সবাইকে নববর্ষের শুভেচ্ছা ।
আজ ইউনি যাবো না । ফাঁকি দিলাম ।
গতকাল রাতে প্লান হইসে । স্পেশাল ফিস্ট হবে আজ ।
চান্দা ১০ টাকা করে ।
ম্যানু ঃ
* চিকেন বিরিয়ানী
* বোরহানী
* সালাদ
* পায়েস
নিজেরা বাজার করে দুপুর থেকে রান্না-বান্নায় লেগে যাওয়া হবেক । খাওয়া দাওয়া শেষ করে , সুপুরী খাওয়া হবে (কারন পান নাই মা সুপুরী মসলা পাঠায়ছিলো আমার জন্য) এরপর ফতুয়া-পাঞ্জাবী পরে কিছুক্ষন ডরমেটরিতে ঘুরাঘুরি ।
সকাল ৯:৪০
আপডেট ১ : মাত্র ঘুম থিকা উঠলাম (আবারো শুভ নববর্ষ সবাইকে) দৌড়ের উপর রেডি হলাম , এখনি ক্যারীফোরের বাস ধরবো বাজার করার জন্য ।
দুপুর ২:০৭
আপডেট ২ : বাজার শেষ ।বাইরে বিশ্রি রকমের বৃষ্টি হচ্ছে । ধনেপাতা, জাফরান আর রোজ এসেন্স (কেওড়ার বিকল্প) পাওয়া যায় নাই । কোমর বেঁধে কাটাকুটিতে নেমে যাবো ৩ মিনিটের মধ্যে । কাটাকুটি আর পায়েস এর টেন্ডার আমি পাইসি ।
বিরিয়ানি বিশ্বরুপ দা' (কোলকাতা) আর নারায়ন (নেপাল) এর ডিপার্টমেন্টে ।
বোরহানির কাজ মনে হচ্ছে কোকাকোলা দিয়েই সারতে হবে । এখনো শিওর না ।
রাত ১:৪৫
আর আপডেট দিতে পারলাম না । হেব্বি খাওয়া দাওয়া করে ঘুরোঘুরি শেষ করে , আড্ডা ফাড্ড মেরে এই মাত্র রুমে আসলাম । এখন ঘুমাবো । একটু পায়েস আইসক্রিম হয়ে আছে ফ্রিজে ওটা শেষ করেই সুখ নিদ্রা । । ।
কর্মসূচি সমাপ্ত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

