নিশ্চুপ মাঝরাত ----- (ফেইথ)
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিশ্চুপ মাঝরাত এখন শহরে
নিভে গেছে বিজলীর আলো
ঘরে ঘরে
জনহীন পথ নিস্তব্ধ
একা আমি নেমেছি
নিয়নের আলো ভরা পথে
চলেছি জীবন হতে পালিয়ে
ছায়া ছায়া যায় দেখা
কাঁচের আড়ালে তোমাকে
জানালায় দাড়িয়ে তুমি
পর্দা সড়িয়ে দু'হাতে
আমি আসবো বলে ফিরে
কাছে টানবো বলে তোমায়
যেতে যেতে হয় কথা
একাই গোপনে নিরবে
তুমি আজ দাড়িয়ে রবে
তমশার আলোতে একাকি
আমি আসবো নাকো ফিরে
ব্যাথায় কাঁদবো আমি শুধু
নিশ্চুপ মাঝরাত এখন শহরে
নিভে গেছে বিজলীর আলো
ঘরে ঘরে
জনহীন পথ নিস্তব্ধ
একা আমি নেমেছি
নিয়নের আলো ভরা পথে
চলেছি জীবন হতে পালিয়ে
নিশ্চুপ মাঝরাত
ব্যান্ড - ফেইথ
এ্যলবাম - হুররে (মিক্সড)
**সেই কলেজে থাকতে লাস্ট শুনছিলাম গানটা । ক'মাস ধরে গানটা এত জ্বালাচ্ছিলো.. কত খুঁজলাম পেলাম না । একবার সামইনে এই গানটার খবর জানতে চেয়ে পোস্ট দিসিলাম । কেউ বলতে পারে নাই ।
ব্লগার 'তারার হাসি'পা তো রিতিমত ক্যাসেটের দোকানে গিয়ে অর্ডার দিয়ে এসেছেন গানটার জন্য । (মানুষগুলার ভালোবাসা পেয়ে পেয়ে দিন দিন অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে)
কি মনে করে কাল রাতে আবার গানটার জন্য পোস্ট দিলাম । ব্লগার 'রাতমজুর' কিছুক্ষনের মধ্যেই খুঁজে বের করে দিলো ।
কাল অনেক রাত পর্যন্ত গানটা শুনলাম । কত স্মৃতি !!! মন খারাপ করা স্মৃতি ।
'রাতমজুরের' কাছে আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি
গানটা 'তারার হাসি' এবং 'রাতমজুর' কে উৎসর্গ করলাম ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন