ইচ্ছে ছিলো ক্যালেন্ডারের হিসেব করে ৭১ এর দালালদের কর্মকান্ড বর্ননা করে যাবো , এটা শুরু করা উচিত ছিলো ২৬ মার্চ থেকেই । সামনের বছরে ২৬ মার্চ থেকেই শুরু করবো দালালদের ইতিহাস ।
৫ নাভেম্বর দু'দিন আগেই চলে গেছে । কিন্তু ৫ নভেম্বর ১৯৭১এ দৈনিক সংগ্রামের এই খবরটি দেখে আর প্রকাশ না করে থাকতে পারলাম না ।
৫ নভেম্বর ১৯৭১ / ১৮ কার্তিক ১৩৭৮
দৈনিক সংগ্রাম
রেজাকারের হাতে ৫ জন ভারতীয় চর খতম
রেজাকার সংগঠনের দুটি শাখা আল-বদর এবং আল-শামস রাজশাহী, রংপুর এবং বগুড়া জেলায় বিভিন্ন সংঘর্ষে ৫ জন ভারতীয় চর (হানাদার বাহিনী ও তার দোসররা মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয় চর, দুষ্কৃতিকারী ও রাষ্ট্রদ্রোহী বলে সন্বোধন করতো) কে হত্যা ও অস্ত্রশস্ত্রসহ প্রচুর পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে বলে এপিপির খবরে প্রকাশ।
আল-শামস শাখার রেজাকারদের একটি দল রাজশাহীতে রাত্রিকালীন প্রহরার সময় কিছু সংখ্যক ভারতীয় চরকে(মুক্তিযোদ্ধাকে) মুরাগ্রাম রেল সেতুটি উড়িয়ে দেয়ার জন্য ডিনামাইট স্থাপনের চেষ্টারত অবস্থায় দেখতে পায় । রেজাকারদের দেখা মাত্র দুস্কৃতিকারীরা(মুক্তিযোদ্ধারা) হামলা চালানোর প্রস্তুতি নেয় । কিন্তু অসীম সাহসী রেজাকাররা পাল্টা আক্রমন করলে দু'জন ভারতীয়চর (মুক্তিযোদ্ধা) নিহত হয় ও অন্যান্যরা তাদের অস্ত্রসস্ত্র রেখে পালিয়ে যায় । পরে রেজাকাররা পানি থেকে কতগুলো রাইফেল উদ্ধার করে এবং সেতুতে পেতে রাখা মাইন তুলে নেয় ।
রংপুরের দরাজগঞ্জে ভারতীয় চরদের (মুক্তি যোদ্ধাদের) সাথে একটি সংঘর্ষে রেজাকাররা ৩ জন ভারতীয় চরকে(মুক্তিযোদ্ধাকে) হত্যা করে ২টি রাইফেল এবং তিনটি শর্টগান উদ্ধার করে । দুষ্কৃতিকারীরা স্থানীয় টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয় ।
বগুড়ার 'আল-বদর' রেজাকারদের একটি দল গোপন সূত্রে খবর পায় যে , কিছু সংখ্যক দুষ্কৃতিকারী (মুক্তিযোদ্ধা) তাদের কুমতলব হাসিলের জন্য শান্তি কমিটির জনৈক সদস্যের বাড়িতে যাচ্ছে । খবর পাওয়া মাত্র দেশপ্রেমিক রেজাকাররা ঘটনাস্থলে ছুটে যায় এবং দুষ্কৃতিকারীদের (মুক্তিযোদ্ধাদের) সাথে কিছু গুলি বিনিময়ের পর ২ জন ভারতীয় চরকে (মুক্তিযোদ্ধাকে) বন্দী করে । বন্দীদের একজনের পায়ে গুলিবিদ্ধ হয় ।
সূত্র : http://www.genocidebangladesh.org/?page_id=246
http://www.nybangla.com/Weekly 1971/November/1st Week/nov1_001.jpg
ছবির সূত্র : http://bengaliboypaul.com/bdeshgenocide.htm

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

