somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশের সাংবাদিকতা নিয়ে কিছু কথা /:) ও 'Shattered Glass' নামক অসাধারন একটি মুভির রিভিউ। B-)

১৬ ই মার্চ, ২০১১ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

State of play, millennium trilogy এর তিনটা মুভি এসব সাংবাদিকতা নিয়ে তৈরি। এই মুভিগুলো দেখার পর থেকে সাংবাদিকদের জন্য আমার এক ধরনের শ্রদ্ধা মেশানো অনুভুতি হত। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল তখন একটি পত্রিকাতে সাকিবকে একজন সাবেক খেলোয়াড় নামে খোলা চিঠি দিল। আর সবাই তা পড়ে ছিঃ ছিঃ করতে লাগলো। অনেকেই সাকিবের বিপক্ষে চলে গেল। আমি তখন আসলেই সাংবাদিকদের উপর বিরক্ত হয়ে উঠলাম। নেটে সাংবাদিকতা নিয়ে সার্চ দিতে গিয়ে পেলাম একটি অসাধারন মুভি নাম Shattered Glass। B-)

সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই মুভির কাহিনী সত্যিই মনোমুগ্ধকর। স্টিফেন গ্লাস একজন তরুন সাংবাদিক, অল্প বয়সেই সে অনেক নাম করেছে। সে অনেক ভাল রিপোর্ট করত। সদা হাস্যজ্জল এই লোক সবার সাথেই ভাল ব্যাবহার করত, সে কোন ভুল করলে তা অকপটে স্বীকার করত, সবাই তাকে ভালবাসত। তার ছিল গল্প বলার এক অসাধারন ক্ষমতা। সে তার নিজের যোগ্যতার কারনে The New Republic পত্রিকাতে সহ সম্পাদক নিযুক্ত হয়েছিল, সম্পাদক মাইক তাকে খুবই পছন্দ করত। মালিকের সাথে মতের মিল না হওয়াতে সম্পাদক মাইকের চাকরি চলে যায়। নতুন সম্পাদক ছিল চাঙ্ক। যথারিতি স্টিভ একটি রিপোর্ট করল, সবাই অনেক সুনাম করল তার। সে রিপোর্ট করেছিল একটি কোম্পানি তার প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙ্গার সাথে জড়িত ছোট একটি কম্পিউটার জিনিয়াসকে চাকরি দিয়েছে। তারা ছেলেটির সাথে দেখা করে, তাকে চাকরি দেয়, সেখানে আবার একটি হ্যাকারদের মিলনমেলা হয়েছিল। তারা সবাই ছেলেটিকে রকস্টারের মত সম্মান দিচ্ছিল! যাইহোক তার রিপোর্টের অনেক ফাক ছিল যা এডাম পেনেনবাগ নামের Forbes এর একটি অনলাইন পত্রিকার সাংবাদিক ধরতে পারেন। তিনি ইন্টারনেটে সার্চ করে দেখেন যে ওই কোম্পানি বা ওই হ্যাকারের অস্তিত্ব নেই কোথাও, হ্যাকারদের এমন কোন সম্মেলনও হয়নি। এত বড় একটি কোম্পানি কিন্তু তার কোন কিছু কেউ জানেনা, তার দেয়া সমস্ত সূত্র মিথ্যা, বানোয়াট! যাইহোক স্টিভের নতুন সম্পাদক চাক এসব জালিয়াতি ধরে ফেলে এবং তাকে চাকরি থেকে বহিস্কার করা হয়। পরে চাক দেখতে পায় স্টিভের জীবনে করা ৪১ টি বহুল আলোচিত রিপোর্টের ২৭টি ই ছিল তার বানানো মনগড়া কাহিনী, অথচ তারা কেউ ধরতে পারেনি আগে! B:-)

Shattered Glass (2003)

খুবই সুন্দর একটি মুভি। আশা করি সবাই দেখবেন। :)


এবার আমার পোস্টের দ্বিতীয় অংশে আসি। বিশ্বকাপ শুরুর পর থেকেই আমাদের দেশের একদল লোক সাকিবকে নিয়ে নানান কথা প্রচার শুরু করেছিল। সাংবাদিকরা তাতে ইন্ধন যুগিয়েছে ভাল মত। ভারতের সাথে আগে ব্যাটিং না নেয়া ভুল ছিল, সাকিবের সাথে আশরাফুলের দ্বন্দ্বের কারণে আশরাফুল দলে জায়গা পায় না, হেন তেন! /:) আশরাফুল দলে জায়গা পেয়ে কি ঘোড়ার ডিম করেছে তা আমরা পরে দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে হারার পরে তো পারলে সাকিবকে তারা গিলে খায়! মুলত তিনভাবে সাকিব বিরোধী প্রচার হয়েছে।

১। জনৈক সাবেকের চিঠিঃ
একজন সাবেক খেলয়াড় চিঠি দিল কিন্তু তার কোন নাম নেই। আরে আজব! নাম গোপন করে লিখবে কেন? এমন নাম গোপন করে তো আমি নিজেও নিজেকে সাবেক ক্রিকেটার বলে চালিয়ে দিতে পারি! :P আমরা কি করে বুঝব ওই খোলা চিঠি একজন সাবেক লিখেছেন? X((

২। সাকিব নাকি মদ্ধাঙ্গুলি দেখিয়েছেঃ এই কর্মের জন্য জরিমানা হতে পারে। এর আগেও অনেক ক্রিকেটারকে অশ্লীল অঙ্গভঙ্গি, জাতিগত সাম্প্রদায়িক কথা বলার জন্য আই সি সি জরিমানা করেছে। এখন কথা হচ্ছে এই ছবিতে কোন তারিখ উল্লেখ করা নেই! এটা কবেকার ছবি কে জানে! ই এস পি এন এর বড় বড় ফটোগ্রাফাররা এটা দেখেনি, কিন্তু কোথাকার কে এসে বলে দিল যে, হ্যাঁ সাকিব এটা ঐদিন ই করেছে! আর সাকিব দর্শকদের দেখিয়েছে কিভাবে বুঝলেন? /:) এটা তো সে অন্য কাউকে দেখাতে পারে ফাজলামী করে। আমরা বন্ধুরা তো হর হামেশা এমন ফাজলামী করি। এটা নিয়ে এত হইচই কেন? জিকসেস ভাইয়ের দেয়া পোস্টটি পড়ে দেখতে পারেন। ক্লিক করেন

৩। বাংলা ভিশনে দেখান ভিডিওঃ আয়ারল্যান্ড এর সাথে জিতার পর একটা ২২-২৩ বছরের ছেলেকে আজাইরা প্রশ্ন করার পরে সে মজা করে যেসব উত্তর দিল, তা ওয়েস্ট ইন্ডিজের সাথে হারের পরে দেখানোর অর্থ কি? X(( এ নিয়ে দেয়া টেকি মামুনের পোস্টটি পড়ে দেখতে পারেন, আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ক্লিক করেন

বি ডি আর বিদ্রোহের সময় প্রথম দিকে সব টিভি চ্যানেলে সেনা বাহিনী আর বি ডি আর নিয়ে এমন সব কথা প্রচার হয়েছে যে আমাদের দেশে একটি গৃহ যুদ্ধ লেগে যেতে পারত। সারাদেশে যদি বি ডি আর রা ক্ষেপে গিয়ে বর্ডার ছেড়ে দিত তাহলে কি হত একবার চিন্তা করে দেখুন। X(( কিন্তু একদিন পরেই দেখলাম সব ভিন্ন সংবাদ! এবার সেনা বাহিনী হিরো! যাইহোক খুব কষ্ট পেয়েছিলাম যখন দেখলাম আমাদের দেশের ৫০ জনের উপরে সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। :|

আর ছোট খাট ভুল যদি ধরি তাহলে, রোনালদো মেসি দ্বৈরথ নিয়ে লিখতে গিয়ে একবার একটি সংবাদ পত্রে দেখেছিলাম ব্রাজিলের রোনালদোর ছবি দিয়েছে! :P কিছুদিন আগে দাবাং সিনেমার নায়িকাকে নিয়ে লিখতে গিয়ে সোনাকসি সিনহার ছবির বদলের কার যে ছবি দিল! দেখে আমি আর আমার ছোট ভাই অনেক হাসলাম। :P

আশাকরি সবাই এ ব্যাপারে আমার সাথে একমত হবেন যে, এখন এক একটা সংবাদ পত্র দেখলেই বুঝা যায় এটা অমুক দলের সংবাদপত্র! /:) সাংবাদিকরা চাইলে দেশের জন্য অনেক কিছু করতে পারেন, সরকারের বিভিন্ন অপকর্ম প্রকাশ করার পাশাপাশি ভাল কাজগুলোর প্রশংসা করে দেশের সাম্যবস্থা বজায় রাখতে পারেন। তারা যদি উলটা পালটা সংবাদ পরিবেশন বন্ধ না করেন, তাহলে আজকে মানুষ পুলিশকে যেভাবে ঘৃণা করে অদূর ভবিষ্যতে সাংবাদিকদেরও তেমনি ঘৃণা করবে। আশাকরি সেদিন দেখতে হবে না আমাদের। :|
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×