আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

ইউনুস চাচা ----- শেষ পর্ব

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

শেয়ারঃ
0 0 0

পর্ব ১

পর্ব ২

..................
- তারপর জুলাই মাসের ৫ তারিখে এই শহরটা স্বাধীন হলো । অবশ্য রাশান বাহিনী এরপরেও অনেকদিন ছিলো এখানে ।

ইউনুস চাচা একনাগাড়ে তার যুদ্ধের স্মৃতি বলে যেতে লাগলো ..
আমি ফস করে জিজ্ঞাস করলাম..
- তারপর ক্যমুনিজম শুরু হলো ?
- হুমম .. তারপর ক্যমুনিজম শুরু হলো ।
- আচ্ছা ! আপনার কি মনে হয় ! ক্যমুনিজম সময়টা ভালো ছিলো নাকি এখন ভালো ?

এবার ইউনুস চাচা কাজ থামিয়ে আমার দিকে চোখ তুলে তাকালেন । তারপর ধীরে ধীরে বললেন..
- এটা একটা আপেক্ষিক প্রশ্ন । ভালো খারাপের মানদন্ড স্থির করার মত যোগ্য আমি নই । তবে তখন কিছু অসুবিধা ছিলো যেগুলো এখন নেই । আবার কিছু সুবিধাও ছিলো যেগুলো এখন পাওয়া যায় না ।
- যেমন ?
বৃদ্ধ হাসি হাসি মুখে আমার দিকে চেয়ে বললেন ...

- তখন সবার কাছেই পয়সা ছিলো , কিন্তু দোকানে পণ্য ছিলো না । আগের দিন রাতে রেশনের সামনে গিয়ে লাইন দিতে হতো । সকালে দোকান খুলতো ... লাইনের শেষের দিকে যারা থাকতো তারা ভোদকা আর ভিনেগার ছাড়া দোকানে আর কিছুই পেতো না ।
আর এখন পর্তুগাল থেকে বিয়েদ্রন্কা এসেছে , ইংল্যান্ড থেকে টেসকো, ফ্রান্স থেকে ক্যারিফোর, ইসরায়েল থেকে ন্যাট্টো, স্পেন থেকে রিয়েল, জার্মানী থেকে প্লুস । তারা রঙ বেরঙের পণ্য থরে থরে ঝলমলে শোকেসে সাজিয়ে রেখেছে । সেখানে ব্রাজিলের আম থেকে শুরু করে জাপানী তাবু পাওয়া যাচ্ছে । কিন্তু সবার হাতে টাকা নেই । ঝাকে ঝাকে লোক দামি গাড়ি হাঁকিয়ে গাড়ি বোঝাই করে পণ্য কিনে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে অনেক মানুষ সারাদিনে একটা শুকনো রুটি পেটে পরবে কিনা সকালে বলতে পারে না । ব্যাপারটা খুব মজার তাই না ! কিছুই বদলায় না ।

আমি কপালে ভাঁজ ফেলে এই বৃদ্ধের দিকে চেয়ে রইলাম কিছুক্ষন । আর কি জিজ্ঞেস করবো ভেবে পাচ্ছিলাম না । আর কিছু জিজ্ঞেস করার সাহসও হচ্ছিলো না ।

আমার সিরিয়াস হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বৃদ্ধ একগাল হেসে বললেন ..

- বাছা , একটা সুবিধা তুমি পাচ্ছো সেটা হলপ করে বলতে পারি । এই যে তুমি কাজের ফাকে গুনগুন করে মাঝে মাঝে গান করো । সেটা এখন বলেই পারছো । ক্যমুনিজম সময়ে কাজের মাঝে শিস দিয়ে সুর ভাঁজলেও মাইনে কাটা যেত ।

----------------------------------------------------------------------------------

** এই বৃদ্ধকে জিজ্ঞাস করেছিলাম - আপনি এখনো কাজ করছেন কেন ? আপনার তো এখন নাতিপুতিদের সাথে খেলবার সময় । চাচা হাসিহাসি মুখে বলেছিলো তিনি রিটায়ার্ড নিয়েছিলেন , তিনমাস যেতে না যেতেই উনার নাকি কেমন অস্থির অস্থির লাগতো । পরে আবার এসে জয়েন করেছেন । আমি কথাটা বিশ্বাস করলাম । উনার মত কাজ পাগল লোক শুধু শুধু বসে থাকার কথা না । আমাকে কোন কাজ দেখিয়ে দেবার সময় ৭০ ভাগ কাজ উনিই শেষ করে দেন । লাঞ্চের সময়টাও ভুলে যান সবসময় । আমাকে দু'তিনবার করে মনে করিয়ে দেয়া লাগে । ইউনুস চাচার একটা মাত্র ছেলে । সে শিকাগো থাকে । বছরদুয়েক পরপর নাকি কিছুদিনের জন্য বেড়াতে আসে ।

 

প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: কিসের !
ধন্যবাদ ।

২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৫
শান্তির দেবদূত বলেছেন: আসলেই কিছুই বদলায় না :( :(.....

অনেক আগে একটা মুভি দেখেছিলাম , "Heaven And Earth" । আমার দেখা সেরা মুভি গুলোর একটা। ভিয়েতনাম যুদ্ধের পটভূমি। ঐ টাতে একটা ডায়ালগ এখনও আমার কানে বাঝে ,

"Different people, Different skin but same suffering" :(:( ........।

খুব ভালো লাগলো লেখাটা....... লেখকে অসংখ্য ধন্যবাদ :):)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: দেখি নাই মনে হয় মুভিটা ।
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ

৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
বিবর্তনবাদী বলেছেন: আহা!! এত তাড়াতাড়ি শেষ হবে ভাবি নাই। কিন্তু সুন্দর ভাবে শেষ হল এবং ভালও লাগল। ++++++++
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: কালকেই আবার দেখা হচ্ছে কাজে । দেখি খুঁচায় আরো কিছু শোনা যায় কিনা !
থ্যাংকু

৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১২
ফারহান দাউদ বলেছেন: দুনিয়ার সবখানেই গরীব লোকের একই হাল। ৩ পর্বই পড়লাম,ভাল লাগসে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩১
উন্মাদ ছেলে বলেছেন: লেখককে অসংখ্য ধন্যবাদ :):)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৫
তারার হাসি বলেছেন: অল্পতেই শেষ করে দিলে কেন ? আরো অনেক কিছু শোনার ছিল...।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: এইটুকুই কথা হয়েছে । আমারো অনেক কিছুর শোনার ছিলো । যতটুকু শুনেছি সেটাও যেন ভুলে না যাই এজন্যই লিখে রাখলাম ।
তোমরা যে এত মনযোগ দিয়ে পড়বা সেটাতো বুঝি নাই ।
কি আর করা !

৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪২
এরশাদ বাদশা বলেছেন: বাছা , একটা সুবিধা তুমি পাচ্ছো সেটা হলপ করে বলতে পারি । এই যে তুমি কাজের ফাকে গুনগুন করে মাঝে মাঝে গান করো । সেটা এখন বলেই পারছো । ক্যমুনিজম সময়ে কাজের মাঝে শিস দিয়ে সুর ভাঁজলেও মাইনে কাটা যেত ।


কম্যুনিজমকে মাইনাস।

আমি তো ভেবেছিলাম, যুদ্ধের ধারাবাহিক কিছু গল্প আসবে। এতো সুন্দর একটি লেখা অল্পতেই থামিয়ে দিলেন, বিমা ভাই?

+++
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: কি আর করা ভাই ।
এমনি তো হবার কথা ছিলো ।
এটা তো যাস্ট একটা কথোপকথন । আমি নিজেই যেন পরে ভুলে না যাই তাই লিখে রাখতে চেয়েছিলাম ।
আপনাদের ভালো লাগছে দেখে অনেক খুশি হইলাম ।

৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
রিয়াজ শাহেদ বলেছেন: কয়দিন ঠিকমতো ব্লগে আসিনাই তারমধ্যে এত্তো এত্তো পোস্ট দিয়ালাইছেন? আপনের তো আবার জন্মদিনও ছিলো নাকি শুনলাম!
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: হুমমম ... ছিলো একটা ছোটখাটো জন্মদিন ।
ছিলা কই এতদিন ?

৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৪
রিয়াজ শাহেদ বলেছেন: ছোটোখাটো?! রাশুদার ব্লগে তো তুলকালাম কান্ড হইছে দেখতেছি!

চাকরি পাইছি, ঐটা লয়া ব্যস্ত; মনে হয়না আর আগের মতো আসা হবে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: কনগ্রাটস !!
মাঝে মাঝে ঢু মাইরো তাইলেই হবে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: কি হইছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৭

লেখক বলেছেন: ও আচ্ছা

১২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৯
ইউনুস খান বলেছেন: আমারও মন খারাপ হইছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৭

লেখক বলেছেন: হুমমম

১৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪১
এরশাদ বাদশা বলেছেন: জেবীণ এর পোস্টে দেরিতে জানলাম আপনার জন্মদিন ছিলো ৪ তারিখে। বিলম্বিত শুভেচ্ছা বিমা ভাই।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৭

লেখক বলেছেন: ইয়ে ... মানে ..... ওটা ৫ হবে ।
থ্যাংকু

১৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৪
রাইডার বলেছেন: সবগুলো একসাথে পড়লাম।খুব ভালো লাগলো ।:)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১২

লেখক বলেছেন: থ্যাংকু ।
চিন্না ফেলসি মনে হয় । :)

১৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩৭
তানজু রাহমান বলেছেন: ছোট থাকতে যখন জাফর ইকবাল বা হুমায়ুন আহমেদে আর একবার শুধু ইমদাদুর হক মিলনের "কাননে কুসুমকলি" পড়ে যেমন লেগেছিলো, ইউনুস চাচা পর্বগুলো পড়ে তেমন লাগলো।
খুব ভালো আছি তাও ভালো লাগে না।
রিমাইন্ডার দিলো লেখাটা।

অনেক ধন্যবাদ বিমাদা :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: কয় কি !!! ফুইল্লা গেলাম তো :)

১৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪১
রুবেল শাহ বলেছেন: লেখাটা শেষ করবার জন্য.............:)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: ও আচ্ছা

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: কেডারে !

১৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১০
েজবীন বলেছেন: পড়লাম না......... দেখলাম :)
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: বুঝলাম :D

১৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০২
একরামুল হক শামীম বলেছেন: গুরু সবগুলা পর্বই পড়েছি।
দারুন হয়েছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: থ্যাংকু বৎস :)

২০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩২
তামিম ইরফান বলেছেন: শেষ কইরা দিলেন কেন?X(( আর কোন গল্প কয় নাই ইউনুস চাচাX((
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: রোজই তো কয় । আজকেও কইছে ... এত লেখতে ইচ্ছা করে না ।

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: /:)

২২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩২
আউলা বলেছেন: আমার মাঝে মাঝে তোমাকে ধরে আছাড় মারতে ইচ্ছা হয় এত ভাল লিখো অথচ লিখোই না এরপর নয়া লেখা না দিলে কথা নাই /:)
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: /:)

২৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭
চাঙ্কু বলেছেন: বহুত কিছু জানলাম । এত তাড়াতাড়ি সেষ হইয়া গেল ?? আফসুস
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: বড়ই আপসুস

২৪. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ভালো লিখছো.........
তিন পর্ব একসাথে পড়লাম.........
আরো বড় হলে ভালো হতো।

ভালো আছো তো?
শুভেচ্ছা নিও।
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৩

লেখক বলেছেন: ভালো আছি সাজিপু ।
তুমি কেমন আছো ? আমার ভাগ্নে কি তার গেমের ডিভিডি পেয়েছে শেষ পর্যন্ত ?

২৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: হ্যা পেয়েছে......রাশীক ps2 এর ৭ টা গেইম দিয়ে ১ টা ps3 গাইম পেয়েছে.......।সাথে আরো টাকা দিতে হয়েছে.........
বুঝলা....।
আর রাইয়ান wii গেইম কিনে সারাদিন ঢিসুম ঢিসুম খেলতেছে (বক্সিং)
.......আর মারিও কার গেইম.......।
মাঝে মাঝে মনে হয় স্পোর্টস উয়ার্ল্ড এ আছি......।:)
ভালো থেকো....।
আমি ভালো আছি...
১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: তাহলে তো ঠিকই আছে । মামু কা ভাইগ্না :)

২৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
নিবিড় অভ্র বলেছেন: ভালো লাগল ভীষণ...... থ্যাংক ইউ ..... এত ভাল ১টা লেখা দেয়ার জন্য!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: ওয়েল্কু

মোট সময় লেগেছে ১.০২০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ