আমার প্রিয় পোস্ট

নেটওয়ার্কিং পাঠশালা - ১ ( বিষয় : ইন্টারনেটের জন্ম ও ইন্টারনেটের বা ইন্ট্রানেটের ব্যান্ডউইথ ও ক্যাবলিং )

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

শেয়ারঃ
0 0 0


ইন্টারনেটের পরীক্ষামূলক শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর তারিখে, ১৯৬৯ সালের ২ সেপ্টেম্বর তারিখে ১৫-২০ জন লোকের সামনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ১৫ ফুট গ্রে ক্যাবলের সাহায্যে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করেন ক্লাইনরক। আরপানেট নেটওয়ার্কের জন্ম সেই থেকেই, আরপানেট ইন্টারনেটের প্রথম পুরুষ বা পূর্ব পূরুষ।মূলে ছিল মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ (আরপা) এর নাম।



চিত্রে: আরপা'র নেটওয়ার্ক ডায়াগ্রাম

একমাস পরেই Stanford Research Institute যুক্ত হয়ে যায় এই নেটে। সেই বছরের শেষের দিকে যুক্ত হয় UC Santa Barbara and the University of Utah ।

তার পরের দশকে যুক্ত হল TCP/IP, IP ডেভোলাপ হওয়ার পরে এক আরপা কে আরেকটার সাথে যুক্ত করাটা সহজ হয়ে গেল। আসলে ১৯৯৪ এর আগে ইন্টারনেট / আরপা'র ব্যবহার একাডেমিক কাজে ও গবেষনার কাজ পর্যন্ত ছিলো।


স্হিরচিত্রে: Tim Berners-Lee

Tim Berners-Lee এর হাতে 1989 সালে যুক্ত হলো World Wide Web or WWW। ViolaWWW হলো প্রথম জনপ্রিয় ব্রাউজার আরলি 1990 এ এটি ইন্টারনেট যুক্ত হয় Unix and the X Windowing System জন্য।



চিত্রে : মোসাইক ভারসন - ১ ব্রাউজার

University of Illinois কতৃক Mosaic ব্রাউজার 1993 সালে যুক্ত হয়, এটি ছিলো version 1.0, অনেক জনপ্রিয় হয় ব্রাউজারটি। তখনকার লিমিটেড ইউজিং (গবেষনায়) এ কথা বিবেচনা করে । তবে সেই Mosaic ব্রাউজার এর কম্পোনেন্টসগুলো এখন ইন্টারনেট এক্সপ্লোরারে আছে।

১৫ ফুট গ্রে ক্যাবলের সেই নেটটি সারা বিশ্বে আলোড়ন তুলে ১৯৯৫-৯৬ সাল থেকে। বাংলাদেশে ও ইন্টারনেট ১৯৯৬ সালে থেকে চলে আসে । ১২-১৮ বছরে ইন্টারনেটের যে বিপ্লব বা রিভুলেশনের সাক্ষি আমরা হলাম আগামি ১০-১২ বছরে তা আমাদের কল্পনাকে ও ছাড়িয়ে যাবে। ইন্টারনেট -২ ভারসন আসবে ।দিনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নেটওয়ার্কিং ইকুপমেন্টসগুলোর গতি , ৭-৮ বছর আগে ১০ এমবিপিএস হাফ ডুপ্লেক্স গতির ল্যান যথেষ্ট ছিলো, সেই গতি এখন ১০০০এমবিপিএস ফুল ডুপ্লেক্স সর্বত্রই । বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা দক্ষ জনশক্তির মাধ্যমে নিরবিচ্ছিন্ন সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, এবং ব্যবহারকারীদের পর্যাপ্ত সাপোর্ট দিয়ে চলছে ।

চিত্রে: ইন্টারনেট ব্যবহারের গ্রাফ


ইন্টারনেট বা ইন্ট্রানেট নেটওয়ার্কে ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। সঠিক ক্যাবলিং না না হলে আপনি যতই উচ্চ ক্ষমতার ইকুপমেন্ট ইউজ করেন না কেনো , ব্যান্ডউইথ বা নেটওয়ার্কের পারফরম্যান্স পাবেন না। ছোট বা মাঝারি বা বড়মানের নেটওয়ার্ক তৈরির সময় অবশ্যই ক্যাবলিং ঠিক মতো করতে হবে। কারন আপনার নেটওয়ার্কের ব্যান্ডউইথই বলেন আর পারফরম্যান্সই বলেন সবকিছু ক্যাবলের উপর দিয়েই যাবে।

ইন্টারনেট বা ইন্ট্রানেট নেটওয়ার্কে যোগাযোগ মাধ্যম হিসেবে প্রধানত টুইস্টেড পেয়ার, কো-এক্সিয়াল, ফাইবার অপটিক ক্যাবল ইউজ করা হয়। এই লেখাটিতে টুইস্টেড পেয়ার নিয়ে আলোচনা করতেছি তাই কো-এক্সিয়াল, ফাইবার অপটিক ক্যাবলের কথা আজ বলব না।



উপরে টুইস্টেড পেয়ার ক্যাবলের ছবি। কতগুলো পরিবাহী তার মোড়ানো বা টুইস্টেড অবস্হায় আছে, তারের সংখ্যা ৪ জোড়া। রঙ একেকটার এক এক রকম। এই টুইস্টেড পেয়ার ক্যাবলই ইন্টারনেট বা ইন্ট্রানেট নেটওয়ার্কে সবচেয়ে বেশি ব্যবহৃত ক্যাবল।

টুইস্টেড পেয়ার আবার দুই ধরনের:



1: UTP Cable (Unshielded twisted pair)
2: STP Cable (shielded twisted pair)

ছবিতে দেখুন , উপরের তারটি কিছু একটা দিয়ে মোড়ানো, ওটাই shielded twisted pair, আর ছবিতে বলা নিচের তারটি Unshielded twisted pair।

আবরন ছাড়া জিনিস একই , তাহলে কোনটা ভালো ?
অবশ্যই shielded twisted pair। shielded twisted pair ক্যাবলে এলুমিনিয়ামের আবরন দেয়ার কারন আছে, এটা কিন্তু ক্যাবল শক্ত হওয়ার জন্য নয় ।
electromagnetic interference (EMI) বা যে কোন রেডিও interference থেকে বাঁচিয়ে ভিতরের ডাটা পরিবাহী ৮ টি তারকে নির্বিঘ্নে ডাটা পরিবহন সুবিধা করে দেয়ার জন্য । আর Unshielded twisted pair ক্যাবলে কোন আবরন থাকে না। তাই electromagnetic interference (EMI) বা যে কোন রেডিও interference বা ফ্রিকোয়েন্সি ভিতরের ডাটা পরিবাহী ৮ টি তারকে আক্রমন করতে পারে এবং নেটওয়ার্কের ব্যান্ডউইথ পরিবহনের মান কমিয়ে দিতে বা একেবারে বন্ধ করে দিতে পারে।

==========

ইথারনেট ক্যাবল সবগুলো সমান নয়। এর আছে বিভিন্ন প্রকারভেদ। EIA-568 নামক সংস্হা এর স্টেন্ডারাইজ করে।

নিচের ক্যাটাগরিগুলোর বর্ননা পড়লেই বুঝতে পারবেন আপনার কোন ক্যাবলের দরকার। catagory কে CAT বলা হয়।

Cat 3 : ১০ এমবিপিএস নেটওয়ার্কের জন্য এটি , সর্বোচ্চ ডাটা রেট ১৬ এমবিপিএস, এবং গতি ১৬ মেগাহার্জ।

Cat 4 : ১০ এমবিপিএস নেটওয়ার্কের জন্য এটি , সর্বোচ্চ ডাটা রেট ২০ এমবিপিএস, এবং গতি ২০ মেগাহার্জ.

Cat 5: ১০/১০০ এমবিপিএস নেটওয়ার্কের জন্য এটি , সর্বোচ্চ ডাটা রেট ১০০ এমবিপিএস, এবং গতি ১০০ মেগাহার্জ ।

Cat 5E: গতি ১৫০ মেগাহার্জ ,এনহ্যান্সড catagory ৫ ক্যাবল, সর্বোচ্চ ডাটা ট্রান্সফার ১০০০ এমবিপিএস , 10/100/1000Mb নেটওয়ার্কের জন্য।

Cat 6; ষ্পিড ২০০ মেগাহার্জ, সর্বোচ্চ ডাটা ট্রান্সফার ১০০০ এমবিপিএস , 10/100/1000Mb নেটওয়ার্কের জন্য।

Cat 7 : এটাকে ক্লাস এফ ও বলা হয়, পুরোপুরি shielded twisted pair, গতি ৬০০ মেগাহার্জ ।10/100/1000Mb নেটওয়ার্কের জন্য।

===========================================
উপরে বর্নিত ক্যাবল গুলো EIA-568 নামক সংস্হা এর স্টেন্ডারাইজ করে।
কিন্তু চায়না'রা যেমন ইচ্ছে তেমন ভাবে কম দামে ক্যাবল প্রস্তুত করে , এমনকি সেমি-কনড্রাকটার মেটাল ও ইউজ করে। তাই EIA-568 নামক সংস্হা এর স্টেন্ডারাইজ যেসব ক্যাবলে মানা হয় না তাদের জন্য এইগুলো কাজ করবে না।
============================================


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): internetUTPSTPtwisted pair cableBangladesh InternetISPISP Bangladeshcat5cat6cablingdata networkbangladesh ;
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০
রাতমজুর বলেছেন: ডাইরেক ফেবারিটেড :)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
আবদুর রহমান (রোমাস) বলেছেন: পাঠশালা কি চলমান থাকবে?? ভাইজান
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আমি সিরিয়াস পোষ্ট ব্লগে লিখি না :) অন্ততপক্ষে আমি যা নিয়ে রুটি রোজগার করি তা নিয়ে কখনো লিখি না।

আজ লিখলাম,

এটা বাংলাদেশ বা বিশ্বের যে কোন জায়গায় লিখিত নেটওয়ার্কের ক্যাবলিং সম্পর্কে সবচেয়ে তথ্যবহুল পোষ্ট হবে, যদি কন্টিনিউ করতে পারি ।

জানি না কন্টিনিউ করবো কিনা ?

৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
সুব্রত কুমার সরকার বলেছেন: ভালো লাগলো।
দুটি কম্পিউটারের মধ্যে ক্যাবল দিয়ে যোগাযোগের উপর (ল্যান) বিস্তারিত লিখুন।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: আমি যদি না ও লিখি তাহলে ও মনে রাখবেন , দুটি কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্হাপন করা হয় ক্রসওভার ক্যাবল কনফিগার দিয়ে।

১০/১০০ এম-বি নেটওয়ার্কে ১/২/৩/৬ চারটা ক্যাবল ইউজ হয়।

১০০০ এ সবগুলো,

৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
ইউনুস খান বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।

লিখাটি কমপিউটার জগৎ ব্লগেও দিতে অনুরোধ করছি। ঐখানে অনেককেই দেখেছিলাম নেটওয়ার্কিং এর উপর টিউটোরিয়াল চেয়েছিলো। হয়তো আরো অনেকেই উপকৃত হবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য।


কিন্তু অন্য কোন ব্লগে বা ওয়েবে লেখাটি প্রকাশ করবো না। আপনার কথাটি রাখতে পারলাম না বলে ক্ষমা করবেন।

৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০২
একাকী বালক বলেছেন: ভাই দয়া করে বন্ধ করে দিয়েন না। চালায় যান ভাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: আপনাদের উৎসাহ পেলে :)

৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫
আবদুর রহমান (রোমাস) বলেছেন: বিপ্লব ভাই.....আমার কিছু জিগ্গাসা আশা করি জবাব পাবো!
১!
মনে করেন আমি ১০০ টা পিসির সাথে ইন্টারনেট কানেকশন দিবো এর জন্য আমাকে কোন catagory Cable ব্যবহার করতে হবে??

২।
উক্ত পিসি গুলোকে একটি মাস্টার পিসির আওতায় কি নিয়ন্ত্রন করা সম্ভব?? এর জন্য কি কোনো সার্বার সেটাপ লাগবে??
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: **** বিদেশে ?

উত্তর ১:

ক্যাট - ৬ , shielded twisted pair ইউজ করুন ।

না পাওয়া গেলে ক্যাট - ৫ , shielded twisted pair ইউজ করুন।

না পাওয়া গেলে ক্যাট - ৫/৬ Unshielded twisted pair। ইউজ করুন।


উত্তর ২:

আপনি কি ১০০ পিসির ব্যান্ডউইথ নিয়ন্ত্রন করতে চান সেন্ট্রালী ?

তা করতে হলে আপনাকে লিনাক্স সার্ভার বা রাউটার বসাতে হবে ।
লিনাক্সে সামভা সার্ভার ফাইল শেয়ারের জন্য জনপ্রিয়



আপনি কি শুধু ফাইল সেয়ার করতে চান ?

যে কোন পিসি থেকে একই নেটওয়ার্কে তা করতে পারবেন।

সার্ভার থেকে ও করতে পারবেন।

৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
ইউনুস খান বলেছেন: কোন সমস্যা নাই ভাই। আপনি সামোতে লিখাটি লিখে যান। তাতেও অনেক খুশী হবো। ভালো থাকুন।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ধন্যবাদ বিপ্লব ভাই!! আশা করি পোষ্টটি চলমান থাকবে.....
যদি চলমান না করেন তাহলে বড়ই কষ্ট পাবো!!
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।

৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪
হামদান বলেছেন: ব্যাপক গিয়ানি পোষ্ট, ধইন্যা পাতা

দয়া করে চালু রাখুন
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে /।

১০. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২২
শয়তান বলেছেন: কয় পর্বে শেষ হৈবো ?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: সেটা তো জানি না, ৬-৭ পর্বের বেশি লিখব না

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩১
আশাবাদী মানুষ বলেছেন: চলুক । অনেকের উপকার হবে ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯
আবির০০০ বলেছেন: ঝাক্‌কাস হইসে।চালায়া যান
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯
এস রহমান বলেছেন: বেশ ভালো। আশা করি চলমান থাকবে
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: ট্রায়িং

১৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
আশরাফ৪৫৯ বলেছেন:
চালায়া যান ...
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ট্রায়িং

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: বাপরে !

কবিরা ও কি ক্যাবল নেটওয়ার্কের কারিকুরি বুঝতে পারে ?

ধন্যবাদ ।

১৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
স্বাগত. বলেছেন:

এটাকি বিস্তারিত?
১৯. ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪১
মাটি ও মানুষ বলেছেন: দাদা কই গেল ? এর পরের চ্যাপ্টার কই ? অপেক্ষায় আছি .

 

মোট সময় লেগেছে ১.৯৩৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Qৃএড়ত
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই