আমার প্রিয় পোস্ট

লজ্জা্য় মুখ দেখাতে পারছি না.... আমরা কি সভ্য জাতি?

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:১৬

শেয়ারঃ
0 0 0


হোয়াট'স গোয়িং অন ইয়র কান্ট্রি?

আগের রাতে ওভারটাইম কাজ করে বাসায় যখন ফিরি তখন রাত আড়াইটা। ঘুমুতে ঘুমুতে সাড়ে তিনটা। তাই সকালে আবার কাজে যেতে খুব আলসেমী লাগছিলো। তবুও যেতে হবে। নয়টা বাজার তিন মিনিট পূর্বে লগ ইন করতে পেরে বেশ খুশীই লাগছিলো। লগ ইন করে স্টাফ রুমের দরজায় পা রেখে গুড মর্নিং বলার সাথে সাথে দেখি সবার হাতে মেট্রো পত্রিকা এবং একসাথে সবাই আমাকে জিঞ্জেস করলো, ''হোয়াট'স গোয়িং অন ইয়র কান্ট্রি''??

তোমারা কি অসভ্য জাতি?

লন্ডন মেট্রো London metro নামে একটি পত্রিকা প্রতিদিন সকালে লন্ডনের রাস্তায় ও টিউব স্টেশনের সামনে বিনামূল্যে বিতরন করা হয়। অত্যন্ত জনপ্রিয় এই পত্রিকাটি সকাল বেলা টিউব ও বাসের প্রায় সকল যাত্রীর হাতে হাতে থাকে, কাজে যেতে যেতে নজর বুলিয়ে নেন তারা। উয়িন্ডি সেই পত্রিকার একটা পাতা বের করে আমাকে দেখিয়ে বললো, তোমরা কি সভ্য জাতি?? মানুষ কখনো এমন একটা নিষ্পাপ শিশুকে এমন নির্দয় ভাবে মারতে পারে? পাশে বসা রুটা সেই ছবিটার দিকে তাকিয়ে বলছে ব্রুটাস!! গোসা, আরভিন, আলমা, শ্যারন বেনজামিন, ডেক্সটার সবাই জিঞ্জেস করছে তোমাদের দেশের সরকার এমন কেনো?? পুলিশ নির্দয় ভাবে একটা শিশুকে পেটাচ্ছে এ দৃশ্য পৃথিবীর কোন সভ্য দেশে ঘটতে পারেনা। তোমাদের দেশে কি মানবতাবোধ টুকুও নেই? এসব পুলিশ কি জানেনা কি ভাবে একটা শিশুর (অপরাধী হলেও) সঙ্গে আচরন করতে হয়। আমি তাকিয়ে আছি ছবিটার দিকে। একটা ১০/১২ বছরের শিশু কি অশায় আতংকগ্রস্থ তার চাহনী। তবুও নির্দয় পুলিশ তাকে বেদম প্রহার করছে। এভাবেই পুলিশ বাংলাদেশের পোষাক শিল্পের অস্থিরতা দূর করার জন্য মাঠে নেমেছে। আমি কি বলবো বা বলা উচিত? নিরুত্তর বসে বসে ভাবছি আর নিউজটা পড়ে শেষ করলাম। নিউজটা এরকম তারা মাসিক ১৫ পাউন্ড বেতন পায়, সে বেতন বাড়ানোর জন্য তারা আন্দোলন করছে। আর এমন অমানবিক(!), অসাংবিধানিক(!), মানবতাবিরোধী(!), ধর্ম বিরোধী(!) কর্মকান্ডের জন্য পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। সেসব সৎ(!), সুযোগ্য(!), দ্বায়িত্বশীল(!) মহান (!) পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছেনা ইনোসেন্ট শিশুরাও। চিন্তা করেন কোথায় জন্ম আমাদের, কোথায় বসবাস আমাদের!!


ইয়াসেক বিশ্বাস করো বন্ধু

ইয়াসেক পোলিশ বংশদ্ভুত এক বন্ধু, কলিগ। বাংলাদেশের ভালো মন্দ জানতে চায়, বাংলাদেশের কৃষ্টি, কালচার বুঝতে চায়। আমার মনে হয়েছে ইয়াসেক শুধু আমারই বন্ধু নয়, সে বাংলাদেশেরও বন্ধু। ইয়াসেক সকাল আটটায় কাজ শুরু করে একটি আউটডোর কলে গিয়েছিলো। ১২টার দিকে ফিরেই সোজা আমার রুমে হাতে মেট্রো'র সেই পাতা, আমাকে ছবিটা দেখিয়ে বললো ''ডোন্ট ইউ পিপল হেভ হিউম্যানিটি''?? আমি কিভাবে ইয়াসেক কে বলি উই হেভ?



মনটা খারাপ থেকে খারাপতর হতে লাগলো। কাজে মনযোগ দেয়ার চেস্টা করছি। কিন্তু মাথার মধ্যে বিভিন্ন কালচার, বিভিন্ন দেশের, বিভিন্ন মানুষের আমর দেশকে নিয়ে করা প্রশ্নগুলো ঘুরপাক খাচ্চে। কাজ শেষে ইয়াসেক, বেনজামিন, মারেক ও আমি একটা মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। বাংলাদেশ নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে হিটলারের উদাহরন দিয়ে বললো, ''তোমাদের জন্য এডলফ খুব সাধারন একজন ব্যাক্তি বা ঘটনা মনে হতে পারে, কিন্তু একজন পোলিশ এর কাছে সে এক ভয়ংকর নির্যাতনের ইতিহাস''। সে জানালো এখনো প্রত্যেক পোলিশ মানুষেরা এডলফকে ইভেন জার্মান জাতিকে ঘৃনা করে। আজ তোমাদের দেশের পুলিশি নির্যাতন দেখে আমাদের দেশের বহু কথা মনে পড়ছে।(মেট্রো এক শিরোনামের ভেতর একসংগে দুটি খবর দিয়ে ছিলো, একটা গার্মেন্টস নিয়ে আরেকটা বাংলাদেশের প্রধান ইসলামিক দলের তিন নেতা গ্রেফতার বিষয়ক )। আমি তখন ভাবছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার ফিল্ডওয়ার্ক (ইন্টার্ন) ছিলো অপরাজেয় বাংলাদেশ নামে একটি পথশিশু বিষয়ক এনজিও'তে। আমার মনে পড়ে ঢাকা শহরের বিভিন্ন থানায় আমরা যেতাম। শিশু ও কিশোর অপরাধীদের সাথে পুলিশ আচরন কেমন হওয়া উচিত এ ব্যাপারে বিভিন্ন লিফলেট, পোস্টার বিলি করতাম থানায় থানায়। ঢাকা শহরের প্রত্যেক থানার সদর দরজার পাশে একটি পোষ্টার বাঁধিয়ে সাটানো আছে যে একজন শিশু বা কিশোরের সাথে পুলিশের কেমন আচরন করতে হবে। আজ মনে হচ্ছে এগুলো আসলে কি পন্ডশ্রম ছিলো? আজ বিদেশে কেনো আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বলতে পারছিনা, আমরা বাংলাদেশী? বলতে পারছিনা ইয়াসেক বিশ্বাস করো বন্ধু, আমরা অসভ্য জাতি নই।

শেখ মুজিব ভক্ত মাইকেল

মাইকেল আমার প্রতিবেশী। মাইকেল জানে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রসব বেদনা কতটা কষ্টের ছিলো। মাইকেল বংগবন্ধু শেখ মুজিবর রহমানের একনিষ্ট ভক্ত। তার বিশ্বাস বংগবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্মই হতোনা। মাইকেল তার পরিচিত বাংলাদেশীদের শেখ মুজিব নামেই ডাকতে পছন্দ করে। এটা শেখ মুজিবের প্রতি তার ভালোবাসার প্রকাশ বলে মনে করি। বাসার পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টের নিয়মিত কাস্টমার সে। সেখানে আমিও যাই মাঝে মাঝে কিছু সুখ দুঃখের আলাপ করি। কাজে থাকার সময় থেকেই আজ মনটা খারাপ, তাই একটু গল্প করার জন্য রেস্টুরেন্টে গল্প করছি। তাছাড়া নিজামী, মুজাহিদ, সাইদী গ্রেফতার এমন একটা টপ নিউজ নিয়ে কথা বলতেও ইচ্ছা হচ্ছিলো। এমন সময় মাইকেলের প্রবেশ। না সে কোন কিছু খেতে আসেনি। এসেছে হাতে মেট্রো নিয়ে। এসেই হাঁক ছাড়লো, হ্যালো শেখ মুজিব, তোমাদের দেশে এসব কি হচ্ছে?? তোমরা ইনোসেন্ট শিশুদের মারছো?? ইসলামিক দলের নেতারদের গ্রেফতার করছো ইসলাম অবমাননার জন্য?? হায় শেখ মুজিব, তোমরা কি ফ্যাসিস্ট হয়ে গেলে?? রেস্টুরেন্টের মালিক আওয়ামী পন্থী হওয়ায় তার কাছে পত্রিকাটা দেয়ার অনুরুধ জানালো একজনকে। এবং তার প্রশ্নটাও পৌছাতে অনুরোধ করলো। মাইকেল বিশ্বাস করে আওয়ামীলীগ বাংলাদেশের একতি গনতান্ত্রিক এবং প্রোগ্রেসিভ রাজনৈতিক দল। শেখ মুজিব পৃথিবীর অন্যতম সেরা একজন নেতা। আমাকে সে তিরস্কার করে বলতো, শেখের প্রতি তোমার শ্রদ্ধা আরো বেশী হওয়া উচিত, যেহেতু তুমি পড়াশুনা করো। সেই মাইকেল। আমি আর কি বলবো, সে মাইকেলরাই আমাদের বলতেছে ফ্যাসিস্ট! আজ মাইকেলরাই আমাদের বলতেছে মানবতাবিরোধী!

সভ্যতার মাপকাটি

আজ ইসরেল কতৃক ফিলিস্তিনের শিশু হত্যা হলে, মুক্তিকামী মানুষকে নির্যাতন করলে আমরা বলি ইসরেল একটা অসভ্য জাতির দেশ। আজ আফগানিস্তান, ইরাকের শিশু হত্যা হলে বলি কি বর্বোরোচিত আচরন, ব্রিটিশ আমেরিকার সৈন্যদের বলি অসভ্য। পাকিস্তানে একের পর এক বোমা হামলা হলে অসভ্য বর্বরদের দেশ। রাস্ট্রীয় মদদে গোজরাটে মুসলিম গনহত্যা হলে ভারতীয়দের সভ্যতার খোলশ বেরিয়ে পরে আর আমরা তাদের গালি দিয়ে বলি অসভ্য। আর নিজের দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহীনী কতৃক নারী শিশুর উপর নির্যাতন দেখে এবং ভিন্নমত দমনের লক্ষ্যে বিরোধী দলের প্রধান সহযোগী আরেক বিরোধী দলের তিন নেতাকে ন্যাক্কারজনক গ্রেফতার দেখে আমাদেরকে অন্যদেশের মানুষেরা বলছে, অসভ্য, বর্বর, মানবতাবিরোধী, ফ্যাসিস্ট। এডলফ হিটলারের কথা স্মরণ করিয়ে দেয়। সরকারের এমন আচরনে লজ্জায় মুখ দেখাতে পারছিনা। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে শুনতে পাচ্ছেন কি???

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৩৫
সাজিদ বলেছেন: যে সরকারের প্রধানমন্ত্রী বিরোধি দলের সিনিয়র নেতার বাড়িতে ঢুকে বেধড়ক পিটুনিকে সমর্থন করে। আফসোস করে কেন শোকেসগুলা ভাংগা হলো না সে দেশে এর থেকে ভাল কি হতে পারে?
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৩৮

লেখক বলেছেন: তবুও প্রধানমন্ত্রীই ভরসা। কারন সাংবিধানিক ভাবে তিনি ই প্ড়ধান দ্বায়িত্বশীল।

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: আমি জানি এখানে প্রত্যেকটি মানুষের বিবেক কে নাড়া দিয়েছে নিউজটি। আসলে ব্যাস্ততার কারনে খুবই অনিয়মিত ছিলাম ব্লগে তাই এড়িয়ে গেছিলো আপনার লেখাটি। চমতকার হয়েছে। ধন্যবাদ..

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪০

লেখক বলেছেন: আমি জানি আমার মতো সিচুয়েশনে আরো অনকেই পড়েছেন। কিছউই বলার নাই। শুধু প্রধানমন্ত্রীর দৃষ্তি আকর্ষন করছি।

৪. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৩৯
নাহিনরানা বলেছেন: তারপরও যদি আমাদের সরকার আর জননেত্রী শেক হাছিনা আপার বোধোদয় হয়, লজ্জা লজ্জা...............................।
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন: শুভ বুদ্ধির উদয় হবেই আশা করি। নাহলে সামনে ভয়ানক কঠিন বাস্তবতা অপেক্ষা করছে..।

৫. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪১
কাপুরুষ বলেছেন: হুমমমম ঘটনাটা যখন ফিলিস্তিনে ঘটে তখন সেটাতে ওরা কিছু বলেনা?
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪৪

লেখক বলেছেন: যারা বলার তারা ঠিকই বলে। আমি বাংলাদেশী বলে আমাকে বলছে আমার দেশের ব্যাপারে। হয়তো একজন ফিলিস্তিনি বা ইসরেলীকেও এভাবে বলে।

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪৫

লেখক বলেছেন: শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

৭. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪২
জিয়াউল হক বলেছেন: লজ্জা কি এতই সস্তা? লজ্জা থাকলে কি আমাদের নাম 'লীগ' হয়?
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: বিদ্বেষ নয়, আসুন গঠনমূলক সমালোচনা করি।

৮. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪২
ব্লগ মাফিয়া বলেছেন: এ লেখাতে মাইনাস দেয়ার কারনটা কি বলে যাবেন। আমি কি আওয়ামীলীগ কে গালি দিয়ে পোষ্ট দিয়েছি। শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। এটাও কি অপরাধ বলে গন্য করলেন নাকি?
৯. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪৪
শূণ্য উপত্যকা বলেছেন: এরা পুলিশ না। নরাধম জীব। ছি:
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪৯

লেখক বলেছেন: বাংলাদেশের পুলিশ দেখে বড় হয়েছি বলে মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সব পুলিশকেই ভয় পাই।

১০. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৪৭
অপলক বলেছেন: সত্যিই খুব খারাপ লাগল।
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৫০

লেখক বলেছেন: শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। কারন সাংবিধানিক ভাবে তিনি ই প্রধান দ্বায়িত্বশীল।

১১. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৫০
পানকৌড়ি বলেছেন: এ লজ্জা আমাদের সবার । আমরা মানুষ হতে পারলাম না । আপনার লেখাটা কোনো একটা পত্রিকায় ছাপানোর ব্যাবস্থা করা যায় না? আমাদের সময়ে এমন লেখা পাঠালে অবশ্যই ছাপবে । দেখুন না পাঠিয়ে ।

++++
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু অলস প্রকৃতির ছেলে। আমার দৌড় সামু পর্যন্তই। আমুতেই যাইনা আমি, এবার বুঝেন..।

০৫ ই জুলাই, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। কারন সাংবিধানিক ভাবে তিনি ই প্রধান দ্বায়িত্বশীল। দেশের বাইরে একটু আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই।

১৩. ০৫ ই জুলাই, ২০১০ রাত ১:৩৪
মানজুর মজুমদার বলেছেন: এ জাতির ভবিষ্যত অন্ধকার, কাউকে কিছু বলে লাভ নেই। এভাবে চলবে দেশ। আপনি-আমি আমরা সবাই দেখে যাব। আমাদের মাঝে থেকেই জন্ম নেবে কেউ শোষক, কেউবা হবে শোষিত।
আপনার লেখা পড়ে ভাল লাগল।
+++++ এবং ধন্যবাদ।
০৫ ই জুলাই, ২০১০ রাত ১:৩৯

লেখক বলেছেন: এ জাতির ভবিষ্যত অন্ধকার, কাউকে কিছু বলে লাভ নেই। এভাবে চলবে দেশ। আপনি-আমি আমরা সবাই দেখে যাব। আমাদের মাঝে থেকেই জন্ম নেবে কেউ শোষক, কেউবা হবে শোষিত।

তবুও স্বপ্ন দেখ....

আমরা একটি সুন্দর সমাজ গড়বোই..।

০৫ ই জুলাই, ২০১০ রাত ১:৪৫

লেখক বলেছেন: এ জাতির ভবিষ্যত অন্ধকার, কাউকে কিছু বলে লাভ নেই। এভাবে চলবে দেশ। আপনি-আমি আমরা সবাই দেখে যাব। আমাদের মাঝে থেকেই জন্ম নেবে কেউ শোষক, কেউবা হবে শোষিত।

তবুও স্বপ্ন দেখি....

আমরা একটি সুন্দর সমাজ গড়বোই..।

১৫. ০৫ ই জুলাই, ২০১০ রাত ২:০২
লেবফিউম বলেছেন: বাংলাদেশ !!!! এই এক আজব দেশ !!!!
০৫ ই জুলাই, ২০১০ রাত ২:০৪

লেখক বলেছেন: আজব দেশটার রন্ধ্রে রন্ধ্রে করাপশন।

আর বর্তমান সরকারের ফ্যাসিস্ট আচরন বিবেকবান মানুষকে বিব্রত করছে।

১৬. ০৫ ই জুলাই, ২০১০ রাত ২:২৪
ব্লগ মাফিয়া বলেছেন: একজন মাইনাস দিয়ে গেছে। তার কাছ থেকে উট্তর আশা করেছিলাম..।
১৭. ০৫ ই জুলাই, ২০১০ রাত ২:৩১
উপপাদ্য বলেছেন: হায় শেখ মুজিবস, তোমরা কি ফ্যাসিস্ট হয়ে গেলে??

কথাটা ১০০ ভাগ সত্য। আওয়ামীলীগ এবং তার নেতৃত্বে যারা আছেন তারা আসলেই ফ্যাসিস্ট। এদের কাছে প্রতিশোধই প্রথম ও শেষ কথা। আর আমরা সাধারন জনগন শুধু এসব কুকুরদের জন্য সারা জীবন অমানুষ হয়ে কোন রকমে বেঁচে থাকবো।
০৫ ই জুলাই, ২০১০ রাত ২:৪২

লেখক বলেছেন: সরকারের আচরন সত্যিই ফ্যাসিস্টদের মতো।
সভ্য হোক বাংলাদেশের রাজনীতি, তবেই এ দেশ মুক্ত হবে অসভ্য আর বর্বর উপাদীর হাত থেকে।

১৮. ০৫ ই জুলাই, ২০১০ রাত ২:৫৭
রাষ্ট্রপ্রধান বলেছেন: কোনো ঝাড়ুদার নাই


আমাদেরকেই ঝাড়ু দিতে হইবো
০৫ ই জুলাই, ২০১০ রাত ৩:৩৮

লেখক বলেছেন: ঝাড়ু প্রস্তুত করুন...

সামনে আরো ভয়াবহ দিন আসছে এ জাতীর জন্য।

১৯. ০৫ ই জুলাই, ২০১০ ভোর ৪:৫৬
ব্লগ মাফিয়া বলেছেন: আরো একজন মাইনাস দিয়ে গেলেন, কি কারন বলে যান নি।
আওয়ামীলীগের তোষামোদীপূর্ন লেখা নয় বলে কি??
২০. ০৫ ই জুলাই, ২০১০ ভোর ৫:৪১
দাসত্ব বলেছেন: আসলে এই বাচ্চাগুলোকে এই মার যারা দিচ্ছে তারাতো অমানুষ , যারা ২ ঘন্টা পিকেটিং করার জন্য ২০ টাকা দেয় তারাও অমানুষ।
পুলিশ এতটাই ঘৃনিত একটা শ্রেনী এখন বাংলাদেশে যে মানুষ পুলিশকে ডাকা আর খাল কেটে কুমীর ডাকা সমান মনে করে।
০৫ ই জুলাই, ২০১০ ভোর ৬:০৪

লেখক বলেছেন: একমত।

বাংলাদেশের পুলিশকে এতটাই ঘৃনা করতাম যে এদেশে এসেও পুলিশের প্রতি ঘৃনাটা রয়ে গেছে। যদিও এদেশের পুলিশ প্রকৃত অর্থে জনগনের বন্ধু।

০৫ ই জুলাই, ২০১০ সকাল ৭:০৩

লেখক বলেছেন: আরেকটা কথা বলতে হয়, একটা জাতির প্রোগ্রেসের একটা ইন্ডিকেটর হচ্ছে সে জাতি তার শিশুদের সাথে কিরূপ আচরন করছে। এমন একটা মন্তব্য করেছিলেন জাতিসংঘের একজন মহাসচিব।

আমরা আমাদের শিশুদের সংগে কেমন আচরন করছি তা বুঝাই যাচ্ছে। একটা শিশু অপরাধী হলেও সে শিশুই। সে কখনোই অপরাধী নয়। আস্থা হারিয়ে ফেলছি সরকারের উপর থেকে, শুধু রাজনৈতিক দমন পীড়ন নয়, সাধারন জনমানুষও তাদের ব্যাক্তিগত আক্রোশ, প্রতিশোধপরায়নতার শিকার হচ্ছেন। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয়।

২১. ০৫ ই জুলাই, ২০১০ সকাল ৭:১৫
একাকী বালক বলেছেন: পুরাটা পড়ার আগেই মন্তব্য লিখতেছি। ব্যাপারটা আসলেই লজ্জাজনক।


এবার একটু অন্য দিকে তাকাই। ইউরোপ, আমেরিকা আমাদের পোষাকের জন্য যা দাম দেয় তা কি আপনি জানেন? ওদের বায়াররাও খুব ভাল মত জানে এই দাম দিয়ে মানুষ কেমন জীবণ যাপণ করতে পারে। ওরা তো দাম বাড়াইব না বরং চিনের ভয় দেখাইব। যত কথাই কন ওরা আমদের গরীব রাখবই। আপনাকে যারা যারা এইসব কইছে অনেকের গায়েই মেড ইন বাংলাদেশের পোষাক পাইতে পারেন। এই পোষাকের পিছে আমাদের যে ঘাম গেছে তার মূল্য তারা কত দিছে একটু জাইনেন।
০৫ ই জুলাই, ২০১০ সকাল ৭:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ,
পুরোটা পড়ে উত্তর দিলে আরো বেশী খুশী হতাম।

আমি যদি একটা প্রশ্ন করি যে চিনের ভয় দেখায় বা ইন্ডিয়ার ভয় দেখায় তারা ক্যামন মজুরী দেয় সেটা কি জানেন?

আর আমার পোস্ট অ্যাকচুয়ালী ঐ বিষয়টাকে ফোকাস করেনি। ফোকাস করেছে শিশুদের সংগে আমাদের আচরন কেমন হওয়া উচিত এ বিষয়ে। আর সামান্য এসেছে বিরোধী মত দমনের যে সরকারের জঘন্য ফ্যাসিস্ট আচরন সে বিষয়ে।

২২. ০৫ ই জুলাই, ২০১০ সকাল ৭:২৯
আজমান আন্দালিব বলেছেন: ঘটনাটি হৃদয় বিদারক। একটি শিশু যে জীবনকে চিনতে না চিনতেই গার্মেন্টসের কর্মে নিযুক্ত হয়। সস্তায় নিজের কৈশোরের আনন্দটুকু বিলিয়ে দেয় কঠোর শ্রমে। খেয়ে পড়ে বেঁচে থাকার ন্যূনতম দাবীটুকু আদায় করতে তাকে রাজপথে নামতে হয়।
তাকে একা পেয়ে হায়েনাদের সে কী উল্লাস! এই শিশুটির উপর হামলে পড়ার সময় একজনের চোখ দিয়ে তো রীতিমত হাসি ফুটে উঠেছে।

হতে পারে এটি আমাদের জীবন ব্যবস্থার দৈনন্দিন চিত্র।
শিশুটি শ্রম দেবে। মালিকরা অল্প দামে তার জীবনের শ্রম কিনে নেবে। এর বাইরে আবার দাবি দাওয়া কেন? তাদের দাবি দাওয়া ঠেকাতে রাষ্ট্রীয় মাস্তান লেলিয়ে দাও।

মালিকপক্ষ বলবে ষড়যন্ত্র করে গার্মেন্ট শিল্প বন্ধ করার পাঁয়তারা চলছে। কিন্তু এই শিল্প দিয়েই তারা গাড়ি-বাড়ি হাঁকাচ্ছে। বিদেশে চিকিৎসা, শপিং করছে, ভোগ বিলাসে জীবন কাটিয়ে দিচ্ছে। আর এই শিশু কিশোর-কিশোরীরা একমুঠো খাবারের আশায় এই পুঁজিপতিদের উদর স্ফীত করছে।

বাংলাদেশের মত আর কোন সস্তা শ্রমের দেশ আছে কিনা আমার জানা নেই। কিন্তু এই শ্রমকে অন্যায়ভাবে শোষণ করে নেওয়া হচ্ছে। কর্পোরেট দাস বানিয়ে নির্বিচারে মুনাফা লুটে নিচ্ছে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা।

ধিক্, পুলিশ নামক এই অত্যাচারী এবং তাদের নির্দেশ দাতাদের।
০৬ ই জুলাই, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: আপনার সংগে সহমত।

কথা হচ্ছে আমরা কি এভাবে একটি অসভ্য আর বর্বর জাতীর তালিকায় নাম পাকাপোক্ত করবো। আমরা যে সভ্য হওয়ার জন্য যুঅবি করার এতো পায়তারা করছি। আমাদের সবকিছুই কি বিফলে যাবে না যদি আমরা আমাদের শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি কিংবা উত্তম আচরন করতে না পারি।

২৩. ০৭ ই জুলাই, ২০১০ রাত ১০:১৩
কানন শাহ বলেছেন: সাহারা খাতুনকে প্রধানমন্ত্রী বানানো হোক।
০৯ ই জুলাই, ২০১০ রাত ১:২২

লেখক বলেছেন: প্রধানমন্ত্রী যে কেউ হতে পারে। সাহারা হোক আর সখিনা হোক। কে কেমন চালাবে দেশটা সেটাই মুখ্য। সাহারা খাতুন কি এক চোখা???

শিশুটি ছাত্রলীগ করে না বলে কি পরবর্তীতেও কোন আ্যাকশন নেয়া হবেনা????

২৪. ২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৪৬
ব্লগ মাফিয়া বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রী আমাকে শুনতে পাচ্ছেন কি?????



না তিনি আসলেই কখনো কোন ব্যাথিতের আর্তনাদ শুনেন না।

 

মোট সময় লেগেছে ১.০৭৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হাউ ম্যানি ইয়ারস ক্যান সাম পিপল এগ্সিস্ট
বিফোর দে'র আ্যলাউড টু বি ফ্রি............
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই