somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালেয়র প্রেম -বিষবৃক্ষের বীজে পানি ঢালা শুরু(২)

১৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বটা পড়ার অনুরোধ
Click This Link

দিন কাটে ভালো ভাবেই। সকাল বেলা উঠিয়া ক্লাসে যাওয়া । ১২টার মধ্যে ক্লাস শেষ । কোন কোন দিন ব্যবহারিক ক্লাস থাকে। ব্যাবহারিক ক্লাসের প্রথম দিন স্যার বললো তোমরা ২জন কইরা গ্রুপ করো । সে এবং আমার রোল পাশাপাশি হওয়ার কারনে এক গ্রুপ হইয়া গেলাম। আহা ভাবি কি আনন্দ আকাশে বাতাসে। তিন জন মেয়ের মধ্যে একজন আমার ভাগ্যে।
আর এক মুন্সী হুজুর আছিল আমাগো ক্লাসে, সেও পরলো এক মাইয়ার সাথে। সাথে সাথে স্যারেরে গিয়া কয় আমি মাইয়ার সাথে গ্রুপ করুম না। স্যার কিছুক্ষন তার দিকে চাইয়া থাইকা কইল আচ্ছা তোমরা দুইজন মাইয়া এক গ্রুপ কইরা ফালাও। বাহ বাহ আমার মনে মনে আনন্দ দেখে কে? আমার গ্রুপমেটের দিকে আরচোখে চাইয়া দেখি তার কোন ভাবান্তর হইল কিনা? না মনে হয় হয় নাই।
রোল পাশাপাশি হইবার কারণে এসাইন্টমেন্ট, ব্যবহারিক, লাইব্রেরী থাইকা বই ( আমাদের বিশ্ববিদ্যালয়ে আবার বই কিনতে হইতো না। টেকস্ট বই গুলা ২জন রে একটা কইরা বই ১ বছরের লাইগা দিত।) সেইখানেও এক গ্রুপ। লাগছে গিট্টু । মনে মনে কই এই গিট্টু ছাইরাই বার সাধ্য কার আছে? কিন্তু উপড় ওয়ালা কয় রাখ তোরে দেখতাছি।

লাইব্রেরীতে একসাথে এসাইন্টমেন্ট করি, এমনকি ক্লাসের পড়াগুলাও দুইজনে লাইব্রেরীতে শিইখা ফালাই । বাহ এইতো ভালো ছাত্রের উত্তম নমুনা। ক্লাসে ফাকি নাই । পড়া জিগাইলে সাথে সাথে উত্তর দেওনের চেষ্টা।

কিন্তু পড়ার ফাকে ফাকে তার দিকে নজরতো আমার ঠিকই যায়। তারে খুব ভালো ভাবে দেখি। আগে তার চোখ নাক চুল এইসব দেখতাম। এখন তার সাথে যোগ হইলো ভাললাগার মাত্রা। চুল দেইখা কই বাহ বাহ কি সুন্দর তার ঘন কালো রেশমী চুল। ঠিক কোমড় পর্যন্ত আসিয়া পড়ছে। এর থাইকা ভালো চুল আমি আর দেখি নাই। নিজের প্রশ্নকির ওই তুই কি দেখছস। আমার মন আবার উত্তর দেয় না দেখি নাই। কই বাহ বাহ কি সুন্দর চুল যেন কালবৈশাখীর কালো মেঘের মতো । সাথে সাথে আবার তার চুলের দিকে চাইয়া আমার কথার সত্যতা খুজি। সাথে সাথে পাইয়াও যাই । আহা কি সুন্দর একটা গুরুগম্ভীর ভাব আছে মনে হইতেছে যেন এখনই ঝুম কইরা বর্ষনশুরু হইয়া যাইবো। বর্ষনের কথা মনে হইতেই হঠাৎ সঞ্চিত ফিরিয়া পাই তার ডাকে, জিগায় কি ভাবতাছ। কি ভাবতাছি তারে কেমনে কমু কি ভাবতাছি। কই কিছু একটা তো ভাবতাছি, বাড়ীর কথা।

কইলাম এখনতো বিকাল হইয়া গেছে। নদীর পাড়ে বেড়াইতে যাবা। সে কয় চলো যাই। আমি সারাজীবন বয়েজ স্কুল কলেজে পড়ালেখা করছি এইডা জিগাইয়া ভাবতাছিলাম কিছু আবার মনে করলো নাকি? তার উত্তর শুইনা তো মন ভালো হইয়া গেল। বললাম চলো যাই। এই প্রথম তারে লইয়া নদীর পাড়ে গেলাম ।


এইখানেই বিষবৃক্ষের বীজে পানি ঢালা শুরু হইলো

বুক খানা ফুলাইয়া তারে লইয়া নদীর পাড়ে বিকেল আলোতে ঘুরি আর ভাবি আমি মনে হয় বিশ্ব জয় কইরা ফালাইছি। আহা কি শান্তি। নদীর পাড়ে আমাদের বোটানিক্যাল গার্ডেন। তারে কইলাম চলো বোটানিক্যাল গার্ডেনে যাই। সও কয় চলো তারে লইয়া ঢুকলাম বোটানিক্যাল গার্ডেনে। নদীর পাড়ে বসার জন্য অনেকগুলা বেঞ্চ বানাইযা রাখছে আমাগো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার একটা বইলাম তারে কইলাম বসো । সে বিনা সঙ্কোচে আমার পাশে বসলো। দুইজন মিইলা তাকাইয়া রইলাম নদীর পানি দিকে ।

চলবে....

পরের পর্ব
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×