আমার প্রিয় পোস্ট

এই দুর পরবাসে .. তারা গুনে আকাশে আকাশে ... কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো

মাধবী ----- (এল আর বি)

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৮

শেয়ার করুন:                   Facebook

চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী

মাধবী (অরিজিনাল ভার্সন)

মাধবী (আনপ্লাগড ভার্সন) (এ্যলবাম ফেরারী মন)

ব্যান্ড - এল আর বি
এ্যলবাম - মাধবী

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে ।

 

  • ৪৬ টি মন্তব্য
  • ১৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২০
comment by: রাতিফ বলেছেন: দুর্দান্ত, কালজয়ী একটা গান শেয়ারের জন্য ম্যালা ধন্যবাদ বিমা ভাই।



শুভেচ্ছা
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: আপ্নারেও ধন্যবাদ ।

২. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২২
comment by: রুবেল শাহ বলেছেন: একটা গান শেয়ারের জন্য ধন্যবাদ বিমা..............

ভাল লাগা রেখে গেলাম........ অনেক অনেক শুভেচ্ছা রইল
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: ভালো লাগা নিলাম ।

৩. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৩
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: ফাটাফাটি গান!
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: হুমমম .. তুমি নাকি সুপারহিরুতে নাম লেখাইতে চাইতাছো !!

৪. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৪
comment by: লাল পিপড়া বলেছেন: যে চায় সে পায় মাধবী ......
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: হ !!!

৫. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৫
comment by: লাল পিপড়া বলেছেন: ফটুকটা মানায় নাই
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: হ ... কি করুম কন । ম্যালা খুজাখুজি কর্লাম । মন মত পাইলাম না । মাঝখানথিকাকিছুউল্টাপাল্টাফটুদেইখাইমাননষ্টকর্লাম :D

৬. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৫
comment by: আউলা বলেছেন: এক আকাশের তারা তুই একা গুনিশ না এইটা কার গান? পাখি গাইতো খুবই মনোরম পরিবেশে ভাল লাগতো। :D:D:D
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: ঐটা আইয়ুব বাট্টুর গান । :D

৭. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৭
comment by: দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
ফটুকটা জোশ হইছে।
প্লাস।
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: যামু কৈ !! একজনে কয় ফটু ভালা হয় নাই । আরেকজন কয় জুশ হৈছে । :D

৮. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৮
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: আনপ্লাগে সুনীলচন্দ্রদা'র বেহালা শুনে কেঁদেছিলাম।

ছবিটা ভালো লাগলো বিমাদা।

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: সুনীলদা কিন্নরীর পুরোটা কনসার্টেই অসাধারন বাজাইছে ।

৯. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৯
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: @আউলা- ওটা বাচ্চুর গান, অ্যালবামের নাম নদীর বুকে চাঁদ।
১০. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩০
comment by: লালপ্রভাত বলেছেন: গানটি আমার ও প্রিয়
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: হুমম

১১. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩২
comment by: নিলা বলেছেন: দারুন একটা গান
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: হুমম । দারুন গান ।

১২. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৭
comment by: তানজু রাহমান বলেছেন: দারুন লাগছে। প্রথম শুনলাম!
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: অরিজিনাল টা বেশী জোশ ...
বাচ্চুর আরেকটা গান দিমু ... অনেকেই শুনে নাই কনফার্ম ।

১৩. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৭
comment by: মিলটন বলেছেন: হুম অনেক দিন পরে এই গানটা আবার মনে পড়লো। এখন আর এসব শোনাই হয় না। এখনকার ব্যান্ডগুলো আর একদম পছন্দ হয় না। জোস গান তবে মাধবী টান গুলো খুব কঠিন। ধন্যবাদ বি.মা.।
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৩

লেখক বলেছেন: কন কি !!! এখনকার ব্যান্ড পছন্দ হয় না !!!
আপ্নের বয়স হৈয়া গেছে :)

১৪. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪০
comment by: চিকনমিয়া বলেছেন: ফুডু ভালা হইচে
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: তাই নাকি !!
গানটা শুনতাছো তো ! নাকি ফটু দেইখাই শান্তি !!!

১৫. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪১
comment by: দুঃখবিলাস বলেছেন: বিমা, অনেক দিন পর দেখলাম। এখন আপনার কাছ থেকে বাংলা গানের পাশা পাশি কিছু ইংরেজি গানও চাচ্ছি। এটা আমার অনুরোধ। সরাসরি স্লিপ নট বা মারিলিন ম্যানসন জাতীয় কিছু।
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: হা হা হা ,, তাই নাকি !!!
দেখি ভেবে ।
আমি অবশ্য ওল্ড স্কুল মেটাল ফ্যান । তবে শুনি সবই ।

১৬. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪
comment by: তানজু রাহমান বলেছেন: কখন দিবেন :-*
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: দিবো কোন একদিন । :D

১৭. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০২
comment by: নার্ভাস নাইনটিজ বলেছেন: মনে পড়ে, যেদিন বেরুলো এলআরবির ডেব্যু ডাবল অ্যালবাম, সেদিনই কিনেছিলাম। এই ডাবলের প্রায় সব গানই পরে জনপ্রিয়তা পেয়েছিল বেশ। ঘুম ভাঙা শহর কি এই অ্যালবামেরই গান ছিল? মাধবী ছাড়াও হকার, এককাপ চা এখনই গাইতে পারবো। একরঙা কাভারটা এখনো চোখে ভাসছে।
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: হুমম ... একজনের থাম্বসএর ভিতরে আরেকজনের থাম্বস । মনে আছে এ্যলবাম কাভারটা ।
আমার বড় ভাই কিন্না আনসিলো ক্যাসেট দুইটা ।
ঘুম ভাঙা শহরে এই এ্যলবামের না ।

(আপ্নের কলেজের করিডোরে অরিজিনাল ভার্সন পাইছি .. যে কুনুদিন ছাইড়া দিমু । আজকেও দিতারি )

১৮. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৭
comment by: রাশেদ বলেছেন: প্রিয় গানগুলোর একটা। সেভেনের গপ্প আগেই কইয়া দিচি আর কইলাম না। :P

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: ঠিকাছে । :D

১৯. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
comment by: রাশেদ বলেছেন: হে হে! :P
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: শান্ত যে সুপারহিরু হৈয়া গেলো .. খবর রাখস কিছু !!

২০. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪২
comment by: আবু সালেহ বলেছেন: দারুন গান

শেয়ার এর জন্য ধন্যবাদ..
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ

২১. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৩
comment by: নার্ভাস নাইনটিজ বলেছেন: কলেজের করিডোরে অরিজিনাল ভার্সন আইজকাই দেন। আগাম ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: ঠিকাছে ।

২২. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৬
comment by: একরামুল হক শামীম বলেছেন: দারুননননন গান।

ব আ হৈ গা পো হি দে

ধ গু :)
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: তো ধ

২৩. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:০০
comment by: অক্ষর বলেছেন: সৈ আ ব প্লা
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: সৈ সা রে ধ

২৪. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: বহু খোজা খুজি করে এল.আর.বি' র পুরানো গান গুলোর একটি এমপিথ্রি পাইছে গত মাসে। রাতে বাসায় সময় পেলে সেটা শুনি।

 



 


মনে পড়ে যায় গত জন্মের পাপ
শরীরে রয়েছে চেনা শরীরেরই ছাপ
.
psychovocx[এট] yahoo[ডট]com
.
....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৪১৮৯০