আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই...

ইন্টারনেটে হার্ডওয়্যার ড্রাইভার খুঁজবেন যেভাবে…

২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৩

শেয়ারঃ
0 1 0

অনেক সময় দেখা যায় কম্পিউটারে কোন একটি হার্ডওয়্যারের ড্রাইভার খুঁজে পাচ্ছেন না বা ড্রাইভারটি কোনভাবে কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে। ইন্টারনেট থেকে আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারেন আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি। আসুন দেখা যাক কিভাবে…

১। প্রথমে Start >Control panel >system অনুসরন করুন

২। System উইন্ডো থেকে Hardware ট্যাব সিলেক্ট করুন। এবার Device Manager সিলেক্ট করুন। এখানে আপনার পিসির সাথে সংযুক্ত হার্ডওয়্যারগুলোর একটি তালিকা দেখতে পারবেন। যেসব হার্ডওয়্যার ড্রাইভারের অভাবে ঠিকমতো ইনস্টল করা হয়নি সেগুলোর পাশে ক্যাটকেটে হ্লুদ রঙের প্রশ্নবোধক (?) চিহ্ন থাকবে।

৩। হলুদ প্রশ্নবোধক চিহ্নিত হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Properties ওপেন করুন। Properties থেকে Details ট্যাবটি সিলেক্ট করুন।

৪। এবার ড্রপ ডাউন মেনু থেকে Hardware ids সিলেক্ট করুন।

৫। এবার ভেল্যু লিস্ট থেকে সর্বশেষ ভ্যালু ctrl+c চেপে কপি করুন। এবার তা আপনার পছন্দের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে পেষ্ট করে দিয়ে অনুসন্ধান করুন…দেখবেন মুহূর্তের মাঝেই আপনার সামনে আলাদীনের দৈত্যের মতো এসে হাজির হবে আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি!

লেখাটি 'চিপ' ম্যাগাজিন অবলম্বনে লেখা। কতটুকু কাজ হবে কে জানে। আমি অবশ্য আমার ল্যাপটপের ফিঙ্গার প্রিন্ট রিডারের ড্রাইভার এভাবে সার্চ দিয়ে খুঁজে পেয়েছি । আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের পিসির কোন হার্ডওয়্যার ড্রাইভার খুঁজে পান কিনা …

ধন্যবাদ।

---------
লেখাটি আমাদের প্রযুক্তি ফোরাম এবং আমার ব্লগে প্রকাশিত

 

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
রাশেদ বলেছেন: ধন্যবাদ দিলাম। অবশ্য এইডা আমার তেমন কামে লাগবে না আপাতত। হি হি!
২. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
সাইফুর বলেছেন: অবশ্য এইডা আমারও তেমন কামে লাগবে না আপাতত। হি হি!
তাও নতুন দের লাগবে এজন্য

ধন্যবাদ দিলাম।
৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪০
সৃজন বলেছেন: অবশ্য এইডা আমারও তেমন কামে লাগবে না আপাতত। হি হি!
এজন্য
ধন্যবাদ দিলাম।
৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৯
মিলন মাহমুদ বলেছেন: কোন কিছু নতুন শুরু হই সবাই খুব গুরুত্ব দেয়। ভাই বিপ্র, আপনি মনে হয় কম্পিউটার লাইনে একেবারেই নতুন।
৭. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৮
মৃদুল মাহবুব বলেছেন: ভালো। কাজের জিনিস।
৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:০১
মুনতাসির আলম বলেছেন: ধন্যবাদ হয়ত, কখনো কাজে আসবে।
৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৯
বিপ্র বলেছেন: সবাইকে ধন্যবাদ...
@মিলন
টিপস এন্ড ট্রিক্স সবার কথা বিবেচনা করেই দেয়া হয়। যার যখন প্রয়োজন হবে তখন তিনি সেটা ব্যবহার করবেন। টিপস কোন মৌলিক লেখা নয় যে আপনি এখানেই এই লেখা প্রথম পড়বেন। এ ধরনের কোন টিপস আপ্নি আগেই জেনে থাকতে পারেন। জেনে থাকলে না পড়েই চলে যেতে পারেন। শুধু মন্তব্যের জন্য মন্তব্য করতে হবে আমি তাতে বিশ্বাসী নই।
১০. ১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:১২
মু. জামান চৌধুরী বলেছেন: ধন্যবাদ এই রকম সাহায্যের জন্য

 

মোট সময় লেগেছে ০.৯৯২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিভিন্ন সাইটে বিপ্রতীপ নামে পরিচিত, শুধু এখানে বিপ্র। প্রিয় রঙ কালো...একসময় ছিল সাদা ...পড়াশুনা ছাড়া বাকী সবকিছু আন্তরিকতার সাথে করার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই