somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি

মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি

যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

গানটির গীতিকার - গোবিন্দ হালদার
সুরকার এবং গায়ক - আপেল মাহমুদ

* যে কিশোরটি নাটাই-ঘুড়ি ফেলে মুক্তিযোদ্ধাদের বুলেটের বাক্স মাথায় নিয়েছিলো সেই কিশোরটিকে আমার সশ্রদ্ধ সালাম । যে তরুনটি একচোখ স্বপ্ন নিয়ে বুকে মাইন বেঁধে শত্রুর সামনে ঝাপিয়ে পড়েছিলো সেই তরুনটির জন্য আমার একবুক ভালোবাসা । যে যুবকটি মায়ের বেড়ে দেয়া গরম ভাত ফেলে আরেক মা কে বাঁচাতে বুক রক্তাত্ত করেছিলো সেই যুবটিকে আমার সশ্রদ্ধ সালাম । যে রাখালটি কাঁধের জোয়াল ফেলে মাথায় গামছা বেঁধে রাইফেল হাতে হানাদারের সীমানায় ছুটে গিয়েছিল সেই রাখালটিকে আমার সশ্রদ্ধ সালাম । যে পৌঢ় লোকটি দুই ক্রোশ হেঁটে হানাদার আক্রমনের আগাম খবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌছে দিয়েছিল সেই পৌঢ় কে আমার সশ্রদ্ধ সালাম । যে শিক্ষকটি দেশ স্বাধীনের দু'দিন আগে রায়েরবাজার ইটের ভাটায় বুকের মাঝখানে গহবর নিয়ে মুখ থুবড়ে পড়েছিলো সেই শিক্ষকটিকে আমার সশ্রদ্ধ সালাম ...

তোমরা যা বলতে চেয়েছিলে বাংলাদেশ আজ তা বলছে না । আমরা মার্চের ২৬ তারিখ এলে গরম চায়ের কাপ হাতে পত্রিকায় সাদাকালো রিক্সাওয়াটাকে ঢাকার রাস্তায় কুকুরের মত পড়ে থাকা ছবি টা একপলক দেখে পাতা উল্টে খেলার খবরে চলে যাই ।
ডিসেম্বরের ১৬ তারিখ এলে রাজাকার শুয়োরের বাচ্চারা সবার সাথে বিশাল তোড়া হাতে স্মৃতিসৌধে নোংরা পা রাখে ।
সারাবছর দুটো দিনে তোমাদের কথা স্মরন করে আমরা সরকারি ছুটি উপভোগ করি ।
তোমরা রক্তমাখা বুকের বিনিময়ে যে জমিটি এনে দিয়েছিলে , সেই জমির আকাশে আজো ওড়ে তোমাদের লাশ ঠুকরে খাওয়া শকুনেরা.....


ছবির সূত্র : http://flickr.com/photos/kaktarua/2422421623
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:০০
৩৮টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×