বইমেলায়, গ্রামীণ ফোনের স্পন্সর করা ভাস্কর্যটার পাশে এসে থমকে গেলাম। আমার সঙ্গে বইমেলায় ঘুরতে যাওয়া বন্ধুটাকে বলেছিলাম, চলো তোমাকে একটা মজার জিনিস দেখাই। উদ্দেশ্য ছিল গ্রামীণ ফোনের ভাস্কর্যটার নিচে খোদাই করে যে লেখা আছে ‘মোদের গরব গ্রামীণ ফোন মোদের আশা’ - সেটা দেখাবো। কিন্তু ভাস্কর্যটার পাশেই একটা ঝকমারি ব্যাপার-স্যাপার দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আমি নিজেই। আরে এ কী! বইমেলার ভেতর ব্যাংকের বুথ কেন! ব্যাংকের এটিএম বুথগুলোর আদলে মার্কেন্টাইল ব্যাংকের একটা স্টল। সিকিউরিটি গার্ডের পোশাক পরা কয়েকজন লোকও দেখলাম ঘুরঘুর করছে। ব্যাপারটা কী? বইমেলায় থাকবে প্রকাশকদের দোকান। সেখানে একটা ব্যাংকের স্টল/বুথ কেন? বইমেলার সংহত রূপের সঙ্গে এধরনের উলঙ্গ অ্যাডভার্টাইজমেন্ট আমার কাছে একেবারেই বেখাপ্পা ঠেকল। বইমেলাকে ঘিরে প্রতিবারই প্রচুর ধান্দাবাজি চোখে পড়ে। গতবার ব্র্যাক ব্যাংক মেলার মূল ফটক স্পন্সর করেছিল আর পুরো টিএসসি চত্বর ভরিয়ে দিয়েছিল নিজেদের মাহাত্ম্য বর্ণনাকারী ডিজিটাল ব্যানারে। এবার মার্কেন্টাইল ব্যাংক নিজেদের পুরুষাঙ্গটি প্রবেশ করিয়েছে। বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে গ্রামীণ ফোনের ছিনালগিরি তো চলছেই। প্রশ্ন হলো, পুঁজির এই চাঁইদের না ঘেঁষতে দিয়ে কি বইমেলা হয় না?
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।