আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

অবশ অনুভূতির দেয়াল

০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৮

শেয়ারঃ
0 0 0

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবু তোমার টুকরো ছায়ায়
ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
কত স্মৃতি কত সময়
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যস্ত ঢাকায়
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়
আমার দেহে রাত্রি নামায়
মিথ্যে আগুন অন্ধকারময়

ভীড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মিশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে
অনেক দুরের একলা পথে
ক্লান্ত আমি ফিরি তোমার কাছে
মুখোশ খুলে বসে রই জানলা ধরে

আমার গানের শব্দ সুরের অন্তরালে
তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে

তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মতন মিথ্যে ছায়ায়
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি কত মিথ্যে ভয়

তোমার জন্য গলার ভেতর
আটকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল
নির্জনতায় তোমার কোলাহল

তোমার না থাকা অস্তিত্ব
রয়ে গেছে আমার নিঃশ্বাসে
ফেলে আসা এই পথে দুজনেই একসাথে

আমার অবশ
অনুভূতির দেয়াল জুড়ে কত সময়
হেটে এসে আমরা দু'জন
হারিয়েছি পথ কোথায় কখন

আমার দেহে খুঁজে ফিরি
তোমার অনুভূতি
তোমার চোখের দুরের আকাশ
মিশে থাকে রূপক হয়ে

তোমার জন্য
বিষন্ন এক নিথর হৃদয় আমার ভেতর
দাঁড়ায় সরব একা
তোমার পৃথিবী স্বর্গের মতন
চির অদেখা

তোমার জন্য পথ হারিয়ে অজানায়
তবু তোমার লেখায় কথায়
ফেরে ক্লান্ত আমার অলস সময়
কত স্মৃতি অন্ধকারময়




*আর্টসেলের গান

**কর্ড

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০২
কালপুরুষ বলেছেন: অবশ অনুভূতির দেয়াল-
সবই এই মনের খেয়াল।
২. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০৭
বিহংগ বলেছেন: ভালইতো লিখেছেন। ধন্যবাদ
৩. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:১৬
শাহেদুর রহমান বলেছেন: অসম্ভব প্রিয় একটি গান, ধন্যবাদ বিষাক্ত মানুষ।
আপনার কাছে কি আর্টসেল এর আরও লিরিকস আছে?
৪. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২২
ছায়ার আলো বলেছেন: সুন্দর গান।
আর্টসেলের গানগুলোর মধ্যে "অপ্সরী" আমার সবচাইতে পছন্দ।
৬. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৫
ফজল বলেছেন: ধন্যবাদ কর্ডের জন্য।
৮. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: @কালপুরুষ
-বলতে ভুলে গেছি "হৃদয়" বানান টার জন্য কালপুরুষদার প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

@বিহংগ - লিখি নাই খালি টাইপ করসি।

@শাহেদুর রহমান - আছে, দিমু নাকি আরও !

@ছায়ার আলো - "অপ্সরী" তো পুরা Head Banging Staff আমারও পছন্দ।

@ রাশেদ - "চাশমিশ চাশমিশ দুই ভাই,
আর কোন চিন্তা নাই"

@ফজল - ভাই । আপনার কবিতাটা কিন্তু ব্যাপক হইসে।

@আইরিন সুলতানা - এজন্যই তো এত কষ্ট করে টাইপ করলাম, সবার সাথে শেয়ার করার জন্য।
১০. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৩৫
মাথামোটা বলেছেন: আমার দেহে খুঁজে ফিরি
তোমার অনুভূতি

-----------
আমার প্রিয় গানগুলোর একটা
১১. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৭
শাহেদুর রহমান বলেছেন: বিষাক্ত ভাই, অপ্সরী গানের লিরিকসটা দিয়া দেন।
১২. ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: @শাহেদুর রহমান - ঠিক আছে। আসতেসে
মোট সময় লেগেছে ০.৯০৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ