শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
শ্রাবনের মেঘগুলি
ব্যান্ড - ডিফারেন্ট টাচ
এ্যলবাম - ডিফারেন্ট টাচ (সেল্ফটাইটেল্ড প্রথম এ্যলবাম)
** অনেক ছোটবেলার গান , ক্লাস সিক্সে পড়ি মনে হয় তখন । আমাদের ক্লাসরুমের জানালার বাইরে একটা বাগানবিলাস গাছ ছিলো , সেই সময় এ গানটা খুব গলা ফাটায় গাইতাম ।
আজকে ব্লগার বন্ধু নাদান এর জন্মদিন । এই ব্লগের যে ক'জন খুব প্রিয় দোস্ত আছে নাদান এর মধ্যে অন্যতম, অনেকবার ফোনে কথা হইছে ,শালা যে কৈ হারাইলো !
এই পুরান প্রিয় গানটা আমার দোস্ত নাদান রে উপহার দিলাম ।
দোস্ত .. ভালো থাকিস , ইনশাল্লাহ সেপ্টেম্বরে দেশে গিয়া দেখা হবে দুই দোস্ততে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

