somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফল ভাবে সম্পন্ন হলো আন্তর্জাতিক বাংলা ব্লগার সম্মেলন

২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্য ২০ নভেম্বর বেলা ১১ টায় বার্লিনে হয়ে গেল আন্তর্জাতিক বাংলা ব্লগার সম্মেলন । দেশ বিদেশের নামকরা ব্লগাররা এতে অংশগ্রহন করেন ।

সভায় আন্তর্জাতিক মান সম্পন্ন ব্লগিং কিভাবে অন্যদের মাঝে ছড়িয়ে দেয়া যায় এ নিয়ে বিশদ আলোচনা হয় ।

এবারে বিস্তারিত -

মাসের শুরুতে ইংল্যান্ডে বসবাসরত রাশেদ নামক এক বিখ্যাত ব্লগার পোল্যান্ড প্রবাসী আরেক বিখ্যাত ব্লগার মহামান্য বিষাক্ত মানুষের সাথে কথা প্রসঙ্গে জানায় -
- ঐ দোস্ত আমি তো ইউনিভার্সিটি থিকা পাঁচ দিনের ওয়ার্কসপে জার্মানি আইতাছি ।
বিষাক্ত মানুষ উত্তেজিত কণ্ঠে বলে -
- আবে কস কি হালা !! পোল্যান্ড আয়া পড়, দুইদিন বেড়াইয়া যা একলগে বিড়ি ফুকুম নে ।
- না রে দোস্ত সিঙ্গেল এন্ট্রি ভিসা, জার্মানি থিকা আবার ইল্যান্ড ব্যাক কর্তে হৈবে ।
- তাইলে এক কাম কর , বার্লিন আয় আমিও ইউনিভার্সিটি থিকা একদিনের ছুটি নিয়া যামু নি ।
- ঠিকাছে তাইলে খোজ খবর নিয়া দেখি ।

এরপর উনারা সম্মেলনের সকল প্রস্ততি সম্পন্ন করিয়া ২০ তারিখ সম্মেলনের দিন ধার্য করেন ।

১৯ তারিখ সন্ধ্যা ৭ টা
মহামান্য রাশেদ -
- আবে ! বার্লিনের টিকিট কাটছোচ !
মহামান্য বিষাক্ত মানুষ -
- নাহ , তয় রিজার্ভেশন দিছি ।
- ঠিকাছে, আমি কাইল ভুরে রওয়া দিতাছি । ম্যালা টাকা টিকেটের দাম (এই কথার পরে তিনি অশ্রাব্য ভাষায় খিস্তি দেন টিকিটের দাম যিনি নির্ধারন করেছেন তাকে)। তুই আয়া পরিস , বার্লিন মেইন ট্রেন ইষ্টেশনে দেখা করুম নে ।
- অকিডোকি । ওভার এন্ড আউট।

২০ তারিখ বেলা সাড়ে দশটা
মহামান্য রাশেদ
- দোস্ত তুই কই !!
মহামান্য বিষাক্ত মানুষ -
- আবে আমি তো ইষ্টিশনে ঘুর্তাছি । তুই কৈ !!
- আমি ইষ্টিশনের বাইরে বিড়ি ফুকতাছি
- হালার হালা... পনের লম্বর প্যাটফর্মে আয় , আমি খারায় আছি ।

এরপর বেলা ১১ টার দিকে সম্মেলন শুরু হয় ।
প্রথমে মহামান্য রাশেদ উনার ফিরতি ট্রেনের টিকেট কাটার ঘোষনা পাঠ করে শোনান ।
টিকিট কাটার পর উনারা ম্যাকডোনাল্ডস এ প্রবেশ করিয়া এক হাতে বার্গার আরেক হাতে পেপসি এবং বগলে ফ্র্যাঞ্চ ফ্রাই নিয়া "জাতীয় জীবনে বাংলা ব্লগিংএর গুরুত্ব" এবং "সহি ব্লগিং শিক্ষা ও ১০১ টি টিপস" শীর্ষক এক জনগুরুত্বপূর্ন আলোচনা শুরু করেন ।

এক পর্যায়ে মহামান্য বিষাক্ত মানুষ লক্ষ্য করেন ম্যাকডোনাল্ডস এর দেয়ালে এক জায়গায় লেখা 'কুলসুম + মোবারক' । বিষয়টা উনি মহামান্য রাশেদ কে জানালে উনি উত্তেজিত কণ্ঠে বলেন -
- আমার কুলসুমের পাশে কুন হালায় নাম লেখছে !! মোবারক কেডা !! ওর আইপি কি ? অরিজিনাল নিক কুন্টা !! হালারে খাইছি ।

----------------------------------------- চলবে

(বাকি অংশ বোধ করি মহামান্য রাশেদ চালাইবেন)
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
৫৮টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×