somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখ করবেন না ----- (রূপম)

১৫ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিসের এত ক্ষিধে আপনার
কিসের এত দুঃখ
দুঃখ ব্যাপারটা ভিষন স্থুল
আর পৃথিবীটা সূক্ষ
টাকা ইকুয়েলটু মাটি
কে যেন বলে গিয়েছিলেন
মনে ছিলো তা ছোটবেলায় আপনার
বড় হয়ে ভুলে গিয়েছিলেন

কৃতজ্ঞতা স্বীকারের তালিকায়
কেন খুঁজছেন নিজেকে
মিছি মিছি মিছি মিছি
কেন রেগে যাচ্ছেন
আপনার নাম নেই দেখে
নাম যশ অর্থ
দারুন অনর্থ
দূষবেন না কারো কাজে
নামে কি আসে যায়
কে যেন বলেছিলেন
অন্য কারো নাম তো আছে

দুঃখ করবেন না
যদি করেন
এই পঁচা কোলকাতার মায়ায়
আপনি বাঁধা পড়বেন
বেশি কাঁদবেন না
যদি কাঁদেন
বেচারা করপোরেশনকে আবার আপনি
টেনশনে ফেলবেন
রেগে যাবেন না
যদি রাগেন
মিষ্টি মিষ্টি রসগোল্লা ভাবটা
কি করে বজায় রাখবেন
বেশি ভাববেন না
যদি ভাবেন
সাব ঠিকোর যায়গা মার্কা চালাকিটা
ঠিকই ধরে ফেলবেন

উৎসব উৎসব সামনেই মচ্ছব
শারদীয়া হৈমন্তিকা
তারপর যথারীতি ওয়ান ডে ক্রিকেট
ভারতে আসছে শ্রীলন্কা
গোপনে ফোন করুন লালবাজারে
যদি দাদারা চায় চাঁদা
চালু হয়ে গেছে নো-রিফিউজাল ট্যাক্সি
তবে আর কেন মিছে কাঁদা

আপনার জন্য ভাবছেন সরকার
ভাবছেন বিরোধী পক্ষ
হরতাল হরতাল
কাঁসা ঢোল করতাল
দুপুরের শয়ন কক্ষ
আপনি যাতে আনন্দে হাঁটেন
হকারেরা তাই অনাহারে
পুলিশেরা এতদিন তোলা কেন তুলেছিলো
বাপরে কি শক্ত ধাঁধারে

আসছে গরম চলুন দার্জিলিং যাই
ওখানে বিপ্লবটা শান্ত
ডালহৈসীতে আছে পর্যটন অফিস
কেউ গিয়ে খবরটা আনতো
ভুলে যাবো রোজকার রহস্য রোমাঞ্চ
খুন ডাকাতি আর ধর্ষন
লোকসভাতেও বাঁধে মারামারি আজকাল
সব যায়গা ডেন্জারজোন

ভাঙাচোরা রাস্তায় গায়ে ব্যথা হয় তার
গাড়ির সামনে যার সাইরেন
হুশ করে চলে যান মাঝেমাঝে পাভাযান
জমাজলে সাবধানে নামবেন
পথ খোলা ম্যানহোল
চারিদিকে হরি বোল
গায়কের দল আজ দাড়িয়ে
ম্যালেরিয়া হবার আগে চলুক সকলে যাই
হিমালয়ে একেবারে হারিয়ে

ফিরে আসবেন না
যদি আসেন
বানান ভুলের মহাকরনের
অন্দরে ফের বন্দি হবেন
তবু কখনো
যদি বেড়াতে আসেন
নিকো পার্কে শেরুর জন্মদিন সারা বচ্ছর
সোজা গিয়ে ঢুকবেন
আশেপাশে কোথায় যেন আছে একটা সায়েন্স সিটি
সেখানেও গিয়ে পাবেন টাটকা টাকার গন্ধ কোটি কোটি
দুঃখ করবেন না এই সবই দরকারি সরকারি পলিসি
তেল নেই নেই নেই নেই নেই নেই
তাতে কি হয়েছে আছে তেলের শিশি

[ দুঃখ করবেন না]

রূপম (ফসিল'স নামক কলকাতার এক ব্যান্ডের ভোকাল)
এটা তার প্রথম সলো এ্যলবাম 'তোর ভরসাতে' থেকে নেয়া ।

**সতর্কিকরন - দয়া কইরা কেউ কপি পেস্ট কইরেন না । বহু বানান ভুল আছে , ধরা খাইয়া যাইবেন ।
এইটা টাইপ করতে আমার ঘাম ছুইটা গেছে (প্রায় তিন ঘন্টা লাগছে)। সুতরাং কেউ কপি পেস্ট করলে কেস তো আর করতে পারুম না অভিশাপ দিমু ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:৩৯
৪৬টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×