আমার মা তার ছেলের জন্য প্যাকেট পাঠাইছিলো মাস দুয়েক আগে । অনেক জিনিস পাতির চিপায় আবিষ্কার করলাম এক প্যাকেটে গোটা দশেক চ্যাপা শুটকি ।
মাকে ফোন করে জানতে চাইলাম এইসব পাগলামির মানে কি !!
মা বলে - তুই ভালোবাসিস , এজন্য দিয়ে দিয়েছি । চিন্তা করিস না যখন রান্না করবি আমাকে বলিস ফোনে ডিরেকসন দিয়ে দিবো ।
মাকে হাসতে হাসতে বলেছিলাম , কতবেল ভর্তাও তো আমার অনেক প্রিয় .. দুইটা কতবেল দিয়ে দিতা ।
মা আমার রসিকতা বুঝতে পারে নাই , আমাকে বললো - আমার মনে ছিলো রে , কিন্তু তোর ভাইয়া দিতে দিলো না ।
দুই মাস তো সামারে কামলা ছিলাম । শুটকি খাওয়ার সময় ছিলো না । আজকে হঠাৎ শুটকির কথা মনে পড়ে গেল কিন্তু দেশে তখন রাত ১ টা বাজে । তারপরেও চিন্তা করলাম নিজেই ট্রাই করি .. দেখি না কি হয় !
দুটো শুটকি বের করে হালকা গরম পানিতে ভালো করে ধুলাম । পেঁয়াজ কুঁচি করলাম গোটা চারেক , রসুন কুঁচি করলাম ছয় কোয়া । তারপর চিন্তায় পরলাম মসলা কি কি দিবো !!
হলুদ দেয়া যায় , সাথে হালকা ধনে গুড়া !!
মাছে তো জিরা ব্যবহার হয় .. সুতরাং শুটকিতেও দেয়া যায় ।
আর একটু গরম মসলা ব্যাস ..দারুন হবে খেতে ।
তারপরেও মনে খচখচ করছিলো .... এতকিছু কি দিবো !!!
লগইন করলাম ইয়াহুতে .. প্রথমেই মনে পরলো সাজি আপার কথা .. হেল্প চাই ..কিন্তু দুর্ভাগ্য সাজি আপাকে অনলাইনে দেখলাম না ... কিন্তু ব্লগার শিরোনামহীন কে অনলাইনে পেয়ে গেলাম । গড়গড় করে সব খুলে বল্লাম ... এখন কি করবো । শিরোনামহীন বললো হলুদ জিরে ধনে গরম মসলা কিছুই নাকি লাগে না । শুনে একটু হতাশই হলাম । মনে মনে ভাবলাম তাহলে মজা হবে কেমনে !!!
গেলাম রান্না ঘরে ... প্যানে অল্প তেল ঢেলে হালকা আঁচে শুটকি ছেড়ে দিলাম প্রথমে (আমার ইচ্ছে ছিলো অন্তত হাফ কাপ তেল তো দিবোই... কিন্তু শিরোনামহীন বলেছিলো অল্প তেল দিতে ) । শুটকি হালকা ভাজা হয়ে এলেই চারটে শুকনো মরিচ ভেঙে গুড়ো করে সাথে পেয়াজ কুচি , রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করলাম মিনিট দুয়েক .. এরপর এক টেবিল চামচ লাল মরিচের পেস্ট (আমি পেস্ট পামু কৈ !! মরিচের গুড়া হালকা পানিতে মিশায় দুই নম্বর পেস্ট বানাইছি ) দিলাম তারপর মিনিট দশেক হালকা আঁচে ঢেকে রেখে তুলে আনলাম আমার চ্যাপা শুটকি ভর্তা । দেখতে চমৎকার লাগছিলো । কিন্তু মুখে দিয়ে টেস্ট করি নাই কারন চুইংগাম চিবুচ্ছিলাম । রান্না শেষ করে .. শাওয়ার নিয়ে এসেই খেতে বসলাম গরম গরম ভাত দিয়ে ..... ভাতে শুটকি মাখিয়ে মুখে দিতেই আরামে চোখ বন্ধ হয়ে গেল আমার .. আহা ,,,, অমৃত !!!
এই পুরোটা কাজ ভয়ে ভয়ে করতে হয়েছে । আশেপাশের বন্ধুরা কেউ গন্ধ পেলে নির্ঘাৎ ভাববে আমার ঘরে কিচু পচে নষ্ট হয়ে সুগন্ধ বেরুচ্ছে ।
(শিরোনামহীন কে এত্তগুলা থ্যাঙ্কস ,,, সে না বললে আমি নির্ঘাৎ হলুদ , জিরা, ধনে , গরম মসলা সব দিতাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

