আমার প্রিয় পোস্ট
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- বিষুর জন্য গান - ছায়ার আলো
- দরজার ওইপাশে ঃ যেমন ইচ্ছা লেখা আমার কবিতার খাতা - লাল দরজা
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- নিয়োগ বিজ্ঞপ্তি-১ উৎসর্গ (প্রতু,রাশেদ, নাদান,সাইফুর,সামী,বিমা,মানুষ) - রুধীণ
- তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে... - যূঁথী
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা ) - হোসেইন
- বাহানা - দোলাহাসান
- হৃদয়ের ব্যাপার-স্যাপার - জুলিয়ান সিদ্দিকী
- প্রবাস জীবনে - ৩ (নেকু দৈ রেসিপি) - এস্কিমো
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- রিলিজ নোটস : মুক্তলেখা (প্রকাশিত হলো ইবুক মুক্তলেখা) - হাসিব মাহমুদ
- ছোটগল্প: এক্কা দোক্কা, ঠুস! - তীরন্দাজ
- কাকগৃহ - মানস চৌধুরী
- প্রজাপতি’টা (ব্লগে, গান পাগল বিষাক্ত মানুষ কে)
- কাল্বেলা
- লুটপাট- জেমস (উৎসর্গ- বিষাক্ত মানুষ) - হমপগ্র
- Another Brick in the Wall--Pink Floyd - রাশেদ
- পার্টি চাই - পুষ্প
- স্ট্রীম থেকে মেইনস্ট্রিম : বাংলাদেশ (খন্ড ০২) - তৌফিক আহমেদ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- আমাদের বিমার গাওয়া (বিষাক্ত মানুষ) একটি গান। (এ্যালবাম স্বপ্নচূড়া -২) ও আমার একটি কবিতা। - নাদান
- সেই যে আমার নানা রঙের দিনগুলো....আপনি কোন স্কুল? কত সনের ব্যাচ? - বকলম
- আমার কিছু প্রিয় পোস্ট (জ্বিনের বাদশা'র সেরা লেখা সংগ্রহের প্রচেষ্টায় মুকুলে'র দুই পয়সা)
- মুকুল
- স্বার্থপর আমি - রাশেদ
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- আয়নার কাছে দাড়ালে বিবেক বলে আমাদের ও মুখ পোড়া (রাশু ,মানু আর বিমাকে উতসর্গ করে) - তানজিলা হক
- সারমর্মহীন গল্প?? (যারা সারমর্ম বের করতে পারেন করেন) - েজবীন
- বিমা রে মাইকে ধন্যবাদ............
- েজবীন
- আততায়ী - মুকুল
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- গনপ্রজান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ কি এবং যুদ্ধাপরাধী কারা? - এস্কিমো
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
আরিফুর রহমান , অচেনা বাঙালী , তামিম ইরফান , শারফুদ্দিন , ডিজিটাল বয়াতী সহ সকল ব্যান হওয়া (ড়াজাকার বাদে) সহ ব্লগারদের উৎসর্গ
২৮ শে মে, ২০০৮ রাত ৮:৫৪
তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা
তবে বন্ধু নৌকা ভেড়াও
ঘুচিয়ে দেব দুঃখ সবার
---------------------------
পুরোটা গান দেব না , কোন গানের লিংকও দেব না , কোন ছবিও দেব না ।
এটা আমার একান্ত ছেলেমানুষী প্রতিবাদ ।
প্রকাশ করা হয়েছে: বকর বকর বিভাগে ।
লেখক বলেছেন: সবই আড়ালে আবডালে হচ্ছে ।
এখানে কিছু পাওয়ারফুল ব্লগার আছে , তাদের সাথে মনে হয় মালিক পক্ষের হেবি দহরম-মহরম, একসাথে বসে ভোদকা-হুইস্কি খাওয়ার মত দহরম-মহরম ।
এদের ভুলেও কিছু বলতে যাইয়েন না ।
এরা যারে খুশী তারে পচাবে .. কিন্তু এদের কে কেউ পচাতে পারবে না ।
(নতুন নীতিমালা)
লেখক বলেছেন: বলতে গেলে আমারও মারা যাবার চান্স আছে । ![]()
এস্কিমো বলেছেন:
আরিফুর রহমান , অচেনা বাঙালী , তামিম ইরফান , শারফুদ্দিন , ডিজিটাল বয়াতীকে আনব্যান করার দাবী করছি।
বোধিস্বত্ত বলেছেন:
এরা ব্যান হল কেন?
বোধিস্বত্ত বলেছেন:
সারওয়ার চৌও শুনলাম নারী কেলেংকারিতে ব্যান। কালুদা এত অঘটনের পরেও দিব্যি কবিতা লিখে চামেচিকনে চরে খাচ্ছে।
অলস বলেছেন:
তামিম ইরফান, অচেনা বাঙালী, শারফুদ্দিনসহ সবার (ড়াজাকার ছাড়া) আনব্যান চাই।
কৌশিক বলেছেন:
আরিফুর রহমান , অচেনা বাঙালী আমার অন্যতম ফেভারিট ব্লগার। এমন কি ঘটলো? কোন খারাপ পোস্ট তো নজরে পড়লো না! অচেনা বাঙালি ও আরিফুর রহমানের ব্যান করার তীব্র প্রতিবাদ জানাই। আন ব্যান চাই।
লেখক বলেছেন: কৌশিক ভাই ... Click This Link
এই পোস্টের পর অচেনা বাঙালী ব্যান হয়েছেন ।
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
বয়াতি ছাড়া আর কারো কারণ জানি না। অনর্থক আজব কারণ দেখিয়ে ব্যান করার কোনো মানে নাই। অবশ্যই আনব্যান চাই। +
অমি রহমান পিয়াল বলেছেন:
প্রতিবাদ
আলী আরাফাত শান্ত বলেছেন:
এইগুলান ফাজলামীর মানে কি?আরিফুর রহমান , অচেনা বাঙালী , তামিম ইরফান , শারফুদ্দিন , ডিজিটাল বয়াতীকে আনব্যান করার দাবী করছি।
শফিকুল বলেছেন:
প্রতিবাদ
রন্টি চৌধুরী বলেছেন:
আরিফুর রহমান, তামীমের আনব্যান হোক।
পিঁয়াজু বলেছেন:
জানা, আপনি বললেন , কিছুই বুঝলাম না।
দূরন্ত বলেছেন:
আরিফুর রহমান, তামীমের আনব্যান হোক।
মেন্টাল বলেছেন:
আমিও ফ্রন্ট পেজে ব্যান, প্রোফাইলে মৌদুধীর ছবি লাগাইছিলাম, সেইটা দেইখা কার ঈমানে লাড়া পড়ছে কে জানে, তারপর দিছে ব্যান কইরা।
লেখক বলেছেন: কি আর কমু !!
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আরিফুর রহমান, অচেনা বাঙালী , তামিম ইরফান , শারফুদ্দিন , ডিজিটাল বয়াতী সহ সকলের আনব্যান দাবী করছি... সেই সাথে মেন্টালকে প্রথম পাতায় আনব্যান করার অনুরোধ জানাচ্ছি ...
হটডগ বলেছেন:
বুঝলাম অনেক কিসু। থেঙ্কস বিমা।
জানা বলেছেন:
দুঃখিত, উপরের ভুলটির জন্য!
@ লেখক
'সবই আড়ালে আবডালে হচ্ছে ।
এখানে কিছু পাওয়ারফুল ব্লগার আছে , তাদের সাথে মনে হয় মালিক পক্ষের হেবি দহরম-মহরম, একসাথে বসে ভোদকা-হুইস্কি খাওয়ার মত দহরম-মহরম ।
এদের ভুলেও কিছু বলতে যাইয়েন না ।
এরা যারে খুশী তারে পচাবে .. কিন্তু এদের কে কেউ পচাতে পারবে না ।'
আপনার এই মন্তব্যটি দুঃখজনক। বিশেষ কোন ব্যাখ্যায় যেতে চাইনা, তা কেবল অদরকারী তেতো তর্ক ডেকে আনতে পারে আর প্রকৃতপক্ষে আপনার এই অমুলক মন্তব্য আর "একান্ত ছেলেমানুষী প্রতিবাদ "এর কোন জবাব নেই।
এই সাইটটি সবাই ভালবাসেন বলেই জানি এবং বিশ্বাস করি। আমরাও যে আপ্রাণ চেষ্টা করছি উত্তরোত্তর ভালটাই করার জন্য তাও কারো নজর এড়াবার কথা নয় কিন্তু কেন এই বিরোধ?
সহব্লগারদের প্রতি আপনাদের সহমর্র্মিতার এমন প্রকাশ এই চমৎকার সাইটটির জন্যে একটি অস্থিরতা তৈরী ছাড়া কতখানি মঙ্গল আনবে?
ভাল থাকুন ।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আমার বক্তব্যে আপনি দুঃখ পেলে আমিও দুঃখিত ।
আমিও তাহলে বিশেষ কোন ব্যাখ্যায় গেলাম না । অচেনা বাঙালী যে কারনে ব্যান বলে ধরে নিচ্ছি সেটা আমার কাছে নিত্ন্তই ছেলেমানুষী মনে হয়েছে .. সেই ছেলেমানুষীর তুলনায় আমার এই পোস্ট কিছুই না ।
আর .. ভালোবাসি বলেই তো এত কথা ! না হলে এখানে পরে থাকি কেন ? এটাই তো এখন আমার এক টুকরো বাংলাদেশ ।
আপনাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই ।
আপনাদের ব্যাখ্যাই কিন্তু সকল অস্থিরতা দুর করতে পারে ।
হটডগ বলেছেন:
আমার মনে হয় বিশেষ কিছু ব্যাখ্যাই মডারেটরদের ব্যাপারে ব্লগারদের অনেক ভুলবোঝাবুঝি দুর করতে পারবে। এড়িয়ে যাওয়াটা আরো বেশি প্রশ্নের জন্ম দেয়। এখানে ছেলেমানুষির কিছু ঘটেনি @জানা।
অপ বাক বলেছেন:
জানাআপনারা তৎপর, আপনাদের তৎপরতা দেখে মুগ্ধ হয়ে যাই সময় সময়।
এই যে ব্যানবিষয়ক একটা পোষ্টে এসে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করে গেলেন, এটা ভালো লাগলো। চমৎকার লাগলো, তবে এই ব্যান করবার বিষয়টার ভেতরে যদি স্পষ্টতা থাকতো তাহলে কেউ এমন ছেলেমানুষী প্রতিবাদ করে ব্লগের শান্ত পরিবেশকে অস্থির করতে পারতো না।
নীতিমালা মেনে চলার প্রতি আগ্রহ সবারই আছে তবে আপনাদের স্বচ্ছ ভাবে নীতিমালা মেনে চলবার একটা চর্চা গড়ে তুলতে হবে। আপনারা নিজেরা অনেক কাজে ব্যস্ত মেনে নিয়েও বলছি- যদি কাউকে ব্যান করতে হয়, তার উপযুক্ত কারণ তাদের জানাবেন- এমন কি এইসব ছেলেমানুষেরা যেনো অহেতুল উলম্ফন করতে না পারে সেই জন্য একটা আলাদা জায়গায় তাদের নাম এবং অপরাধের তালিকা লিপিবদ্ধ রাখবেন যেনো আমরা সময় সময় গিয়ে দেখে আসতে পারি- কে কেনো কোন অপরাধের নিষিদ্ধ হলো।
আর অন্য একটা অনুরোধ যেটা করছি গতকাল থেকে-
শ্বাশত সত্যকে নিয়ে লেখা সুজনের একটা পোষ্ট স্টিকি করে দেওয়া প্রথম পাতায়- আপনার মহামূল্যবান মন্তব্যখানা পড়তে পারি নি তাই জানতে পারলাম না কেনো আপনার অপরাগ এই মানবিক দাবিকে প্রথম পাতায় স্টিকি করতে।
হ্যাপি ব্লগিং।
দস্যু বনহুর বলেছেন:
ডরাইসি!!!!!!!!!!!!!!!!
রাশেদ বলেছেন:
@ জানা আপা...এই সাইটটা ভালোবাসি দেখেই এইখানে পড়ে থাকি। ব্যান খাইছি তাও এইখানে নির্লজ্জের মত আবার আসি। কারন এক্টাই। এইখানে এসে অনেক বন্ধু পেয়েছি। এইখানে এসে বাংলা লেখা দেখতে পাই। এইখানে এসে কিছু হলেও নিজের ভাষায় লিখতে পারি যা HSC এর পরে আর তেমন আসলেই হয় নাই। এইখানে এসে ভালো লাগে। সা.. ইন প্রিয় সাইট। এতো পছন্দ করি দেখেই মতামত জানাই যখন কিছু পদক্ষেপ ভালো লাগে না। ছেলেমানষী প্রতিবাদ কেন এই ছেলেটা করলো। কেন তামিম যারে গুলাবি বান্দর ডাকি তারে ব্লগে পাই না, আরিফ ভাই (যার সাথে ধর্ম বিষয়ে আমার হয়তো তেমন মিলে না বক্তব্যে) তাও কেন তারে নিয়েই ব্লগিং করতে চাই, কেন যেই শারফুকে ষারফু ডাকি তারেও সাথে নিয়ে ব্লগাইতে পারি না। এইসব প্রশ্ন যখন মনে আসে তা করাই তো উচিত। কোন কিছু ভালো না লাগ্লে তা জানানো দরকার মনে করি। এক্টাই কারন এই সাইটটা ভালোবাসি।২৬ শে মার্চে যখন ক্যাটকেটে রঙের ব্যাকগ্রাউন্ড দিলেন তখনও অনেকে প্রতিবাদ জানাইছে। সেইটাও কিন্তু এই সাইট ভালো লাগে দেখেই। তাই মনে প্রশ্ন আসলে জিজ্ঞাসা করতে দেয়া উচিত।
অচেনা বাঙ্গালি যারে বড়ভাই মানি তারে কি কারনে ব্যান করা হইলো!! কৌশিকদারে নিয়া দেয়া এক পোস্টের কারনে। ফানি একটা পোস্ট, তাও তারে ব্যান করছেন। তাও তিনি আবার আসছেন এই সাইটে। কেন তারা ঘুরে ঘুরে আসেন বারবার!
যূঁথী বলেছেন:
হুমমম
রন্টি চৌধুরী বলেছেন:
রাশেদ এস্কিমোর ব্যান হবার সময় পোষ্ট দিয়ে কিছু বলতে চাইছিলাম, বলেছি, এখনও বলতে চাচ্ছি, কোন কোন সময় ব্লগারদের মধ্যে কেউ কেউ মাত্রাতিরিক্ত পর্যায়ের ফান বা অন্য কিছু হয়ত করে থাকেন যা ব্লগের পরিবেশের জন্য ভাল না, তারজন্যে তাদের সতর্ক করে দেয়ার নিয়ম থাকা দরকার। এমন হুটহাট ব্যান কিন্তু বিতর্ক সৃষ্টি করবেই। ব্যানের পেছনে যৌক্তিক কারন থাকলেও তা যারা কিনা ব্লগে সারাক্ষন পড়ে থাকেন না তারা জানতে পারেন না। তাই যদি একান্তই ব্যান করে থাকেন, আপনাদের কি মনে হয় না সে কারনগুলো নোটিশবোর্ডের মাধ্যমে জানানো উচিত? কেননা সঠিক কারনে ব্যান হলে কোন সচেতন ব্লগার প্রতিবাদ করবে বলে মনে হয় না। বা করলেও তা যৌক্তিক দাবীর পর্যায়ে থাকবে। কিন্তু এমন অস্পষ্ট ব্যান যা কিনা অন্য ব্লগারদের প্রতিবাদ পোষ্টে আরও জটিল হয়ে উঠে তা ব্লগের পরিবেশের জন্য তো আরও খারাপ।আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ব্লগ কতৃপক্ষ ব্লগের পরিবেশ রক্ষার জন্যই এমন পদক্ষেপ নেন, কিন্তু কিছু অস্পষ্টতার কারনে কিন্তু এইসব পদক্ষেপ ব্লগে অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা খেয়াল করা উচিত আপনাদের। এবং এ বিষয়ে ভেবে ভাল কোন ব্যবস্থা বের করা উচিত।
বুমবুম বলেছেন:
ধুর হুদাই ব্যান করনের কুনো মানে নাই।
রাতমজুর বলেছেন:
৫+
জানা বলেছেন:
@অপ বাক,
কোন যোগ্য কারণ ছাড়াই আপনাকে ছ'দিনের জন্য এই ব্লগ থেকে সরিয়ে রেখে আমাদের সুবিধাটা কোথায় বলতে পারেন?
বলেছেন, "ব্যান করবার বিষয়টার ভেতরে যদি স্পষ্টতা থাকতো তাহলে কেউ এমন ছেলেমানুষী প্রতিবাদ করে ব্লগের শান্ত পরিবেশকে অস্থির করতে পারত না"।
অস্পষ্টতা কোথায় বলুনতো?
যাদের আমরা সাময়িক ভাবে বিরত রাখি, তাদের প্রত্যেকেই তাদের নিজের পাতায় নীতিমালা উল্লেখসহ একটি নোটিশ পান। এমনকি কত দিনের জন্যে তাও উল্লেখ থাকে।
বিষয়টি কারোর জন্যই ততটা স্বস্তিকর বোধ হয় না, যদি এই তথ্যগুলো আড়াল না করে প্রথম পাতায় ঝুলিয়ে দেয়া হয়।
বলেছেন, "নীতিমালা মেনে চলার প্রতি আগ্রহ সবারই আছে তবে আপনাদের স্বচ্ছ ভাবে নীতিমালা মেনে চলবার একটা চর্চা গড়ে তুলতে হবে।"
----ব্লগেতো আপনাদের সার্বক্ষনিক বিচরণ, তাই খুব ভাল করেই জানেন আপনার এই মন্তব্য কতখানি জোরালো! আর স্বচ্ছভাবে নীতিমালা মেনে চলার একটা চর্চ্চা গড়ে তুলতেইতো মডারেশন।
আশা করছি আপনাদের বিভ্রান্তি/ ভুল বোঝাবুঝি দুর হবে।
কোন একটি পোষ্টকে স্টিকী করার বিষয়ে কোন দ্বিতীয় প্রশ্ন নেই, আমাদের সিদ্ধান্তই চুড়ান্ত। দাবী, মিছিল, অভিযোগ- এসব কেবল অস্থিরতাই তৈরী করে। এ,ক্ষেত্রে অতীতের স্টিকী করা পোষ্টগুলো সবার মনে আছে। তবে একই সাথে একাধিক পোষ্ট আমরা স্টিকী না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাতে পোষ্টগুলোর গুরুত্ব হারায় সাথে সাথে প্রথম পাতার আকর্ষন খানিকটা ক্ষুন্ন হয়। তাই একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে আরেকটি পোষ্ট স্টিকী করা হবে।
ভাল থাকুন।
ধন্যবাদ।
ভাল থাকুন।
মেন্টাল বলেছেন:
জানা বলেছেন:....যাদের আমরা সাময়িক ভাবে বিরত রাখি, তাদের প্রত্যেকেই তাদের নিজের পাতায় নীতিমালা উল্লেখসহ একটি নোটিশ পান। এমনকি কত দিনের জন্যে তাও উল্লেখ থাকে। ...
***********
আমার নোটিশটা ছিলো :
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৩ dear blogger, we have deleted your profile image as you have neither any rights for that picture nor is it you. for this offence, we have also removed your access to the front page. the blog team
জানা বলেছেন:
খুব ইচ্ছা আছে আপনারা যারা অনেক দুরে থাকেন, দেশে ফিরে/ছুটিতে এলে একটা বাঁধ ভাঙ্গা আনন্দ করবো সবাই মিলে। সাথে তুমুল বাকযুদ্ধও হবে। দাবী-দাওয়া, শ্লোগান-মিছিল সবই হবে মিলে মিশে একই আকাশের নীচে, প্রিয় মায়ের ভাষা বাংলায়। আমরা যারা বাংলা বলি, তাদের ভালবাসার জুড়ি কোথায়?
ধন্যবাদ
বিমা
অপবাক
স্বাপ্নিক
রাশেদ
রন্টি চৌধুরী ও
বাকী সবাইকে
লেখক বলেছেন: জানা আপা অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই সাইটে ব্লগিং করাটা আরো আনন্দময় হয়ে উঠবে আপনাদের সুচিন্তিইত মতামতের মাধ্যমে। আপনারা দেখেছি দেশ বিরোধী পোস্টের ব্যাপারে এখন মোটামোটি অ্যাক্টিভ। সেইজন্যও অনেক অনেক ধন্যবাদ।
দেশে ফিরে সবার সাথে দেখা করার ইচ্ছা তো আছেই ।
তবে আমার প্রিয় কোন ব্লগার ব্যান হলে প্রতিবাদ করতে ভুলবো না!
একরামুল হক শামীম বলেছেন:
প্রতিবাদ
জানা বলেছেন:
@মেন্টাল,
ভালই হলো, আমার নিজের লেখা নোটিশটির ভুল দেখতে পেয়ে। আমি দুঃখিত, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। তবে এই ভুলগুলোও ভবিষ্যতে যাতে না হয় সে জন্যে আমরা চেষ্টা করছি, যার প্রতিফলন এখনই রয়েছে।একটু সময় লাগলেও আশা করছি কিছু সংশোধনী আর অনেক ভাল কিছু নিয়ে এই ব্লগ সাইটটি আপনাদের আরও আনন্দ দেবে।
ভাল থাকুন।
বোঘদাদি হেকিম বলেছেন:
জানা আপনার কন্ঠস্বরে স্বৈরাচারী ভাব প্রকাশ পায়- বিশেষ করে এ লাইনটা-
কোন একটি পোষ্টকে স্টিকী করার বিষয়ে কোন দ্বিতীয় প্রশ্ন নেই, আমাদের সিদ্ধান্তই চুড়ান্ত। দাবী, মিছিল, অভিযোগ- এসব কেবল অস্থিরতাই তৈরী করে।
আপনাদের ব্লগার রা কি চায় সেটা বুঝতে হবে, কেননা সাইটের কনটেনট তাদের। আর এ অস্হিরতার মাধ্যমে আপনাদের নীতিমালায় পরিবর্তন আনা গেছে। আর কিছু পক্ষপাতদুষ্ট আপনাদের মডারেশন, এটা আগের তুলনায় একন অনেক ভালো, তবে আরো ভালো হতে হবে
জানা বলেছেন:
@ বোঘদাদি হেকিম,
আমার বলার ধরণ কঠিন হয়ে থাকলে আন্তরীকভাবে দুঃখিত।
পক্ষপাত? যেখানে হার-জিতের সুযোগ নেই, সেখানে পক্ষ কে? বিপক্ষই বা কে?
না, না, আমি কোন বিতর্কে যেতে চাই না। আশা করি ভুলের বোঝা আর ভুল বোঝাবুঝির ভার দু'টোই লঘু হবে খুব শিগ্গীর।
আপনার পরামর্শের
জন্য ধন্যবাদ
রন্টি চৌধুরী বলেছেন:
প্রথম পাতায় বেশী পোষ্ট স্টিকি হওয়া ভাল ব্যাপার না। তাতে নিয়মিত পোষ্ট গুলো চোখের আড়াল চলে যায়, ব্লগ থেমে থাকে।
ওমেগা থ্রি বলেছেন:
বুঝতে হবে, ইউজারই ব্লগের প্রাণ। ইউজারের মতামতই অগ্রগণ্য হওয়া উচিত। ব্যানের খড়গ ঝুলিয়ে, কন্ঠরোধের হুইসেল বাজিয়ে ব্লগকে সপ্রাণ, গতিময় করা যায় না। বুঝতে হবে!
সহমত
নাইম বলেছেন:
কোন লাভ নেই প্রতিবাদ করে, কর্তৃপক্ষের যখন মর্জি হবে তখনই তাদেরকে আনব্যান করা হবে, এর আগে হাজারবার চিল্লাইয়াও কোন ফায়দা হবেনা।
লেখক বলেছেন: এখানে কোথাও কিন্তু আনব্যানের দাবি করা হয় নাই । খেয়াল করে ..
নাইম বলেছেন:
এই পোষ্টেই কয়েকজন কমেন্টস এ আনব্যান এর দাবী জানিয়েছে@বি.মা.
বৈকুনঠ বলেছেন:
আমার মুক্তি চাই, ব্যানবাজি বন্ধ হউক
হাসিব মাহমুদ বলেছেন:
হাসি পাইলো । আমারে, অলৌকিকরে, ডটুরে ব্যান করা হৈছে চিরতরের জন্য । সেইটার কোন ব্যাখ্যা আদতেই যদি থাইকা থাকে তাইলে বলতে হবে ঐ একই অপরাধ বা এর থেকে গুরুতর অপরাধ করে মানুষজন এখানে দিব্যি চরে বেড়ায় । আবারো এক দমক হেসে নিলাম । ইগো স্যাটিসফাই করে খুব বেশী মান বাড়ানো যায় না । মান তাতে কমে ।
ঘনাদা বলেছেন:
আমি প্রশ্নোত্তর, এবং ডটু রাসেলের আনব্যানের দাবি করি। দুজনেই ভাল লেখেন।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
@জানা
কোন একটি পোষ্টকে স্টিকী করার বিষয়ে কোন দ্বিতীয় প্রশ্ন নেই, আমাদের সিদ্ধান্তই চুড়ান্ত।
খুবই ভালো কথা, আপনাদের এ-বাড়িতে বহিরাগত আমরা চড়ে বেড়াতে হলে আপনাদের এ-স্বেচ্চাচারীতা মেনে নিতে হবে বৈকি ! তারপরও মনে প্রশ্ন জাগছে,-
*পোস্ট স্টিকি করার ব্যাপারে আপনাদের কোন মানদন্ড আছে কিনা ?
* থাকলে সে মান দন্ড কি ?
* শ্বাশত সত্যকে নিয়ে এতোগুলো ব্লগারের আবেদন-নিবেদন আনন্দের সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছেন--আপনার উপরের দাম্ভিক উদ্ধৃতি থেকে সেটা বুঝে নিলাম । এখানে আমার প্রশ্নটা হলো,-- শ্বাশত সত্যর জন্য দেয়া সেই মানবিক পোস্টটি স্টিকি করলে আপনাদের কি ক্ষতির সম্ভাবনা ছিল ?
মার্জনা করবেন , স্রেফ কৌতূহল । জানার (আপনি যেহেতু 'জানা' জানাবেন নিশ্চয়ই ?) কৌতূহল ।
হ্যারি সেলডন বলেছেন:
এগুলো কখন হল? কিছুই বুঝতেছিনা। শালা!
নিলা বলেছেন:
মানে কি?! কখন কবে কি হইলো বুঝলাম না
লেখক বলেছেন: আমিও বুঝি নাই ।



















ব্যাপারটা কি ?
শারফুরটা জানি, কিন্তু অন্যরা ব্যান হইলো কিভাবে ?