ম্যাটারিয়ালসের মত জঘন্য বিষয় অমৃতের মত লাগত যখন নিউইয়র্কের ক্লার্কসন ইউনির্ভাসিটির পিএইচডি ড. আনিসুল হক নিতেন।
ইউনির্ভাসিটি কলেজ অব লন্ডনের পিএইচডি, ভার্সেটাইল প্রফেসর রেজওয়ান খানের ক্লাশে ছাত্ররা হয়ে পড়তো মন্ত্র মুগ্ধ।
এতদ স্বত্বেও
প্রাক্তন সোভিয়েত রাশিয়ার সেইন্টস পিটারর্স বার্গ এর বিএসসি, এমএসসি, পিএইচডি এবং বর্তমানের বাংলাদেশের সবচেয়ে খ্যাতনামা পাওয়ার প্ল্যান্ট কনসালটেন্ট ড. তাইফুর আহমেদ চৌধুরীর (Dr. TAC)কথা ভোলার নয়।
প্রফেসর সুলভ সবধরনের সহজাত দক্ষতা, এপিয়ারেন্স, এপ্রোচ আছে তাঁর মাঝে। সম্পূর্ণ নিজের অভিজ্ঞতার উপর, ক্ষীপ্র গতির ক্লাশ আমাদের কনেসপ্ট আর চিন্তাচেতনাকে সহজেই টালমাটাল কের দিতেন প্রতিটা ক্লাশে।
বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকতার চলমান দিনগুলো তে আমি প্রফেসর Dr. TACকেই আদর্শ , অনুকরণীয় মানি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

