আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই...

এজ এবং জিপি আর এস এর মাঝে পার্থক্য

০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪

শেয়ারঃ
0 0 0

আমাদের দেশের ব্রডব্যান্ডের নামে ফ্রডব্যান্ড নামক দায়িত্বহীন ইন্টারনেট সেবা থেকে মুক্তি পেতে অনেকেই এখন ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার শুরু করছেন। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক সবাই প্রথমেই বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হন। এর একটি হলো- এজ/জিপি আর এস মডেম কিনবেন নাকি মোবাইল ফোন সেট কিনবেন? সেট কেনার সিদ্ধান্ত নিলেও প্রশ্ন থেকে যায়; কোন সেট কিনবেন, এজ না জিপি আর এস সমর্থিত সেট? আসলে সত্যি কথা বলতে কি এজ আর জিপি আর এস নিয়ে সবার মনেই কিছু না কিছু প্রশ্ন আছে। এবং এক্ষেত্রে সবচেয়ে সাধারন প্রশ্নটি হলো- এজ এবং জিপি আর এস এর মাঝে পার্থক্য কি? আসুন, আজ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি।

‘বিবর্তন’ শব্দটির সাথে আপনারা সবাই কমবেশি পরিচিত। সহজ ভাষায় বললে এজ মূলত জিপি আর এস-এরই একটি বিবর্তিত রূপ। জিপি আর এস (GPRS) এর পূর্ণ নাম হচ্ছে General Packet Radio Service আর এজ (EDGE) এর পূর্ণ নাম হচ্ছে Enhanced Data rates for GSM Evolution অর্থ্যাৎ নাম থেকেই এজ এবং জিপি আর এস এর মাঝে পার্থক্যটি বোঝা যাচ্ছে। এজ এর চেয়ে জিপি আর এস এর প্রধান পার্থক্যটি হলো এর তথ্য স্থানান্তর (Data transfer) এর গতিতে। জিপি আর এস এর চেয়ে এজ এর ডাটা ট্রান্সফার রেট অনেক বেশি। এজ প্রযুক্তিটি জিএসএম প্রযুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে ২০০৩ সালে। তৃতীয় প্রজন্মের (অনেকে অবশ্য ২.৭৫ প্রজন্মেরও বলে থাকেন!) এই নেটওয়ার্ক সুবিধা প্রথম দিকে শুধুমাত্র নর্থ আমেরিকার মোবাইল ফোন ব্যবহারকারীরা পেয়েছিলেন। ধীরে ধীরে এই প্রযুক্তিটির জনপ্রিয়তা বেড়েই চলছে এবং সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

যারা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের অনেকের মাঝে আরেকটি প্রশ্ন সর্বদা ঘুরপাক খায় সেটি হলো এজ বা জিপি আর এস ক্লাস বলতে কি বোঝায়? মূলত ডাউনলিংক এবং আপলিংক ক্ষমতার উপর ভিত্তি করে মোবাইল সেটগুলোকে বিভিন্ন ক্লাস বা শ্রেনীতে ফেলা হয়। যে সেট যতো উচ্চ শ্রেনীতে সেই সেটের ডাউনলিংক এবং আপলিংক ক্ষমতা ততো ভালো এবং এটি ভালো ইন্টারনেট সেবা দিতে সক্ষম।

সুতরাং এখন আমরা একটি উপসংহারে আসতে পারি আর তা হলো- মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে ভালো সেবা পেতে চাইলে সর্বোচ্চ ক্লাসের এজ সমর্থিত মোবাইল ফোন সেট ব্যবহার করা উচিত।:D
------------------------------

লেখাটি আমাদের প্রযুক্তি ফোরাম এবং আমার নিজ ব্লগে প্রকাশিত ।

--------------------------------------------
আগের পোস্টটি ঝামেলা হওয়ায় মুছে ফেলা হয়েছে মন্তব্যসহ। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। :((

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
বিপ্র বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই... :D
৩. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭
মানচুমাহারা বলেছেন: বিপ্র সামহোয়ারে মাঝে মাঝে পোস্ট করিস। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ব্লগ এখানে তেমন একটা হয় না এখন আর।
৪. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৪
আখতারুজ্জামান ভূঁইয়া বলেছেন: থ্যান্কু। তবে সর্বোচ্চ ক্লাসের এজ সমর্থিত মোবাইল ফোন সেট কয়টির নাম দিলে খুব ভালো হয়।
৫. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১১
বিপ্র বলেছেন: @আখতারুজ্জামান ভূঁইয়া
নোকিয়ার এন সিরিজের মোবাইল সেটগুলো এজ ক্লাস ১০
এছাড়া কম দামের মাঝে নোকিয়া ৩১১০ ক্লাসিক -এও এজ ক্লাস ১০।
৬. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৪
অ্যামাটার বলেছেন: বিপ্র দা, প্রথমে অভিযোগ করব, আপনি সামহয়ার, আমাদের প্রযুক্তি, প্রজন্মফোরাম, ই!৩৬০; প্রায় সবগুলো স্যোশাল নেটওয়ার্কিং এবং শিক্ষামূলক সাইটে খুবই অনিয়মিত।
যাইহোক, এই পোস্ট টা আমার জন্য বেশ দরকারী।
আমি গ্রামীণফোন এজ ব্যাবহার করি নকিয়া ৬১৩১ সেটে, কিন্তু স্পিড খুব কম!। অথচ দেখাচ্ছে যে ৪৮০কে.বি.পি.এস. !
আর একটা ব্যাপারে একটু হেল্প নিব, সেটা হল আমি সামহয়ারে আপনাকে 'আমার লিঙ্কস'-এ অ্যাড করতে চাইলে আমাকে কি করতে হবে?
০৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: @অ্যামাটার
আসলে গ্রামীনের স্পিড এলাকাভেদে ভিন্ন হয়। আপনার এলাকায় ইউজার কম থাকলে ভালো স্পিড পাবেন, আর বেশি ইউজার থাকলে কম। এছাড়া রাতের দিকে এখন প্রায় সব এলাকাতেই বাজে স্পিড থাকে। সম্ভব P3 সার্ভিসের কারনে।

আপনার মোবাইলে ৪৮০কে.বি.পি.এস. দেখাচ্ছে এটি আসলে মডেম স্পিড।

৭. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৭
সাইফুর বলেছেন: চলুক...
ধন্যবাদ
৮. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩০
দেবদারু বলেছেন: খুবই দরকারী পোস্টটির জন্য অনেকগুলো +++++
৯. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৫
বিপ্র বলেছেন: @অ্যামাটার
আমি আমাদের প্রযুক্তি-তে প্রায় সব সময়ই থাকি। বাকী সাইটে তেমন নিয়মিত থাকা হয় না। আর সোস্যাল নেটওয়ার্কিং সাইটে এখন তেমন একটা যাই না...
আপনার বিস্তারিত পরিচয় দিলে ভালো হয়। আমাকে মেসেঞ্জারে যোগ করে নিতে পারেন:
১১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৬
বিপ্র বলেছেন: ধন্যবাদ সবাইকে...
১৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
এবি+ বলেছেন: + সহ ধন্যবাদ !
১৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
কানা বাবা বলেছেন:

সবুজে টুশকি...
১৬. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৭
স্রোত বলেছেন:
অদ্ভুত পোস্ট।
++++

 

মোট সময় লেগেছে ০.৮৯৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিভিন্ন সাইটে বিপ্রতীপ নামে পরিচিত, শুধু এখানে বিপ্র। প্রিয় রঙ কালো...একসময় ছিল সাদা ...পড়াশুনা ছাড়া বাকী সবকিছু আন্তরিকতার সাথে করার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই