সকালে ডিম ভাজি আর টোস্ট দিয়া নাস্তা করছি ।
ডিম ভাজির উপর আজ মোঘল রীতিতে নিরিক্ষা চালাইলাম । ...
সেই শাহী ডিম ভাজির রেসিপি নিচে দেয়া হৈলো --
উপকরন -
১. ফার্মের মুর্গির ডিম তিনটা
২. পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ
৩. টমেটো কুচি এক টেবিল চামচ
৪. কাচা মরিচ কুচি আধা টেবিল চামচ
৫. তেল দুই টেবিল চামচ (আমার কাছে ঘি ছিলো না .. নইলে তেল না দিয়ে ঘি ট্রাই করতাম)
৬. ধনে পাতা কুচি আধা টেবিল চামচ
৭. ১টি পেস্তা, ১টি বাদাম ও ২টি কিসমিস কুচি
৮. জাফরান কেশর ২টি
৯. লবন পরিমান মত
একটা বাটি তে সব ঢেলে কাটাচামচ দিয়ে ভালা করে বিট করুন।
একটা মাঝারি আকৃতির ফ্রাই প্যানে তেল হালকা আঁচে বসিয়ে দিন , তেল সামান্য গরম হয়ে গেলেই ডিম ঢেলে পুরোটা প্যানে ভালো করে ছড়িয়ে দিন । একদম হালকা আঁচে দু মিনিট ঢেকে রাখুন । দুমিট পর উল্টিয়ে দিন, আর ঢাকবেন না । হালকা বাদামি রং হলে নামিয়ে ফেলুন ।
(ইহা একটি জনস্বার্থ মুলক পোস্ট , কুরবানীর মাংস খাইতে খাইতে হয়রান হয়ে গেলে .. শেষ ভরসা মুর্গির ডিম )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

