আমার প্রিয় পোস্ট
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- ভয় কি মরণে : মুকুন্দ দাসের গণসঙ্গীত - আবু নাঈম
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- গানপাগলাদের ( আরণ্যক, হাসান মাহবুব, নকীব, সুদীপ্ত, বি.মা, আরো যারা আছেন) - অমি রহমান পিয়াল
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- টেকনো আর ইলেকট্রনিকা :: খারাপ না, চলে - শূন্য আরণ্যক
- পুত্রের দোষ স্বীকার ( বিমা ছাড়া অন্য সবার জন্য উৎসর্গীকৃত !!!!!!!!!!!!!!!! - মেহবুবা
- নারী অবমাননাকারী উইকি বিকৃতিকারী ছাগুরামের বড় বড় বুলি - ঠুকেমারি
- শুভ জন্মদিন: শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- ব্লগে ব্যক্তিগত আলাপচারিতা তুলে দেওয়া কি ঠিক? - ফিউশন ফাইভ
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- কবি ভিশোয়া সিমবোরস্কা ও তাঁর কবিতা - নকীবুল বারী
- আমরা বিজয় দেখেছি খালি চোখে - আমরা বিজয় দেখছি দূরবীনে ! - মনজুরুল হক
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- এন্টি গল্প > প্রাতঃকালে ঈশ্বরদর্শন > - মনজুরুল হক
- রাজাকার, জামাত এবং ইত্যাদি.... - অমি রহমান পিয়াল
- হট এন্ড স্পাইসি স্নো হোয়াইট কেক ফর বিমা
- আউলা
- ইচ্ছাঘুড়ি'র শুভ জন্মদিন - েজবীন
- শুভ জন্মদিন বিমা (বিষাক্ত মানুষ) - রাশেদ
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- নিয়োগ বিজ্ঞপ্তি-১ উৎসর্গ (প্রতু,রাশেদ, নাদান,সাইফুর,সামী,বিমা,মানুষ) - রুধীণ
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- আমরা মহল্লায় আছি , লাগলে মিসকল দিয়েন ( এ-টিমের জন্মদিন, হোসেইনের শুভেচ্ছা ) - হোসেইন
- প্রবাস জীবনে - ৩ (নেকু দৈ রেসিপি) - এস্কিমো
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- প্রজাপতি’টা (ব্লগে, গান পাগল বিষাক্ত মানুষ কে)
- কাল্বেলা
- লুটপাট- জেমস (উৎসর্গ- বিষাক্ত মানুষ) - হমপগ্র
- Another Brick in the Wall--Pink Floyd - রাশেদ
- আমাদের বিমার গাওয়া (বিষাক্ত মানুষ) একটি গান। (এ্যালবাম স্বপ্নচূড়া -২) ও আমার একটি কবিতা। - নাদান
- বিমা রে মাইকে ধন্যবাদ............
- েজবীন
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- গনপ্রজান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ কি এবং যুদ্ধাপরাধী কারা? - এস্কিমো
- বিজ্ঞাপনোষ্টালজিয়া ... - অলৌকিক হাসান
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
যা চেয়েছি, যা পাবো না ----- সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭
- কী চাও আমার কাছে ?
- কিছু তো চাইনি আমি !
- চাওনি তা ঠিক ।
তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও ?
- জানি না । ওদিকে দ্যাখো ...
রোদ্দুরে রুপোর মতো জল
তোমার চোখের মতো দূরবর্তী নৌকো
চর্তুদিকে তোমাকেই দেখা।
- সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে ?
- মনে হয় তুমি দেবী
- আমি দেবী নই ।
- তুমি তো জানো না তুমি কে !
- কে আমি !
- তুমি সরস্বতী
শব্দটির মূল অর্থে যদিও মানবী
তাই কাছাকাছি পাওয়া
মাঝে মাঝে নারী নামে ডাকি
- হাসি পায় শুনে
যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয় ?
- অনেকটা ঠিক । যখন যা মনে আসে...
কেন মনে আসে ?
- কী চাও, বলো তো সত্যি ? কথা ঘুরিয়ো না
- আশীর্বাদ !
- আশীর্বাদ ! আমার, না সত্যি যিনি দেবী
- তুমিই তো সেই !
টেবিলের ঐ পাশে ফিকে লাল শাড়ি
আঙ্গুলে ছোঁয়ানো থুতনি,
উঠে এসো
আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত
আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো
খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও
- যথেষ্ট পাগল আছো ! আরও হতে চাও বুঝি ?
- তোমাকে দেখলেই শুধু এরকম,
নয়তো কেমন শান্তশিষ্ট
- না দেখাই ভালো তবে ! তাই নয় ?
- ভালো মন্দ জেনে শুনে যদি এ-জীবন কাটাতুম
তবে সে-জীবন ছিল শালিকের, দোয়েলের
বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর
ইরি ধানে, ধানের পোকার যে-জীবন
- যে জীবন মানুষের ?
- আমি কি মানুষ নাকি ? ছিলাম মানুষ বটে
তোমাকে দেখার আগে
- তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে
অনেকক্ষণ চেয়ে থাকো
পলক পড়ে না
কী দেখো অমন করে ?
- তোমার ভিতরে তুমি,
শাড়ি-সজ্জা খুলে ফেললে তুমি
তারা আড়ালে যে তুমি
- সে কি সত্যি আমি ? না তোমার নিজের কল্পনা ?
- শোন্ খুকী
- এই মাত্র দেবী বললে...
- একই কথা ! কল্পনা আধার যিনি, তিনি দেবী-
তুই সেই নীরা
তোর কাছে আশীর্বাদ চাই
- সে আর এমন কি শক্ত ? এক্ষুনি তা দিতে পারি
- তোমার অনেক আছে, কণা মাত্র দাও
- কী আছে আমার ? জানি না তো
- তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই
- সিঁড়ির ওপরে সেই দেখা
তখন তো বলোনি কিছু ?
আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা
আমারই নিজস্ব, শৈশবের হাওয়া শুধু জানে
- দেবে কি দুঃখের অংশভাগ ?
আমি ধনী হবো
- আমার তো দুঃখ নেই !
দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা
আমাকে রয়েছে ঘিরে
তার কোনো ভাগ হয় না
আমার কী আছে আর, কী দেবো তোমাকে ?
- তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই !
তুমি দেবী, ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি
মাথায় তোমার করতল, আশীর্বাদ...
তবু সেখানেও শেষ নেই
কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি
অস্থির দু'হাত
দশ আঙুলে আঁকড়ে ধরতে চায়
সিংহিনীর মতো ঐ যে তোমার কোমর
অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে
যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি
- পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো
তোমায় কী দিতে পারি ?
- কিছু নয় !
- অভিমান ?
- নাম দাও অভিমান !
- এটা কিন্তু বেশ ! যদি
অসুখের নাম দিই নির্বাসন
না-দেখার নাম দিই অনস্তিত্ব
দূরত্বের নাম দিই অভিমান ?
- কতটুকু দূরত্ব ? কী, মনে পড়ে ?
- কী করে ভাবলে যে ভুলবো ?
- তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি
কপালে পড়েছে চূর্ণ চুল
পাড়ের নক্সায় ঢাকা পা
ওষ্ঠাগ্রে আসন্ন হাসি
এই দৃশ্যে অমরত্ব
তুমি তো জানো না, নীরা,
আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে ।
- সময় কি থেমে থাকবে ? কী চাও আমার কাছে ?
- মৃত্যু ?
-ছিঃ , বলতে নেই
- তবে স্নেহ ? আমি বড় স্নেহের কাঙাল
- পাওনি কি ?
- বুঝতে পারি না ঠিক । বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়
শরীরও সে চায়
তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ ?
- ফের পাগলামি ?
- দেখা দাও ।
- আমিও তোমায় দেখতে চাই ।
- না !
- কেন ?
- বোলো না । কক্ষনো বোলো না আর ঐ কথা
আমি ভয় পাবো ।
এ শুধুই এক দিকের
আমি কে ? সামান্য, অতি নগণ্য, কেউ না
তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে...
- তুমি কবি ?
- তা কি মনে থাকে ? বারবার ভুলে যাই
অবুঝ পুরুষ হয়ে কৃপাপ্রার্থী
- কী চাও আমার কাছে ?
- কিছু নয় । আমার দু'চোখে যদি ধুলো পড়ে
আঁচলের ভাপ দিয়ে মুছে দেবে ?
যা চেয়েছি, যা পাবো না
প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এটা সাগিত্তারিউশ নামক এক রেড ইন্ডিয়ান মার্কিন তরুনীর আঁকা ।
লেখক বলেছেন: Click This Link
অন্যরকম বলেছেন:
খাইছে, এত বড় কোবতে??? :O
লেখক বলেছেন: পুরাটা পড়ো ..... দারুন কবিতা এটা
লেখক বলেছেন: হুমম ... প্রিয় সুনীল
মুক্ত বয়ান বলেছেন:
এইটা কি সুনীলের কবিতা?? বিশাল!! পর্লাম আর প্লাসাইলাম। আপনারে না!! সুনীলরে..
আপনেরে মাইনাস!! এত বড় কবিতা দিলেন কেন!!
++++
লেখক বলেছেন: এইটা গত দুইরাত ধরে ক্রমাগত শুনছি .. শুনছি ... শুনছি
লেখক বলেছেন: ... কদিন ধরে কবিতায় পাইছে ![]()
কবিতা পড়ি আর বুকের ভিতর হু হু করে
নুশেরা বলেছেন:
ঘটনা কী?! হু হু করে ক্যান?
লেখক বলেছেন: বুক থাকলে তো হু হু করারই কথা
মনজুরুল হক বলেছেন:
বিমা বলেছেন: বুক থাকলেই হুহু করারই কথা > অথচ হুহু করা শুনে আমার কানের ভিতর ভোঁ ভোঁ করে
লেখক বলেছেন: কেন কেন !
লেখক বলেছেন: থ্যাংকু
তনুজা বলেছেন:
হু হু করার ব্যাপারটা ভাল লাগল না বেশি হু হু করলে কোচের চেহারাডা মনে করবেন (যিনি আপনারে দৌড়াতে সাহায্য করেন )
আর কবিতায় নজর দেয়ার জন্য অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: কোন কোচের কথা বল্লেন !!!! আমারে তো আপাতত আমার প্রফেসর দৌড়ের উপর রাখছে । ![]()
তনুজা বলেছেন:
জি ধরতে পারছেন ওনার কথাই স্মরণ করেছি, যিনি আপনাকে দৌড়বিদ করে ফেলেছেন যেমন আমার কোচ আমাকে
লেখক বলেছেন: সবখানে একই অবস্থা
লেখক বলেছেন: দেখো ...
অক্ষর বলেছেন:
মহিলা কন্ঠ যার তারে চিন্তে পার্ছি নাটক করে, কিন্তু নাম মনে নাই। কিন্তু ব্যাটাটা কে?
লেখক বলেছেন: মহিলার নাম আমারো মনে নাই । পুরুষটা সম্ভবত টনি ডায়েস
লেখক বলেছেন: কেউ কথা রাখেনি ... পড় নাই !!!!
ক-খ-গ বলেছেন:
২০০৭ এর থিকা শুরু করছি আপনের পোস্টা ঘাটাঘাটি। অনেক কবিতা, গানের লিরিক দিছেন। কোন কোনটা আমার মারাত্মক প্রিয়। আপনেরে টেরাক ভরা ধইন্যাপাতা.......
লেখক বলেছেন: টেরাক পার্ক করার মত যায়গা নাই .. গ্যারেজ ভাঙ্গতে হৈবো
লেখক বলেছেন: হুমমম ..... খবর কি তোর !
লেখক বলেছেন: কামাল ভাই .... আছেন তো সুখে ... বিমা হইলে বুঝতেন দৌড় কাকে বলে । সুনীল হইলে বুঝতেন বরুণা হারানোর কষ্ট
শওকত হোসেন মাসুম বলেছেন:
- ভালো মন্দ জেনে শুনে যদি এ-জীবন কাটাতুমতবে সে-জীবন ছিল শালিকের, দোয়েলের
বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর
ইরি ধানে, ধানের পোকার যে-জীবন
এই লাইনগুলো আমা বহু পছন্দ।
কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি
অস্থির দু'হাত
দশ আঙুলে আঁকড়ে ধরতে চায়
সিংহিনীর মতো ঐ যে তোমার কোমর
অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে
যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি
- পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো
আর এই লাইনগুলার কথা আর বললাম না।
বিমা, হুহু করে কেন। দেশে আসো, সব ঠিক হইয়া যাইবো
লেখক বলেছেন: পুরোটা কবিতাই লা জবাব। জীবন ..... জীবন রে
দেশে আসলেই যে সব ঠিক হবে সেই ভরসাও তো পাচ্ছি না মাসুম ভাই
জানা বলেছেন:
বুকের ভেতর সবার হু হু করে না অথবা সবাই এই অসাধারণ অনুভূতির যত্ন করে না এবং এমন হু হু অনুভূতি অন্য সবার বুকে সংক্রমণ তৈরী করতে পারে না; আপনি পারেন। তার মানে আপনার হৃদয়ের সুস্থ্যতার সৌন্দর্য্যবোধ আছে।
ভাল থাকবেন।
পছন্দের কবিতাটির জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: এতকিছু তো বুঝি না ।
..... অথবা নুইয়ে পড়া জংলী গাছ দেখলে অনেকের ইচ্ছা হয় .. আহারে , গাছটাকে সোজা করে দেই ।
আপনাকেও অনেক ধন্যবাদ ।
বিহগ বিম্ব বলেছেন:
আহা সু-নীল।
লেখক বলেছেন: হু
কঁাকন বলেছেন:
কি ব্যাপার গানওয়ালা দেখি কবিতা শোনায়
লেখক বলেছেন: নিজে যেটা শুনি তাই শোনাই ।
েজবীন বলেছেন:
পড়লাম... দারুন!!.... শুনে দেখবে পরে... আপাতত পড়ে ভালে লাগাটা থাকুক....এতো মন খারাপ করো না, হতাশ হবার মতো কিছুই হয়নি.... দেশে আসো, ঠিক না হইয়া কই যাইবো ....
লেখক বলেছেন: হুমম (দুইটা ম কিন্তু ! খেয়াল কইরা)
কবিতাটা পড়তে দারুন।
তবে শুনতে কেন জানিনা অতটা নয়।
লেখক বলেছেন: ক্যাসেটের ফিতা আটকায় গেছে । আপাতত কবিতার বই নিয়া বসছি তাই
শওকত হোসেন মাসুম বলেছেন:
নিজে উপস্থিত থাকলে অনেক কিছু সহজ হয়ে যায। দেশে আসো। আমরা তো আছিই।
লেখক বলেছেন: চিন্তা তো শুধু একটা না বদ্দা । 'জীবনটা আনন্দদায়ক কিছু না' এইটা আমার এক বন্ধু বলছিলো কথায় কথায় ... প্রতিদিন কথাটার সত্যতা উপলদ্ধি করি ।
আপনার সামান্য ছোট আশ্বাস আমারে অনেক শক্তি দেয় মাসুম ভাই
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
কেমন আছেন।
লেখক বলেছেন: 'ভালো আছি' বলার মত ভালো আছি
লেখক বলেছেন: ভাল আছি মেহবুবা আপা ।
জেরী বলেছেন:
কেউ কথা রাখেনি ...পড়ছি। তবে এটাও ভালো লেগেছে
লেখক বলেছেন: : )
সিনথিয়া জামান বলেছেন:
কি খবর আপনার? গান বাদ দিয়ে হঠাৎ কবিতা....?
লেখক বলেছেন: গান দিবো আবার ... দেখি
সহেলী বলেছেন:
তোমার নামে রিপোর্ট করতে হবে ; ইমোশনাল করে দেয়ার অপরাধে । প্রিয়তে নিতে চাইছি না , তবু যাচ্ছে ।
লেখক বলেছেন: হা হা হা .. আমি তো বুঝি নাই এইভাবে সবাই ধরে ফেলবে .. নইলে চেপে যেতাম
রন্টি চৌধুরী বলেছেন:
যা চেয়েছি তা পাব।
লেখক বলেছেন: তাই নাকি !
অমাবশ্যার চাঁদ বলেছেন:
এক কথায় দারুন!!! +++
লেখক বলেছেন: হু
নুশেরা বলেছেন:
বুকের ভিতর হু-হু কি কুহু-কুহু'র দিকে টার্ন নিছে?
লেখক বলেছেন: হা হা .... না এখনো টার্ন নেয় নাই । ![]()
লেখক বলেছেন: কথাবার্তা দিয়াই তো কবিতা হয় ।
আপ্নারে ম্যালাদিন পরে দেখলাম
লেখক বলেছেন: কবে যাব এখনো জানি না ঠিক । তবে এ বছরই যাবো
সোজা কথা বলেছেন:
এটার আবৃত্তি শুনেছিলাম নাসিম আহমেদ এবং শায়লা আহমেদের যুগল কণ্ঠে। বেশ আগে । একটি মাত্র এলবাম ছিল তাদের । অসম্ভব ভালো লেগেছিল। অনেক খুজেও আর পেলাম না নাসিম আহমেদ কে। পরে শিমুল মুস্তাফা ও বোধহয় করেছিল কার সঙ্গে ( যথারীতি অসহ্য মনোটোনাস কাটাকাটা স্টাইলে) ।প্রিয়তে রাখলাম।
+++
লেখক বলেছেন: কবিতার সাথে সখ্য ছিল না কখনো আগে... নাসিম আহমেদ, শায়লা আহমেদ কাউকেই চিনি না , আপনার কথা শুনে তাদের আবৃত্তিটাও শুনতে ইচ্ছে করছে ।
শিমুলের সব কবিতাই একই ধারায় বলে যাওয়া মাঝে মাঝে হতাশ করে ।
লেখক বলেছেন: ঘুমাও গিয়া তাইলে
নিবিড় অভ্র বলেছেন:
সালাম ভাইসাব! কেমন আছেন!
লেখক বলেছেন: জ্বী , আলহামদুলিল্লাহ ভাল আছি
জয়িতা বলেছেন:
অনেকদিন পর লগ ইন না করে পারলাম না।ফাটাফাটি কবিতা।ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা সকালবেলায় পড়ার সুযোগ হলো বলে।
লেখক বলেছেন: আমিও ধন্য হৈলাম
চানাচুর বলেছেন:
"ঘুম থেকে উঠে জেগে তোমার আলো দেখে কেটে যায় কতটা সময়".......এই গানটা কে গেয়েছে বলেন তো বিষাক্ত ভাইয়া।
লেখক বলেছেন: হবে কোন বিখ্যাত গায়ক । ঠিক মনে পড়ছে না।
লেখক বলেছেন: তুমি নিজেই এক্টা ফেল্টু । নিউটনের নামই মনে করতে পারো না... উনার মত বিখ্যাত লোকের নাম কিভাবে মনে রাখবা!
লেখক বলেছেন:
লেখক বলেছেন: হুমম
লেখক বলেছেন: গুড গুড
লেখক বলেছেন: ভালো আছি । আপনার পরীক্ষার কি অবস্থা ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















কোবতে ফালাও, তোমার ছবি সুন্দর হইসে !!