বাইসাইকেল চোর ----- [ ফসিলস ]
০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রাবণ ভিজুক বর্ষায়
আর সাবান মাতুক ফর্সায়
বাষ্প জমে চশমায়
হলে পরশ্রীকাতর
মস্তিস্কে স্মৃতির পেচ্ছাপ
লেখে করোটিতে কেচ্ছা
মা-বোন হয়েছে বেশ্যা
আমি বাইসাইকেল চোর
বয়েস তের থেকে উনিশ
চয়েস চোর হবি না খুনি
কে যে মরা কে শকুনি
ফালতু চিরুনি তল্লাশ
চোরাই বাইসাইকেল সিটে
পারি তোমাকে লিফট দিতে
যৌনতা দেবো ফ্রীতে
যদি সতীত্ব না চাস
বাইসাইকেল চোর
যেও সাবধানে দোকানে
যে সব মাল পাবে ওখানে
সব আমার থেকেই কেনা
কারন উৎপাদন বন্ধ
কেন্দ্রীয় অর্থনীতি
ব্যস্ত আগলাতে সম্প্রীতি
শুনে ভাষনের এমপিথ্রি
রোমাঞ্চিত ত্বকরন্ধ্র
খিস্তি খেউড় অশ্রাব্য
মিশছে নোংরা হচ্ছে কাব্য
ঐতিহ্য পুজো পাব্বনে
স্পন্সর যত তাবড়
দোহাই খোদার ওয়াস্তা
পিসফুলি করে নি নাস্তা
আহা ডালপুড়িটা খাস্তা
দিই টিকিয়াতে কামড়
বাইসাইকেল চোর
সাম্যবাদী উঞ্ছবৃত্তি
কারন চোখ টানে সম্মৃদ্ধি
টুকে টুকে টুকে মুখস্থতে
পরীক্ষা আসান
সব প্রশ্নকর্তাই প্রাইভেট
হয়ে দেয় সাজেশান আই বেট
আহা জেরক্স বুদ্ধি জেরক্স সত্ত্বা
বারোয়ারি সামান
পাকড়াতে পারো বামাল
তবে কনসিকোয়েন্সটা সামাল
দিতে পারবে কি পারবে না
ভেবে পুলিশ সেজো ভাই
ক্যাটালগটা দেখো বরং
বলো পছন্দ কোন গড়ন
কম দামে পুষ্টি ফুল সন্তুষ্টি
মাল কেনো চোরাই
বাইসাইকেল চোর
বাইসাইকেল চোর
* ব্লগার 'হাসান মাহবুব'কে উৎসর্গ করা হইলো ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন