হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না
যখন তোর ঐ গাঁয়ের ধারে
ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে
হংস মিথুন ভেসে বেড়ায়
শাপলা ফোটা ___ ঐ পুকুরে
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপ্রতির পাখায় পাখায়
তাদের কথা মনে ধরে না
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না
যখন তোর ঐ আকাশ নীলে
পাল তুলে যায় সাত সাগরের পসরা
নদীর বুকে হাতছানি দেয়
লক্ষ জেলে মানিক জ্বালা ইশারায়
হায়রে আমার বুকের মাঝে
হাজার তারের বীণা বাঁজে
অবাক চোখে পলকপড়ে না
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না
হায়রে আমার মন মাতানো দেশ
------ (খুব ছোট বেলায় বাংলা সিনেমা দেখেছিলাম 'ডানপিটে ছেলে' , আমার কাছে এটার গল্পের বইও ছিলো .. তাই সিনেমাটা দেখে অদ্ভুত ভালো লেগেছিলো ... কাহিনীটার পুরোটা খেয়াল নেই এখন , গ্রামের ছেলে কে পাগলা কুকুর কামড় দেয় , ও আরেকটা ধনী পরিবারের ছেলেকে বাঁচাতে গিয়ে এই কামড়টা খায়, গল্পের শেষটায় ছেলেটা সম্ভবত মারা যায় ।সেই সিনেমার গান এটা । অনেক খুঁজেও অরিজিনাল গানটা পাচ্ছি না । কারো কাছে থাকলে দেবেন ।
আমাদের ছোটবেলায় কিন্তু অনেক সুন্দর কিছু বাংলা সিনেমা ছিলো , এই মুহূর্তে নাম মনে পড়ছে .. ছুটির ঘন্টা , এমিলির গোয়েন্দা বাহিনী , ডানপিটে ছেলে । এখন তো আমাদের ভাগ্নে-ভাগ্নি'রা হ্যারী পটার আর নিমো'র ভক্ত ।)
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



