আমার প্রিয় পোস্ট

পৃথিবীতে সবসময় দুটোজিনিস কাজ করে: লজিক আর এন্টিলজিক। হিমু কাজ করে এন্টিলজিক নিয়ে, মিসির আলি কাজ করে লজিক নিয়ে, আর আমি কাজ করি দুটো নিয়েই। আফসোস এই দুইটার একটা দিয়াও রহস্যকে ভেদ করা যায় না।

বয়স্কদের সরিয়ে দিয়ে যুবতী এবং সুন্দরীদের সবার সামনে ধর্ষন করে । আমার আপন চাচীকেও ওরা ধর্ষন করে ............

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

শেয়ারঃ
0 3 0

আব্দুল হান্নান পিতা : মৃত আঃ রাজ্জাক গ্রাম : মানাউরা ডাকঘর : সালুটিকর বাজার থানা : গোয়াইনঘাট জেলা : সিলেট ভারতীয় নং- ২২৮৭০ গেজেট নং- ২২৪৫ জাতীয় পত্রিকা নং- ২০৭ মুক্তিবার্তা নং- ০৫০১১১০৩১১

উনি একজন মুক্তিযোদ্ধা । নিজের চাচীকে চোখের সামনে ধর্ষিত হতে দেখেছেন এবং সেই চাচী তারপর আত্মহত্যা করেছেন । তারপর মাত্র ১৭বছর বয়সে যুদ্ধে অংশগ্রহণ করেন । তখন তিনি ১০ম শ্রেণির ছাত্র ছিলেন । পাকিদের নির্যাতন সহ্য না করতে পেরে যুদ্ধের ময়দানে নামেন । বিনিময়ে এই লোকটা তার নিজের বাড়ি ছাড়া সব হারালেন । সেসাথে তার ১০একর জায়গা দখল হয়ে যায় । কারণ উনার বাড়িতে আগুন দেয় পাকবাহিনী । উনার জায়গার সব দলিল জ্বলে যায় । কোন রাজাকার জায়গা দখল করেনি । সুযোগ সন্ধানীদের দখলে চলে যায় । উনার এলাকার প‌্রভাবশালী রাজাকার টুনু মিয়া ও গনি মিয়া পালিয়ে যায় এলাকা থেকে এবং স্বাধীনতার ১৫বছর পর নিজেদের এলাকায় ফিরে আসে ।

এই মহান মুক্তিযোদ্ধাকে আমার বন্ধুর বাবা আশ্রয় দেন এবং তিনি তাদের গাড়ি চালান । ৫৫ বছর বয়সী হান্নান ভাইয়ের কাছে যেদিন আমি শুনি পাক এবং রাজাকারদের নির্যাতনের ঘটনা তখন থেকে একটা জিনিস বুঝি ওরা মানুষ না । তাই কাউকে যদি ওদের পক্ষ নিয়ে কথা বলতে দেখি তখন মেজাজ ঠিক রাখতে পারিনা । গালি চলে আসে । এজন্য আমি অনুতপ্ত নই । আমি গালি দিবো ।

উনার মুখে শোনা মা-বোনদের নির্যাতনের কিছু চিত্র তুলে ধরি ।

“৩০/৩১ মার্চ ১৯৭১, ৫০-৬০ জন পাকিস্তানী সৈন্য ৪জন রাজাকার নিয়ে আমার গ্রাম মানাউরাতে আসে । ওদের দেখে যারা পেরেছে পালিয়ে ঝোপ-জঙ্গলে চলে যায় । মহিলাদের এক লাইনে দাঁড় করায় । বয়স্কদের সরিয়ে দিয়ে যুবতী এবং সুন্দরীদের সবার সামনে ধর্ষন করে । আমার আপন চাচীকেও ওরা ধর্ষন করে । আমি শুধু ঝোপের আড়াল থেকে দেখেছি । কিছু করতে পারিনি । তারপর সুন্দরী মেয়েদের ধরে নিয়ে যায় ক্যাম্পে । আমার চাচী আত্মহত্যা করেন ঐদিনই । তারপর আর নিজেকে ধরে রাখতে পারিনি । প্রতিশোধ নেয়ার জন্য যুদ্ধে অংশগ্রহণ করি । ”

তারপর হান্নান ভাই যুদ্ধে অংশগ্রহণ করে । ছাতকের হাদা টিলা ক্যাম্প দখল করে মুক্তিবাহিনী জুলাই মাসে । সেই যুদ্ধ লাগাতার ১১দিন চলে । সেখানের একটা অমানবিক ঘটনা শুনুন উনার মুখে ।

“আমার খুব কষ্ট হয় এই দিন । আমরা হাদা টিলা ক্যাম্প দখল করার পর একটা তালাবদ্ধ ঘর ভেঙে পাই ২০০-২৫০ মেয়ে । সবাই উলঙ্গ । অনেকেই রক্তাক্ত । প্রায় সবারই মাথার চুল কেটে ফেলেছে অথবা ছোট করে ফেলেছে । আমাদেরকে দেখে মেয়েরা একজন আরেকজনের পেছনে লুকানোর চেষ্টা করেছে । আমরা মুক্তিরা গায়ের জামা,গামচা ছুড়ে দেই ওদের দিকে । তারপর এদেরকে ভারতের হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য । সেদিনের পর থেকে আমাদের মাথায় একটা জিনিস ঢুকে আর কোন পাকিস্তানী আত্মসমর্পন করলেও বাঁচতে দিব না । মেরে ফেলবো । আমি এমন মহিলার লাশও দেখেছি যাকে তিন টুকরা করা হয়েছে । মাথা এক জায়গায় । দুই পা দুই জায়গায় বুক পর্যন্ত । স্তন বেয়নেট দিয়ে কেটে ফেলছে ।”

এসব ঘটনা হান্নান ভাই যখন আমাকে বলছিলেন তখন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি । উনিও । এরকম অনেক ঘটনা উনি বলেছেন আজ থেকে দেড় বছর আগে । আমি তখন অন্য নিকে লিখতাম । উনাকে নিয়ে আমি লিখতে চেয়েছিলাম অনেক আগেই । কিন্তু পারিনি । এবার বাসায় গিয়ে উনার স্বাক্ষর নিলাম যুদ্ধাপরাধীদের বিচার চাই ফর্মে । উনি স্বাক্ষর তো দিলেনই । সেসাথে একটা প‌্যাড নিয়ে গেলেন । আফসোস একজন মুক্তিযোদ্ধা স্টেনগানের পরিবর্তে কলম নিয়ে নেমে গেলেন আরেক যুদ্ধে । এই যুদ্ধেও যেন তিনি জয়ী হন সেই কামনা করি ।

এসব ঘটনা শোনার পর ব্লগে যেসব রাজাকার ও পাকিস্তানের সমর্থনকারী দেখি তখন গালি না দিয়ে পারি না । ওদের মা-বোনকে যদি এভাবে কেউ ধর্ষন করতো এবং তারপর স্তন কেটে ফেলতো তখনও কি তারা তাদেরকে সমর্থন করবে ????

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: আমাকে + দিয়ে লাভ নেই। হান্নান ভাইকে দিলে খুশি হব।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: সমব্যাথিত হওয়ায় ধন্যবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: সমব্যাথিত হওয়ায় ধন্যবাদ

৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩
কায়েস মাহমুদ বলেছেন: রাজাকারদের গালি দেওয়া ফরজ।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: সহমত

৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৮
অরণ্যচারী বলেছেন: কিছু বলার নাই। এর পরেও ব্লগে পাকিপন্থী বহু ব্লগার দেখা যায়।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: জানিনা এরা কবে বিবেকবান হবে

৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩
সৌম্য বলেছেন: প্লাস। স্বাধীনতার এতবছর পরেও মানবতার বিরুদ্ধে এই সব জালিমের বিচার হবে না?
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: কে করবে কাদর বিচার? বিচারটাতো এখন হাসির ব্যপার।

৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩০
স্বাধীনতা৭১ বলেছেন: একজন মুক্তিযোদ্ধা স্টেনগানের পরিবর্তে কলম নিয়ে নেমে গেলেন আরেক যুদ্ধে । এই যুদ্ধেও যেন তিনি জয়ী হন সেই কামনা করি ।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: একজন মুক্তিযোদ্ধা স্টেনগানের পরিবর্তে কলম নিয়ে নেমে গেলেন আরেক যুদ্ধে । এই যুদ্ধেও যেন তিনি জয়ী হন সেই কামনা করি

৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
আধারের আলো বলেছেন: এ যুদ্ধেও জয় কামনা করি।হৃদয়ের গভীরের সবটুকু শুভকামনা তার জন্য।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: হান্নান ভাইয়েদের সাথে সাধারন বিবেকবানেরা একত্রিত হলে সবই সম্ভব।

৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
আলমগীর কুমকুম বলেছেন: এইটা ঠিক হয় নাই। নিন্দা জানাইলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ

১০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০
জাতি জানতে চায় বলেছেন: এত জঘন্য অপরাধের যারা বিচার না করে ৩৮ বছর ধরে রাজনীতি করছে, তাদেরও অপরাধীদের সাথে বিচার করা উচিৎ
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: শত হান্নান ভাইয়ের এই আশা পূরন হোক।

১১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
স্পর্শহীন কিছুদিন বলেছেন: হান্নান ভাইকে প্লাস সাথে আপনাকেও।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: আপনার প্লাসকে হান্নান ভাইদের জন্য উৎসর্গ করলাম

১৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৪
আবিরে রাঙ্গানো বলেছেন: পিলাস ১ কোটি টি.............. ঐ হান্নান ভাই কে..
আমি একটা কবিতা লিখেছি এই নিয়ে, দিবো আরেকটু ভালো করে
এডিট করি তারপর। আপনার এই ইনফো আমাকে হেল্প করবে। ধন্যবাদ
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৬
প্রচেত্য বলেছেন: সাবাশ, জোড়ালো কন্ঠ
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: সাহস দেয়ার জন্য ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৫
স্বপ্নকথক বলেছেন: লক্ষ হান্নান, হাজারো চাচীর আর্তি আজও বাংলাদেশের বাতাসে ভাসে।আবারো ধর্ষিত হয়, যখন এই দেশের পতাকা ভাসে ঐ ধর্ষকদের সাইনবোর্ড হিসেবে।

ঘেন্না করি,শতমুখে ধিক্কার জানাই ঐ সব নপুংসকদের,যারা পুরুষত্ব প্রমাণ করতে ধর্ষন করে নিজের মাকে (বাংলাদেশ)।

আপনাকে প্লাস।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০১

লেখক বলেছেন: সুন্দর মন্তব্য। আপনাকেও +।ধন্যবাদ।

১৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৬
আরেফিন জিটি বলেছেন: আব্দুল হান্নানের মত শ্রেষ্ঠ সন্তানকে লাল সালাম। আপনাকে প্লাস।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৪
শফিউল আলম ইমন বলেছেন: কিছু বলার নাই। প্লাস++++++
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৮
নতুন বলেছেন: পাকিস্তানি অনেক লোকের সাথে দেখা হয় পরিচিতি হই

অনেকেই ভাল মানুষ কিন্তু তাদের কে কখনো কাছে টেনে নিতে পারিনি কখনো.....

১৯৭১ কথা মনে হয়ে যায়.............যান এদের দোষতো নাই তবুও এদের কেন জানি কাছে নিতে পারিনা.... পারবো না কোন দিন
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১৩
ডিজিটাল কলম বলেছেন: গায়ে আগুন ধরিয়ে দিলেন.......
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৫

লেখক বলেছেন: এই আগুন বোধহয় নেভার নয়।

২৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এইসব পশুদের সাহায্যকারী রাজাকার আলবদরদের বিচার এই মাটিতে হবেই হবে ।

মানুষকে গালি দিতে ভাবতে হয়, পশুকে না ।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: মানুষকে গালি দিতে ভাবতে হয়, পশুকে না । রাজাকাররা মানুষ না পশু। তাই তাদের গালি দিন।

২৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৫
অক্টোপাস বলেছেন:
জাতি জানতে চায় বলেছেন: এত জঘন্য অপরাধের যারা বিচার না করে ৩৮ বছর ধরে রাজনীতি করছে, তাদেরও অপরাধীদের সাথে বিচার করা উচিৎ ।
--------------------

প্রচন্ড ভাবে সহমত। এদেরই আগে বিচার হওয়া উচিত আগে। এরাই মীরজাফর ও নব্য রাজাকার, বাংলাদেশের সুপ্তঘাতক।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: খাটি চিন্তা করেছেন । ধন্যবাদ

২৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৫
সুবিদ্ বলেছেন: ঐ জালিমদের আর ওদের সহায়তাকারীদের বিচার চাই......
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: আমরাও চাই

২৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৬
বিপ্লব কান্তি বলেছেন: * হুম

হাদা টিলা যুদ্ধ


কি আর করা,

পাকিস রা রাজাকারদের সহায়তায় এত হত্যা করেছে, তবে একটা জিনিস হলো রাজাকাররা ওদের সহায়তা না করলে এত হত্যা হত না।

ওরা তো কিছুই চিনতো না, এমনকি নৌকায় উঠতে পারতো না। রাজাকাররাই ম্যাসেন্জার হয়ে বলতো কোনটা মুক্তির বাড়ি, কোনটা হিন্দুর বাড়ি, কোনটা আ'লীগ কর্মীর বাড়ি ,
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: চমৎকার আইডিয়া দিয়েছেন ভাই, ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৩০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭
মুখ ও মুখোশ বলেছেন: রাজাকারদের বিচার এইবার করতেই হবে

এইবার যদি না পারেন তাহলে জীবনে আর বিচার চাইয়েন না, ভোট কিনার হাতিয়ার বানাইয়েনা, কয়ে দিরাম কিন্তু,,,,,,,,,,,,,,,,,,,,
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: অতএব সরকার সাবধান হইয়া যান কইতাছি।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: হান্নান ভাইকে +

৩২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭
শেহাব বলেছেন: মাথা ব্যাথা করছে।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: কিন্তু সরকারের তো কোন মাথাব্যাথা দেখতাছি না।

৩৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
রাফাত সাদাত বলেছেন: এই সকল বর্বরতার চিত্র আমাদের সকলের সামনে তুলে ধরা উচিৎ। ইতিহাস সবার জানা উচিৎ। ধিক্কার জানাই এই পাশবিকতার। নিন্দা জানাই যারা এসব অপরাধের বিচার নিয়ে রাজনীতির খেলা খেলে।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: সত্য বলেছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৫. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৬
juddhobaaj বলেছেন: বিশাল ভুল হলো রে ভাই!!!

৭১ এর রাজাকার আর একালের রাজাকারের ছাও রা সব গুলা পাকি কুত্তাদের জারজ ছাওয়াল।

এদের কে গালি দিয়ে লাভ নেই।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: ঠিক কইছেন ভাই।

৩৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৮
আইলা বলেছেন: গালিতে কাজ হবে না।

Click This Link
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: কিসের লিংক ভাই?

৩৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৭
জূয়ারি বলেছেন: রাজাকারেরি হল কুত্তাদের জারজ ছাওয়াল।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: অপমানটা ভালো হইলো না। কম হইয়া হগছে।

৩৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৪
ঘুমরাজ বলেছেন: রাজাকার গুলারে ধরাইরা বাইন্ধা মারতে মন চায়।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: খালি মারলেই হইবো না ওগোরে ................ করা লাগবো।

৩৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩
জইন বলেছেন: হান্নান ভাইকে প্লাস, সেই সব মা বোনদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: সহশ্রদ্ধা

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৪১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৭
তারেক.মাহমুদ বলেছেন: রাজাকারের বিচার হবেই,,,,,,,,,,,,,,
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: নিশ্চয় হবে।

৪২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০১
রথে চেপে এলাম বলেছেন: ঐ গুলারে গালি দিয়াও তো মন ভরতাসে না। আর কি দেয়া যায়? দিতে মন্চায় X(
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: যা ইচ্ছা করেন।

৪৩. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫২
জেরী বলেছেন: আগে ও ১৯৭১ নারীদের উপর নিযার্তন করা নিয়ে কোন এক পত্রিকাতে(নামটা মনে নেই) বিজয় দিবসের কোন এক বিশেষ সাময়িকীতে পড়েছিলাম......আরো বিস্তারিতভাবে..ওখানে মোটামোটি যুদ্ধের সময়ের অনেক কথাই উল্লেখ ছিলো ,ঢাবি মেয়েদের হলের কথা ছিলো........এতটা নির্মম আর বিভৎসটা অত্যাচার করেছে....যে পড়বে তারই মন খারাপ হয়ে যাবে
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: সত্যি মন খারাপের বিষয়ই বটে।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: ধেন্যবাদ

৪৫. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
অন্তিম বলেছেন: আর্তনাদ থাকবে আমাদের............কিন্তু বিচার বাস্তবায়ন হবে কবে তা জানি না।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: খোদা মালুম

৪৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৮
কালিদাস কবিয়াল বলেছেন: পোস্টে লাল স্যালুট।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: হান্নান ভাইদেরকে লাল স্যালুট।

৪৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০
ভাবসাধক বলেছেন: ধন্যবাদ, সুন্দর পোস্ট । রাজাকারের বিচার চাই !
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: রাজাকারদের ফাঁসি চাই

৪৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০
তুর্য ০৯ বলেছেন: সুন্দর পোস্ট,এরোকম অনেক ঘটনাই ঘটেছে কিন্তু আজকে আমরা সব ভুলতে বসেছি-এটা খুব দুঃখজনক।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: হাইরে বাঙালি ...........

৪৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: পাকগুলারে খালি যদি একবার পাইতাম
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: তাইলে আমিও আপনের লগে................

৫০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
প‌্যানুয়েল প্রিন্স বলেছেন: আমরা সব ভুইলা এখন কোদনৃত্য দেই তাগো লগে...হায়রে জাতীয়তাবোধ...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: জাতীয়তা বোধ ইন্নালিল্লাহ

৫১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩২
ফুয়াদ০দিনহীন বলেছেন: ++++++++++++++++++++ আপনার এই লেখার কি English translation আছে । থাকলে অনলিনে, আমার পাকিস্থানী ফ্রেন্ড গরে দিতাম , তারা কেমন ছিল নিজেরাই দেখুক । আমি খালি বাংলাদেশী যুদ্ধ অপরাধী না, সারা পাকিস্থান সেনাবাহীনির দোষী ব্যক্তি দের শাস্থি চাই । এভেন, জুলফিকার , ইয়াহিয়া সবাই। জুলফিকার ত জীবিত নাই তার বিরোদ্ধে এটলিষ্ট কোরট থিকা পানিশমেন্ট order দেওয়া হোক। যে সে দোষী ছিল ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ঠিক বলছেন ভাই

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরো বেশ কিছু জায়গার ধর্ষন/নির্যাতনের লেখা ইতিহাস আমি পড়েছি। মোটামুটি ধারণা আছে কি বিভৎষ ছিল সেই ব্যপারগুলো। আপনার লেখাটা পুরোটা পড়তে পারলাম না। আমি এধরনের লেখা শেষ করতে পারি না.......

অনেক ধন্যবাদ বিষয়টি সামনে নিয়ে আসার জন্যে। কৃতজ্ঞতাও।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: আমার ব্লগে আসার জন্য আপনাকেও ধন্যবাদ

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: +++++++++++++++ ফর হান্নান

৫৫. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:০৮
একদমঠিক বলেছেন: ওরা বাংলাদেশে কি করতে এসেছিলো?????? ওদের কোটি কোটি বার মাফ চাওয়া উচিত।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: শুধু মাফ চাইলেই হবে না, নাক ক্ষত দেয়া উচিৎ।

৫৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৮
নকীবুল বারী বলেছেন: রাজাকারদের প্রতি ঘৃণার অগ্নিগিরি
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: রাজাকারদের প্রতি ঘৃণার অগ্নিগিরি

৫৭. ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৩
শাফ্‌ক্বাত বলেছেন: ব্লগের পাকিস্তানপন্থীদের ক্যারিকেচার দেখলে হাসবো না কাঁদবো বুঝতে পারিনা। আজকাল দেখি খুব হিন্দুটাইপ নিক দিয়ে তারা লেখে, যাতে মানুষ তাদের "দাদা" ভাবে আর ছাগু বলে হালি না দেয়।
অবশ্য ধর্ম/জিহাদের নাম ভাঙ্গায়ে যারা ৭১এ পাকিস্তানের ভুমিকাকে হালাল বানাতে চায়, তাদের পক্ষে এই ভন্ডামির অপচেষ্টা খুবই স্বাভাবিক। এরাই পারবে গায়ের জোরে নিজেদের টিকিয়ে রাখতে দরকার হলে রগ-কেটে কল্লা-ফালায়ে "ঝিহাদ" করবে।
এদের গালি দিতে হলে যত নোংরা ভাষা ব্যবহার করা দরকার তেমন শব্দ আজও অভিধানে পয়দা হয়নাই।
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: রাজাকারদের প্রতি ঘৃণার অগ্নিগিরি

৫৮. ০২ রা নভেম্বর, ২০০৯ ভোর ৪:০২
নাফসানিয়াত ফাতেমা বলেছেন: গালাগালি করে কি হবে? এইদেশে রাজাকাররা তো মন্তিমিনিস্টারও হয়েছে, সেটাও আমরা হজম করেছি- রাজাকারদের জদি বিচার হতো তাও একটু সান্তনা পেতাম।
মুক্তিজুদ্ধারা আসলেই দুভাগা, নেমহারাম জাতির জন্য জুদ্ধ করেছে - সবাই মুক্তিজুদ্ধের ইস্যু নিয়ে শুধু পলিটিক্সই করে-১৯৭১ এর পর ৪০ বছর পার হওয়ার পথে--কত সরকার এলো গেলো কিন্তু কেউ বিচার করলো না। আর কখনও করবে বলেও মনে হয় না-- বিচার করে ফেললে ওদের তো রাজনিতির ইস্যু তে ঘাটতি পড়বে।
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: রাজাকারদের প্রতি ঘৃণার অগ্নিগিরি

৫৯. ০২ রা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনাকে এবং হান্নান ভাইকে প্লাস। ঐ রাজাকারগুলা আর তাদের দালালগুলা বলে কিনা, পাকিস্তানি শুয়োরগুলার নির্যাতন আর পাশবিকতা নাকি আন্তর্জাতিকভাবে প্রমানিত না। ঐ শুয়োরগুলাকে ধরে পিটায় আধমরা করে তারপর পাকিস্তানে পাঠায় দেয়া দরকার।
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: রাজাকারদের প্রতি ঘৃণার অগ্নিগিরি

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: +++++++++++++++ ফর হান্নান

১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: ++++++++++++................. ∞ ফর লাইক সকল হান্নান

২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: যারা হান্নআন ভাইকে স্যালুট দিলেন তাদেরকে সালাম। ধন্যবাদ আপনাকে।

৬৩. ১২ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
নিশিবাস বলেছেন: হান্নান ভাই কে লাল স্যালুট।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: যারা হান্নআন ভাইকে স্যালুট দিলেন তাদেরকে সালাম। ধন্যবাদ আপনাকে।

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: ধন্যবাদ

৬৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮
হতবুদ্ধি বলেছেন: জামাতি, ধর্মব্যবসায়ীদের লাত্থি মারো।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: ঠিক বুঝলাম না।

৬৭. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২
একান্ত কথা বলেছেন: হান্নান ভাইকে প্লাস, সেই সব মা বোনদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: হান্নান ভাইকে প্লাস, সেই সব মা বোনদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: হান্নান ভাইকে প্লাস, লাল স্যালুট, সেই সব মা বোনদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

৬৯. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০১
রাজিববাবা বলেছেন: কোন রাজাকার মাইনাস দিসে?বেজন্মা Pakistan গিয়ে মরুক।
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: যারা দেশকে মা বলতে চাইনা, তারাই রাজাকার।

১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৩

লেখক বলেছেন: মনকে শক্ত করুন ঘাতকদের বিরুদ্ধে।

৭২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪২
মাহমুদহাসান বলেছেন: আই জাস্ট কুড নট হেল্প হোল্ডিং আ ফিউ ড্রপ অফ টিয়ারস। স্যালুউট টু দোজ লেডিস, স্যালুউট টু প্রিডম ফাইটারস।
আল্লাহ, আপনি একটিবার কি এদের বিচার করবেন না?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: একদিন এর বিচার হবেই.......

৭৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫০
কগচডড বলেছেন: পাকিস্তান সেনা বাহিনী যখন ৯০ হাজার সৈন্য , রেস কোর্স ময়দানে আত্নসমর্মন করেছিলো, তখন অদের ধইরা ধইরা গুলিতে ঝাঝরা কইরা দেয়া দরকার আছিলো। এতো সৈন্য কিভাবে নিরাপদে দেশ ত্যাগ করেছিলো? ওই সময়ের সেক্টর কমান্ডাররা এই দায় এড়াতে পারেন না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৭৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১০
রাজিয়েল বলেছেন: কগচডড বলেছেন: পাকিস্তান সেনা বাহিনী যখন ৯০ হাজার সৈন্য , রেস কোর্স ময়দানে আত্নসমর্মন করেছিলো, তখন অদের ধইরা ধইরা গুলিতে ঝাঝরা কইরা দেয়া দরকার আছিলো। এতো সৈন্য কিভাবে নিরাপদে দেশ ত্যাগ করেছিলো? ওই সময়ের সেক্টর কমান্ডাররা এই দায় এড়াতে পারেন না।


আপনার জ্ঞ্যানের জন্য বলি: তখন পাকিস্তানের মাটিতে প্রচুর বাঙ্গালী আর্মী অফিসার এবং শেখ মুজিবর রহমান আটক ছিলেন। এছাড়াও ছিল আরব দেশগুলোর চাপ যাদের স্বীকৃতি নব্য বাংলাদেশের অনেক দরকার ছিল। সেকারনে যুদ্ধবন্দী হিসাবে ঐ পাকিস্তানীদের ভারতে পাঠাতে হয়। ইতিহাস ভাল করে জেনে নিতে অনুরোধ করছি।


পোস্টে প্লাস। ঐসব বাঙ্গালীও একইরকম জারজ সন্তান যারা এখনও পাকিস্তানীদের পক্ষে কথা বলে।
০৭ ই মে, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: ঐসব বাঙ্গালীও একইরকম জারজ সন্তান যারা এখনও পাকিস্তানীদের পক্ষে কথা বলে।

০৭ ই মে, ২০১০ রাত ৮:২৪

লেখক বলেছেন: thanks a lot to hannan Vai

০৭ ই মে, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: ঐসব বাঙ্গালীও একইরকম জারজ সন্তান যারা এখনও পাকিস্তানীদের পক্ষে কথা বলে।

৭৬. ২৫ শে মার্চ, ২০১০ সকাল ৯:৪০
রাষ্ট্রপ্রধান বলেছেন: একজন মুক্তিযোদ্ধা স্টেনগানের পরিবর্তে কলম নিয়ে নেমে গেলেন আরেক যুদ্ধে ।



এই যুদ্ধেও যেন তিনি জয়ী হন সেই কামনা করি ।
০৭ ই মে, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: ঐসব বাঙ্গালীও একইরকম জারজ সন্তান যারা এখনও পাকিস্তানীদের পক্ষে কথা বলে।

৭৭. ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:১১
আজম বলেছেন: কি আর বলব....
তাদের প্রতি ঘৃণা আর ঘৃণা...

০৭ ই মে, ২০১০ রাত ৮:২৩

লেখক বলেছেন: তাদের প্রতি ঘৃণা আর ঘৃণা...

৭৮. ০৩ রা মে, ২০১০ ভোর ৪:২০
দাসত্ব বলেছেন: আসলে ৭১ এ যে কি হয়েছিলো আরেকটা ৭১ না হলে আমরা কখনোই বুঝবোনা। মনে হয় যেন , গোলাগুলি করলো , বোমা ফাটালো, ১ পক্ষ হারলো , যুদ্ধ শেষ! সম্পদ হারালে ফিরে পাওয়া যায়, ৭১ অসংখ্য মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে , সেটা আবার ফিরে পাওয়া সম্ভব না। আপনার পোস্টের জন্য ধন্যবাদ।
০৭ ই মে, ২০১০ রাত ৮:২২

লেখক বলেছেন: thank you too

৭৯. ০৭ ই মে, ২০১০ রাত ৮:২৭
রিফাত হোসেন বলেছেন: চিন্তা করি আজ যদি শেখ মুজিবের মেয়েদের ধর্ষণ করত তাহলে হয়ত বীর বাঙ্গালীর হাতে ৯৪ হাজার পাকি সৈন্যদের রক্ত ঝড়ত । কিন্তু শেখ মুজিবের নিজের পরিবারের কিছু হয় নি তাই তারা বেচেঁ গিয়েছে ।
০৭ ই মে, ২০১০ রাত ৮:৩২

লেখক বলেছেন: কথাটা ঠিক স্পষ্ট হলো না। মন্তব্যের জন্যে ধন্যবাদ

৮০. ০৭ ই মে, ২০১০ রাত ৮:৩১
পৃথিবীর আমি বলেছেন: অজস্র + আপনাকে এবং হান্নান ভাইকে।।।
০৭ ই মে, ২০১০ রাত ৮:৩২

লেখক বলেছেন: অজস্র + আপনাকে এবং হান্নান ভাইকে।।

৮১. ১০ ই মে, ২০১০ রাত ৩:২১
মৃনাল বলেছেন: হান্নান ভাইকে ++++++++++++++++++++++++
১৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৮২. ১০ ই মে, ২০১০ রাত ৩:৩৬
'লেনিন' বলেছেন: আমার চাচা মাত্র ১৬বছর বয়সে যুদ্ধে যোগ দেন। তিনি ভারতে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে দেশে এসে অন্যদের ট্রেনিং দেন। তখনকার ছবিতে তাকে দেখলে মনে হয় এইটুকু পিচ্চি কী করে এতো বড় এসএমজি, এসএলআর চালিয়েছে।
১৯ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৮৩. ১৬ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৩
কামাল২০১০ বলেছেন: I WANT TO KILL THOSE "BASTARD" যারা আমাদের উপর এত জগন্ন কাজ করেছে . আমি এই ব্লগ থেকে বলতে চাই , তোমারা যারা রাজাগার , আলবদর , আলশামস মনে রেখো তুমাদের রেহাই নাই কারণ আল্লাহ বলেছেন মানুষ কে খুন করে কেও বাচতে পারেনা আর তুমরাও পারবেনা . তবে খুসি হতাম যদি আমার হাতে কোনো রাজাগার , আলবদর , আলশামস খুন হত ... হে আল্লাহ তুমি তাদের বিচার করিও .....
০৩ রা জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: এইতো বিচার হবে বলে মনে হচ্ছে

৮৪. ০৩ রা জানুয়ারি, ২০১১ সকাল ৮:১২
আমি শুভ্র বলেছেন: দুইটা পাকিস্তানিমনা bastard এই পোস্টে মাইনাস দিছে,
০৭ ই মার্চ, ২০১১ রাত ১০:০৯

লেখক বলেছেন: হা হা হা হা হা.........

৮৫. ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১:১৮
ইলুসন বলেছেন: পাকি আর্মিগুলা তো বাংলাদেশের লোক ছিল না, তাদের আমাদের দেশের লোকের জন্য দরদ না থাকাই স্বাভাবিক। কিন্তু আমি কোন রাজাকাররে সহ্য করতে পারি না। এখন তাদের অনেকেই আমাদের দেশে বড় বড় কথা বলছে, এদের রাস্তার পাগলা কুত্তার মত পিটিয়ে মারা উচিত। এরা আবার একটা রাজনৈতিক দল করে, আর বাংলাদেশের অনেক বেআক্কেল ওই দলটারে সাপোর্টও করে। বি এন পি ওই দলটার সাথে জোট করে। দুর্ভাগ্য আমাদের যে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হান তান বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসল দুইবার কিন্তু কিছুই করল না। একবার তো তারা ওদের সাথে আতাত করেই ক্ষমতায় এসেছিল। গোলাম আজমকে হাসিনা সালাম করছে এমন ছবিও নাকি আছে। ধিক্কার জানাই আওয়ামী লীগকে। আমি যদি একদিনের জন্য দেশের ক্ষমতা পেতাম আগে রাজাকারগুলারে ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে গুলি করে মারতাম।
৮৬. ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৯
chin২ বলেছেন: কুকুরে কামড়ে দিলে আমরাও কি তাদের কামড়ে দেব কি???
বাংলি মহান জাতি...
ভালো থাকুন.........

 

মোট সময় লেগেছে ১.০২৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি জানিনা তবুও লিখি........................
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ