বিমা মানু রাশু ব্লগের ত্রিরত্ন
বহুদিন করেছেন নিজেদের যত্ন
মনস্হির করিল বিবাহ করিবে দ্রুত অতি
উপকৃত হইবে যাতে দেশ ও জাতি
স্বঘোষিত নাদানরে মানলো ঘটক
চললো দিনব্যাপি বৈঠক টকাটক
নাদা কয় আমি দেশদরদী অতি
আনবো খুজেঁ একহালি কইন্যা জনপ্রতি
বিড়ি ফুকিয়া গেন্জি বাধিয়া মাজায়
ভাবিতে ভাবিতে চলে আর বগল বাজায়
মনে কাটে হিসাবের আকি বুকি
আহা কর্ম ঘটাইলে পাইবে ছাতি-লাঠি কতকি
সন্ধান পাইতে কইন্যা জনপ্রতি একহালি
ইতিউতি খুজঁতে বানাইলো শরীর পুরাকালি
হইতেই কাউলা নান্দুর গেল কপাল খুলি
নজরে পড়িলো জবরদস্ত মিস ফুলি
কি হইতে কি হইলো আর কি বলি
দিন-দুনিয়া কর্তব্য সবই গেল নান্দু ভুলি
এমনই জবরদস্ত মিস ফুলি
ফুলি জিজ্ঞাসে -
নান্দু তুমি কি ঘাড়ত্যাড়া?
নইলে করোতো মাথা ন্যাড়া?
হইলো তৎক্ষনাৎ নান্দু ন্যাড়া
চেহারা এক্কেরে ছ্যেড়াব্যাড়া
ফুলি কয় -
ওহ ইউ আ সো কিউট
তোমারই জন্য হয়েছি দিওয়ানী নো ডাউট
নান্দু কয় -
তোমারই জন্য আমি পুরাই আউট
কখনো বলো না আমায় টাউট
ফুলি নিয়া বিস্তর ঘটনার ঘনঘটা
দোস্তদের নান্দু জানাতে আসে টাটা
ত্রিরত্ন জিজ্ঞাসে কাহিনী ঘটিল একি!
কেন মোদের দিলে নিদারুন ফাকি?
সাথে কে? এ কোন মহাবলি?
খেপা নান্দু কয়-
খামোশ এ আমার ফুলকলি
দিলে-বাহার হুর মিস ফুলি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

