চেয়ে দেখ চারিদিকে চিৎকার
চেয়ে দেখ চারিদিকে ধিক্কার
হতাশায় ডুবে দুরাশায় ভুগে
হয়ে গেছে কালো আজ অন্তর
চেয়ে দেখ চারিদিকে সংশয়
হারিয়েছি আজ সেই পরিচয়
সততার মাঝে অভাবের লাজে
স্থির হয় জীবনের পরাজয়
এই সমাজের প্রভুরা
খেলে নিষ্ঠুর খেলা
হে সমাজের প্রভুরা
কেন এই ধ্বংস লীলা
চাই না হতে নিপিড়িত
চাই না হতে প্রতারিত
চাই না হতে আশাহত
মুক্তি চাই
আর নয় বিষন্নতা
আর নয় প্রবঞ্চনা
আর নয় দারিদ্রতা
মুক্তি চাই
চেয়ে দেখ রঞ্জিত রাজপথ
হারিয়েছে প্রাণ কত প্রিয়জন
জীবনের সাঁঝে হারানোর গানে
দিকহীন আজ এই সংগ্রাম
কোনদিন হবে সেই তোলপাড়
ফিরে পাবো না পাওয়ার অধিকার
হতাশার সব কালো ছায়া
মুছে যাবে আলোর বন্যায়
এই সমাজের প্রভুরা
কোনদিনও ভাবে না
এই সমাজের প্রভুরা
কেন দেখেও দেখে না
চাই না হতে সমাজবদ্ধ
চাই না হতে সবার মত
চাই না হতে প্ররোচিত
মুক্তি চাই
আর নয় মিছে আশা
আর নয় কালো ছায়া
আর নয় পিছে ফেরা
মুক্তি চাই
কেন মিথ্যের ভারে
নুয়ে পরে জাতি
কেন শিক্ষায় করে
অবনতি
কেন নিষ্ঠার ভয়ে
ঘুনে ধরা জাতি
কেন ছাত্রের প্রাণে
রাজনীতি
মুক্তি চাই
ব্যান্ড - ওয়ারফেজ
এ্যলবাম - ধুন (মিক্সড)
* ৯৬/৯৭ সালের দিকে এ্যলবামটা বের হইছিলো । তখন কলেজে পড়ি , বন্ধুরা প্লান বানাচ্ছি কিছু একটা করা দরকার ... এই ব্যান্ড টাইপ কিছু । তমালের বাসা ছিলো মধুবাগ , এক সন্ধ্যায় ওর বাসার ছাদে আলুপুড়ি খেতে খেতে গিটার ফিটার সহ এই গানটা গাইছিলাম । তমালের বাড়িওয়ালা বেটা বেরসিকের মত ধুম করে ছাদে উঠে হুংকার ছাড়লো কে চেচাচ্ছে এভাবে !!
সব দোস্ত নামের বিভিষনগুলা আঙুল আমার দিকে তাক করলো । আমি তখন ভাবছি পাঁচতলার ছাদ থেকে লাফ দিলে বাঁচার চান্স কতটুকু ।
সেই বাড়িওয়ালা আমাদের বাদ্য সহ ছাদে ওঠার প্রবেশ নিষিদ্ধ জারি করেছিলো ।
এই সেই গান । যার জন্য আরেকটু হলে পাঁচতলা থেকে লাফ দিসিলাম ।
(এটা হার্ডরক ধাচের গান , সবার হজম নাও হতে পারে, হজমলা সরবরাহের দ্বায়িত্ব লেখকের নহে )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

