একজন গেল মাঠ
তার মাথায় আঁতেল ছাট
কুকুর মেকুর রামের ঢেকুর
পেরোচ্ছে সম্রাট
আর একজন নাচে গান
তার সুরের জলে চান
এলোচুলে হাতপা দুলে
মিষ্টি ইমোশান
এই দু’জন খেলে রুপ
মধ্যে চিকেন স্যুপ
চাঁদের বাড়ি তুই তুকারি
টিমটিমে তছরুপ
এই হাট্টিমাটিমটিম
আজ খাটে পাড়ছে ডিম
তার গোষ্টে গরু
ওস্টে চিঠি
ওষ্ঠে শেভিং ক্রিম
আর হাট্টিমাটিমটিমা
রোববার রাজ্যে কিমা
শৈশব গ্রাম্য
কৈশর ব্রাক্ষ্ম
যৌবনে পূর্ণিমা
টোনাটুনি দুই ভাই
দেখ কোনাকুনি বনসাই
শুরুর খানিক মৃনাল মানিক
অন্তে সুভাষ ঘাই
পড়লো বগা ফান্দে
হাত পা ছুড়ে কান্দে
আরে বউ চাই মউ চাই
ম্যাও চাই ঘোউ চাই
ঘ্যাম চাই ঘোম চাই
ঝিং চাই ছোউ চাই
সানডে হো ইয়া মানডে
আতা গাছে তোতা
আরে বুক পকেটে চোতা
আরে লেখ লেখ টোক টোক
ভিনদেশ ছোক ছোক
ক্লাস ঘর ঢুকলেই
রাতভর সুখ নেই
বক্লাস আনচান
রেকলেস নাম দান
এবার তবে প্রাণ দে
পড়লো বগা ফান্দে
হাত পা ছুড়ে কান্দে
আরে বউ চাই মউ চাই
ম্যাও চাই ঘোউ চাই
সানডে হো ইয়া মানডে
একজন লিখে সিন
তাকে সিরিয়ালে নিন
আরে দশটা দশে
অফিস ঘসে
খুচরো আলাদিন
আর একজন কাঁদে রাত
তার পাঁজর ভাঙার ধাত
ভরসা শুধু ফর্সা কবি
রবীন ঠাকুর নাথ
একজন করে ধ্যান
তার মাথায় জ্যাকি চ্যান
জ্ঞানের গোসাই ট্যাং যাবে
তাই অন্যরকম প্ল্যান
একের পিঠে দুই
কাঁদিস কেন তুই
অরুন বরুন কিরন মালা
একটু সরুন সন্ধ্যেবেলা
চৌকি চেপে শুই
হিংচে পালং শাক
তাতে মাছের মাথা ঢাক
আরে ঢাক ঢাক গুড় গুড়
তিনতাল সাত সুর
লাভ সিন নব সিন
দিনকাল কদ্দুর
আয়নায় ঠক ঠক
খুল্লেই রোদ্দুর
গোবর জলে ধুই
একের পিঠে দুই
কাঁদিস কেন তুই
অরুন বরুন কিরন মালা
চৌকি চেপে শুই
একজন গেল মাঠ
সে বিদগ্ধ গাম্ভাট
পুরুষ নারী কেলেংকারী
দরজা খোলে হাট
আর একজন নাচে গান
তার খয়ের ছাড়া পান
পুরুষ নারী কেলেংকারী
দুষ্টু মিষ্টি নাচ ব্যাপারী
দরজা খোলে হাট
একজন সিনেমাল
তার পঁয়ত্রিশ মিমি চাল
পুরুষ নারী কেলেংকারী
দুষ্টু মিষ্টি নাচ ব্যাপারী
বদের ধারী সিন সিনারী
দরজা খোলে হাট
একজন ভাঁজে শ্লোক
তার পাড়ায় স্ট্যাচু হোক
পুরুষ নারী কেলেংকারী
দুষ্টু মিষ্টি নাচ ব্যাপারী
বদের ধারী সিন সিনারী
হুপের হাড়ি দেখনদারী
দরজা খোলে হাট
নয় ছয় আর সাত পাঁচ
সব পায়ের তলায় কাঁচ
পুরুষ নারী কেলেংকারী
দুষ্টু মিষ্টি নাচ ব্যাপারী
বদের ধারী সিন সিনারী
হুপের হাড়ি দেখনদারী
জ্ঞানের নাড়ি দখলদারী
দরজা খোলে হাট
একজন গেল
ব্যান্ড - চন্দ্রবিন্দু
এ্যলবাম - ডাকনাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

