আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

কুর্কুমা বাটো মেন্দি বাটো ----- ৩

১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৩৬

শেয়ারঃ
0 0 0

বিয়ের আগের দিন সকাল সাড়ে সাতটার বাসে চড়ে রওনা দিলাম কোশালিনের উদ্দেশ্যে। সাথে একটা ছোট ব্যাগ আর ডজনখানেক সফর সঙ্গিনী , প্রায় নয় ঘন্টার জার্নি খুব মেজাজ খারাপ নিয়ে শুরু হলো , বাস ভর্তি লোকজন কিন্তু সুন্দরী সফর সঙ্গিনী নাই একটাও। সুন্দরী তো দুরের কথা ত্রিশের নিচেই কেউ নাই। জানলা দিয়ে বাইরের প্রাকৃতির ফটু তুলতে তুলতে পুরাটা রাস্তা কাটাইলাম। বাইরে মন খারাপ করা থেমে থেমে ঝিরঝির বৃষ্টি, এরমধ্যেই বিকাল সাড়ে চারটায় কোশালিন নামলাম। একেবারে উত্তরের মফস্বল শহর একটা, ছয় কিলোমিটার দুরেই বালটিক সাগর, শহরটা ছিমছাম সুন্দর এবং তুলনামূলক বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। লোকজন অনেক কম এবং চমৎকার চমৎকার স্ক্যান্ডিনেভিয়ান ধাচের বাড়ি-ঘর সারা শহর জুড়ে।

ফোন দিলাম লীনাকে, উচ্ছসিত কন্ঠে বললো -
- যাস্ট সাত মিনিট অপেক্ষা করো দোস্তো আমি আসছি ।
বলেই ফোন রেখে দিলো, একটা সিগারেট ধরিয়ে চিন্তা করতে থাকলাম সাত মিনিট আবার কি রকম হিসাব !
ঘড়ি ধরে সাত মিনিটের মাথায় দুরে লীনাকে গাড়ি থেকে নামতে দেখা গেলো, লীনার কোকড়া চুলের রং বদলে গেছে ইতিমধ্যে, আগে হালকা বাদামী ছিলো এখন লালচে কমলা। কিছু বুঝে উঠার আগেই আশপাশ কাঁপিয়ে চিৎকার করে আমার উপর ঝাপিয়ে পড়ে তার শহরে স্বাগতম জানালো।
বাসায় যাবার পুরোটা পথে বকবক করে আশেপাশের জায়গাগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে থাকলো। গাড়ি থেকে নামলাম একটা ছিমছাম চারতলা বাড়ির সামনে, এলাকাটা একটু পাহাড়ী উঁচু নিচু রাস্তা কিন্তু বেশ ছিমছাম। নেমেই গেটের ভিতর শেফার্ডের সাথে আমার ভালো মতন পরিচয় করিয়ে দিলো । ঘরে ঢুকে সিড়ি বেয়ে উপরে ওঠার সময় দোতালায় ফিসফিস করে বললো এইটা আমার বাবার ফ্লোর এখানে কখনো শব্দ করবা না, বাবার হার্টের সমস্যা আছে। তিনতলায় তিনটা বিশাল বিশাল বেড রুম । এরমধ্যে একটাতে আমাকে ঢুকিয়ে ম্যাট্রেসের উপর একটা স্লিপিং ব্যাগ দেখিয়ে বললো,
- এখানে তুমি ঘুমাবা । তোমার ব্যাগ রেখে উপরে চলো..
ব্যাগ রেখে চারতলায় গিয়ে দেখি পাঁচ ছয়জন ছেলে-মেয়ে তুমুল আড্ডা দিচ্ছে। সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে লীনা বললো,
- এই ফ্রীজে যত কিছু আছে , এবং ঐপাশে যত খাবার আছে এবং কাবার্ডের উপর যত সিগারেট আছে সব আমার বন্ধুদের জন্য মানে তোমাদের সবার জন্য সুতরাং যখন যা লাগবে যাস্ট নিয়ে খেয়ে ফেলবা, কাউকে জিজ্ঞাসা করার কিছু নাই । আর ভাল কথা , আমি জানি তুমি পোর্ক খাও না সুতরাং ফ্রীজে পোর্কের তৈরী কোন খাবার নাই , নিশ্চিন্তে সব খেতে পারো। আরেকটা কথা এই রুমে যতখুশী সিগারেট খেতে পারবা কিন্তু ব্যালকনিতে সিগারেট খাওয়া নিষেধ।
সেখানেই আড্ডায় জমে গেলাম, একজন একজন করে আরো কয়েকজন এসে যোগ দিতে থাকলো। সন্ধ্যে নয়টার দিকে সবাই মিলে ঠিক করলো সাগর পাড়ে যাবে । হৈ হৈ করে সবকটা মিলে তিনটা গাড়ি বোঝাই করে বালটিকের পাড়ে রওনা দিলাম। লীনা আমাকে তার গাড়িতে নিলো, গাড়ি চালাতে চালাতে চিৎকার করে গান গাচ্ছিলো সারা রাস্তায়, একসময় আমাকে বললো,
- তোমাদের দেশি একটা গান শোনাও। মিনমিন করে গাইলে হবে না আমার মত গলা ছেড়ে গাইতে হবে, শুরু করো ।
বেচারী তখনো জানে নাই আমি কি জিনিস ! হেড়ে গলায় গান গাওয়া আমার কাছে ওয়ান-টু'র ব্যাপার।
শুরু করলাম হ্যাপী আকন্দের 'চলো না ঘুরে আসি' দিয়ে শেষ হতেই হাইওয়ের পাশে ঘ্যাচ করে গাড়ি থামিয়ে লীনা বললো ,
- ঐ ব্যাটা ! তুমি কি গান গাও নাকি !! আগে বল্লা না কেন !!! যাইহোক , গানটা মারাত্মক লাগছে আমার এই নাও তোমার পুরষ্কার বলে আমার হাতে এক প্যাকেট মার্লবরো ধরিয়ে দিয়ে বললো আরেকটা শুরু করো ।

মিনিট পনের পরে সাগরে কাছে পৌছলাম, সাগর দেখা যাচ্ছে না কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস বুঝিয়ে দিচ্ছে সাগরের উপস্থিতি। দু'মিনিট হেঁটেই পুরনো বন্ধুর দেখা মিললো, বালটিক সাগর । হালকা কাপড় পড়ে চলে আসছিলাম আমি প্রচন্ড ঠান্ডা বাতাসে ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। ওদিকে বিয়ের কনে বালুর উপর তার আরেক বন্ধুর সাথে জুডো শুরু করে দিয়েছে। পরের দিন এই মেয়ের বিয়ে কে বলবে !

বাসায় ফিরে লীনা বন্ধুদের নিয়ে পাড়া দেখাতে বের হলো, প্রতিটা গলি প্রতিটা বাসা নিয়ে তার শৈশবের অনেক গল্প। তার ছোট বেলার খেলার মাঠ , মাঠের পাশে বিরাট গাছে ছোটবেলার গাছবাড়ি। বড় এক পাথরের উপর মাথা ফাটিয়ে ফেলার সেই পাথরটা। মাথার উপর তখন হাজার তারার রাতের আকাশ। হৈ-হুল্লোর করতে করতে আবার সব বাসায় ফিরলাম, বাসায় ফিরে চরতলার হলরুমে আবার আড্ডা শুরু হলো । এমন সময় লীনার বাবা আড্ডায় হাজির হলো । ৫৪ বছর বয়সী পেটানো শরীরের ভদ্রলোক। গমগম স্বরে সবাইকে 'দোব্রে ভিয়েচর' জানালো। একটা চেয়ার ছেড়ে দেয়া হলো উনার জন্য, লীনার বাবা আসার পর আড্ডার ভলিউম একটু নেমে গিয়েছিলো । উনি হাসি মুখে বললো - তোমরা ভলিউম কমিয়ে দিলে কেন ? আমি কিন্তু এখনো তোমাদের মত তরুন .. অবশ্য শরীরের বয়সটা সামান্য একটু বেড়ে গিয়েছে।
কথা শুনে সবাই আবার চিৎকার চেচামেচি শুরু করলো ।

সবার সাথে টুকটাক কথা বলে আমার কাছে এসে ভদ্রলোক আটকে গেলেন । লীনাকে বললেন ,
- তুই তো কখনো বলিস নাই তোর বাংলাদেশী বন্ধু আছে !!
লীনা দুষ্টামির হাসি দিয়ে বললো,
- এখন বল্লাম ।
আমাকে উনি হাসি মুখে হুকুমের স্বরে বললেন,
- মাই সান , এখানে আমার পাশে তোমার চেয়ারটা নিয়ে আসো, তোমার কাছে আমার অনেক কিছু জানার আছে ।
তারপর প্রায় চল্লিশ মিনিট ধরে আমার সাথে কথা হলো উনার । প্রচন্ড রকমের মেধাবী লোক । বাংলাদেশ সম্পর্কে ভাসা ভাসা জানতেন, আমাকে পেয়ে পুরোটা জেনে নিলেন (উনার সাথে কি কি কথা হয়েছে পুরোটা বলতে গেলে সেটা আরেক পর্বের সমান হবে)।
যাবার সময় বললেন ,
- আমাদের গল্প কিন্তু এখানেই শেষ হয় নাই । আশা করি কাল আমরা আবার আড্ডা দিবো।

একে একে সবাই উঠে ঘুমাতে চলে গেলো । শেষে আমি লীনা আর মারেক নামে লীনার ছোটবেলার এক বন্ধু রইলাম। মারেক ছেলেটা লন্ডন থাকে, বন্ধুর বিয়েতে চলে আসছে এখানে।

এখানে একটা কথা বলে রাখি , পুরো বাড়িতে বয়স্ক লোক বলতে একমাত্র লীনার বাবা। কনের বাড়ি , পরদিন বিয়ে অথচ সারা বাড়ি ভর্তি শুধুমাত্র কনের বন্ধু-বান্ধব । এক ফাঁকে লীনার কাছে তার মায়ের কথা জানতে চাইলাম। লীনা স্বাভাবিক গলায় বললো ,
- আমার বাবা-মা'র ডিভোর্স হয়ে গেছে। আমার ছোট বোনটা মা'র সাথে থাকে, এ শহরেই। আমি হচ্ছি বাবার মেয়ে , বাবা আমার সবকিছু এবং আমিও বাবার সবকিছু। কাল বিয়েতে আমার মা আর ছোট বোনটা আসবে তুমি তখন তাদের দেখতে পাবে।
আমি বোকার মত আরেকটু আগ্রহ দেখালাম ... লীনা বললো,
- না, মা বিয়ে করেনি । আমার ধারনা বাবা-মা দু'জন দু'জন কে এখনো ভালবাসে, তাও দু'জন আলাদা থাকে। কিন্তু সত্যি কথা হচ্ছে আমার মা একটা প্রচন্ড রকমের উচ্চাকাংখী মহিলা। তার চাহিদার শেষ ছিলো না। আমাদের এই বাড়িটা দেখছো এটা আমার দাদা বানিয়েছে । আমরা দু বোন এখানেই শৈশব কাটিয়েছি তার পরেও বাবাকে মা বাধ্য করেছে শহরের উচ্চবিত্ত এলাকায় আরেকটা বাড়ি কেনার জন্য। বাবা পরে সেখানে বাড়ি বানিয়েছে .... এবং সেই বাড়িতে ওঠার কয়েক মাসের মধ্যেই বাবা-মা'র ছাড়াছাড়ি হয়ে যায়।

পরদিন মেয়েটার বিয়ে, তাই মন খারাপ করা বিষয়টা নিয়ে আর ঘাটালাম না। শুভ রাত্রি বলে ঘুমাতে চলে গেলাম।

......... চলবে

 

প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৪৬
এরশাদ বাদশা বলেছেন: এর লাইগ্যাই কই; পুলাডা কৈ হারাইলো। মউজ মাস্তি এইরম চলতে থাকলে বোধহয় আর পামুই না:(

এই পুস্টে লুকজনের ফটুক দিলেই বোধহয় ভালা হইতো।

আছেন ক্যামন?
১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: আছি কোনরকম । সেই আড্ডার ছবি তোলা হয় নাই আসলে । তখন ক্যামেরা ব্যাগে ছিলো।

খাইতে গেলাম .. খিদা লাগছে।

২. ১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৫৬
সাদা কালো এবং ধূসর বলেছেন: সিরিজের এই পর্বটা সবচে ভাল লাগলো।
ছবিগুলো সুন্দর হয়েছে, গিটারওয়ালা রুমটা কি লীনাদের বাসার?
১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: হুম ... আমি যে রুমে ছিলাম সেখান থেকে তোলা

১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ১৯ শে জুন, ২০০৯ রাত ১২:২৮
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: এই ফ্রীজে যত কিছু আছে , এবং ঐপাশে যত খাবার আছে এবং কাবার্ডের উপর যত সিগারেট আছে সব আমার বন্ধুদের জন্য মানে তোমাদের সবার জন্য সুতরাং যখন যা লাগবে যাস্ট নিয়ে খেয়ে ফেলবা, কাউকে জিজ্ঞাসা করার কিছু নাই

----কি কন। এও সম্ভব।

চলুক।
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: চার দিন ছিলাম সেখানে । তখনো তিন ভাগের একভাগ খাবার থেকে গিয়েছিলো। একগাদা ছেলেপেলে মিলেও শেষ করতে পারে নাই খাবার। তবে সিগারেট দ্বিতীয় দিনেই শেষ ।

৫. ১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৩২
নৈঃশব্দ্যের কোলাহল বলেছেন: পড়ে খুব মজা পেলাম। ভালো থাকবেন।
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ১৯ শে জুন, ২০০৯ রাত ১:৫০
নাজমুল আহমেদ বলেছেন: এই পর্বের লেখাটা ভালৈছে। ছবিগুলোও সুন্দর। প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটা আমাদের দেশের মত।

জলদি জলদি পরের পর্ব দিয়ে দিয়েন। লেইট করবেন না একেবারে।

ভালো থাকবেন বিমা ভাই।

১৯ শে জুন, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: ঠিকাছে তাড়াতাড়ি দিবো নে। থ্যাংকু

৭. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:১৪
চানাচুর বলেছেন: এক পর্বও আমার পড়া হয় নাই :(

ঐ যে এফবির ওই মেয়েটার বিয়ের বর্ণনা?
১৯ শে জুন, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: না , এইটা কোম্পানীগঞ্জে গিয়া এক্টা বিয়া খাইছিলাম... সেই কাহিনী । /:)

৮. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:২৭
চানাচুর বলেছেন: বিষাক্ত ভাইয়া সেইদিন ওই গানটা পেয়ে হাত থেকে পিছলায়া গেল। তবে দশদিনের মধ্যেই ওই গান আপনাকে শুনাবো ইনশাল্লাহ্ :D
১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: ঠিকাছে । অপেক্ষায় বয়া রৈলাম

১৯ শে জুন, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: কারে !

১০. ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৫৮
মমমম১২ বলেছেন: হু তারপর?
বরের কথাও তো কিছু লিখবেন নাকি
কতকাল কারো বিয়েতে যাই নি । বিয়ে খাইতে মন চায়
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: এই যাহ ! এই রাতে তো লীনার প্রেমের সূচনা পর্ব নিয়ে অনেক আলাপ হয়েছিলো । একেবারেই মনে নাই বলতে । ধুর!

১১. ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:০১
কঁাকন বলেছেন: তিন পর্ব হইয়া গেল এখনো তো কুকুর্মা, মেন্দি কিছু কিনলোই না ; বাটা তো দূরের কথা :)

এইরকম একতা স্টাইলে টানেন কেন :(
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: একতা মানে ? একতা এক্সপ্রেস ??!!

১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: জিন্দোব্রে

১৩. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:০৩
সহেলী বলেছেন: ইন্টারেস্টিং অভিজ্ঞতা ! লীনার মা কিভাবে এমন করতে পারে ; অদ্ভুত !
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: আসলেই অদ্ভুত।

১৪. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১০:২৫
অক্ষর বলেছেন: পর্লাম, এখনো স্বাভাবিক লাগতাছে
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: পুরাটাই স্বাভাবিক । অস্বাভাবিক কিছুই নাই

১৫. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:১৮
েজবীন বলেছেন: এই পর্বটা বেশি ভালো লাগছে পড়তে.... হুট করে শেষ হয়নি...:)
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: হু !! /:)

১৬. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৩
মানুষ বলেছেন: কবে যে বিদেশ যামু :(
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: তোমার কপালে মনে হয় আর বিদ্যাশ যাওয়া নাই । একটা সিলেটী কইন্যা দেইখা ঝুলে পড়ো তাইলে লন্ঠন যাইতার্বা। লন্ঠন শহরের নাম শুন্ছো তো ?

১৭. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:২০
চাঙ্কু বলেছেন: মানুষ বলেছেন: কবে যে বিদেশ যামু :

বালটিকের পাড়ে যাইতে মঞ্চায় :(
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: হ .. কবে যে বিদ্যাশ যামু । সেই ৯৮ সালে একবার সাতক্ষিরা গেছিলাম ... তারচেয়ে দুরে আর কোথাও যাই নাই ।

বালটিকে যাইয়া কি কর্বা ?

১৮. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৩
মানুষ বলেছেন: বাল টিক নামটা অশ্লীল
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: এক দেশের বুলি আরেক দেশের গালি ।

ওয়ারশ তে একটা রেস্টুরেন্ট দেখছিলাম নাম 'pootki' :|

১৯. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৭
চাঙ্কু বলেছেন: আমিতো আমাগো গেরামের বাইরেই কুন দিন যাই নাই :(

বালটিকে যাইয়া বরফ ঠান্ডা পানি সাতার কাটমু । কইতে পারুম "বিদেশী সাগরে সাঁতার কাটছি " :P:P
১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: হ... আর পিপাসা পাইলে ঠান্ডা পানিতে চিনি দিয়া সরবত বানায় খাওন যাইবে , আলাদা কইরা বরফ দিতে হবে না :D

২০. ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:০২
নীল-দর্পণ বলেছেন: আগের একটা পর্ব মনে হয় পড়ছিলাম। এই পর্বটা অনেক ভাল লাগল
২৩ শে জুন, ২০০৯ ভোর ৪:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩৬
নিবিড় অভ্র বলেছেন: আহা! এইরকম বিয়ে আসলেই খাওয়া দরকার.....

""কনের বাড়ি , পরদিন বিয়ে অথচ সারা বাড়ি ভর্তি শুধুমাত্র কনের বন্ধু-বান্ধব """

ইশ! কী মজা রে.... আমার বইনের বিয়ার সময় কাম করতে করতে কোমর বাঁকা হইয়া গেছিল /:)
২৩ শে জুন, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: তার্পর ক্যামনে সোজা করছিলা ?

২২. ২২ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১০
কঁাকন বলেছেন: একতা কাপুর
স্টারপ্লাস এক্সপ্রেস
২৩ শে জুন, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন: হা হা ,,, বুচছি এইবার

২৩. ২২ শে জুন, ২০০৯ রাত ১১:৪৪
তারার হাসি বলেছেন:
ঠান্ডায় তোমাকে ঠকঠক করে কাঁপতে হচ্ছে কেন ?
শীত ব্যাটা তোমাকে খুঁজে পেয়েছে ? :)
২৩ শে জুন, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন: হু ... শুধু আমাকেই পাইছিলো :(

২৩ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: কি হৈলো আবার !

২৫. ২৩ শে জুন, ২০০৯ দুপুর ১:০০
জয়িতা বলেছেন: ভালো লাগছে তোমার আনন্দ ভ্রমনের গল্প পড়তে।আ কেমন?এতদিন পর পর পুষ্ট দেও কেন?আইলসা হয়ে গেছ নাকি?
২৫ শে জুন, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: ঝামেলায় আছি গো আফা

২৬. ২৪ শে জুন, ২০০৯ সকাল ৭:৫০
মমমম১২ বলেছেন: আসল কাহানীই ভুলে যায়!! ধুর
২৫ শে জুন, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: ভুলে মিসটেক হয়া গেছে ।

২৭. ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫১
দোলাহাসান বলেছেন: ভাল লাগল:).....তারপরের গুলি কই:(....
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:০৯

লেখক বলেছেন: আলসামি লাগে লেখতে :D

আপনি কেমন আছেন !!! ম্যালাদিন পরে দেখলাম ব্লগে

২৮. ২৯ শে জুন, ২০০৯ ভোর ৬:১৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: চলবে চলবে বলে থেমে আছে কেনো লেখা?!

চাচ্চুওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:০৯

লেখক বলেছেন: আলসামি লাগে রে :(

০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: এই সারছে !!! কোন গানটা যেন !! বয়স হইছে তো ইদানিং কিছু মনে রাখতে পারি না

৩০. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:০৪
রাশেদ বলেছেন: এই সিরিজটা পড়া হয় নাই। দেখি পড়ুম। :|
০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: ঠিকাছে পড়িস। তোর ডিফেন্সের কদ্দুর !

০১ লা জুলাই, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন: ও আইচ্চা

৩২. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০২
মোসতফা মনির সৌরভ বলেছেন:

"বংগ আমার জননী আমার.......কোটি কোটি মিলিত কন্ঠে ডাকে যখন আমার দেশ"


এই গানটা অনেক আগে আমি ইন্দ্রানি সেনের কন্ঠে শুনেছিলাম, "বেস্ট অফ ইন্দ্রানি সেন" টাইপের কোন একটা ক্যাসেটে।

গানটা আমার ইন্দ্রানি সেনের কন্ঠে দরকার।
--
পরের পর্ব কবে?

০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: খুজলাম অনেক .. পাইলাম না :(
তবে চেষ্টা জারি থাকবে

৩৩. ০১ লা জুলাই, ২০০৯ ভোর ৬:০৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: আরেকটা কথা - যেহেতু সবকিছু ভোলার রোগে পাইছে, আর যেহেতু এই ইহজনমে করবা না, একটা সুন্দরী সেক্রেটারী রাখলেই পার। পোলিশরা তো দেখতে খুব একটা খারাপ না ;)
০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন:

লা-হাউলা ওয়ালা কুউয়াৎ :P

০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: থ্যাংকু

০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: কাল্কে তাড়াতাড়ি ঘুমায় পরছিলাম। এখন আবার আসলাম

৩৬. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:০৩
ড়ৎশড় বলেছেন: আপনার লিখা পড়ে আর ছবিগুলো দেখে সেখানে যেতে মনে চাচ্ছে।কি মজায় না আছেন আপনারা!

আর আপনার লিখার হাত অসাধারণ।
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: থ্যাংকু :D

আসলে কিন্তু ব্যাপারগুলা এত মজা না । হাজার মাইল দুরে সারাক্ষন যখন দেশের জন্য মন কেমন করবে .. সেই অনুভূতিটা কিন্তু লিখে বোঝাতে পারবো না। এরজন্য ছোটখাটো বিষয়গুলো নিয়ে মেতে থাকাই বুদ্ধিমানের কাজ। দেশান্তরী জিনিসটা কিন্তু সুখকর কিছু না

৩৭. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:০৯
পারভেজ বলেছেন: পড়তে খুব ভালো লাগছে।
তবে আধুনিক নাগরিক জীবনের ধাঁচটা সব দেশেই বোধহয় কমবেশী সমান। লীনার মায়ের মতো এদেশেও আছে বৈকি।
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: সে আর বলতে !

৩৮. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:১০
শান্তির দেবদূত বলেছেন: নানা ধরনের মানুষ নিয়ে আমার ভাবতে ভাল লাগে ... কত অদ্ভুত অদ্ভুত মানুষ দুনিয়া জুড়ে !

তিন পর্ব একসাথে পড়ে ফেললাম, অসাধারন লাগলো ....পরের পর্বে জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি ......
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: লিখবো শিঘ্রিই

৩৯. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৩:৫৩
কঁাকন বলেছেন: চলবে লিখা থামায় রাখসেন কেন :(
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০০

লেখক বলেছেন: ভাল্লাগে না

৪০. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:২৮
নিবিড় অভ্র বলেছেন: আর পোস্ট কই??? :-*

বিয়া কি এই পর্বে আইসাই থাইমা গেছিল?? /:)
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০১

লেখক বলেছেন: /:)

৪১. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:৪১
কাঠগোলাপ বলেছেন: কঁাকন বলেছেন: চলবে লিখা থামায় রাখসেন কেন ...সেই! কবে চলবে... :(
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: কে রে এটা !

৪২. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:০৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার ব্লগে আসলাম গান শুনবো আশায়। নতুন কোন গানের পোষ্ট নাই। বিমা গান চাই, গান
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০২

লেখক বলেছেন: আচ্ছা গান দিবো নে

৪৩. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তুমি দেখি এখনো ঝিমাও!!!!!!!!! >:P >:p


গানটা শুনেছো?
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৪

লেখক বলেছেন: হুমম .. গান শুনছিলাম । ডিপ পার্পল, রেইনবো, ডিও ... জীবনের প্রথম দিকে শোনা ইংরেজী গানগুলো পিয়াল ভাই খোমাখাতায় দিয়ে নস্টালজিক বানায় দিলো

০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৪

লেখক বলেছেন: না .. বিয়া তো শুরুই হয় নাই

৪৫. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ধুর, আমি বাংলা গানের কথা বলছিলাম।

ভালো কথা গানটান পোষ্টাও না কেনো আর ? :(
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৯

লেখক বলেছেন: ও আচ্ছা !!!! সেই পুকুর জলে সাতার দিও !!!
ইউটু্বে খুজলাম তো .. পেলাম না :(
লিংক দে

৪৬. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:১৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: পুকুর জলে সাঁতার না দিঘীর জলে সাঁতার (গররররররররররর)

পাও নি!! বলো কি! আমিতো আমার ব্লগের পোষ্টে দিলাম, সবাই পেয়েছে। আর লিংকতো তোমাকে সকালেই এফ.বি. তে দিলাম! :(

Click This Link
০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩১

লেখক বলেছেন: :D
সুন্দর গান । থ্যাংকু

৪৭. ০৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫৭
ফারহান দাউদ বলেছেন: ডিও? হেহে, হোলি ডাইভার, আহা সেইরকম:)
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৫১

লেখক বলেছেন: হ

০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: লিখুম

৪৯. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৪৯
দূরন্ত বলেছেন: পড়লাম।। পরের পর্বের অপেক্ষায় আছি....
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৮:১৩

লেখক বলেছেন: ঠিকাছে

৫০. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৬
নুশেরা বলেছেন: "উনার সাথে কি কি কথা হয়েছে পুরোটা বলতে গেলে সেটা আরেক পর্বের সমান হবে"

কুর্কুমা বাটাবাটি শেষ হইলে (শেষ হওনের কোন লক্ষণ দেখতেছিনা :( ) ঐসব কথাবার্তা নিয়া একটা পর্ব দিয়েন।
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৩

লেখক বলেছেন: ঠিকাছে

৫১. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৩
রুবেল শাহ বলেছেন: দারুন হইছে বস লেখা বড় বলে প্রিন্ট করে নিয়ে যাই বাসায় গিয়ে পড়তে হয় ...................

ভাল লাগা রইল
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৩

লেখক বলেছেন: থ্যাংকু

৫২. ০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লা গ ল......পরেরদিন কি হল কবে যানাবেন?
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৪

লেখক বলেছেন: জানাবো একটু ব্যস্ত আছি

৫৩. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১:৫১
নিবিড় অভ্র বলেছেন: টিং টং!!!!

বাড়িতে কেউ আছেন?? /:)
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৪

লেখক বলেছেন: না নাই /:)

৫৪. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০৪
নীরজন বলেছেন: এই সব কি????

পরের পর্ব দেন না ক্যান???
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৫

লেখক বলেছেন: দিবো দিবো .. একটু ফুসরত পাইয়া নেই

৫৫. ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৭
নিবিড় অভ্র বলেছেন: লেখক বলেছেন: জানাবো একটু ব্যস্ত আছি
লেখক বলেছেন: দিবো দিবো .. একটু ফুসরত পাইয়া নেই ......

আপনে তো বলতেছেন ঠিকাছে, ফুসরত পাইয়া নিয়াই লেখেন। কিন্তু এই ক্লাইম্যাক্সে আইসা দোস্তনীর বিয়া আটকাইয়া রাইখা কি ভাল কাম করতেছেন??? আপনের দোস্তনীর হবু জামাইয়ের অবস্হা কি হইতেছে ভাবছেন সেইটা??? /:)
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: সেইটা তো আসলেই ভাবনার বিষয়

৫৬. ১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১১
সহেলী বলেছেন: আজ কয় তারিখ বিমা ?
গান টান সব নিয়ে পালিয়ে গেলে ?

পুলিশ পাঠিয়ে ধরে আনাতে হবে নাকি ?
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: আর বইল্লেন্না, সেই পোল্যান্ড থিকা চেক রিপাব্লিক, অস্ট্রীয়া, ইতালি ঘুইরা ঢাকা আসতে আসতে দেরি হইয়া গেছে

৫৭. ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৭
নাহিন বলেছেন: তারপর? তারপর?? তারপর???
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: বলুম আস্তে আস্তে

৫৮. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৮
কাঠগোলাপ বলেছেন: ভাই পরের পর্ব কবে দিবেন? /:)
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: দিমুরে ভাই । :(

৫৯. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০০
মেহবুবা বলেছেন: কেমন আছো ? আগে জমিয়ে রাখতে ব্লগ এখন কি ব্যস্ত ?
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: ঢাকায় প্রচন্ড গরমে মারা যাচ্ছি।

একটু ঘুরে ফিরে নেই । তার্পর আবার মাতাবো।
আয়মান কেমন আছে ?

৬০. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৬
নিবিড় অভ্র বলেছেন: টিং টং!!!!!!


এতদিন আপনের পোল্যান্ডের বাসায় নক করছি... দরজা খুলেন নাই.. /:) অহন ফার্মগেট আইসা দরজা নক করতাছি তাও খুলবেন না??? :-*
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: হে হে .. বাসায় তো থাকার টাইম পাই না । পুরা দৌড়ের উপ্রে আছি রে

৬১. ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৩
অরণ্যচারী বলেছেন: এক মাসে নতুন কোন পোস্ট নাই! ঘটনা কি?
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: ট্যুর দিছিলাম । সেই একমাসের ট্যুরের শেষ গন্তব্য ছিলো ঢাকা।

৬২. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৮
হনলুলু বলেছেন: বিমাভাই বান্দরবান ঘুরতে আসবেন না ?
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: তুমি বল্লে তো অবশ্যই আসুম :)

৬৩. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৭
সিনথিয়া জামান বলেছেন: তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে




আমার খুব প্রিয় একটা গান। খুব ছোটবেলায় কলকাতা গিয়ে এই গানটা প্রথম শুনি। গানটা শুনেই দেশে ফিরে আসার জন্য মন কাদঁতে লাগলো! :(
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: কোথায় আছেন এখন ?

৬৪. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৭
সিনথিয়া জামান বলেছেন: দেশের মানুষ, এখনো দেশেই আছি। :)



আপনি?
১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: আমিও দেশের মানুষ দেশেই ফিরে আসছি

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: দেশে বইসা বিদ্যাশি গল্প লেখতে মঞ্চায় না

৬৬. ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: এখনও কি দেশে আছেন? কি মজা:)

গান নিয়ে আগের বিমা ফিরে আসুন
১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: দেশে থাকবো আরো বেশ কিছুমাস :)
কেমন আছেন?

৬৭. ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৭
ভাঙ্গন বলেছেন: লেখেন পরের পর্ব!
১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: লিখুম ... দিরং আছে

৬৮. ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১০
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি ভালো আছি। দেশে কত কত মজা:)

মিস করি:(
১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: হুমম .. এয়ারপোর্ট থেকে ফেরার পথে লবন-মরিচ দেয়া তিন্টা আমড়া খেয়ে শুরু করেছি ... এখনো চলছে সেটা

৬৯. ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২
'লেনিন' বলেছেন: দারুণ সব ঘটনা.. কিন্তু এতো দেরি কেনো? ছোট ছোট আকারে পর্ব চালিয়ে নিন না।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: নিবো ...

৭০. ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আর কয়েন না আমড়ার কথা:( কত দিন আমড়া খাই না
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: দেশে আসবেন কবে !!

২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: দেখলাম .. ধন্যবাদ

৭২. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০৯
পান্থ বিহোস বলেছেন: পরের পর্বের জন্য বসে আছি। কবে পাইমু... (?) :(
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: সবুরে মেওয়া ফলে .. (মেওয়াটা কি জিনিস জিজ্ঞাস কইরেন্না আবার ..)

৭৩. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৭
মমমম১২ বলেছেন: আপনি বেঁচে আছেন দেখে ভাললাগতেছে
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: আপনার কি অবস্তা !

৭৪. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৯
তারার হাসি বলেছেন:
পথ ভুলে মনে হয়...
পরের পর্ব দাও আর দেখো আমাদের শামুক গতি।
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: লিখা লিখি করতে ক্যান জানি আগের মত ভাল্লাগেনা .. আগে তো কোন কাজ ছিলো না ... এখন তো বন্ধুদের সাথে আড্ডা দেয়াটাও একটা ভিষন জরুরি কাজ

৭৫. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪১
নিবিড় অভ্র বলেছেন: আয়হায়!!!!! বিমা ভাই অনলাইনে????// :-/



বিদেশেই আছেন না দেশে ফিরে গেছেন???// :||
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: আমি তো গাইবান্ধা গেছিলাম ১৯৯৮ সালে .... এরচেয়ে বেশি দুর কখনো যাই নাই .. বিদ্যাশ তো দুরের কথা :(

৭৬. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮
দীপান্বিতা বলেছেন: বাঃ! পরেরটা আর এলো না!...আগে ব্যস্ত আর এখন আড্ডা!!!.....:(
২২ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: নাহ .. এবার লিখা শুরু করবোই

৭৭. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:২৯
পান্থ বিহোস বলেছেন:
পরের পর্ব দেন জলদি কইরা। নইলে কিন্তু... নইলে কিন্তু... নইলে কিন্তু.... না, কিচ্ছু না।

পরের পর্ব দেন, ভাই না বালা.......
৭৮. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৪
দীপান্বিতা বলেছেন: আমরা সবাই অপেক্ষায় রইলাম..:)
৭৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৪
মোসতফা মনির সৌরভ বলেছেন: এইটার পরের পর্ব কি ঐ মেয়ের বাচ্চার বিয়ের সময় আসবে?
মোট সময় লেগেছে ১.০২৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুই লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা
ইথাক তোকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ