আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ২)

০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৪

শেয়ারঃ
0 0 0

.
.
.
পর্ব ১

প্রায় বিশ মিনিট হাটার পর রুসটক ইউনিভার্সিটির হোস্টেলের দেখা পেলাম । অনেক বড় জায়গা নিয়ে করেছে, অনেক গুলো বিল্ডিং । ৬ নাম্বার বিল্ডিং এর কাছাকাছি পৌছতেই পেছন থেকে চিৎকার শুনে সবাই ঘুরে দাড়ালাম । সাইকেলে করে আমাদের জার্মান দোস্ত মিখায়েল আসছে , মিখায়েলের সাথে আমার আগেই পরিচয় আছে । আমাদের হোস্টেলে গিয়েছিলো তিন/চারবার ।

মিখায়েল (জার্মান নাগরিক, ফিজিক্সের ছাত্র, প্রায় ৬ ফিট ২ ইঞ্চি লম্বা, শরীরের গঠন দৈত্যের মতন, মাথার চুল এলোমেলো সোনালী, 'তারছিড়া' বলতে আমরা যা বুঝি মিখায়েল তারও উর্দ্ধে, এককথায় "বিশ্ব তারছিড়া কমিটি"র প্রেসিডেন্ট পদে অনায়াসে নমিনেশন পাবার যোগ্যতা রাখে)

সাইকেল ছুড়ে ফেলে আমাদের বুকে ঝাপিয়ে পড়লো দৈত্যটা । ও নাকি চল্লিশ মিনিট ধরে আমাদের জন্য গোটা এলাকায় টহল দিচ্ছিলো । আমাকে দেখে খুশিতে চপাশ করে আমার গালে চুমু দিয়ে বললো -
- দোস্ত তুমার কথা আমি বিশেষ কইরা কইয়া দিসিলাম । পরে হুনলাম তুমি নাকি ইটালি যাইবা ক্রিসমাসে ! শুইন্না খুব আফসোস করসিলাম । তুমারে আমগো লগে দেখুম কল্পনাও করি নাইক্কা !
আমি গাল মুছতে মুছতে বল্লাম -
- রাখে আল্লাহ মারে কে !!
এর ফাকে সবাই খেয়াল করলো আশকা নেই !! আশকা হাওয়া সেই সাথে মিখায়েলের সাইকেলও হাওয়া !
আশকা সাইকেল সহ ফিরলো ৪/৫ মিনিট পর । সবাই মিলে উপরে উঠলাম ধাপধুপ করে । বলা বাহুল্য , সবচেয়ে বেশী আওয়াজ করলো মিখায়েল , ওকে আমি কখনো আওয়াজ ছাড়া চলাফেরা করতে দেখি নাই । ('পাব' এর ড্যান্স ফ্লোরে মিখায়েল যখন নাচতে নামে তখন ভয়ে সবাই ড্যান্স ফ্লোর ছেড়ে উঠে আসে।)

দোতলায় একটা রুম এবং চারতলায় দুটো রুম আমাদের দল দখলে নিয়ে নিলো । চারতলায় উঠে দেখলাম কিচেনে টমেক , সুসান, ক্যারোলিনা রান্না বান্না করছে । আমাদের গলার আওয়াজ পেয়ে আর্থার ওর রুম থেকে বেরিয়ে এলো,
আর্থার (জার্মান নাগরিক, ফিজিক্সের ছাত্র, লম্বা লিকলিকে শরীর, টেবিল টেনিস চ্যম্পিয়ন)

গাল ভরা হাসি নিয়ে ছুটে এসে আমাদের জড়িয়ে ধরলো । সবাই মিলে বিড়ি ফুকতে ফুকতে গপসপ করলাম ব্যালকনিতে বসে, কি কি করা হবে আজ ! কথায় কথায় জানতে পারলাম, আজকের বিশেষ আয়োজন স্পেশাল ডিশ .. "ক্যাঙারুর মাংসের সাশলিক" । শুনেই আমি প্রমোদ গুনলাম .. না খেয়েই না থাকতে হয় আবার !!
সারারাত জেগে থাকবার প্রস্তুতি হিসেবে আর্থারের বিছানায় গিয়ে একটা ছোট 'ন্যাপ' নিয়ে নিলাম । পয়তাল্লিশ মিনিটের মত শুয়েছিলাম, উঠে দেখলাম সবাই প্রস্তুত হচ্ছে পার্টির জন্য । দোতলায় নেমে শুনলাম , দোতলার রুমটা মেয়েরা তাদের অস্থায়ী 'গ্রীন রূম' হিসেবে ডিক্লেয়ার করেছে । মেয়েরা সাজুগুজু করবে ..এবং শান্তনা পুরষ্কার হিসেবে ছেলেদের চুলের স্টাইল করে দেবে মেয়েরা ফ্রী । ডেমিয়েন , জীলন , পাভেল এবং অবিদিউসের পালা শেষ। আমার বড় কালো চুল পেয়ে তো হাতে ঈদের চাঁদ পেলো যেন দুস্তিরা । পনের বিশ মিনিট পর ওদের হাত থেকে রেহাই পেলাম আমি কিন্তু ততক্ষনে আমার শখের চুলের দফারফা । আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম ।

এরপর রাত আট টায় শুরু হলো পার্টি, প্রায় ১৪/১৫ রকমের খাবার, ৪/৫ পদের জুস , ১০/১২ পদের এ্যলকোহল, বেছে বেছে আপাতদৃষ্টিতে নিরীহ খাবার গুলো টেস্ট করলাম ... জলপাইয়ের মিষ্টি চাটনি , প্যারোগি (পুলি পিঠার মত দেখতে ভিতরে আলু এবং পনির ভরা খেতে চমৎকার), ফ্রেঞ্চ ফ্রাই, সেদ্ধ ডিমের একটা আইটেম, টুনা মাছের স্যান্ডউইচ, আনারসের জুস এবং ক্যাঙ্গারুর সাশলিক, (মউলানারা কি বলেন !!! যেহেতু আমি জানি না এটা হালাল নাকি হারাম সুতরাং আমার পাপ হবার কথা না , তাই না ?)... আশেপাশের রুম থেকে জার্মান ছাত্র ছাত্রীরা আমাদের সাথে জয়েন করলো , আমি গুনে দেখলাম জার্মান ছেলেগুলো মোট আট কেস বিয়ার এনেছে, এক এক কেসে ২০ টা করে মোট ১৬০ বোতল বিয়ার । মহীনের ঘোড়াগুলির সেই বিখ্যাত গানের লাইনটা মনে পড়লো .. "বাঙালী করেছে ভগবান রে .... আমি যদি জার্মান হতাম বোতল বোতল বিয়ার খেতাম.. আবার কনসার্টে পিয়ানো শুনতাম দেখতিস আমার মান রে ... বাঙালী করেছে ভগবান রে..." এদের বিয়ার প্রেম আসলেই দেখার মত ।
ব্রোদের আজকের দিনটাকে "পাংখা দিবস" হিসেবে ঘোষনা দিলো (এরা "পাংখা" শব্দটা আমার কাছ থেকে শিখেছে..ওরা জানে এটার মানে হলো ড্রাংক).. আমার পাশে এসে ব্রোদের নিচু গলায় বললো
- দোস্ত আমগো সবারই পাংখা হওয়া উচিত কি কও !! তুমি যুদি আমার লগে ওয়াইন না পান করো তুমারে আমি কক্ষনোই ক্ষমা করুম না।
আমি একটু আসতাসি বলে ফুটলাম ওর সামনে থেকে ।

ক্রমাগত অনেকের সাথে পরিচয় হচ্ছে... মনিকা নামের এক জার্মান মেয়ে বাংলাদেশের নাম শুনে বললো - ও মা ! তুমি ড: ইউনুসের দেশের লোক !! নিজে থেকে কাছে এসে অনেক কথা বললো। আমার চুলের স্টাইলের প্রসংশা করলো।
করিডোরে সবাই বসে হাউকাউ চেচামেচি করছে,আলাপের বিষয় পাকিস্থান, বেশীর ভাগ ছেলেপেলের একই কথা বেনজীর রে যে মারলো এখন পাকিস্তান এর অবস্থা আরো খারাপের দিকে যাবে।

একপর্যায়ে শুরু হলো জাতিগত পঁচানো,
জার্মান পোলাপান আমাকে ডাকদিয়ে বললো
- এই হালার পোলিশ ডি এ্যালকোহল খাইতে জানে না। ধুমধাম গলায় ঢালবো আর খুব তাড়াতাড়ি টাল হইয়া যাইবো । জোরসে মিউজিক বাজাইবো। আর ষাড়ের মতন চ্যাচাইবো ।
আমার পোলীশ দুস্তরা বললো -
এই জার্মান পুলাপান বালের বিয়ার ছাড়া কিছুই খাইতে জানে না । এক একজন ১৫/১৬ বোতল বিয়ার খাইবো রাণীক্ষেত মুরগির মতন ঝিমাইবো । বড়জোর পপ আর হিপহপ মিউজিক ছাইড়া ঢুলুঢুলু শরীর দুলাইবো ।

অসংখ্য পুলাপানের ভীড়ে আভগেণী নামের এক ইসরাইলী তরুনের সাথে পরিচয় হলো, ২৭ বছর বয়সি মাঝারি উচ্চতার স্বাস্হ্যবান ইহুদী তরুন । চমৎকার শুদ্ধ ইংরেজী উচ্চারন, আমার পরিচয় জেনে খুবই আগ্রহের সাথে আলাপ করলো আমার সাথে...কথায় কথায় বাংলাদেশের কয়েন চেয়ে বসলো ... আমি ওয়ালেট থেকে ২টাকার চকচকে একটা নোট বের করে বল্লাম এটা রাখো .. কয়েন তো আমার পোলীশ দুস্তরা আগেই গাপিস করে ফেলছে । টাকাটা সে অত্যন্ত বিনয়ের সাথে নিলো । আভগেণী ফিজিক্সের ছাত্র সে আমাকে বোঝালো এখানে অনেক সুযোগ পড়াশোনার কিভাবে এপ্লাই করবো কি কি সুবিধা সব জানিয়ে বললো বন্ধু আর দেরি নয় ... যত তাড়াতাড়ি সম্ভব তোমার এখানে চলে আসা উচিত। সিডরে আমার ফ্যামিলি আক্রান্ত হয়েছিলো কিনা সেটাও উদ্বিগ্নের সাথে জানতে চাইলো। শেষে একটা কাগজ কলম এনে বললো - এটাতে তোমার ভাষায় তোমার দেশের নাম লিখে দাও । আমি রেখে দিবো ।

ব্রোদের আবার আমার পাশে এসে দাড়ালো , আমার হাতে কোকের গ্লাস দেখে বললো -
সর্বনাশ !! দোস্ত তুমি খালি কোক খাইতাসো !! কোক খাইয়ো না .. এটাতে বাজে ক্যামিকেল এলিমেন্ট আছে, তোমার ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র ফুটা করে ফেলবে । তোমার ভোদকা খাওয়া উচিত । এই নাও গেলাস ।... আমি বোঝালাম দেখো এই জিনিস আমার একদমই সহ্য হয়না , আমি অসুস্থ ফিল করি । আমারে তুমি রেহাই দেও ।
আমার কথা শুনে মাথা ঝাকিয়ে বললো -
দোস্ত তুমার কথা শুইন্না আমি পুরাই হতাশ হইলাম !!!

ইয়েমেনের কিছু মুসলিম ছাত্রের সাথেও পরিচয় হলো .. এদেরকে একটু ছোক ছোক স্বভাবের মনে হলো । একজনের তো কোন সাবজেক্টে পড়ছে সেটা মনে করতেই ৩ মিনিট লেগে গেল ।
তিন ঘন্টার মধ্যে চকচকে করিডোর টা আবর্জনার স্থুপে পরিনত হল ।

পার্টি শেষে সবাই বিদায় নিলে .. রাত পৌনে ১১ টায় আমাদের ১৯ জনের দলটি নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য বাল্টিক তীরের দিকে রওনা দিলাম.......................

চলবে..................পর্ব ৩

 

প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫২
মানুষ বলেছেন: লেখা সত্যি পুরা পাংখা হইছে।

আর আশকারে আমার মনে ধরছে :)
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৬

লেখক বলেছেন: কি যে লেখতাসি !! নিজেই বুঝতাসিনা ...:)

২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৩
নাদান বলেছেন: মিখায়েল তোমারে চুমা দিসে!!?? আশ্রু কিন্তু মাইন্ড খাইবো !!
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৯

লেখক বলেছেন: খিক খিক .... মিখায়েলের বান্ধবী আছে ...:) "সাসকিনা"... পরের পর্বে আসতাসে সেই সুন্দরীর কথা ...

৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৬
নাদান বলেছেন: লেখাটা আসলেই কঠিন হইছে।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৩

লেখক বলেছেন: -৮ ডিগ্রি টেম্পারেচারে বইসা লেখতাসি 'কঠিন'তো হইবোই ... :(

৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৪
আলী আরাফাত শান্ত বলেছেন: বস আপনে দেখী বড় মাপের লেখক হইয়া যাইতেছেন।চমৎকার লিখতেছেন।তো আপনের ফটু কই?আগামী পর্বের অপেক্ষায়.........
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৩

লেখক বলেছেন: নিজের ফডু ক্যামনে তুলে !!! আমার খোমা বালা না .. মাইয়ারা এখনো যাও একটু আসে কথা টথা কয় .. ফডু পোস্টাইলে আর আইবো না । ;)

৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৬
পথহারা বলেছেন: গুটেনাখট...........

স্যোয়েনে রাইটিং....
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫

লেখক বলেছেন: মাথার উপুর দিয়া গেল

৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৭
নাদান বলেছেন: আমার -২৭ , ফিলস লাইক -৩৫ হইবো মনে হয়।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৪

লেখক বলেছেন: গেঞ্জিডা কোমর থিকা এবার গায়ে দে বাপ !! :(

৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৯
নাদান বলেছেন: শান্ত পোলাডা লিখে না ক্যান। হ্যারে মাইর দিতে হইবো।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫

লেখক বলেছেন: একখান পুস্ট সেই কবের থিকা টাঙায় রাখসে :)

৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২০
পথহারা বলেছেন: নদু কি আলাস্কা থাকো নাকি?
৯. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫
নাদান বলেছেন: আলাস্কার কাছাকাছি :) @ পথহারা
১০. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৯
আলী আরাফাত শান্ত বলেছেন: সবাই যদি লেখে তয় লেখা পড়বে কারা!@নাদান ।
১১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩১
পথহারা বলেছেন: বিষেআসক্ত,

আমার ডয়েচ অয়নাই......?

দুইচাইরডা জারমান ওয়ারড শিকছিলাম.......তাই.....মাইরা দিছি...
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: আমি নিজেই ডয়েচ জানি না ... খাবার আগে সবাই 'গুটেন আপেটিট' কৈসিলো ... ইডা মনে আছে । :)

১২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫
মুনিয়া বলেছেন:
ভালই উপভোগ করেছেন তাহলে।
পরের পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: হায়রে আমার মোনাজাত !!!! এখনো শেষ হলো না !!

১৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪
পথহারা বলেছেন: হা হা,

বুঝছি...........গোথে.......১ বচর পৈরা ছিলাম.........কি শিকচি জানিনা.......তয় জারমান আর যাওয়া হৈল না........ঘুরবার জামুনে পরে......
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: এখন কোথায় আছেন ???

১৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১
মুকুল বলেছেন:
মাইয়াগুলান আইজকাইল তুমার মাথায়, চুলে হাতও বুলাইয়া দেয়! ;)
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: ক্যা !! হিংসা হইতাসে নি !!! :)

১৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: যা ভাবছিলাম , ফাটাফাটি !!!
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: কয় কি !!!! :)

১৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০০
সাইফুর বলেছেন: ওরে..বিমায় তো হেভি মজা করছে রে.........................

+
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৪

লেখক বলেছেন: আবার কয় !!

০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৩
মুকুল বলেছেন:
বিদেশে কত মজা!!! :)
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: আয়া পড়ো .... তখন মজা বুঝবা :)

১৯. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ৯:০২
মুকুল বলেছেন:
টিকিট পাঠাও। :)


আমি গরীব মানুষ। টিকিটের দাম নাই :(
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: কয় কি !! গাবতলী থিকা ডাইরেক্ট বাস আসে ... ফ্রাংকফূর্ঠ ... এক্কেরে কম ভাড়া ।। :)

২০. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
তানজিলা হক বলেছেন: তুমি অনেক মজা করছো
আর আমি সেই দিন এক্সেম এর টানশান করতে করতে শেষ।
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: সবই উপর ওয়ালার ইচ্ছা .... এখন যে আমি দৌড়ের উপর আছি !!!! ১১ তারিখ থেকে এক্সাম শুরু । :(

২২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৩
তানজিলা হক বলেছেন: হো হো
যাও পড়তে যাও.............
এখন ব্লগে কেন?
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ব্লগে নাতো .. এখন আমি ইনভার্ছিটিতে :)

২৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: জটিললললল। পরেরটা কবে?
০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: একটু দেরি হবে এবার ... :( পড়াশোনার চাপে আছি ।।।

২৪. ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৬
আউলা বলেছেন: এইসব গল্প বাদ দাও। আমারই তো মনে কইতাছে
ইশ কি মিস!

নতুন গানের লিরিক চাই। একটা গান আছে নাকি "আমার তার ছিড়ে গেছে"

লেখা কিন্তু জব্বর হইছে
০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: পুড়োনো কাসুন্দি ঘেটে কি লাভ বলো !!! তোমার তার ছিড়ে গেছে -- এটা তো অনেক আগের কথা ।।।

২৫. ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২২
নির্বাসিত বলেছেন: জমিয়ে লিখছেন আপনি। আপনার পর্যবেক্ষনের ক্ষমতা অসাধারণ, এবং সেই সাথে গল্প বলার ভংগীটিও। এই রকম লেখনীর জয় হোক।
০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৪

লেখক বলেছেন:
এইরে !!! নিজেকে নিয়ে গর্ব করতে ইচ্ছা করছে । :)

(আপনার লেখা বিশ্ববিদ্যালয় সিরিজের ধারেকাছদিয়েও যদি আমার লেখাটা হতো !!!)

০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন: রসের বাইদানি ... :)

২৭. ০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২০
রাগ ইমন বলেছেন: ওরে , বিষাক্ত মানুষ তো ছুপা রুস্তম নিকলা !

দারুন বর্ননা ।সেই সাথে স্লিক হিউমার । দারুন মজা পাচ্ছি ।চলুক ।

আর, ছেলে গুলার বর্ননা ভালো হয়েছে । (নিরীহ হাসি) আরেকটু বাড়াইলে ভালো হয় । ফোন নাম্বার সহ।
০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৯

লেখক বলেছেন: খিক খিক খিক ..... ওয়াদা করতে হৈবো .. দেশে আসলে নিজ হাতে রাইন্ধা খওয়াতে হবে ... দেন চিন্তা করতে পারি ফুন নাম্বার দিমু কিনা !!
:)

২৮. ০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৩
রাগ ইমন বলেছেন: আবার জিগস !

নিজের হাতে রেঁধে তো খাওয়াবো অবশ্যই , দরকার হলে দুই চারটা হাত ধার করে রান্না করা হবে । কি কি খাবা সেইটা বলো -

বাংলা ?
ইংলিশ?
ভারতীয় ?
চাইনিজ ?
থাই ?

০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫০

লেখক বলেছেন: খাইসে আমারে !!!!

বাংলাতো আমি নিজেই
ইংলিশ ... নাহ. ঐ ব্যাটাদের ব্যাপারে এলার্জী আছে
ভারতীয় ... প্রতিবেশীরে খাই ক্যামনে !!!
চাইনিজ ... কুতকুতে চোখ পিচ্চি পিচ্চি মানুষগুলানরে খামু !!!
থাই ... চ্যাপ্টা নাক ... এগোরে কি খাওয়া যায় !!!
:(

২৯. ০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০১
রাগ ইমন বলেছেন: দেশ খাইতে কে কইলো , বিমা

কোন দেশী রান্না / ডিশ খাইবা বলো । আর দেশে আসবা কবে?
০৫ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৬

লেখক বলেছেন: ইনশাল্লাহ নেক্সট সামারে ...:):):)
(মা বলসে স্পন্সর হবে) :):):):):)

৩১. ০৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৫
েজবীন বলেছেন: খালি চুলটানার কথা বললা যে !!?? মুনমুন স্টাইলের ...কার যেন ধাক্কার কাহিনীটা কই???;)

অনেক ভালো হইছে .....
০৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: খারাও সেই কাহিনি তুমার নামে উৎসর্গ করুম....কত ময়দায় কত বার্গার টের পাইবা তখন

৩২. ০৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
েজবীন বলেছেন: না.. ঐটা একমাত্র মুনমনের প্রাপ্য ..... হেঃ হেঃ
ওক্কে যাও কাটছাট কইরা দাও ... তাও চলব
০৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: অয়েট করো দুস্তি ... মুখের হাসি উধাও হয়ে যাবে ...:)

৩৩. ০৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
েজবীন বলেছেন: ডরাইতে কও???

মেসেন্জারে আসবা?
০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: বুঝছি কাহিনি পছন্দ হয় নাইক্কা ... মাগার ১ দিলেন কেমতে বুঝলামনা

০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৭

লেখক বলেছেন: ধইন্যবাদ মৈথুদা.... দেখলাম, মাজেজাডা বুঝলামনা

৩৬. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
মুকুল বলেছেন:

বিষু, নতুন একজন ব্লগে পরথম পোস্ট দিছে ২৮ শে ডিসেম্বর। অর্থাৎ নতুন ভার্সন আসার পরে। তারতো ১ , ৫ এগুলা জানার কথা না। পুরানা কেউ। সাবধান। নুরানীর কোন আত্মীয় না তো? ;)
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: হুমম খুবই চিন্তার বিষয় ..... ;)

০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: ও ছালু এতোদিন পর কৈথিকা নাজিল হইলা !!! ... কুরবানির ঈদ কবে !!! আর ফেছ বুখে নয়া মিটিংএর নিজের ফটুক দাওনাই কেন !!!

৩৮. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫১
ফ্রুলিংক্স বলেছেন: বর্ননা ভালোই। বেশ মজা করেছেন। আসলেই হোস্টেল লাইফের মজাই আলাদা।

কোথায় আছেন?? আমিও জার্মান জানি না :(
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: এইতো জার্মানির আশেপাশেই আছি .. আপনি কৈ !!

৩৯. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৯
মানুষ বলেছেন: বিষু, তোমার চুল আচড়াই দিছে যেই মেয়ে তার ফটুক লাগাও
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: :)..... কেন !! দুধের স্বাদ ঘোলে ??? ;)

৪০. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৮
মানুষ বলেছেন: তোমার ভাই রাজ কপাল। আমি নাইতো দেইখা দুধের স্বাদ ঘোলে মিটাই।
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৩

লেখক বলেছেন: :(..... আহারে কি দুস্ক ...
আমার মনে বড় দুস্ক রেএএএ
ও বড় দুস্ক আমার মনে রেএএএ

৪১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৮
এস্কিমো বলেছেন: পার্টি ভালই জমছে...যাই পরের পর্বে।
৪২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৩
ছায়ার আলো বলেছেন: আর কইয়োনা মিয়া...আমি সবার ছবি তুল্লাম, আমার ছবি কেউ তুল্লোনা! :(
০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: বুঝছি ..... ফডু বালা হৈছে ..... :)

৪৩. ০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৮
অলস বলেছেন: হেহে...খুবই ভালো হইতেসে.. পরেরটায় যাই।
০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: যান

৪৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৯
অচেনা বাঙালি বলেছেন: হেহে...খুবই ভালো হইতেসে.. পরেরটায় গেলুম।
০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: অচু দা... আপনাকে হালুম

৪৫. ০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬
জয়িতা বলেছেন: মানুষ বলেছেন: বিষু, তোমার চুল আচড়াই দিছে যেই মেয়ে তার ফটুক লাগাও
০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: দেয়া যাইবে না

৪৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
বকলম বলেছেন: আশিক বানায়া....পরের পর্ব কই গেল? এইতো পাইছি....
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: হা হা হা

৪৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
রাশেদ বলেছেন: কি ভালা মানুষ! কুক ছাড়া কিছু খায় না!
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: :) .. ক্যা তুমি মুনে হয় খাও !

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: :) .. ক্যা তুমি মুনে হয় খাও !

৪৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
রাশেদ বলেছেন: হায় আশকা!
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: হায় রমজান !!

৪৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
রাশেদ বলেছেন: আমি কুকও খাই না! এতো ভালা পুলা! :D
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: :D

মোট সময় লেগেছে ১.০৫১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ