আমার প্রিয় পোস্ট
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- ভয় কি মরণে : মুকুন্দ দাসের গণসঙ্গীত - আবু নাঈম
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- গানপাগলাদের ( আরণ্যক, হাসান মাহবুব, নকীব, সুদীপ্ত, বি.মা, আরো যারা আছেন) - অমি রহমান পিয়াল
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- পুত্রের দোষ স্বীকার ( বিমা ছাড়া অন্য সবার জন্য উৎসর্গীকৃত !!!!!!!!!!!!!!!! - মেহবুবা
- নারী অবমাননাকারী উইকি বিকৃতিকারী ছাগুরামের বড় বড় বুলি - ঠুকেমারি
- শুভ জন্মদিন: শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ব্লগে ব্যক্তিগত আলাপচারিতা তুলে দেওয়া কি ঠিক? - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- কবি ভিশোয়া সিমবোরস্কা ও তাঁর কবিতা - নকীবুল বারী
- আমরা বিজয় দেখেছি খালি চোখে - আমরা বিজয় দেখছি দূরবীনে ! - মনজুরুল হক
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- এন্টি গল্প > প্রাতঃকালে ঈশ্বরদর্শন > - মনজুরুল হক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- হট এন্ড স্পাইসি স্নো হোয়াইট কেক ফর বিমা
- আউলা
- ইচ্ছাঘুড়ি'র শুভ জন্মদিন - েজবীন
- শুভ জন্মদিন বিমা (বিষাক্ত মানুষ) - রাশেদ
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- নিয়োগ বিজ্ঞপ্তি-১ উৎসর্গ (প্রতু,রাশেদ, নাদান,সাইফুর,সামী,বিমা,মানুষ) - রুধীণ
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা ) - হোসেইন
- প্রবাস জীবনে - ৩ (নেকু দৈ রেসিপি) - এস্কিমো
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- প্রজাপতি’টা (ব্লগে, গান পাগল বিষাক্ত মানুষ কে)
- কাল্বেলা
- লুটপাট- জেমস (উৎসর্গ- বিষাক্ত মানুষ) - হমপগ্র
- Another Brick in the Wall--Pink Floyd - রাশেদ
- আমাদের বিমার গাওয়া (বিষাক্ত মানুষ) একটি গান। (এ্যালবাম স্বপ্নচূড়া -২) ও আমার একটি কবিতা। - নাদান
- বিমা রে মাইকে ধন্যবাদ............
- েজবীন
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- গনপ্রজান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ কি এবং যুদ্ধাপরাধী কারা? - এস্কিমো
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
আমার কিছু কথা ছিলো ----- [ মৌসুমী ভৌমিক ]
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪২
আমার কিছু কথা ছিলো
তোমায় বলার কেবল তোমায়
যেই না আমি ঠোঁট নেড়েছি
সেই কথাটা তলিয়ে গেল
এ সময়ে শব্দ তলায়
কিছুই তো আর যায়না শোনা
কার কথা কে বুঝবে বলো
বুঝতে হলে কথার মানে
চেনা পথের বাইরে চলো
মন
তোমার বুকের আগল খোল
এখন নাকি শব্দগুলো
এক মূহুর্তে সাগর পেড়োয়
এখন নাকি যন্ত্রগুলো
এপার থেকে আমার কথা
তোমার পারে পৌছিয়ে দেয়
তবু কিছুই যায়না বলা
শব্দ খেলায় কেবল ফাঁকি
কথার পিঠে কথা সাজাই
আমরা এখন একলা থাকি
তোমার আমার ক্লান্ত দেহ
শব্দে কথায় ভারাক্রান্ত
কত রকম কথা বলা
বলতে বলতে চলতে চলতে
পৌছে গেছি এ কোন প্রান্ত
হয়তো তুমি পাশেই আছো
তবু তোমায় ছুঁতে কি পাই
তোমার বুকে ব্যথা ছিলো
কেমন করে কথা দিয়ে
সেই ব্যথাতে আঙুল বুলাই
বলতে হলে নতুন কথা
চেনা পথের বাইরে চলো
অন্ধকারে যায়না দেখা
তবু তুমি হাতড়ে চলো
তোমার বুকের আগল খোলো
মন রে আমার কিছু কথা ছিলো
আমার কিছু কথা ছিলো
* ব্লগার পালকি কে উৎসর্গ করা হইলো ।
প্রকাশ করা হয়েছে: লিরিক বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এস্কিমো বলেছেন:
আগে শুনি নাই।
লেখক বলেছেন: শুনেন তাইলে ![]()
লেখক বলেছেন: এইটা দ্বিতীয় পছন্দ .. প্রথমটা চিঠি
এস্কিমো বলেছেন:
অনেক দিন ধরে ভাবছি তোমাকে একটা গান শুনাবো। আমার প্রিয় গান একটা - http://www.youtube.com/watch?v=DHXpnZi9Hzs
লেখক বলেছেন: অনেকবার শোনা অতিপরিচিত গান । ![]()
প্রথম শুনেই গানটার প্রেমে পড়ছিলাম, তখন সম্ভবত নাইনে পড়ি .. বড় খালার বাসায় আজিমপুর কলোনিতে, খালাতো ভাইয়ের ক্যাসেট ছিলো ।
সেই বড় ভাই এখন কানাডা থাকে সস্ত্রীক। ভাই ডাক্তার আর ভাবি ইকোনমিস্ট ।
ঘনাদা বলেছেন:
চমৎকার!
লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: ঠিকাছে ![]()
তামিম ইরফান বলেছেন:
শুনছি.......মার খুব প্রিয় গান।
লেখক বলেছেন: এই মহিলার গলার স্কেল ! অসাধারন
অমাবশ্যার চামচিকা বলেছেন:
আমার কয়েকটি প্রিয় গানের মাঝে একটা! +
লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: মেঘবাজি ! কে ! ![]()
হনলুলু বলেছেন:
বিমা ভাই কেমুনাছেন ?
লেখক বলেছেন: আরে হনলুলু নাকি !!!! খবর কি তোমার !? তোমারে তো হারিকেন দিয়াও খুইজা পাওয়া যায় না !
ঢাকায় নাকি এখন? শাদী করছো নাকি করবা ?
তনুজা বলেছেন:
প্রিয় গান ++
লেখক বলেছেন: থ্যাংকু
নিহন বলেছেন:
+
লেখক বলেছেন: কি খবর নিহন ? নেট ঠিক হইছে ? নাকি এখনো প্রক্সি লাগে ?
লেখক বলেছেন: আমার প্রায়ই শোনা হয় ,,, চিঠিটা বেশি শুনি ।
নীল আলো বলেছেন:
গানটি অনেক প্রিয়...ধন্যবাদ share এর জন্য
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
লেখক বলেছেন: ওয়েল্কু ।
এখনকার ছেলেপুলের গানের জ্ঞান দেখে মাঝেমাঝে অবাক হই। আমার প্ররিচিত এক ছোট ভাই (নামকরা প্রাইভেট ইউনিতে পড়ে) আমারে কয়েক মাস আগে মেইল দিয়া জিজ্ঞাসা করে ফুয়াদের 'নিটোল পায়ে রিনিক ঝিনিক' গানটা শুনছি কিনা ? আমি অবাক হয়ে জানতে চাইলাম ফুয়াদ কি শচিন দেব বর্মনের নিটোল পায়ে রিনিক ঝিনিক রিমিক্স করছে ? সে আর বলতে পারে না .. আমারে বললো যে পরে খোঁজ নিয়া জানাবে .. আমি তো ইতিমধ্যে খবর নিয়ে নিছি যে ফুয়াদ কর্তার গানের চার লাইন তার রিমিক্সে ঢুকায় দিছে । আর ছেলেপুলেরা তাই শুনে আহা উহু করতাছে । সেই দিন ফুয়াদরে হাতের কাছে পাইলে ধইরা চড়াইতাম ।
চাঙ্কু বলেছেন:
বিমা ভাই @ কঠিন ১টা গান দিছেন । ঠাঙ্কু
লেখক বলেছেন: ওয়েল্কু । তোমার খপর কি ! দেখি না ইদানিং !
আলী আরাফাত শান্ত বলেছেন:
আমার খুবই প্রিয় গান!ভাবতাম গানটা কেউ পোস্ট দেয় না কেনো???
যাক তুমি দিলা শোকেজে রাখলাম
লেখক বলেছেন: ঠিকাছে
ক-খ-গ বলেছেন:
এই গানটা শুনলেই মনটা কেমন যেন করে........কেমন যেন একধরনের অপার্থীব মাদকতা গানটার শরীরের ভাজে ভাজে
হয়তো তুমি পাশেই আছো
তবু তোমায় ছুঁতে কি পাই
তোমার বুকে ব্যথা ছিলো
কেমন করে কথা দিয়ে
সেই ব্যথাতে আঙুল বুলাই
লেখক বলেছেন: হুমম ঠিক
"হয়তো তুমি পাশেই আছো
তবু তোমায় ছুঁতে কি পাই
তোমার বুকে ব্যথা ছিলো
কেমন করে কথা দিয়ে
সেই ব্যথাতে আঙুল বুলাই"
কেন আজকেই দেখতে হল এই কথাগুলো? খুব মন খারাপ লাগছে।
"এখন নাকি যন্ত্রগুলো
এপার থেকে আমার কথা
তোমার পারে পৌছিয়ে দেয়" - কথা, ছবি, শব্দ, আলো সবই তো পৌঁছে যায়। শুধু পাওয়া যায় না প্রিয় স্পর্শ - প্রিয় মানুষটার পাশে থাকার অন্যরকম আনন্দ।
খুব খুব মন খারাপ লাগছে।
লেখক বলেছেন: গানটার কথা আর সুরের কম্বিনেশন শতভাগ সার্থক ।
সহেলী বলেছেন:
আমার সংগ্রহে আছে এটি ; তবু আপনার লেখা গানের কথাগুলো ভাল লাগছে ।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: কি আর কমু তোরে ! ![]()
পালকি বলেছেন:
এই গানটা আমি কয়েক হাজার বার শুনেছি। ব্যাপারটা অস্বাভাবিক নয়। কোনো কোনো সময় সারাদিন সারারাত এই গানটাই শুনতাম। কী যে ভালো লাগতো! দুঃখ লাগতো আর কষ্ট লাগতো এবং লাগতে সুখ।
মনে হয়, এ যেনো আমিই বলতে চাই। আমারই কথা...
লেখক বলেছেন: হুমমমমম
বিষাক্ত আলো বলেছেন:
আমার অন্যতম প্রিয় গান... কী যে ভালো লাগে...
লেখক বলেছেন: এইটা আমার দ্বিতীয় পছন্দ ... প্রথম পছন্দ 'চিঠি'
লেখক বলেছেন: ঠিকাছে ![]()
লেখক বলেছেন: ড়াইষ্যায় সারা জীবন হাতে গুনা ১৬/১৭ টা গান হুনছে .. আমি জানি ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
ড়াইষ্যা! হা হা হা। কী নাম কি হয়ে গেল! এটাকে বলে ভাষার অপভ্রংশ। ড়াশু ভাই বোধহয় জাতীয় সংগীত-ও শুনে নাই।
লেখক বলেছেন: শুনছে তো অবশ্যই .. তবে জিগাইলে কইবো এইটা নজরুলের লেখা আমি শিউর ![]()
অক্ষর বলেছেন:
এর একটা এ্যাল্বাম ছিলো আমার কাছে, এইটাও ছিলো মনে হয় ঐ এ্যাল্বামে
লেখক বলেছেন: তুমি চিল হও ?
অক্ষর বলেছেন:
এ্যাল্বামের নাতো জানি না, পিসিতে সেইভ করা ছিলো। কিন্তু এখন নাই। এখন খালি "আমি শুনেছি সেদিন তুমি" এইটা আছে
লেখক বলেছেন: ঐটাও তুমি চিল হও এ্যলবামের গান । আরো অনেক ভালো গান আছে এই এ্যলবামে
অক্ষর বলেছেন:
গান্টা ভালৈ
লেখক বলেছেন: আরেক্টা আছে চিঠি ঐটা বেশি পছন্দের আমার Click This Link
অক্ষর বলেছেন:
লিঙ্ক কৈ?
অক্ষর বলেছেন:
মানে ঐ গানের লিঙ্ক কৈ?
লেখক বলেছেন: এডিট কইরা দিছি , এখন আছে
লেখক বলেছেন: হুমমমমমমমমমমমমমমমমমমমমমম
লেখক বলেছেন: শুনলাম .. সুন্দর গান
তনুজা বলেছেন:
বিমা একটা লিরিক খুজছিলাম (মানুষ ভজ মানুষ ধর....বারী সিদ্দিকী/শ্রাবণ....), গানটার লিন্ক আছে, কিন্তু লিরিক পুরো স্পষ্ট নয় কোথাও জানা থাকলে দিয়েন তো
লেখক বলেছেন: এইতো মুশকিলে পড়লাম .... আমি তো এইগানটার দুটো লাইন বুঝি না । দেখি যতটুকু বুঝি ততটুকুই দিবো নে
লেখক বলেছেন: থ্যাংকু
জিনাত বলেছেন:
হুম মৌসুমীর গান মানেই অন্যরকম ভালো লাগা
লেখক বলেছেন: হুমম
খুশবু বলেছেন:
শুনবো ++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















