আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

ও বন্ধু তোমায় ----- (আইয়ুব বাচ্চু)

২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

শেয়ারঃ
0 0 0

ও বন্ধু তোমায় যখনি মনে পড়ে যায়
বুকেরই মাঝে বড় বেশী ব্যাথা বাজে
আমার ইচ্ছে করে প্রান ভরে তোমায় দেখি
আমায় কথা দাও
কখনো ছেড়ে চলে যাবে না

যখন আমি অনেক ব্যাথা পেয়ে পেয়ে
নিজেকে নিয়েছি শামুকের মত গুটিয়ে
তখন তুমি এলে অনেক ভালোবাসা নিয়ে
আমার প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাস হয়ে
তুমি থেকো আমার
হৃদয়ের প্রতি বাঁকে বাঁকে
পলকের জন্যে হারাতে আমি চাইনা তোমায়

বুকের মাঝে নীল রঙের ঐ দুঃখগুলো
নিজের হাতে সব করে দিলে সব এলোমেলো
এবার আমার সুখে থাকার সময় হলো
জানা ছিলো না ভালোবাসা এত ভালো
কি দিয়ে তোমায় জড়িয়ে আজ রাখি আমি
কানে কানে বলো না
কতটুকু ভালোবাসো আমায়

ও বন্ধু তোমায়

আইয়ুব বাচ্চু
এ্যলবাম - ময়না


* আইয়ুব বাচ্চুর প্রথম সলো এ্যলবাম 'ময়না'র গান এটা । আমার মাঝে মাঝে ইচ্ছে করে বাচ্চু ভাইরে বসায় রেখে গানটা শোনাই , তারপর বলি - বাচ্চু ভাই , আপনি একসময় 'গান' গাইতেন । আফসোস, এই লোকটার এখনকার গান আমি একেবারেই পছন্দ করি না ।

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৮
আউলা বলেছেন: ধন্যবাদ ভাঈআ আপনার এ ঋণ শোধ হবার না :|
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: কোন ঋণ !!! :-*

২. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৮
বিডি আইডল বলেছেন: তবু প্রান কেন কাঁদে রে
৩. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৮
মানুষ বলেছেন: ৯০ এর শুরুর দিকে বাচ্চুর গানগুলো খুব ভাল ছিল। আজকাল যে কি গায় না গায়। মেজাজ খারাপ হয়।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: সহমত ।
এখন ওর গলা শুনলেই মেজাজ খারাপ হয় । আফসোসের কথা হইলে সে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ বেস্ট গিটারিস্ট ।

৪. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৯
রাতমজুর বলেছেন: মাইনাস। আমার ব্যাবসা বিমা শ্যাষ কৈরা দিলো কি পুষ্টামু অহন :|
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: মানে কি !!

৫. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩০
আউলা বলেছেন: ভাইয়া আপনি না কেমন যেন হয়ে গেছেন সেই বিষু ভাইয়া আর নাই কেন?
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: দিন বদলাইছে না !!!!
দেশে এখন গাজি ট্যাংক আসছে ।

৬. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩১
অচন্দ্রচেতন বলেছেন:

অনেক ধন্যবাদ পোস্টের জন্য। ভাইরে মনের কথা বললেন। তার নতুন গান আর শুনি না তবে আমার কাছে এখনো ময়নার একটা এম.পি.৩ ফাইল আছে। বাচ্চুর সেরা দশটা গানের নাম করতে বললে কোনগুলোর নাম বলবেন?
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: এইতো মুশকিলে ফেল্লেন ।
একটু ভেবে বলতাছি

৭. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
তানজু রাহমান বলেছেন: নাশোনা গান। এটাই কি সেটা নাকি যা অনেকেই শোনেনাই?
ধন্যবাদ ভাইসাব।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: হুমম ....
আপ্নাকেও ধন্যবাদ বোনসাব

৮. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
রুবেল শাহ বলেছেন: আমিও না.......... সেই গান গুলির মত কেন আর গায় না.......

সে তারা ভরা রাতে......... হাসতে দেখ........... মাধবী......... ফেরারী এই মনটা আমার............ কষ্ট............ আরো অনেক অনেক

শুভেচ্ছা রইল বিমা.............
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: হুমমম ...

২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: নিলাম

১০. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
চিকনমিয়া বলেছেন: ফুডুডা সেইরম হইচে
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: তাই নিকি !!! :)

২২ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: চ ম ল বুঝি নাই ।

২২ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: ঠিকাছে

১৩. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৯
তামিম ইরফান বলেছেন: এই গানটা শুনি নাই........দআরুন একটা গান:).....।আপনেরে অনেক অনেক থ্যাঙ্কু:)

আইয়ুব বাচ্চুর নতুন গানগুলি শুনলে এখন রাগ লাগে......যে মানুষ এতো সুন্দর সুন্দর গান গাইতো আর এখন কি গায়.........
২২ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৬

লেখক বলেছেন: বাচ্চুর গলার টোনটাই এখন বিরক্তিকর লাগে ।
বাচ্চুর আশেপাশের আহা উহু করা কিছু পাব্লিক উনার মাথাটা খাইছে ।

১৪. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৯
মোস্তাফিজ রিপন বলেছেন: একশ বছর পর গানটা শুনলাম। ভুলেই গেছিলাম এই গানটার কথা। এল.আর.বি'র 'একদিন ঘুম ভাঙা শহরে/মায়াবী সন্ধ্যায়...' গানটা কি আছে? থাকলে... প্লিজ...প্লিজ...
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: ঠিকাছে ।

১৫. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৪
রিয়াজ শাহেদ বলেছেন: রিপন ভাইয়ের রিকোয়স্টটা আমারো। এলআরবির অন্যতম শ্রেষ্ঠ গান ঐটা। গানটার দুইটা ভার্শন আছে, পারলে দুইটাই দেন।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: আমিতো একটাই শুনছিলাম মনে হয় ।

১৬. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৮
সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।অনেকদিন শুনিনি।শুনতে হবে।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: :) ... আপ্নার আনন্দ দেখে ভাল্লাগলো ।

১৭. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:২১
সুরভিছায়া বলেছেন: প্রিয় পোষ্টে যাচ্ছে না কেন বুঝতে পারছিনা।বারবার ব্যর্থ হচ্ছি।উপায় বলে দিন।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: গানটা যেখানে শেষ হয়েছে .. তার ঠিক পরেই দেখেন একটা সাদা খাম , একটা হলুদ স্টার এবং একটা প্রিন্টারের ছবি আছে । হলুদ স্টার বাটনটাতে ক্লিক করেন ।

১৮. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৩
দোলাহাসান বলেছেন: ভাল লাগল। অনেক দিন পরে শুনলাম:)
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: :)

১৯. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৮
পারভেজ বলেছেন: "আইয়ুব বাচ্চুর প্রথম সলো এ্যলবাম 'ময়না'র গান এটা "
একটু ভুল হয়েছে, এটা দ্বিতীয় সলো অ্যালবাম। প্রথমটা ছিল রক্ত গোলাপ- জাহিদ ইলেক্ট্রনিক্স থেকে বের হয়েছিল ৮৮ এর আগে পরে।
মনে আছে একবার শুনে ফেলে রেখেছিলাম অনেকদিন! পরে, একটু একটু করে শুনে দু একটা গান ভালো লেগেছিল।

"রক্ত গোলাপ ছিল হৃদয়ে.
এখন সেখানে মুক্তোর মতো কান্না ঝরে.....
শুনবে সেখানে গান কান্নার...।!!"

এটা মনে হয় কারো কাছে আর খুঁজে পাওয়া যাবেনা। :(
যে গানটা পোস্ট করেছেন, ওটা আমার খুব প্রিয়।
ধন্যবাদ
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: হতে পারে ,, কোথায় যেন শুনছিলাম আগেও ।

২০. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৮
তানজিলা হক বলেছেন: আলু কি বলে?

তার মাথার তার কি ছিরে গিয়েছে?
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: তার ছিলো নাকি ! /:)

২১. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১০
রিয়াজ শাহেদ বলেছেন: একদিন ঘুম ভাঙা শহরে গানটার তিনটা ভার্শন আছে বিমাদা। ভার্শন ১.০ হইলো যেইটা সবাই শুনছে সেইটা, অনেক পুরান। এরপরে ২০০০ সালে "নেই তুমি" নামের একটা মিক্সড অ্যালবামে কম্পোজিশন সামাআআন্য চেঞ্জ কইরা ভার্শন ২.০ বাইর হয়। আর ভার্শন ৩.০ টা মাঝেমাঝে বাচ্চু কনসার্টে গায়, ঐটা আনরিলিজড।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: ভার্সন ২.০ টা শুনি নাই ।

২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: কে ?

২৩. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৪২
রাশেদ বলেছেন: হু, বাচ্চুর গান এখন একদম ভালো লাগে না। নতুন কোন গান গত কয়েক বছরে শুনছি নাকি সন্দেহ আছে!
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: হ ।

২৪. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৩
রাশেদ বলেছেন: এই গান্টা আমি শুনি নাই আগে। :(
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: কস কি !!

২৫. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৯
সাইফুর বলেছেন: কুম্ভকর্ণ =নরাধম
নিক ধার করে আসছে...ওর পোষ্টে লেখা আছে
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: অ .... বুজছি । :)

২৬. ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১১
ঝড়ো হাওয়া বলেছেন: একসময় খুব পছন্দ করতাম এ.বি ।
এখন আর আগের মত টান অনুভব করি না।
বিশ্বাস করি ... বাচ্চু আবার আগের মত ফিরে আসবে।
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: হতেও পারে ..... তবে সেই ফিরে আসাটা বেশি দেরি হয়ে গেলে লাভ নাই ।

মোট সময় লেগেছে ০.৯৭৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ