আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন ----- [মান্না দে]

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮

শেয়ারঃ
0 1 0

পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনো
খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনো

অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে
দেখা আর না দেখার কাছাকাছি কোন রং
চোখে আর ভাসবে কি কখনো

কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়া জাল বুনবো কি কখনো
ভুল কি পাখিদের সে কাকলি শুনবো কি তখনো
সে বাতাস বাঁশি কি গো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনো


পৌষের কাছাকাছি

* ব্লগার পান্থ বিহোস কে উৎসর্গ করা হইলো

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪১
অক্ষর বলেছেন: এইটাও দারুন গান
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: হু

২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩
বিডি আইডল বলেছেন: অসাধারণ একটা গান..আমার অলটাইম ফেভারিট...++
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: মান্না দে'র সেরা একটা গান

৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩
মমমম১২ বলেছেন: হুম অনেকদিন পর শুনলাম।
আমার পিতাজির পছন্দের গান।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: যাক ,,, এইটা তাইলে গুনগুনে কমন পড়ে নাই :)

৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: শুধু মাত্র বিমার জন্য লগিন কর্লাম... অফলাইনে ছিলাম... গানটা শুইনাই কিরম ভালো লাগ্তেছিল :)
জোশ গান... কত স্মৃতী ... আহা...

এক্টা ধইন্নাপাতা না দিলে অস্বস্তি লাগ্তেছিল

বিমা... ধইন্নাপাতারে... মুড়ি দিয়া খাইয়ো :)
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: টমোটো লাগবো তো চাচা /:)
আর সরিষার ত্যাল

৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮
সামী মিয়াদাদ বলেছেন: সুন্দর গান...স্মৃতি দ্বারা তাড়িত হইলাম

ছবির ঐ পাথরের উপর দিয়া যে চোখ বুজিয়া দৌড়াইয়া যাইতে পারবো তার জন্য বেষ্ট অব মান্নাদে আমার তরফ থাইকা ফ্রি

ছবিটাও জটিল
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: থ্যাংকু ... মাগার তুমি মাথায় গোল টুপি লাগাইছো ক্যান !!

৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬
মহাকালর্ষি বলেছেন: সবসময়ের ভালো লাগা.........
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: হুম

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: থ্যাংকু ... বহুদিন পরে দেখলাম ।

৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০১
সামী মিয়াদাদ বলেছেন: হেহেহেহেহেহেহেহে.....এমনি...হঠাত মনে হইলো অনেকদিন টুপি লাগাইনা
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: লে হালুয়া ! :)
সেইরম লাগতাছে কিন্তু !

৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: ইদানিং ইস্নিপস থেকে ডাউনলোড করার নিয়মটা কি জানেন ? ডাউনলোড করব গানটা
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: আমিতো আইডিএম দিয়ে নামাই । Click This Link এইখানে দেখতারেন । লিংক পেস্ট করলে ডাউনলোড অপশন আসবে ।
মজিলার 'ডাইলোড হেল্পার' এডস অনটা ইন্সটল করলেই কিন্তু আরামের সব ডাউনলোড করা যায় । লোকজন কেন যে মজিলা ইউজ করে না বুঝি না ! :)

১০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৮
সামী মিয়াদাদ বলেছেন: ধইন্যবাদ তোমারে
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: অয়েল্কাম

১১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৮
গোলাপি বলেছেন: অনেএএএএক ধন্যবাদ :)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ওয়েল্কু

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: তা আ ব ?

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: কি হৈছে !!!

১৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সামী টুপি লাগাইছো ক্যান?

@ বিমা.. সবি কি আমি দিমুনি?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: তাইলে কে দিবো !!!!! বিয়া করছেণ একখান কোন শালী নাই ... মুড়ি খাইতে ধইনাপাতা দিছেন .. টমাটো সরিষার ত্যাল নাই /:)

আপ্নে তো দেখি খালি আধা কাম করেন !

১৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
তািরকএকিবিড বলেছেন: অল টাইম হিট গান
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: হু

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৬
নাজনীন খলিল বলেছেন: অধরেতে কোন সারা না এনে (সারা==সাড়া)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: কারেক্টেড । থ্যাংকু নাজনীন আপা

১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩
পান্থ বিহোস বলেছেন:
যখনি গানটা শুনি চোখে পানি এসে যায়। সেই কত বছর আগে সরিষা ক্ষেতের আল ধরে হেঁটে যেতাম কত দূর! শিশির ভেজা পায়ে সরিষা ফুল লেপ্টে থাকতো। পরম আদরে সেগুলো পায়ে সাজাতাম। আর ও হেসে বলতো_ কি কর? ওর টোলপড়া গালে সেই ফুলের পাপড়ি লাগিয়ে দিলে বলতো না কিছুই। হাসতো সেই খুশি আর লজ্জার মাঝামাঝি...
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: শীত কালের সকাল চিন্তা করলেই আমার খালি .. টিনের চাল বেয়ে পড়া সারারাতের শিশিরের ফোটায় মাটিতে গর্তের কথা মনে পড়ে

১৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০২
নিঃসঙ্গ বলেছেন: খুবি সুন্দর আর পছন্দের একটা গান। ধন্যবাদ বিমা ভাই :)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: ওয়েল্কু ওয়েল্কু :P

১৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০২
মানুষ বলেছেন: কি আর হবে। কবি সাহেব আমাকে এখনও ব্লক করে রেখেছেন
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: কবি সাব তো কালকের পোস্টে দেখলাম ভুল স্বীকার কর্ছে

২০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৪
পোকা বলেছেন: ধননিয়া পাতা।

বিষাক্ত মানুষ আমার পুষ্টে আপনার মন্তব্য ভালো লেগেচে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: আরে ঐটারে নিয়া এত টাইম নষ্ট করার কিছু নাই ... তবে দিন দিন ঐটা এক্টা পেইনে রুপান্তরিত হইতাছে ।

২১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২১
তারার হাসি বলেছেন:
মনটাই খারাপ হয়ে গেল... :(
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫১

লেখক বলেছেন: কেন !!

২২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২২
প্রলয় হাসান বলেছেন: গানটা শোনার মুড নাই। মাহবুব সুমন ভাইরে নিয়া পোস্টার কারনে আমারে জিগর কি পাস করছে কাই রাইতে! মেজাজ খুব বিলা হয়া আছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: এগুলা চলতেই থাকবো

২৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪২
আশরাফ মাহমুদ বলেছেন: ছবিটা দেখেই একগাদা ধনাত্নক চিহ্ন উপহার দিতে মন চাইছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: সবই ন্যাংটা বাবার ফু মন্তর

২৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১২
শান্তির দেবদূত বলেছেন: আহঃ কি গান !!! কত শুনছি , তারপরও মনে হয় কত নতুন ......
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: হুমমম :)

২৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১২
ক-খ-গ বলেছেন: সক্কাল বেলা দারুন একটা গান শুনাইলেন, ধইন্যাপাতা :)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: থানকুনি পাতা :D

২৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৭
সহেলী বলেছেন: ভাল লাগা গান মনে করিয়ে দিলেন ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: হুমম .. আপনি কি কোন গানের রিকুস করছিলেন ? আমি কি ভুলে গেছি ?

২৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১১
কৌশিক বলেছেন: কে লিখেছিলো?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: এইখানে তো আমি লিখছি .. আগে কে লিখছিলো জানি না

২৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪
জয়িতা বলেছেন: আহা!আগে কত যে শুনতাম এই গানগুলি।মনে পড়লে এখনও কানে বাজে।তোমাকে ধন্যবাদ এই গানগুলো মনে করিয়ে দেয়ার জন্য।মান্না দের গান আমার খুব পছন্দ।++++++

এখন যে কত গান শুনি ...শুনেই ভুলে যাই....কতগুলা ভালো বুঝিও না কি যে গায় নাকি বলে!!!!!!!!বয়স হইছে যে বুঝতেছি।

তুমার জ্বর ভালো হইছে?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: এইগানগুলি শুনলে আসলেই ম্যালা পুরানা কথা মনে পড়ে ..... স্মৃতি তুমি বেদানা ।

জ্বর ১০০% ভালো ... মাগার কাশি যায় নাই

২৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
গোধূলীয়া বলেছেন: আমার খুউব প্রিয় একটি গান। কথা যেমন চমৎকার গায়কী তেমন জটিল। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৪
মাহবুব সুমন বলেছেন: মনটা উদাস হয়ে গেলো
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: হু চাচা ... মন উদাস হওয়ার মতই গান এগিলি ।

৩১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৪
বৈকুনঠ বলেছেন: গানটা এখন শুনমু না। মনটা এম্নেই খারাপ হয়া রইছে। কি থেইকা কি হয়া যায় কওন যায় না।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: তাইলে না শুনাই ভালো

৩২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৭
জয়িতা বলেছেন: বিড়িখোরদের কাশি থাকপেই।কিছু স্মৃতি আসলেই বেদানার মত মধুর।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: আমি বিড়ি খাইনা ৮ দিন ধইরা ... :(
বড়ই দিগ্বারির মধ্যে আছিগো আফা

৩৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪
অক্ষর বলেছেন: জ্বর আমারে ছাইড়া দিলেও কাশি আমারে ঠিকই ধৈরা রাখছে, ছাড়ে না
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: হ

৩৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
কন্টক বলেছেন:
চোখের ভাষা যদি বুঝতে পারি
না বলা কথা যদি শুনতে পারি
তবে করিনিতো ভুল
আমি এক চুল
তুমি যে আমার ওগো
তুমি যে আমার


গানের লিংক্টা দিওতো ভাই
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: নেও Click This Link

৩৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১
প্রলয় হাসান বলেছেন: হা হা। হ। তয় এইবারের কারটা বোধহয় তোমার টাকিলা চাচা মনেহয় আমার বিরুদ্ধে রিপুট করছিলো!;)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: হু ... বাদ দেও এইসব ।

৩৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১
আলী আরাফাত শান্ত বলেছেন: শুনা গান কিন্তু এখন শুনা হয় না!
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: কেন ?

৩৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
সহেলী বলেছেন: করেছিলাম ,মান্নাদের গাওয়া , "যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে , সেই ক্ষতি পূরন করতে কেন এলে ,
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে " ।
সময় হলে দেবেন পোষ্ট । অগ্রীম ধন্যবাদ ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: ঠিকাছে

৩৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
পারভেজ বলেছেন: এক জেনারেশন মনে হচ্ছে :)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: কোন সন্দেহ নাই

৩৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫
তারার হাসি বলেছেন:
মন খারাপ হয়েছিল কারণ মনখারাপ করা একটা গান এটা।
পঁচা ছবি, আমাদের দেশে পৌষ মাসে ঘাসে শিশির থাকে, পাথর না।
এজন্য মাইনাচ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: .... শিশির নাই কে বললো !!! কুয়াশা থাকলে তো শিশির থাকবেই

৪০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ছবিটা তো জোশ! নিয়ে নিলাম কিন্তু
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: ঠিকাছে

৪৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: তোরে কইলাম না কিছু /:)

(তোর দেয়া লিংকে মাল মসলা বেশি হইয়া গেছে .. অধিক চপে ত্রাহি অবস্তা এখন)
৪৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৩
তনুজা বলেছেন: এই নাকি পউষের রোদমাখা ছবি? আহা কি ইলাস্ট্রেশন
(মাইনাস)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: ... পৌষের রোদমাখা ছবির চাইতেও এইটা ভাল্লাগছে .. এজন্য দিছি :P

৪৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৯
প্রলয় হাসান বলেছেন: কেন বাদ দেবো কেন? বাদ দেয়ার মত সে কি কিছু করছে নাকি? তোমরা তারে ভালো পাও সেইটা সে আমার পোস্টে গিয়া গর্বের সাথে বইলা আসছে সেইটা তো জানো!
৪৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৭
হিমাংশু বলেছেন: খুবই প্রিয় একটি গান, যদিও বাপের আমলের! ধন্যবাদ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: থ্যাংকু

৪৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৬
রূপক  বলেছেন: অসাধারন একটা গান...............ডাউনলোড লিংকটা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ..............আর ছবিটাও অসাধারন..........

+++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু

মোট সময় লেগেছে ১.০২৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ