somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাকার (ক্র্যাকার) গুরুদেবদের কাহিনী

২৬ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেভিন মিটনিককে বলা হয় হ্যাকারদের গুরু। গ্লেন কেজ উপাধি পাওয়া এই হ্যাকার গুরু ১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারি গ্রেফতার হন। অভিযোগ, ২০ হাজার ক্রেডিট কার্ডের নম্বর চুরি এবং মটোরোলা, নকিয়া, সান মাইক্রোসিস্টেম, ফুজিতসু ও নোভেলের সিস্টেম হ্যাক করে তাদের সফটওয়্যার চুরি করা।

২০০০ সালে কেভিন মুক্তি পান, তবে শর্ত ২০০৩ সালের আগে তিনি কোনো কম্পিউটার, সেল ফোন এবং ইন্টারনেটযুক্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ২০০১ সালে এই হ্যাকার গুরু এলিয়াস মুভিতে অভিনয় করেন কিন্তু প্রযোজক তাকে একটি ডামি কম্পিউটার ব্যবহার করতে দেন।

মিটনিকের ব্যতিক্রমী এবং শক্তিশালী হ্যাকিং কৌশলের জন্য হ্যাকার জেনারেশনের আদর্শ হয়ে আছেন। বর্তমানে তিনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। হ্যাকিং জগতে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি করেন রাশিয়ান গণিতবিদ ভ্লাদিমির লেভিন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসে তিনি নিউইয়র্কের সিটি ব্যাংক থেকে ১০ মিলিয়ন ডলার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। ১৯৯৫ সালে তিনি ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে গ্রেফতার হন এবং তিন বছর জেল খাটেন।

হ্যাকিং দুনিয়ার অন্যতম বস হচ্ছেন স্কটল্যান্ডের গ্যারি ম্যাককিনন। ধরা হয়, একটি মিলিটারি সিস্টেমে হ্যাক করে এ পর্যন্ত সবচেয়ে বড় হ্যাকিংটি তিনিই করেছেন। ২০০০ ও ২০০১ সালে তিনি নাসা ও পেন্টাগনের ইনফরমেশন সিস্টেমে অ্যাটাক করেন। বর্তমানে তার ইন্টারনেটযুক্ত কোনো কম্পিউটার ব্যবহার নিষেধ। নিউইয়র্ক ভিত্তিক সাইবার গ্যাং মাস্টার অব ডিসেপশান ছিল অন্যতম সেরা হ্যাকার গ্রুপ। ৯০-এর দশকে এ দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিফোন নেটওয়ার্ক, কম্পিউটার সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেম অবৈধভাবে একসেস করে। দলটি অপর একটি হ্যাকিং গ্রুপ লিজিয়ন অব ডোমের সাথে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ে।

ফাইবার অপটিক খ্যাত ১৯ বছর বয়সী মার্ক এবেন ছিলেন এই দলের প্রধান। মাফিয়া বয় ছদ্মনামে কানাডার ১৬ বছর বয়সী ছাত্র যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা ওয়েবসাইটে অ্যাটাক করে বিস্ময় সৃষ্টি করেন। ২০০০ সালে তার এই অপকর্মে ক্ষতি হয় আনুমানিক ১ হাজার ৭০০ মিলিয়ন ইউএস ডলার। এ-তো গেল ব্ল্যাক হ্যাট হ্যাকারদের কথা। হোয়াইট হ্যাট হ্যাকারদের মধ্যে সবচেয়ে আলোচিত সুতুমু শিমুমোরা।

১৯৯৪ সালে সানডিয়েগো সুপার কম্পিউটার সেন্টারে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার সময় একজন হ্যাকার তার কম্পিউটার থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ ফাইল চুরি করেন। সেই হ্যাকারটি কেভিন মিটনিক। এরপর ১৯৯৫ সালে ট্রেস ডায়ালিং কৌশল এবং টেলিফোন লুপ সিগন্যাল ব্যবহার করে মিটনিকের অবস্খান চিহ্নিত করে এফবিআই’র হাতে ধরিয়ে শিমুমোরা প্রতিশোধ নেন।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×