অন্যতম মৌলিক অধিকারও বটে। তাই সচলায়তন ডটকম বিনা বাধায় পড়তে চাই এবং তা এখনই!...

আজ যদি সচলের ওপর আঘাত আসে, কাল তা সামহোরিনের ওপর আসবে না তারই বা নিশ্চয়তা কী?


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×