আমার প্রিয় পোস্ট
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- ভয় কি মরণে : মুকুন্দ দাসের গণসঙ্গীত - আবু নাঈম
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- গানপাগলাদের ( আরণ্যক, হাসান মাহবুব, নকীব, সুদীপ্ত, বি.মা, আরো যারা আছেন) - অমি রহমান পিয়াল
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- পুত্রের দোষ স্বীকার ( বিমা ছাড়া অন্য সবার জন্য উৎসর্গীকৃত !!!!!!!!!!!!!!!! - মেহবুবা
- নারী অবমাননাকারী উইকি বিকৃতিকারী ছাগুরামের বড় বড় বুলি - ঠুকেমারি
- শুভ জন্মদিন: শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ব্লগে ব্যক্তিগত আলাপচারিতা তুলে দেওয়া কি ঠিক? - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- কবি ভিশোয়া সিমবোরস্কা ও তাঁর কবিতা - নকীবুল বারী
- আমরা বিজয় দেখেছি খালি চোখে - আমরা বিজয় দেখছি দূরবীনে ! - মনজুরুল হক
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- এন্টি গল্প > প্রাতঃকালে ঈশ্বরদর্শন > - মনজুরুল হক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- হট এন্ড স্পাইসি স্নো হোয়াইট কেক ফর বিমা
- আউলা
- ইচ্ছাঘুড়ি'র শুভ জন্মদিন - েজবীন
- শুভ জন্মদিন বিমা (বিষাক্ত মানুষ) - রাশেদ
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- নিয়োগ বিজ্ঞপ্তি-১ উৎসর্গ (প্রতু,রাশেদ, নাদান,সাইফুর,সামী,বিমা,মানুষ) - রুধীণ
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা ) - হোসেইন
- প্রবাস জীবনে - ৩ (নেকু দৈ রেসিপি) - এস্কিমো
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- প্রজাপতি’টা (ব্লগে, গান পাগল বিষাক্ত মানুষ কে)
- কাল্বেলা
- লুটপাট- জেমস (উৎসর্গ- বিষাক্ত মানুষ) - হমপগ্র
- Another Brick in the Wall--Pink Floyd - রাশেদ
- আমাদের বিমার গাওয়া (বিষাক্ত মানুষ) একটি গান। (এ্যালবাম স্বপ্নচূড়া -২) ও আমার একটি কবিতা। - নাদান
- বিমা রে মাইকে ধন্যবাদ............
- েজবীন
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- গনপ্রজান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ কি এবং যুদ্ধাপরাধী কারা? - এস্কিমো
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
আয় খুকু আয় ----- (হেমন্ত মুখোপাধ্যায়/শ্রাবন্তী মজুমদার)
২১ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৫
কাটে না সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলে না
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয়রে আমার সাথে গান গেয়ে যা
নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভালো লাগবে না তোর
পিয়ানোয় বসে তুই বাজাবি রে
আয় খুকু আয়
আয় খুকু আয়
সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয়রে আমার সাথে আয় এখনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নে না তুই আমায় কেড়ে
আয় খুকু আয়
আয় খুকু আয়
দোকানে যখন আসি সাজবো বলে
খোপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়
আরশিতে যখন এই চোখ পরে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয়রে আমার কাছে আয় মামনি
সবার আগে আমি দেখি তোকে
দেখি কেমন খোপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয়
আয় খুকু আয়
ছেলে বেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানি না ক'জনে আমার মতন
মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয়রে আমার পাশে আয় মামনি
এ হাত টা ভালো করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
অনেক ছোট বেলায় এইগানটা মা কে গুনগুন করে গাইতে শুনছি । তখন গানটা আমাদের বাসায় খুব বাজতো । আরিফ ভাই যেদিন গানের লিংকটা পাঠালো সেদিন সারাদিন গানটা শুনলাম আর পিচ্চিবেলার অনেক স্মৃতি হাতড়ালাম ।
** ব্লগার 'আরিফুর রহমান' এবং ব্লগার 'চিটি' এই দুইজন একই সাথে গানটা দেবার কথা বলছে । পোস্ট টা উনাদের দুইজন কে উৎসর্গ করলাম ।
**গানের লিংক এর জন্য আরিফ বদ্দা কে ধন্যবাদ ।
প্রকাশ করা হয়েছে: লিরিক বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিষাক্ত মানুষ বলেছেন:
গায়িকার নামটা কেউ বলতে পারবেন ? আমি জানি না ।
লেখক বলেছেন: আইচ্চা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সেই একজনে এখন কৈথাকে !!
উড়ালপঙ্খী বলেছেন:
+
লেখক বলেছেন: জব্বর প্রোফাইল ফটো লাগাইসেন ।![]()
চিকনমিয়া বলেছেন:
কবি একানে নীরব
মীতু বলেছেন:
আমার খুউউউউউউউব প্রিয় এই গানটা।
মৈথুনানন্দ বলেছেন:
শ্রাবন্তী
লেখক বলেছেন: মৈথুদা.. শ্রাবন্তী কি কোন গায়কের কন্যা !!
লেখক বলেছেন: থ্যাংকু কাকা ![]()
ছেলেবেলায় একটা বাচ্চা মেয়ের গলার এ্যলবাম ছিলো বাসায়.. নামটা মনে নেই ... একটা গান ছিলো এরকম --
"ও সোনা ব্যাঙ ও কোলা ব্যাঙ"
প্রীটি সোনিয়া বলেছেন:
ছোটবেলায় শোনা কিছু গান নিয়ে একটা পোষ্ট দিব ভাবছিলাম...তার মধ্যে এই গানটাও আছে....আমি এখনও প্রায়ই শুনি গানটা.....আমার অনেক প্রিয় একটা গান।খুব ভাল লাগলো এত সুন্দর গানটা শেয়ার করার জন্য...অনেক ধন্যবাদ। আর গায়িকা নিজেই হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে.....নামটা জানি না...
লেখক বলেছেন: মেয়েটা নাম শ্রাবন্তী মজুমদার । উনি হেমন্তের মেয়ে না সম্ভবত।
আইরিন সুলতানা বলেছেন:
@মৈথুনানন্দ'দা - ঠিক খুঁড়ে খুঁড়ে সেই ছেলেবেলায় শোনা গানগুলো মনে করিয়ে দিলে তুমি আমার মা...আমি তোমার মেয়ে ...
নাম বলোনা ....যার নাম তার মুখে ভাল লাগে না ...
দোহাই হাইসো না গো তোমরা , বুড়ায় আমায় মারিসে...বুড়ায় আমায় মারিসে...ঠ্যাং আমার ভাঙিসে...সেই ভাঙা ঠ্যাং এ তে আবার....
দিদির আঁচলে তুমি অজস্র ফুল দিতে দেখতাম.......
সিডি খুঁজতে হবে...সেই সময় তো ক্যাসেট শুনতুম .....
লেখক বলেছেন: সেই ভাঙা ঠ্যাং এ তে আবার....মলম লাগাইছে ।
লেখক বলেছেন: থ্যাংকু
দূরন্ত বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: থ্যাংকু
দোলাহাসান বলেছেন:
খুব খুব পছন্দের গান।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। ও সোনা ব্যাঙ গায়িকা মনে হয় অন্তরা চৌধুরী
লেখক বলেছেন: হুমম.. অন্তরা চৌধুরী সোলিল চৌধুরীর মেয়ে । ঐ ক্যাসেটে আরো অনেক সুন্দর গান ছিলো , মনে করতে পারছিনা ।
গোলাপি বলেছেন:
ছোটবোলায় মা অনেক শুনিয়েছেন এই গান। যতোবার শুনি চোখে পানি চলে আসে।
লেখক বলেছেন: হুমম
লেখক বলেছেন: আপনার চাচার আত্মা শান্তি পাক ।
লেখক বলেছেন: জামালপুর গেছিলাম ![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কাল সারা সন্ধ্যা বসে কিছু বাংলা গান ডাউনলোড করলাম মূর্ছণা ডট কম থেকে।এই গানটা প্রথম.............
সারাক্ষন ঘুরে ঘুরে বাজছিলো.......
আর আমি ঘুরে বেড়াচ্ছিলাম স্মৃতির সোনালী দিন........।
বাসায় যখন গানটা বাজতো।আমি তখন আহ্লাদী মেয়ে ঘুরে বেড়াতাম......
আমার বাবা তখন পাশে ছিলো।
কে জানতো এই গান একদিন চোখ ভাসিয়ে দেবে.......।
জীবনটা আসলে খুব বেশীই ছোট।
শুভেচ্ছা বিমা।
ভালো থেকো।
গানটার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ সাজিপু
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
হেমন্তের এই গান বারবার শতবার শুনতে ইচ্ছে করে ।
প্রিয় বিমা, ওই কবিতাটাই যে তুমি চাইছিলা বুঝি নাই তখন । তাইলে তখনই দিতে পারতাম । খুবই দুঃখিত ।
তুমি কি আরেকটা কবিতার নাম করতে পারো, যেটা তোমার এ-মুহূর্তে পেতে ইচ্ছে করছে । কাছে থাকলে অবশ্যই দিতে পারবো ।
লেখক বলেছেন: 'প্যারিসের চিঠি'
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো ভাষা খুঁজে পাচ্ছি না.....।এত্ত এত্ত ধন্যবাদ
প্রিয় গানটির জন্য...................।
ভালো থাকুন
শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকবেন
আজনবী বলেছেন:
আমিতো প্রত্যেকদিন আনেকবার শুনি, মোবাইলে যখন আমার পিচ্চটা ফোন করে।
লেখক বলেছেন: এটা ভালো আইডিয়া
নিবিড় অভ্র বলেছেন:
ওমা ছবিটা কি কিঊঊঊঊউট!!!ছবিটা নিই???
আসলে নিয়েই ফেলসি!!
গানটা ভীষণ ভাল লাগে.... আমি যখন খুব ছোট,তখন আমার ১ ভাই আমার এই ক্যাসেটটা নিয়ে গিয়েছিল ........জোর করে.... খুব কষ্ট পেয়েছিলাম সেদিন।
লেখক বলেছেন: আহালে .....
কবির, মোঃ আহসানুল বলেছেন:
লেখক বলেছেন: দেখলাম... পড়লাম.... ক্ল্যাসিকাল পাওয়ার এর সাথে এক্সট্রা ডার্ক পাওয়ার এর বিষয়টা নিয়া একটু দ্বিধা দ্বন্দ আছে ।রাইউর ছোট ভাইকে আগে কখনো দেখি নাই । আলফা গেমটাতে অবশ্য আরো অনেক ক্যারেক্টার ছিলো ।বাই এনি চান্স .. আপনার কি এই এনিমেশন টিমের সাথে কোন রকম সংশ্লিষ্টতা আছে !! এত খবর নিয়া কি কাজ বুঝলাম না .. এটা বছর খানেক আগের এনিমেশন ফিল্ম
আমি near futureয়ে এনিমেশন নিয়া অধ্যায়ন করতে চাই, that's why আমি জনসাধারণের নিকট হইতে বেশি বেশি করে খুটিনটি কিছু কিছু জেনে নিয়া অভিজ্ঞতা সন্চয় করি।
এবার এখানে Click This Link comment দিয়ে জানান যে Street Fighter alpha movieটি আপনার কাছে কেমন লেগেছে? আপনাকে কতটুকু আনন্দ দিয়েছে?
লেখক বলেছেন: এজন্যই তো দেয়া ।
নেমেসিস বলেছেন:
বারবার শোনার মত একটা গান
লেখক বলেছেন: হুমম...
লেখক বলেছেন: ভালো না । ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্যারিসের চিঠি--ইহা কি গুণ জেঠুর ?
নামটা শুনছি বইলা মনে পড়ে , কিন্তু কবিতা পড়ি নাই !
লেখক বলেছেন: সৈয়দ শামসুল হকের কবিতা সম্ভবত ..
"প্রিয় আকাশি গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি...."
লেখক বলেছেন: ভালো নাই ![]()
আরিফুর রহমান বলেছেন:
বিমা, থ্যাঙ্কু!
লেখক বলেছেন: আপনে ওয়েলকু
মানুষ বলেছেন:
থ্যংকু বিমা
লেখক বলেছেন: ওয়েলকু
জানা বলেছেন:
অন্তরা চৌধুরী। অসম্ভব মিষ্টি গলার এই শিল্পীর গাওয়া গানগুলো( যা আমাদের ছোটবেলাটা সমৃদ্ধ করেছ।) প্রায় শতভাগই তঁার কিংবদন্তি বাবা সলীল চৌধুরীর লেখা ও সুর।তঁার লেখা ও সুরে লতা মুঙ্গেশকার, আশা ভঁোসলে, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখার্জি সহ সমস্ত বড় বড় শিল্পীদের অসংখ্য কালজয়ী গান রয়েছে। উল্লেখ্য, সলীল চৌধুরী সমাজে প্রচলিত পঁুজিবাদের ঘোর বিরোধী ছিলেন যা তঁার লেখা অনেক গানেই প্রকাশ পেয়েছে।
অন্তরার ছোট বোন সঞ্চারী ও গান গেয়েছেন তবে ততখানি প্রতিষ্ঠা পাননি। ওঁদের মা, সলীল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরী অত্যন্ত মিষ্টিগলার শিল্পী। তঁার খুব জনপ্রিয় দু'টো মিষ্টি গান হলো, ক) হলুদ গঁাদা ফুল দে এনে দে এবং খ) ও প্রজাপতি, প্রজাপতি পাখনা মেলো।
অন্তরার যে গানগুলোয় আমরা বারবার আমাদের ছোটবেলা খঁুজি, তার মধ্যে আপাতত এ,গুলো মনে পড়ে খুব:
১) নাচোতো দেখি আমার পুতুল সোনা
২) বুলবুল পাখী ময়না টিয়ে
৩) এক যে ছিল দুষ্টু ছেলে
৪) শোন ভাই ইস্কাবনের দেশে গিয়েছিলাম
৫) ওরে এক যে ছিলো মাছি (এক্ষুনি শোনার জন্য প্রাণ যায় যায়)
৬) ও মাগো মা, অন্যকিছু গল্প বলো।
৭) তেেলর শিশি ভাঙলো বলে
৮) খুকু মনিগো সোনা। (মা সবিতার সাথে দ্বৈত)
৯) এক যে ছিল রাজা (রবি ঠাকুরের জুতা আবিষ্কার অবলম্বনে, বাবার সুরে)
১০) কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেও না।
১১) না, না, পুতুল সোনা কঁেদোনা, তোমাকে ছেড়ে যাবোনা।
১২) বাবুরাম সাপুড়ে (সত্যেন্দ্র নাথ দত্তের কবিতা অবলম্বনে)
১৩) দাদখানি চাল, মুসুরের ডাল, চিনিপাতা দৈ
১৪) সন্ধ্যারানী সঁাঝের বেলায়।
আর একটা কথা,
আয় খুকু আয় গানটি হেমন্ত মুখার্জি ও শ্রাবন্তী মুখার্জির গাওয়া। উল্লেখ্য, হেমন্তের নিজের মেয়ে রানু মুখার্জিও একজন শিল্পী যঁার অনেক মিষ্টি গান রয়েছে। (আমার খুব দুঃখ হয়, কেন সুযোগ থাকা সত্বেও 'আয় খুকু' গানটি রানুকে দিয়ে না গাইয়ে শ্রাবন্তিকে দেয়া হলো। যদিও গানটি অসাধারণ)।
আপনাকে অনেক ধন্যবাদ বিমা, ছোটবেলার গানগুলোর মনে করিয়ে দেবার জন্য।
ভাল থাকুন, আনন্দে থাকুন।
লেখক বলেছেন: আপনাকে এত্তগুলা ধন্যবাদ .. গানগুলো কিছুতেই মনে করতে পারছিলাম না ।
১) নাচোতো দেখি আমার পুতুল সোনা
২) বুলবুল পাখী ময়না টিয়ে
৩) এক যে ছিল দুষ্টু ছেলে
৮) খুকু মনিগো সোনা। (মা সবিতার সাথে দ্বৈত)
১১) না, না, পুতুল সোনা কঁেদোনা, তোমাকে ছেড়ে যাবোনা।
১২) বাবুরাম সাপুড়ে (সত্যেন্দ্র নাথ দত্তের কবিতা অবলম্বনে)
১৩) দাদখানি চাল, মুসুরের ডাল, চিনিপাতা দৈ
এই গানগুলোর সুর এই মুহূর্তে মনে পড়ছে । ছোটবেলায় যে কত শুনছি গানগুলো ... আহ্লাদি গলার গান । আমার ছোট বোনটা ফিডার হাতে সারা ঘর ঘুরঘুর করে এই গানগুলো গাইতো ।
সাবিতা চৌধুরীর গান শুনেছি, যে দুটো গানের কথা বল্লেন দুটোই শোনা , অসাধারন গান ।
আর রানু মুখার্জি সম্পর্কে আসলে কিছুই জানি না । যদি কিছু গান শেয়ার করতেন !!! অথবা একটু কষ্ট করে মেইল করে দিতেন ..
লেখক বলেছেন: "লাল ঝুটি কাকাতুয়া" এটা কি রানু মুখার্জির গাওয়া ??
মানুষ বলেছেন:
এই সবকটা গান আমার কাছে আছে
লেখক বলেছেন: সত্যিই নাকি !!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: হুমমম .....
যূঁথী বলেছেন:
+
কালপুরুষ বলেছেন:
চমৎকার একটা গান। অনেকবার শোনা। এখনও শুনি। হেমন্তের ভারী গলার পাশে শ্রাবন্তী'র চিকন গলা বাবা মেয়ের সম্পর্কের রেষ ও বয়সের ফারাকটা ভালভাবে উপস্থাপিত হয়েছে। রানু মুখোপাধ্যায় (হেমন্তের মেয়ে) গলাও বেশ ভারী, বাবার গলার পাশে তেমন মানাতো না।
পরবর্তীতে সন্ধ্যা ও শ্রাবন্তী মিলে গেয়েছে "তুমি তোমার মা. আমি তোমার মেয়ে" একই ভাবধারা বজায় রেখে। সন্ধ্যার ভরাট গলার পাশে শ্রাবন্তীর মিষ্টি ও চিকন গলায় গাওয়া। ভাল কম্বিনেশন।
কালপুরুষ বলেছেন:
রানু মুখোপাধ্যায় খুব বেশী গান করেনি। তবে খুব আবেদনময়ী গলা তার। ওর গাওয়া বিখ্যাত গান-১। "যখনি বেড়াই ঐ পিয়াল (পায়েল) বনে, মৌসুমী হাওয়া লাগে আমার মনে, কেবলি ইচ্ছে হয় যাই হারিয়ে-- ও আমার মন...." এই গানটা বিখ্যাত ইংলিশ গান "O Summer Wine...." গানের সুরের প্রভাব বিদ্যমান। একই ভঙ্গাতে গাওয়া।
২। "কুচকুচে কালো সে জাতে স্প্যানিয়াল, তুল তুলে গা যেন রেশমী রুমাল, আমি তাকে পুষিবল নামেই ডাকতাম....পুষিবল, পুষিবল, তুমি যে আমার....."
মৈথুনানন্দ বলেছেন:
বিমা - পোস্ট এডিট করে লিখে দাও যে ফিমেল ভয়েসটা শ্রাবন্তী মজুমদারের, যে ভারতীয় অভিনেত্রী পাপিয়া অধিকারীর দিদি। হেমন্ত মজুমদারের একটি ছেলে ও একটি মেয়ে।
মনে করে লিখে দিতে ভুলো না - নাহলে সবাই ভুল শিখবে।
Click This Link
Click This Link
মৈথুনানন্দ বলেছেন:
হেমন্ত মজুমদার নয় - মুখার্জি হবে।
চিলে কোঠার সেপাই বলেছেন:
আমার মা ও একই গান শুনিয়ে ঘুম পাড়াত...
গিফার বলেছেন:
বিমা রে ধন্যবাদ...++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















