শাদা পাখির পালক আছে ছবিছায়ায় নিমগ্ন এমন এক পরীকে যৌননিমন্ত্রণ জানিয়েছিলাম স্বপ্নে। ঠোঁটে ঘষতেই ঠোঁট, পরী পাল্টে গিয়ে হয়ে গেল আমার দেবী, পালিতা। আমার অবনতি আমায় পৌঁছে দিল পালিতার সঙ্কুল স্তনে। দেবী বললেন, এতদিনের প্রতীক্ষা বাছা। আমি নামতে লাগলাম, নামতে লাগলাম, কবিরা যেমন অন্ধকারে নামতে নামতে কড়া নাড়ে পতিতার চৌকাঠে, তেমনি আমি মুখ রাখলাম দেবীর যোনিদ্বারে, আমার সূচনাবিন্দুতে। কিন্তু দেবীর নিম্নাঞ্চলে আমি আবিষ্কার করলাম শিশ্ন । আমি গুলিয়ে উঠতে ঊঠতে একবার মাত্র তাকাতে পারলাম তার চোখে। সে চোখে রিরংসা ছিল না। ওখানে কেবল দৃষ্টি ছিল। ওই চোখ কেবল তাকাতে জানতো। মৃতরাও যে অর্থে তাকাতে জানে।
এরপর দেবী বদলে গেলেন আবার।
দেবীর আঙ্গুলে আমি নখর গজাতে দেখলাম।
তাকে লোমশ হয়ে উঠতে দেখলাম।
পেশল হয়ে উঠতে দেখলাম।
উত্থিত হয়ে উঠতে দেখলাম।
দেবী হয়ে উঠলেন শয়তান।
সেই শয়তান আমাকে ধর্ষণ করল।
নিজের চোখ উপড়ানোর কোনো সুযোগ আমার আমার হলো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

