আমার প্রিয় পোস্ট
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- ভয় কি মরণে : মুকুন্দ দাসের গণসঙ্গীত - আবু নাঈম
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- গানপাগলাদের ( আরণ্যক, হাসান মাহবুব, নকীব, সুদীপ্ত, বি.মা, আরো যারা আছেন) - অমি রহমান পিয়াল
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- পুত্রের দোষ স্বীকার ( বিমা ছাড়া অন্য সবার জন্য উৎসর্গীকৃত !!!!!!!!!!!!!!!! - মেহবুবা
- নারী অবমাননাকারী উইকি বিকৃতিকারী ছাগুরামের বড় বড় বুলি - ঠুকেমারি
- শুভ জন্মদিন: শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ব্লগে ব্যক্তিগত আলাপচারিতা তুলে দেওয়া কি ঠিক? - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- কবি ভিশোয়া সিমবোরস্কা ও তাঁর কবিতা - নকীবুল বারী
- আমরা বিজয় দেখেছি খালি চোখে - আমরা বিজয় দেখছি দূরবীনে ! - মনজুরুল হক
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- এন্টি গল্প > প্রাতঃকালে ঈশ্বরদর্শন > - মনজুরুল হক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- হট এন্ড স্পাইসি স্নো হোয়াইট কেক ফর বিমা
- আউলা
- ইচ্ছাঘুড়ি'র শুভ জন্মদিন - েজবীন
- শুভ জন্মদিন বিমা (বিষাক্ত মানুষ) - রাশেদ
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- নিয়োগ বিজ্ঞপ্তি-১ উৎসর্গ (প্রতু,রাশেদ, নাদান,সাইফুর,সামী,বিমা,মানুষ) - রুধীণ
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা ) - হোসেইন
- প্রবাস জীবনে - ৩ (নেকু দৈ রেসিপি) - এস্কিমো
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- প্রজাপতি’টা (ব্লগে, গান পাগল বিষাক্ত মানুষ কে)
- কাল্বেলা
- লুটপাট- জেমস (উৎসর্গ- বিষাক্ত মানুষ) - হমপগ্র
- Another Brick in the Wall--Pink Floyd - রাশেদ
- আমাদের বিমার গাওয়া (বিষাক্ত মানুষ) একটি গান। (এ্যালবাম স্বপ্নচূড়া -২) ও আমার একটি কবিতা। - নাদান
- বিমা রে মাইকে ধন্যবাদ............
- েজবীন
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- গনপ্রজান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ কি এবং যুদ্ধাপরাধী কারা? - এস্কিমো
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
বাল্টিকের পাড়ে নববর্ষ ..... ..... ..... (পর্ব ৩)
০৭ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৭
.
.
.
পর্ব ১
পর্ব ২
সাত মিনিটের মত হেটে কাছের মেট্রো স্টেশনে পৌছলাম । আকাশে কিছুক্ষন পরপরই আতসবাজির আলো জ্বলে উঠছে। প্ল্যাটফর্মেই ১২/১৩ বছরের এক ছেলে আতস বাজি জ্বালিয়েছে , মোবাইলে ছবি তুলতে গেলাম দেখে আভগেনী নিজের ক্যামেরাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললো -
বন্ধু তুমি আমার ক্যামেরাটা ব্যাবহার করতে পারো। তোমার ই-মেইল এড্রেস দিয়ে দিও আমি ছবিগুলো পাঠিয়ে দেব।
কিছুপরেই মেট্রোতে চড়ে বসলাম সবাই। আমি আভগেনী আর জীলন পাশাপাশি বসলাম। এক ইসরাইলী তরুনের কাছে তার দেশের সম্পর্কে অনুভূতি জানার লোভটা সামলাতে পারলাম না। খুব সতর্কভাবে শুরু করলাম -
- আভগেনী তোমার বয়স যেন কত ?
- ২৭.. আমি ওল্ড ম্যান হা হা হা , এখানে আসার আগে দেশে থেকে গ্রাজুয়েশন শেষ করেছি, তারপর আর্মিতে বছর দুয়েক ছিলাম
- তাই নাকি !! তোমাদের কি আর্মিতে যাওয়া বাধ্যতামুলক?
- হুম বাধ্যতামুলক, কিন্তু তুমি যেতে না চাইলে জোর করবেনা কেউ, সেক্ষেত্রে তোমাকে জোরালো একটা কারন দর্শাতে হবে, তবে আমি মনে করি সবারই যাওয় উচিত। আমরা যদি না যাই আমার দেশকে কে রক্ষা করবে বলো?
- তোমার দেশের এখন কি অবস্থা !
- তোমরা তো জানোই .. খুবই অস্থিরতায় আছি আমরা
- তোমরা কিন্তু অনৈতিক ভাবে অন্যের দেশ দখল করে আছো তাইনা !!
- বহুকাল আগে কিন্ত ওটা আমাদেরই দেশ ছিলো, তখন কিন্তু আমরা থাকতাম ওখানে
- কিন্তু এখন তোমরা ফিলিস্তিনিদের মারছো এমনকি নিরীহ মহিলা এবং শিশুরাও রেহাই পাচ্ছে না
- দেখো ফিলিস্তিনিরা কিন্তু দুটো অঞ্চলে থাকে ‘পশ্চিম তীর’ ও ‘গাজা’। কখনো শোনবা না যে পশ্চিম তীরে কোন গন্ডগোল হয়েছে, যা হয় সব গাজায়। ওরা আমাদের আবাসিক এলাকায় বোমা ফেলে এবং আমাদেরও জবাব দিতে হয়। আমাদেরও নিরীহ শিশু মারা যায় অনেক ।
-কিন্তু আমরা তো দেখি যে, ফিলিস্তিনিরা পাথর ছুড়ছে আর এর জবাবে ইসরাইলী সৈন্যরা ট্যাংক আর এম সিক্সটিন দিয়ে গুলি ছুড়ছে।
-সব মিডিয়ার শয়তানি
-কিন্তু এসব তো পশ্চিমা মিডিয়াতেই দেখা যায় ! এমনকি আমেরিকান চ্যানেল গুলোতেও মাঝেমাঝে দেখা যায়
-আমেরিকা!!! ওটা হলো সবচেয়ে বড় হারামি
এটা শুনে আমি সত্যিই অবাক হলাম। এক ইসরাইলীর মুখে একথা শুনবো কখনো চিন্তাও করি নাই। বল্লাম -
- কিন্তু আমেরিকা তো তোমাদের বন্ধু রাস্ট্র
- দেখো, আমেরিকা হলো ধান্দাবাজ। তাদের নিজেদের ব্যাবসার স্বার্থেই তারা ইসরাইলের সাথে আছে।
- তাহলে তোমাদের বন্ধু রাষ্ট্র কে কে ?
- জার্মানী (একটা নাম বলেই অনেক্ষন চিন্তা করে.... বললো - ব্রিটেন এবং এখন ফ্রান্স)
আমি আর কথা বাড়ালাম না, বুঝতে পারছিলাম ওর দেশপ্রেম প্রচন্ড, কি বলতে কি বলি আবার !!আমি ভালো করেই জানি দেশ নিয়ে আজেবাজে মন্তব্য করলে কারো কারো হিতোহিত জ্ঞ্যান থাকে না। বাংলাদেশকে নিয়ে আজেবাজে উক্তি করার জন্য এক নাইজেরীয়ানের টুটি চেপে ধরেছিলাম একবার।
মেট্রো রেল আমাদের গন্তব্যে পৌছে দিলো। দুর থেকেই শোঁ শোঁ গর্জন শুনতে পাচ্ছিলাম। সুন্দর পাথরের রাস্তা ধরে ভীড় ঠেলে সাগরের দিকে এগিয়ে যাচ্ছি, বাঁ দিকে বিখ্যাত সব ব্র্যান্ডের শোরূম। রাস্তায়, দোকানে, রেস্তোঁরায় মানুষ গিজ গিজ করছে । চুল-দাড়ি ওয়ালা বিশাল শরীরের এক লোককে দেখলাম রাস্তার পাশে বসে ব্যাঞ্জো বাজাচ্ছে । দুরে একটা বাতিঘর চোখে পড়লো । প্রচন্ড হাড় কাঁপানো বাতাস। সাগর পাড়ে পৌছে আনমনা হয়ে গেলাম, এই সেই বিখ্যাত বাল্টিক সী! সারাজীবন শুধু নাম শুনেছি। দুরের বাতিঘরটা অদ্ভুত এক মায়ায় দাড়িয়ে আছে, আলো জ্বলছে বাতিঘরে সেই আলো ঘুরে ঘুরে আকাশটায় আলোর খেলা দেখাচ্ছে। নতুন বছর শুরু হতে তখনো ১৫ মিনিট বাকি। সবার মাঝে চাপা উত্তেজনা। আকাশ জুড়ে কিন্তু আতসবাজি ক্রমাগত ঝলসেই চলেছে। টমেক সুসানকে ঘাড়ে তুলে নিলো। জীলন-ক্যারলিনাকে দেখলাম পাশাপাশি কোমর জড়িয়ে দাড়িয়ে মুগ্ধ চোখে সাগর দেখছে । বাকিরা অপেক্ষায় ... কখন ১২টা বাজবে !!
হঠাৎ সারা আকাশ যেন আলোয় আলোয় উত্তাল হয়ে উঠলো। ঘড়িতে তাকিয়ে দেখলাম মিনিটের কাটা বারোটায় ছুলো মাত্র। নতুন বছর শুরু হয়ে গেছে। হাজার হাজার আতসবাজি গোটা এলাকাটাকে রঙিন করে তুললো। পুরো আকাশ যেন উন্মাদনায় মেতে উঠেছে। সাই সাই করে আতসবাজি গুলো উচুতে উঠে যাচ্ছে এর পরপরই বিচিত্র বর্নের ছোট ছোট রঙিন জোনাকি সারা আকাশে ছড়িয়ে যাচ্ছে। আলোয় আলোয় আকাশের গায়ে বিচিত্র সব নকশা।(আমি বলে বোঝাতে পারবো না কি যে অদ্ভুত লাগছিলো তখন আমার উপরের আকাশটাকে....) আমার বা হাতে মোবাইল ডানহাতে আভগেনীর ক্যামেরা দুহাতে সমানে ছবি তুলতে লাগলাম।
চলবে ..................শেষ পর্ব
প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আসার আগে আভগানীরে ই-মেইল এড্রেস দিতে পারি নাই .. ![]()
এখানে এসে মিখায়েলরে এসএমএস করে জানায় দিসি ... এখনো পাইনাই .... ![]()
লেখক বলেছেন: .... শীর্ঘই আসিতেছে ![]()
লেখক বলেছেন: কিয়ের মধ্যে কি কস .... পান্তা ভাতে সস !!! ![]()
![]()
(মাত্র বানাইলাম)
সাইফুর বলেছেন:
বিমা.........আসলেই ভালো লেগেছে..
ইসরাইলী তরুণের কথোপকথন.......
সব ইসরাইলী কি এভাবে ভাবে?
বিমা ট্রাই কইরো..আর কোন ইসরাইলীর সাথে কথা বলতে..আমি জানতে চাই , সবাই কি এভাবে ভাবে?
লেখক বলেছেন: আমারো ইচ্ছা আছে জানার .... দেখি ... জানাবো
লেখক বলেছেন: ওর সাথে কনভারসেশন টা আরো বড় ছিলো .. আমি সব লেখি নাই .. আরব মুসলিমদের ব্যাপারেও প্রশ্ন করছিলাম .. ও অনেক কথাই বললো
লেখক বলেছেন: বালা নাই রে আফা .... সামনে ফুরিক্ষা ![]()
লেখক বলেছেন: হায়রে ..... আমগো মুকলার রাইতের ঘুম হারাম .. আজকে সন্ধ্যায় সবডি মিল্লা বরফ দিয়া যুদ্ধ করলাম হোস্টেলের সামনে
...এইতো ৫/৬ ঘন্টা আগে ![]()
লেখক বলেছেন: কও কি !!! আজ সরাদিন তুষার পড়ছে এখানে তাওতো ৫/৬ ইঞ্চির বেশী হবে না
জয়িতা বলেছেন:
ফুরিক্ষা হইলে ফড় ....বিড়ি খাও কেন?ফু দিয়া দিমুনে।ছু মন্তর ছু......
লেখক বলেছেন: কয় কি !! বুকারে পাঠায় দিমু নাকি লেখাটা !!![]()
েজবীন বলেছেন:
খুব ভালো হচ্ছে ....
লেখক বলেছেন: থাংকু..![]()
অলস বলেছেন:
হিট!
এত সুন্দর সাবলীল ঝকককে লেখা !
এক নিশ্বাসে পড়ে ফেল্লাম।
পইরা পুরা পাঙখা।
জলদি পরের পর্ব।
লেখক বলেছেন: শীর্ঘ্রই আসিতেছে ......... ![]()
লেখক বলেছেন: তাই নাকি !!! কাছেই তো ..![]()
আমি পোলেন্ডে আছি
বকলম বলেছেন:
কমেন্ট লিখনের টাইম নাই ....পরের পর্বে লিখুম।
রাশেদ বলেছেন:
জটিল। পোলাটা ভালো লেখে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















অভাগিনীর (আভগেনীর) ক্যামেরার ফটুক গুলা দেও।