আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ১)

০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

শেয়ারঃ
0 0 0

ক্রিসমাস এবং নিউ ইয়ারের ছুটি পেয়েছিলাম মোট ১৩ দিন , প্ল্যান ছিলো মিলান যাবো এবং সেখান থেকে অস্ট্রিয়া ঘুরে আবার ব্যাক টু দা প্যাভিলিয়ন । কপাল গুনে কোন টিকেট পাই নাই । ২১ তারিখে গিয়ে জানলাম ২ জানুয়ারির আগে প্লেনে বা বাসে কোন টিকেট নাই । শুধু মাত্র ট্রেনের টিকেট আছে এবং আমাদের গাবতলী সদরঘাটের মত ৬৫ ইউরো টিকেটের দাম ২০০ ইউরো তাও আবার ওয়ান ওয়ে । এবং সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো ৫ বার ট্রেন চেঞ্জ করতে হবে । এতো কাহিনী দেখে "তাইলে হালার যুদ্ধেই যামু না .." ডিসিশন নিলাম । কুনো ব্যাঙের মত ঘরে বসে ক্রিসমাস কাটলো, পুরো হোস্টেল খালি ।
২৮ তারিখে একে একে পুলাপান ফিরতে শুরু করলো । তখনই জানতে পারলাম দোস্তরা জার্মানীর 'রুসটক' নামক শহরে নিউ ইয়ার পালন করার প্ল্যান করছে । সেখানে জার্মান দোস্তরা আমাদের অপেক্ষায় থাকবে । শহরটা নাকি বাল্টিক সাগরের পাড়ে এবং জার্মানীর অন্যতম সুন্দর শহর । আমি যাবো নাকি জিজ্ঞেস করার ধারও ধারলো না কেউ , সোজা হুকুম "তুই যাবি আমাগো লগে ব্যাস" । ৩০ তারিখে রুদ্ধদ্বার বৈঠক হলো টমেকের বাসায় । প্রাথমিক ভাবে মোট ২৩ জন যাত্রী । দুটো দল , প্রথম দলটি গাড়িতে যাবে ভোরে , দ্বিতীয় দল ট্রেনে যাবে দুপুরে । ৩১ তারিখ রওনা দিয়ে ১ তারিখ ওখানে থেকে ২ তারিখ সন্ধ্যার ট্রেনে আবার ফেরৎ ।

প্রথম দলটিতে আছে :
টমেক (সোশলজির ছাত্র, প্রায় ৬ফিট ৩ইঞ্চি লম্বা, পিঠ পর্যন্ত লম্বা সোনালী চুল, সবসময় হাসি খুশী, বেশীরভাগ সময় ঠোঁটে দেয়াশলাই কাঠি কামড়ে থাকে অথচ নন স্মোকার)
সুসান (টমেকের বউ , একই সাবজেক্টে পড়ে, বাচ্চাটে স্বভাব, প্রচন্ড আহ্লাদী, চমৎকার রান্না করতে পারে)
জীলন (টেলিকমিউনিকেশনের ছাত্র, হলিউডের নায়কদের মত দেখতে, পোশাকের ব্যাপারে সব সময় ফিটফাট)
ক্যারোলীনা (জীলনের বান্ধবী, মেডিকেলের ছাত্রী, পুতুলের মত দেখতে, কঠিন ধার্মিক ক্যাথলীক, গত পরীক্ষায় এক সাবজেক্টে খারাপ করে নাকি একদিন টানা চার্চে পড়েছিলো)
এ্যনা (বায়োলজির ছাত্রী, ইদানিং মন খারাপ..বয় ফ্রেন্ডের সাথে ব্রেক আপ হয়ে গেছে)
আগ্নিয়েস্কা (মেডিকেলের ছাত্রী, বন্ধুরা আদর করে ডাকে জলহস্তি)
ম্যারেখ (টেলিকমিউনিকেশনের ছাত্র, তুখোর মেধাবী)
জিবি (টেলিকমিউনিকেশনের ছাত্র, মাথা কামানো থাকে সবসময়, বিশাল বড়লোক বাপের একমাত্র পোলা, শালার ২০০৬ মডেলের একটা "অডি" আছে)
অবিদিউস (টেলিকমিউনিকেশনের ছাত্র, লিথুনিয়ান নাগরিক, চমৎকার গিটার বাজায়, অসম্ভব মেধাবী)
এই দলের কাজ হলো খাবার দাবার এবং পানীয় নিয়ে চলে যাবে ।

দ্বিতীয় দলটিতে আছে :
ডেমিয়েন (জিওগ্রাফীতে মাস্টার্স করে এখন ইন্টার্নশীপে আছে, একটু তাড়ছিড়া স্বভাবের, মনটা সমুদ্রের মত বিশাল)
ব্রোদের (রাশান লিটারেচারের ছাত্র, আমি এর নাম রেখেছি 'নিরব ঘাতক', মুখভর্তি দাড়ি, চুপচাপ স্বভাবের, জীবনের একটাই টার্গেট 'ফিলোপিনো' মেয়ে বিয়ে করবে)
পাভেল (সোশলজির ছাত্র, বান্দর টাইপ পোলা, সারাক্ষন মিচকা হাসি থাকে মুখে)
হেলেনা (টেলিকমিউনিকেশনের ছাত্রী, কার্লি চুল, ছেলেদের মত ধুমচুর গালাগালি করতে পারে)
কামিলা (মেডিকেলের ছাত্রী, চুল ছেলেদের মত ছাটা, গলার স্বর ফাটা বাঁশ, চেইন স্মোকার)
আশকা (মেডিকেলের ছাত্রী, মুটি টাইপ, মাথায় ছিট আছে অল্প)
এবং
আমি
এই দলের কাজ হলো বাকি যারা বাসা থেকে এখনো হোস্টেলে পৌছায়নি তাদের জন্য ১০ টা পর্যন্ত অপেক্ষা করা ।

৩১ তারিখ সকাল থেকে অপেক্ষার পর কামিলা, আশকা এবং ব্রোদের এই তিন জন শুধু হাজির হলো । সাড়ে দশ টা পর্যন্ত অপেক্ষা করে স্টেশনে রওনা হলাম আমরা সাত জন । স্টেশনে ঢুকেই বিড়ি খোরেরা পকেট ভর্তি করে বিড়ি কিনে প্ল্যাটফর্মের দিকে হাটা দিলাম , ঠিক তখনই তিনজন পুলিশ এবং দুটো জার্মান শেফার্ড আমাকে ঘিড়ে দাড়ালো । একজন মামু রীতিমত স্যালুট ঠুকে বিনয়ের সাথে আমার আইডি কার্ড দেখতে চাইলো , দিলাম তার হাতে আমার আইডি । ওয়াকিটকিতে কিসব আলাপ আলোচনা করে ব্যাটা শিউর হলো যে আমি কোন অবৈধ আগন্তুক নই । দুঃখ প্রকাশ করে মামুরা চলে যেতেই আমার দুস্তরা এটা নিয়ে মশকরা শুরু করলো আমার সাথে । ওদের কে বল্লাম -
"তোগো সবাইরে থুইয়া খালি আমারে যে স্যালুট মারলো এটা দেখছোস !!!"

এগারোটা চল্লিশে লালটু রঙের ট্রেন হাজির হলো আমাদের নিতে । সবাই হৈ হৈ করে ট্রেনে উঠে পড়লাম । ট্রেন ছাড়লো ১২টায় , ট্রেনে মাত্র তিনটা বগি এবং মোটামুটি ফাঁকা , দুস্তরা যার যার ব্যাগের ভেতর থেকে বিয়ারের ক্যান বের করে বসলো । আর দুস্তিরা মাশাল্লাহ দুনিয়ার যত সাজু গুজু করার মালমশলা আছে একে একে সব বের করে সাজতে বসলো । একেক জনের নেইলপলিশের সংখ্যাই হবে ১২/১৩ রকমের । ব্রোদের আব্দার করলো ওর নখে রং লাগাবে , ব্যাস আর যায় কোথায় !! দুস্তিরা সব হামলে পড়লো ব্রোদের এর নখে রং লাগাতে । আশকা নেইলপলিশ দিতে দিতে আমাকে জিজ্ঞেস করলো আমার দেশের মেয়েরা
নেইলপলিশ ব্যাবহার করে কিনা ?? বল্লাম হ্যাঁ
কানে দুল পড়ে কিনা ?? বল্লাম হ্যাঁ
কপালে টিপ দেয় কিনা ?? বল্লাম হ্যাঁ
শাড়ি পড়ে কিনা ইন্ডিয়ান মেয়েদের মত ?? বল্লাম হ্যাঁ
এরপর বল্লো
ট্যাটু আঁকে কিনা !! ভুরু / নাভি / থুতনি ইত্যাদি ইত্যাদি ফুটো করে অর্নামেন্ট পড়ে কিনা ??
বল্লাম - কেউ কেউ ইদানিং শুরু করছে এগুলা, কিন্তু এদের সংখ্যা খুবই কম । ও বললো
- এদের সংখ্যা খুবই কম কেন !! তোরা চাসনা এগুলো ওরা করুক নাকি ওরাই চায় না !!
এই পাগলিটাকে আরো কোন বেফাস প্রশ্ন করার সুযোগ না দিয়ে বিড়ি টানার উসিলায় পালালাম ।

ট্রেনের টয়লেটে গিয়ে দেখি পাভেল আগে থেকেই ভিতরে মনের সুখে বিড়ি টানছে । আমাকে দেখে বললো
- কি রে ! বিড়ি টানবি !! আয় আয় ভিতরে হান্দা । চেকার হালায় টের পাইলে খবর আছে !!
বিড়ি টেনে ফিরে এসে বসতে না বসতেই আব্দার আসলো তোর ঐ গান টা শোনা .... "নীলা তুমি কি চাও না ... হারাতে ঐ নিলীমায়"
চিল্লা ফাল্লা .. হাসাহাসি .. গান বাজনা এসবের মধ্যে চার ঘন্টার যাত্রা শেষ হলো , মাঝে 'গুসট্রো' নামের এক জায়গায় ট্রেন চেঞ্জ করতে হয়েছিলো । গুসট্রো তে জীবনের প্রথম সামনা সামনি 'গে' দেখলাম, প্ল্যাটফর্মে একজন আরেকজন কে বিদায় দিতে এসেছে , চুড়ান্ত বিদায় হলো প্রায় ৩০ সেকেন্ড ধরে 'ফরাসি চুম্বনের' মাধ্যমে । সন্ধ্যা চারটায় আমরা 'রুসটক' পৌছলাম । এখন গন্তব্য রুসটক ইউনিভার্সিটির স্টুডেন্ট হোস্টেলের ছয় নাম্বার বিল্ডিং । আমাদের দলের কেউ চেনে না জায়গাটা কোথায় । পোলাপান যাকে পাচ্ছে তাকেই ধরে ধরে জিজ্ঞেস করছে আর হেটে হেটে এগুচ্ছে । দুস্তিদের এক একজনের ব্যাগের ওজন ১২/১৩ কেজি হবে, তারা নিজেদের ব্যাগ সুকৌশলে ছেলেদের ঘাড়ে চাপিয়ে দিলো । প্রচন্ড শীতের মধ্যে আমরা হাটছি । ডেমিয়েন আমার পাশে হাটতে হাটতে বল্লো - "ভেরী ক্রেজী সিচুয়েশন !!".....................

চলবে...............পর্ব ২

 

প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: ফটু এখানে দিতে চাচ্ছি না । আমার ভাঙ্গাচোড়া মুবাইল দিয়ে তোলা.. খুবই বাজে এসেছে ছবি ।

২. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
ফারহান দাউদ বলেছেন: জমবো মনে হইতাসে:)
০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: আমি তো কাহিনি ঠিক মত লিখতেও পারি না ,, কত যে মজা হইসে কি আর কমু !!!

৩. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুন এগিয়ে যাচ্ছে , ভালো লাগলো
......পরের পর্বটা কখন পাচ্ছি ?
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:০০

লেখক বলেছেন: জীবনেও লেখালেখি করি নাই ... কবে যে পাবেন পরের পর্ব আল্লাহ মালুম ।

৪. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
মানুষ বলেছেন: এ্যানা মাইয়াডার ফুন নম্বর দেও।
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: মানু খালি ফুন নাম্বার কালেকশন করে গেলা !!!!!

৫. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
েজবীন বলেছেন: মামুরা দেখি লোক চিনে!!!! ভাবছে .... =p~ থাক কমুনা


ভালো হচ্ছে.....
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৩

লেখক বলেছেন: X(

৬. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৪
মানুষ বলেছেন: তুমি ফুন নম্বর আগে দেও। পুলাপাইন চান্স দেও না আবার জাগাও ছাড়ো না। তোমাগো জন্যই এ জীবনে কিছুই হইল না।
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: কারে কি কয় !!! তীর্থের কাকের মত অপেক্ষায় আছি ...........

৭. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫
নাদান বলেছেন: ভেরী ক্রেজী সিচুয়েশন !!! :)
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: :)

৮. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৭
মুকুল বলেছেন:

পুলাপান বিদেশে কত মজা করে! কবে যে বিদেশ যামু! :(
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: দেখে যা , যা , অনির্বান ... কি সুখে রয়েছে প্রান !!!!
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেঁচেছি গান

৯. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫০
হমপগ্র বলেছেন: ফটুক ছাড়া কথা নাই।
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: লাস্ট পর্বে দিমুনি ফূটুক ..... বেশী বড় হয়ে যাচ্ছে লেখাটা .. কিছুতেই ছোট করতে পারছি না ।।। :(

০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: ধইন্যবাদ রুবেল

১১. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৬
মুকুল বলেছেন:
ফটুক দাও। মাইয়াগুলানের ফটুক না দিলে তুমার খবর আছে!!! B-)
০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: পুলাপাইনের চরিত্র বালা না :)

১২. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
শাহেদুর রহমান বলেছেন: ফটু চাই...ফটু চাই...ফটু চাই...
১৩. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭
আলী আরাফাত শান্ত বলেছেন: মুকুল বলেছেন:মাইয়াগুলানের ফটুক না দিলে তুমার খবর আছে!!! আমারও দাবী লগে তোমার ফটুও দিও।
১৪. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৩
সাইফুর বলেছেন: বিমা...হেভি মজা লাগছে....
ফুটু চাই....

+ ছাড়া আর কোন কথা নাই ;)
১৫. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: পুলাপানের জ্বালায় তো বাঁচলাম না .... নেও দিসি ফটুক
১৬. ০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪০
সাইফুর বলেছেন: হোকে..বিমারে..থ্যাংকু....
১৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১:১০
আউলা বলেছেন: রুসটক থিকা আমাগো লাইগ্যা কি আনছো? কয়টা লিরিক? (ক্লোজআপহাসি)

আমার কিন্তুক আরো কয়েকটা লিরিক চাই। আর এই পোস্ট কতদিন টানবা? খতম করো, না হলে তো শুননের জন্য হৃদরোগে আক্রান্ত হইয়া যামু নে
১৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: র.বা দের জন্য তো কিছু আনি নাই .. নট ইভেন লিরিক ।।
ভাবসিলাম খুব তাড়াতাড়ি লিখেই পোস্টাবো । জনস্বার্থে আরো কিছুদিন অপেক্ষা করি ... ব্লগের থেকে যদি একটা তারছিড়া কমে .. মন্দ কি !! :)
১৯. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:২৯
মানুষ বলেছেন: এদের মধ্যে এনা কোনটা?
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৪১

লেখক বলেছেন: হায়রে !!! পুলাডা মনে হয় এ্যনার চিন্তায় সারা রাইত ঘুমায় নাই ।। :)

২০. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৪২
মানুষ বলেছেন: বেশি কথা কইয়ো না। এ্যানার ছবি লাগাও।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৭

লেখক বলেছেন: হি হি হি হি হি হি ..............

২১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৯
মানুষ বলেছেন: বিষু তিন নাম্বার ছবির কালো চুলের মেয়েটার কি নাম?
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৭

লেখক বলেছেন: আশকা :)

২২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৯
নির্বাসিত বলেছেন: চমৎকার লেখা। পড়ে ভাল লেগেছে।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন: তাই নাকি !!!! কলার টা ঝাড়া দিতে মন চাইতাসে । :)

২৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৯
মানুষ বলেছেন: ইশ বিড়িডা না খাইলেই হইয়া যাইতো।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৪

লেখক বলেছেন: হি হি হি ..... এটার মাথায় কিন্তু ভালো রকমের ছিট আছে । :)

২৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: মজা লাগল পড়ে।

পরের পর্ব কখন?নাকি নির্বাসিত'র মত ঝুলানো শুরু করবেন?
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৫

লেখক বলেছেন: অনেক বড় হয়ে যাচ্ছে .. কি করবো বুঝতাসি না ।। এতো ডিটেল্স না দিলেই মনে হয় ভালো হতো ।।

২৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৩:১১
নির্বাসিত বলেছেন: মোসতফা মনির সৌরভ -- আমারতো দেখি বদনাম হয়ে যাচ্ছে।
২৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: বদনাম হবে ভেবেও আপনি ঝুলালে কি করব বলুন। তবে ধন্যবাদ ১৫ পর্ব তাড়াতাড়ি দেয়ার জন্য। মাঝে মাঝে কিন্তু অনেক দেরী করে ফেলেন!!
২৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৩:২০
মোসতফা মনির সৌরভ বলেছেন: @বিমা, না ডিটেইলস দিয়ে আর মজা বাড়াইছেন। কিন্তুক পোস্ট দিতে লেট হলে খবর আছে।
২৮. ০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:১১
রাগ ইমন বলেছেন: আরে বিমা , পুরা ফাটাইলাইসো ।

খুবই মজা পেলাম পড়ে । চলুক । চলুক । বড় হয়ে গেলে আমার কোনই আপত্তি নাই । যত বেশি তত মজা ।

এখন সিঙ্গেল ছেলে গুলার ফোন নাম্বার দেও । আফটার অল , জীবন তো একটাই ,তাই না!
০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:১৯

লেখক বলেছেন: তুমিও শুরু করলা দিদি !!!!! :)
এক মানুরেই সামলাইতে পারতাসিনা !! :(

২৯. ০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২১
রাগ ইমন বলেছেন: মানুও ছেলেদের ফোন নাম্বার চাইসে
০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩০

লেখক বলেছেন: আরে না ... দেখো না !! একবার কয় এ্যনার নাম্বার দেও .. আবার কয় আশকারে নাকি মনে ধরসে !!!! চিন্তায় আছি :)

৩০. ০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫১
রাগ ইমন বলেছেন: ঠিকই আছে । ব্যাচেলর লেভেলে সবাই জেনারেল প্র্যাক্টিসই করে ।পরে একটাকে নিয়ে স্পেশালাইজেশন করে । দিয়ে দাও , বন্ধু মানু, এত করে চাচ্ছে ।

আর আমার জন্য কাকে ঠিক করলা? বাংলাদেশে ৬ ফিটের উপর ছেলে পাওয়া যায় না ।
০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: ফাপরে পড়লাম দেখি !!!! :(

৩১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৪
এস্কিমো বলেছেন: হুমম..পরেরটায় যাই।
০৭ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৯

লেখক বলেছেন: :).................মন্তব্যের অপেক্ষায় থাকলাম দাদা

৩২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৯
মানুষ বলেছেন: বিষু এইবার তাইলে নম্বর পাইতেছি কি কও :)
০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৫

লেখক বলেছেন: জিগায় লই আগে ... তুমার ফটু দেইখা যদি কয় দিতে তাইলে দিমু নি সমস্যা নাই ।:)

৩৩. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২১
মানুষ বলেছেন: দাঁড়াও। তাইলে আমার ফেসবুকে কুনু একটা নায়কের ছবি লাগায় দেই।
৩৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৫
অলস বলেছেন: মজা লাগতেসে...পরেরটায় যাইতেসি।
০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: অসলু .. ঘুম থেকে কবে ওঠলেন !!!! বহুদিন পর দেখলাম :)

৩৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
বকলম বলেছেন: দারুন!! জনস্বার্থের পোষ্টে লিংক না দিলে পড়াই হইতো না। পরের পর্বে দৌড়াই....
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: :D

৩৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
রাশেদ বলেছেন: শুরু করলাম। :)
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: যাইতে থাকো :D

৩৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৭
তানজিলা হক বলেছেন: বিমা আশকা কোনটা?
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: ৩ নাম্বার ছবির কালো চুলের মাইয়াটা । আমাদের রমজানের আশকা :)

৩৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০২
তানজিলা হক বলেছেন: হা হা

রমজাননননননননননননননননন

টুমার আশকারারে দেইখা ফেলছি।:)

আহারে গেন্দার মায়ের সতীন আসতাছে ঘরে :(
৪০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৩
মানুষ বলেছেন: মনটা আবার উচাটন হইল :(
৪১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৫
সাইফুর বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক(সৌজন্যে বিমা):)
৪২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৬
মানুষ বলেছেন: ও আশকা আশকা তুমি কোথায় .........।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: মানু আশকারে পাইতে হইলে ডেমিয়েনের সাথে তুমার ডুয়েল লড়তে হইবো :)

৪৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৫
মানুষ বলেছেন: আশকার জন্য আমি আমার জান মুবারক কুরবানি দিতে রাজি। কোথায় ডমিনোজ পিজ্জা? ওরে পাঠাইয়া দাও খায়া ফালামু।
৪৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৫
তানজিলা হক বলেছেন: হায় হায় একি বললা বিমা

মানিতো ডেমিয়েনের ফু এর সাথেই উরিয়া যাইবে।:(
৪৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৯
মানুষ বলেছেন: তানজু। ভালবাসার টান গ্র্যাভিটির চাইউতেও শক্তিশালি। আশকার ভালবাসার টান ডমিনোজের ফু তো দূরের কথা, ঘুষিও দূর করতে পারবে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: তুমার যেই শরিল ... ঠাইট মইরা যাইবা :)

৪৭. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩
মানুষ বলেছেন: খালি ফুন নম্বরটা দেও তারপর দেখো কি করি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৮

লেখক বলেছেন: কার !!! ডেমিয়েনের :)
আগে কুলখানির দাওয়াত দিয়া লও .. হের পর নাম্বর দিমু

৪৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৮
তানজিলা হক বলেছেন: আহারে মানু তুমার জন্য দুখ হইতাছে
এখনো বিবাহ করো নাই
আর ব্যচলর অবস্থায় তুমাকে মৃত্যু বরন করিতে হইবেক :(
কাইন্দনা মৃত্যুর পর ১০১টা হুর পাইবা।
এ জীবনে নয়তো আশকারে নাই পাইলা।
৪৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩১
মানুষ বলেছেন: আস্তাগফেরুল্লাহ ডমিনজের নাম্বার দিয়া কি করবো? তুমি আশকার নম্বর দেও @বিষু

১০১টা হুর দিয়া কি হইবে? আমি আশকাকে চাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৪

লেখক বলেছেন: আগি ঠিক করো ... তুমি চাও নাকি চাইপু .....

৫০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৪
তানজিলা হক বলেছেন: তাইলে যাও
আমরা তুমার কবর খুরে রাখব।
আর চল্লিশার ব্যবস্থাও করব।
৫১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৬
তানজিলা হক বলেছেন: আরে বুজনা বিমা
ছাইপু আর মানু ২ জনই আশকারে চায়।
একটা কাজ করো ওদের ২ জনের মধ্যে একটা কুশ্তির আয়োজন করো যে জিতবে সে ডামিয়েন এর সাথে কুশ্তিতে লরবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: ইডা ভালা বুদ্দি ... :)

৫২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: চাইপু কৈ গেল !!! সে কি রণ ভঙ্গ দিলো নাকি !!! :-*
৫৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৮
তানজিলা হক বলেছেন: চাইপু কুশ্তির কথা শুইনাই ভয় পাইছে।
৫৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪১
সাইফুর বলেছেন: আমি ডরাইছি.
তয়..মানুর দরকারে আছি..মানু .:)

ব্যাপক ঘুম পাইতেছে....ঠা ঠা..
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: ঠাঠা ... দুধ ডিম খাইয়া রেডি থাইকো । ;)

৫৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪১
মানুষ বলেছেন: নাহ ভদ্র ছেলেটারে এইভাবে জ্বালানো ঠিক হয় নাই তোমাদের।
৫৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৮
তানজিলা হক বলেছেন: মানু
পানি ডাইলা দাও
তাইলেইতো নিভা যায়।
হাজার হইলেও সে আর তুমি একি পথের পথিক।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: জিলাপী ভালো কথা কইছে .. কাছিমের এখন পানি দরকার ।। বহুতক্ষন ডাঙায় আছিলো ।

২০ শে মে, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: কোনটা !!! ২০০৯ !!! এখনো অনেক দেরি ...

মোট সময় লেগেছে ০.৯৯০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ