somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন ঘেউ ঘেউ ( চতুষ্পদ কাব্য , মনুষ্য ভাবনা)

১৩ ই জুলাই, ২০১০ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকে খাবার খুজতেছি , কিছুই পেলামনা । বার দুয়েক ড্রেনের পানি খাবার চেষ্টা করলাম কিন্তু পারলামনা । ড্রেনের পানির মধ্যেও মানুষ এখন কি যে ফালাইয়া রাখে বুঝলামনা । আগেতো এমন ছিলনা । যাই হোক , আমি মোঃপুর থেকে ধানমন্ডি আসলাম একটু ভাল খাবার পাবার আশায় । এখানে নাকি ভাল খাবার খাওয়া ভাল মানুষ থাকে । ভাবছিলাম এখানে আরো বড়ো কসাইয়ের দোকান পাবো, মোঃপুর থেকে বড়ো । মোঃপুরেতো একটু পরপর কসাইয়ের দোকান পাইতাম । আগের মতো হাড় যদিও পাইনা তবুও মাংসের গন্ধে আমার পেট একটু হলেও ভরতো । কিছু দোকানদার দেখলে এমন ভাব করতো যে ওদের ব্যবসা নস্ট করতে আমরা আসি । আরে ভাই , আমরা তো সলিড পিস চাইনা । কিছুদিন আগের কথা তো আরো ভয়ংকর , আমি রাস্তার এক কোনায় শুয়ে ছিলাম । হঠাত এক লুঙ্গি পরা লোক আমাকে লাঠি দিয়ে বেদম বাড়ি মারল। পা আমার ভেঙ্গে গেলো , লোকটা আমার ভাঙ্গা পায়ের গোংগানি শুনে খুব মজা পাইল। কয়েকদিন ভাঙ্গা পা নিয়ে খুব কষ্টো করলাম , তাও লোকটাকে কখনো বদদোয়া করিনি । মানুষ বিনা কারনে মানুষকে মারে আর আমিতো নেড়ী কুত্তা । আমাকে না মারলে মারবে কাকে ?? ঢাকায় আমার রাত কিন্তু ভালই কাটতো । একটু আরামে ডাস্টবিন ঘাটতে পারতাম , রাস্তার টোকাইগুলা থাকতোনা । ওরা অনেকটা আমার মতই, ওদেরকে আমি নিজের থেকে কখনো আলাদা করতে পারিনি,কিছু সময় আমার চেয়ে অনেক করুণ হয় ওদের পরিনতি। হরতাল চলার সময়তো একদিন আমি আর একটা টোকাই পাশাপাশি শুয়ে ছিলাম, একটা মোটা পুলিশ আরো মোটা লাঠি দিয়ে ওকে বাড়ি দিলো। আমি কিন্তু বেচে গেলাম। বেচে গেলাম কারন আমি মানুষ নই। রাতের ঢাকায় একটা মজার ব্যাপার দেখলাম, মোঃপুরে যতোই ভাঙ্গাচুরা বাড়ীই হোক বা দারুন বাড়ি হোক রাতে সব বাসায় লাইট জলে। কিন্তু ধানমন্ডির অনেক বাসা রাতে ফাকা পরে থাকে , একটা বাসায় ও লাইট জলতে দেখিনা । কদিন আগেই ফুটপাতে কিছু লোককে বেশ কস্টে থাকতে দেখলাম, ওদেরকেতো ধানমন্ডির ফাকা বাশাগুলায় রাখা যেতো ।আরো মজার জিনিষ দেখলাম সাত-মসজিদ রোডে একটা গাড়ির মধ্যে খুব সুন্দর মেয়ে ভিনদেশী কুকুরকে আদর করতেছে।আমদের আদর করলে, ভালো খাবার দিলে আমরাও অমন সুন্দর হইতাম ।আমরা কি কম প্রভুভক্ত? মানুষ বড়ই আজব প্রানি । আমরাতো কারন ছাড়া কাওকে কামড় দেইনা। তোমরা কামড়াও। এখন খুব ভয়ে থাকি, কখন যে মানুষ আমাক কামড় দেয়।
জগতের শ্রেষ্ট প্রানি বইলা কথা ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ রাত ১০:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×