বাঙালী করেছে ভগবান ----- [মহীনের ঘোড়াগুলি]
৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ও মনো রে
বাঙালী করেছে ভগবান রে
আমি যদি জার্মান হতাম
বোতল বোতল বিয়ার খেতাম
আবার কনসার্টে পিয়ানো শুনতাম
দেখতিস আমার মান রে
বাঙালী করেছে ভগবান রে
আমি যদি ফ্রেঞ্চ হতাম
চিজ রুটি আর ওয়াইন খেতাম
গায়ে পার্ফিউম মেখে করতাম
সংস্কৃতির ভান রে
বাঙালী করেছে ভগবান রে
আমি যদি ইটালিয়ান হতাম
পিৎজা কাপুচিনো খেতাম
ভূমধ্য সাগরে আবার করতাম
আমি স্নান রে
বাঙালী করেছে ভগবান রে
আমি যদি বৃটিশ হতাম
কাউন্টি লীগে চিকেন খেতাম
আবার রানীর থেকে নাইটহুড পেতাম
করতাম হুইস্কি পান রে
বাঙালী করেছে ভগবান রে
আমি যদি স্প্যানীশ হতাম
ফ্ল্যামিঙ্গো গিটার বাজাইতাম
বুল ফাইটিং করতাম দেখতি
মাতাজলের জান রে
বাঙালী করেছে ভগবান রে
আমি যদি আমেরিকান হতাম
দাদাগিরি খুব ফলাতাম
আবার স্যাংশানের ভয় দেখিয়ে
মলে দিতাম কান রে
বাঙালী করেছে ভগবান রে
বঙ্গদেশে জন্ম হলো
বাঙালী হয়ে থাকতে হলো
পেটে ভিষন খিদা তবু
মুখে বাউল গান রে
বাঙালী করেছে ভগবান রে
[
বাঙালী করেছে ভগবান রে]
ব্যান্ড - মহীনের ঘোড়াগুলি
এ্যলবাম - ক্ষেপার গান
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন