আমার প্রিয় পোস্ট
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- হেলাল হাফিজ: প্রিয় কবিতার আজন্ম গুরু - ইশতিয়াক অাহমেদ
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- ইন্টেল্যাকচুয়ালেরা একদিন কবিতা লিখবে - আমি ও আমরা
- আজ আসলে লড়াই হবে দাঁড়িপাল্লা বনাম দাঁড়িপাল্লার - ইশতিয়াক অাহমেদ
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- ভালোবাসা কৃষিকাজের মত সোজা নয় - মুকুল
- আমার বিষন্নতার কথা - ঠাকুরদা
- আজ ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন ১১ জন ভাষাবিপ্লবী। - কুঙ্গ থাঙ
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- ইনসাইড স্টোরি অফ রোমান হলিডে - নতুন পৃথিবী
- রবীন্দ্রনাথের ভাঙ্গা গান। যে বাউল গানের সুর থেকে জন্ম আমার সোনার বাংলার - সাদিক মোহাম্মদ আলম
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- উতসর্গ: অতন্দ্রিলা, না জন্মেও যে আছে বেঁচে - সামী মিয়াদাদ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- বিজয় নিয়ে বিতর্ক :: মোস্তফা জব্বার বনাম মুনিরুল আবেদিন পাপ্পানা - রাহেন রঙ্গন
মুঠোফোন ভাইরাসমুক্ত রাখুন
২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০১
তথ্যপ্রযুক্তির ভাষায়, ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিজে নিজে কপি হতে পারে। গনকযন্ত্রের ভাইরাসের সাথে সবাই পরিচিত হলেও মুঠোফোনের ভাইরাসের সাথে এখনও অনেকেরই দেখাসাক্ষাত হয়নি । মুঠোফোনের ভাইরাস এখনও ততোটা ভয়ের কারন হয়ে দাঁড়ায়নি। তবে অনেকেই আশংকা করছেন, আগামী দু’এক বছরের মাঝে গণকযন্ত্রের ভাইরাসের মতো মুঠোফোনের ভাইরাসও খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। সাধারনত যাদের ফোনের কনফিগারেশন একটু হাই, তাদের ক্ষেত্রে ভয়টা একটু বেশি। কারন, মোবাইল ভাইরাস সাধারনত ব্লু-টুথ, এম এম এস ইত্যাদির মাধ্যমে ছড়ায়। তাই মুঠোফোন ব্যবহারকারীদের উচিত এ ব্যাপারে আগেভাগেই সতর্ক থাকা। আসুন এক নজরে দেখে নেয়া যাক, আপনার মুঠোফোনকে ভাইরাসের হাত থেকে মুক্ত করার কৌশল-
১. মোবাইল ফোনের ভাইরাস বেশি ছড়ায় ব্লু-টুথের মাধ্যমে। তাই মুঠোফোনকে ভাইরাসমুক্ত রাখতে ফোনের ব্ল-টুথ অপশনটি বন্ধ করে বা লুকানো আবস্থায় (Hidden Mode) রাখুন। শুধুমাত্র প্রয়োজনের সময় ব্লু-টুথ অপশন চালু করুন। এতে ব্লু-টুথের মাধ্যমে যেসব ভাইরাস ছড়ায় সেসব ভাইরাসের হাত থেকে আপনার মুঠোফোন রক্ষা পাবে।
২. ব্লু-টুথ বা এম এম এস এর মাধ্যমে আসা কোন সংযুক্ত ফাইল ওপেন করার আগে একটু সতর্কতা অবলম্বণ করুন, যেমনটা আপনি কোন ই-মেইলের সাথে সংযুক্ত ফাইলের ক্ষেত্রে করে থাকেন। দেখে নিন যে উৎস থেকে সংযুক্ত ফাইলটি আপনাকে পাঠানো হয়েছে তা আপনার পরিচিত কিনা। অজানা কোন উৎস থেকে যে কোন ধরনের ফাইল কপি বা ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
৩. কম্পিউটার ভাইরাসের ঠেকাতে যেরকম এন্টি-ভাইরাস পাওয়া যায় তেমনি এখন মুঠোফোন এবং পিডিএ-এর ভাইরাস ঠেকাতেও এন্টি-ভাইরাস পাওয়া যায়। তাই কম্পিউটারের মতো মুঠোফোনেও এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন। ইন্টারনেটে অনুসন্ধান করলে মুঠোফোনের জন্য বেশ কিছু এন্টিভাইরাস পাবেন (যেমনঃ F-secure, Kaspersky) ।
৪. ভাইরাসের আক্রমনে আপনার মুঠোফোন অনাকাঙ্খিত আচরন শুরু করলে কাষ্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। সেসব ক্ষেত্রে বেশির ভাগ সময় মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করার প্রয়োজন হতে পারে। তাই আপনার মোবাইল ফোনের জরুরী কোন তথ্য যেন নষ্ট না হয় সেজন্য জরুরী ফাইল, অ্যাড্রেস বুক ইত্যাদির একটি ব্যাক-আপ রাখুন।
শুধু একটি কথা বলার যন্ত্র নয়, মুঠোফোন হয়ে উঠেছে আমাদের জীবনের অপরিহার্য অংশ। মুঠোফোনের বিভিন্ন সুবিধা দিন দিন যেমন বাড়ছে, তেমনি নিরাপত্তার বিষয়টিও জরুরী হয়ে পড়ছে। তাই মুঠোফোনের নিরাপত্তার ব্যাপারে আমাদের এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন।
---------
লেখাটি আমাদের প্রযুক্তি ফোরাম এবং আমার ব্লগে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অক্ষর বলেছেন:
হুমম
নাঈম বলেছেন:
আমি নোকিয়া ৩১১০ক্লাসিক ব্যবহার করি। আমার সেটে আমি একটা এন্টিভাইরাস রাখতে চাই। একটা লিংক দেবেন কেউ দয়া করে যেখান থেকে আমি আমার সেটের জন্য একটা এন্টিভাইরাস ডাউনলোড করতে পারি ???
সাইফুর বলেছেন:
৫ ফর বিপ্রনাইম মিয়া..
তুমার মোবাইলের অপারেটিং সিসটেম হইলো s40অপারেটিং সিসটেম
ভাইরাস ধরনের চান্স নাই...চিন্তা কইরো না...
বিপ্র বলেছেন:
ধন্যবাদ সবাইকে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















