somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের এই দিনে (১৬ নভেম্বর )

১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক সংগ্রাম
১৬ নভেম্বর ১৯৭১ / ২৯ কার্তিক ১৩৭৮

"পাকিস্তান আল্লাহর ঘর"

- মতিউর রহমান নিজামী

ইসলামরে ভেকধারী দৈনিক সংগ্রামে মতিউর রহমান নিজামী ১৬ নভেম্বর 'শব-ই-কদর একটি অনুভূতি' শীর্ষক শিরোনামে উপসম্পাদকীয় রচনা করেন। এই নিবন্ধে পবিত্র শব-ই-কদর এর তাৎপর্য ব্যাখ্যার চেয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করাই ছিল মূল লক্ষ্য। উপসম্পাদকীয়তে উল্লেখ করা হয় -
"খোদাবী বিধান বাস্তবায়নে সেই পবিত্র ভূমি পাকিস্তান আল্লাহর ঘর। আল্লাহর এই পূত পবিত্র ঘরে আঘাত হেনেছে খোদাদ্রোহী কাপুরুষের দল। এবারের শব-ই-কদরে সামগ্রিকভাবে ইসলাম ও পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত যাবতীয় হামলা প্রতিহত করে সত্যিকারের শান্তি ও কল্যান প্রতিষ্ঠার এই তীব্র অনুভূতি আমাদের মনে সত্যিই জাগবে কি ? "

আব্বাস আলী খান -

চাঁদপুর শান্তি কমিটির সভায় শান্তি কমিটি ও রাজাকারদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন -
"পাকিস্তান চিরকাল অক্ষয় হয়ে টিকে থাকবেই । এর শত্রুদের সমূলে চিরতরে ধ্বংস করা আপনার দ্বায়ীত্ব। "


ইনসাফের দাবী
- গোলাম আযম


উপরোক্ত শিরোনামে প্রথম পাতায় গোলাম আযমের একটি বিবৃতি ১৬ নভেম্বর প্রকাশিত হয়। বিবৃতিতে বলা হয় -
"পূর্ব পাকিস্তানের জামাতের ইনসাফের দাবী হচ্ছে দেশের সংহতি ও অখন্ড স্বর্থে কোন একজন পূর্ব পাকিস্তানীকে অবশ্যই পাকিস্তানের প্রধান মন্ত্রীর পদ প্রদান করতে হবে ।"
ভূট্টোর পিপলস পার্টি এতদিন অভিযোগ করে আসছিল যে গোলাম আযম শেখ মুজিবের স্থান দখল করতে চায়, সেই অভিযোগের সত্যতা গোলাম আযমের উপরোক্ত বিবৃতিতে প্রমানিত হয় ।


বিদেশী নাগরিকদের সন্দেহজনক তৎপরতা প্রসঙ্গে-


অক্টোবর মাসে ঢাকা শহরে মুক্তিযোদ্ধাদের আক্রমনের তীব্রতা বৃদ্ধি পায়। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলার সচিত্র প্রতিবেদন বিদেশী সংবাদ সংস্থার মাধ্যমেসারা পৃথিবীতে ছড়িয়ে পরলে দৈনিক সংগ্রাম ১৬ নভেম্বর সম্পাদকীয়তে এসব বিদেশী সংবাদ সংস্থার সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসাপূর্ন বক্তব্য প্রচার করে। উপরোক্ত শিরোনামে লিখিত সম্পাদকীয়তে উল্লেখ করা হয় -
" মতিঝিল পি আই এ অফিসের সন্নিকটে ই.পি.আই. ডি.সি ভবনের সামনে কিছুদিন পূর্বে বোমা বিষ্ফোরনের পূর্বক্ষনে তাদের উপস্থিত থাকা এবং সেদিন বায়তুল মোকাররম বিপনী কেন্দ্রের সামনেও বোমা বিস্ফোরনের মিনিট পনের পূর্বে এদের রহস্যপূর্ন উপস্থিতির কথা উল্লেখ করা হয়। জানা যায়, ঘটনা ঘটার পূর্বাহ্নেই তাদের ঘটনাস্থলে উপস্থিতি ও দ্রুত ছবি উঠিয়ে অকুস্থল থেকে সরে পড়ার বিষয়টি অনেকের কাছেই রহস্যপূর্ন বলে মনে হয়েছে । "

"সাংবাদিকদের সংবাদ সরবরাহের প্রতি কড়া দৃষ্টি রাখতে হবে"


বাংলাদেশের গনহত্যা ও মুক্তিযুদ্ধের খবর যাতে বিশ্ববাসী জানতে না পারে সে জন্য দৈনিক সংগ্রাম সাংবাদিকদের উপর কড়া দৃষ্টি রাখার জন্য সামরিক জান্তার নিকট দাবী জানিয়ে১৬ নভেম্বর 'বিদেশী নাগরিকদের সন্দেহজনক তৎপরতা প্রসঙ্গে' শীর্ষক শিরোনামে উল্লেখ করে -
"....পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রই যখন তার অস্তিত্ব চ্যালেঞ্জের সন্মুখীন হয় এবং দেশে জরুরী পরিস্থিতি বিরাজ করে তখন দেশী বিদেশী প্রত্যেক নাগরিক বিশেষ করে সাংবাদিকদের সংবাদ সরবরাহের প্রতি কড়া দৃষ্টি রাখে কেননা এমন অনেক বিষয় রয়েছে যেগুলো সময়ের গুরুত্বের প্রেক্ষিতে দেশের বৃহত্তম স্বার্থের খাতিরে কিছুতেই প্রকাশ করা চলে না। অন্যথায় দেশের বিরাট ক্ষতির সম্ভাবনা থাকে এবং সংশ্লিষ্ট দেশ সম্পর্কে আন্তর্জাতিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে।
... সুতরাং হিপ্পীবেশীরা সহ সেসব বিদেশী ও দেশী নাগরিকের গতিবিধি সম্পর্কে জনমনে প্রশ্ন জাগে তাদের ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান হওয়ার দরকার"

সূত্র : জেনোসাইড বাংলাদেশ
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
২৬টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×